কুমারগঞ্জ বিধায়কের বাড়ির ঢিলছোঁড়া দূরত্বে বামেদের শক্তি প্রদর্শন, জাখিরপুরে চাঞ্চল্য। #হিলিনিউজবাংলা #followerseveryonehighlights #hilightseveryonefollowers #BalurghatNews #বুনিয়াদপুর #hilinewsbangla #HiliNews #balurghat_city #ত্রিমোহিনী #হরিরামপুর দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের জাখিরপুর পঞ্চায়েত এলাকায় তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মন্ডলের বাড়ির অদূরে বামেদের একটি বড় মিছিল ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার বিকেলে তুলোট অঞ্চলে অনুষ্ঠিত এই কর্মসূচিকে বামেদের শক্তি প্রদর্শন হিসেবেই দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। জানা গেছে, কয়েকটি বুথের উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় পাঁচশো ছাড়ায়, যা সীমিত পরিসরের কর্মসূচির ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মিছিলে নেতৃত্ব দেন কুমারগঞ্জের বাম প্রার্থী মোফাজ্জল হোসেন। উপস্থিত ছিলেন মানবেশ চৌধুরি, সৌরভ কুন্ডুসহ অন্যান্য নেতারা। প্রার্থীর দাবি, এটি বড় আকারের কর্মসূচি না হলেও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর এলাকায় বামেদের এমন সক্রিয়তা দেখা গেল, যা আসন্ন নির্বাচনের আগে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত বহন করছে।

- মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ, ধৃতদের আজ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে1
- Post by Arjun Sarkar1
- বিধানসভা নির্বাচনের ঠিক সাতদিন আগে কালিয়াগঞ্জ শহরের তালতলা এলাকায় কংগ্রেসের দলীয় কার্যালয়ের তালাবন্ধ দরজায় বিজেপির পতাকা ঝুলে থাকার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। বৃহস্পতিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস নেতৃত্ব। ইতিমধ্যে সেখানে কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি অপূর্ব রায় পৌঁছে বিজেপির দলীয় পতাকা খুলে নেওয়ার চেষ্টা করলে কংগ্রেস নেতৃত্বের সাথে বিরোধ শুরু হয়৷ ধাক্কা মেরে অপূর্ব কে পতাকা খোলায় বাধা দেয় কংগ্রেস1
- আগামীকাল শনিবার সিতাইয়ে আসছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। সিতাই বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী আশুতোষ বর্মার সমর্থনে তিনি রোড শো এবং একটি বিশাল জনসভায় অংশ নেবেন বলে জানা গেছে। কান্তেশ্বরী ব্রিজের পাশেই নদীর চরে হেলিকপ্টারে অবতরণ করার কথা রয়েছে তাঁর। এই সফরকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে চলছে হেলিপ্যাড নির্মাণের কাজ। প্রশাসন ও দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং জনসমাগম নিয়ন্ত্রণের প্রস্তুতি। বিজেপির দাবি, এই সভায় ব্যাপক মানুষের উপস্থিতি হবে এবং আসন্ন নির্বাচনে এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে1
- #তৃণমূলের ঝড় মালদা বিধান সভায়, প্রচারে ঝড় তুলে চলছেন মালদা 50 বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মণ ঘোষ।1
- Post by Bitul Rahaman1
- প্রায় দুই শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান। তৃণমূল প্রার্থী সমর মুখার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন প্রভাবশালী নেতা আলমগীর শেখ। বিগত পঞ্চায়েত ভোটে আলমগীর শেখ নির্দলের প্রার্থী হয়ে লড়াই করেছিলেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যজুড়ে উন্নয়নের নিরিখে এবং বিজেপির এস আই আর এর চক্রান্তের বিরুদ্ধে আজ শতাধিক কর্মীদের নিয়ে রতুয়ার বাহারালে তৃণমূলের দলীয় কার্যালয়ে তৃণমূল প্রার্থী বর্ষিয়ান নেতা সমর মুখার্জির হাত ধরে যোগদান করেন। এবং আগামী দিনে রতুয়া বিধানসভায় যে আবারো বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলেছে তাও জানিয়ে দেন।1
- ভোটের লড়াইয়ে, কে কোন শিবিরে উল্লেখ করলেন অভিষেক! বহিরাগত বিষয়ে শানালেন আক্রমণ1