== রাজ্যকে সবুজ এবং পরিচ্ছন্ন রাখতে সকলকে এগিয়ে আসতে হবে- রাজ্যপাল == রাজ্যের সবুজ বিপ্লবে সকলের অংশগ্রহণ করা একান্ত জরুরী ।মঙ্গলবার ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড আয়োজিত এক পের মা কে নাম শীর্ষক বনমোহোৎসবে বললেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। মঙ্গলবার এডি নগর স্থিত ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডে বনমোহোৎসবের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা মিনা রানী সরকার, কর্পোরেশনের এমডি এবং চেয়ারম্যান সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বৃক্ষ রোপন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড রাজ্যে সবুজ বিপ্লব সংঘটিত করে চলছে। এই কাজে সকল অংশের জনগণকে এগিয়ে আসা একান্ত প্রয়োজন। রাজ্যপাল আরো জানান, শুধুমাত্র বৃক্ষরোপণ করলেই চলবে না ।এই বৃক্ষকে বাঁচিয়ে রাখার দায়িত্বও সকলকে নিতে হবে। বন রক্ষায়ও সকলকে সচেষ্ট থাকতে হবে। এদিন এডি নগর স্থিত ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নির্বাচিত হস্ত ও কারু শিল্পীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

- ⭕ আগরতলা রেলস্টেশনে সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক ✍️ গাঁজা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার পুলিশ। রুটিন তল্লাশির সময় জনৈক যুবকের ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হল সাড়ে ১০ কেজি গাঁজা। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য দুই লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় ওই যুবককে গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ। ধৃত যুবকের নাম ওমর ফারুক (২০)। তার বাবার নাম আব্দুল মতিন। বাড়ি সোনামুড়া মহকুমার বেজিমারা এলাকায়।1
- রাখি বন্ধন উৎসব উপলক্ষে বাঙালি মহিলা সমাজের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। এদিন সংগঠনের কর্মীরা প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয়।1
- কলসীরমুখে টমটম চালককে ডেকে মারধরের অভিযোগ, বাইখোড়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন কলসীরমুখে টমটম চালককে ডেকে মারধরের অভিযোগ, বাইখোড়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন1
- দেশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, সিপিএমের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ মিছিল খোয়াইয়ে। দেশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, সিপিএমের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ মিছিল খোয়াইয়ে।1
- *আগরতলা থেকে যতনবাড়ি যাওয়ার পথে বাসে পুলিশের তল্লাশি**1
- দিনদুপুরে খোয়াই বনকরে দুঃসাহসিক চুরি! সিসিটিভিতে ধরা পড়ল স্কুল পোশাক পরিহিত দুই কিশোরের কীর্তি! 🚨👇 ব্রেকিং নিউজ: খোয়াই বনকরে প্রকাশ্য দিবালোকে দোকানে বড়সড় চুরি। 🚨 নজর সিসিটিভিতে: চুরির ঘটনায় সন্দেহভাজনের তালিকায় সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পোশাক পরিহিত দুই পড়ুয়া। 🎒 ব্যবসায়ী মহলে আতঙ্ক: খোয়াই বনকরের সুমিত চক্রবর্তীর দোকানে নগদ ৭ হাজার টাকা সাফ। 💸 আইনি পদক্ষেপ: সিসিটিভি ফুটেজ প্রমাণ হিসেবে নিয়ে থানায় রিপোর্ট করছেন দোকান মালিক। 📜 সিসিটিভিতে প্রমাণ: স্টেট ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চুরির চাঞ্চল্যকর ফুটেজ। 🔍 আইন-শৃঙ্খলার প্রশ্ন: খোয়াই স্টেট ব্যাঙ্ক শাখার ঠিক উল্টো দিকের দোকানেই দিনদুপুরে চুরি। 🛑1
- বক্সনগর এমএলএ কাপ ঘিরে ফের বিতর্ক: ৪টি দল নামিয়ে পুলিশকে চ্যালেঞ্জ ‘গাঁজা কিং’ অপুর, চিন্তায় প্রশাসন!1
- ⭕ আগরতলায় চুরি যাওয়া স্বর্ণের চেইন ও দামি সাইকেল উদ্ধার, গ্রেফতার দুই চোর ✍️ রাজধানী আগরতলায় পৃথক দুটি চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। একদিকে সংবাদপত্র সম্পাদক সুবল কুমার দে’র বাড়ি থেকে চুরি যাওয়া পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণের চেইন উদ্ধার হয়েছে, অন্যদিকে বনমালীপুর এলাকা থেকে চুরি যাওয়া দুটি দামি বাইসাইকেল উদ্ধার করে এক সাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পরপর দুটি ঘটনায় পুলিশের তৎপরতায় চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট মহলে।1