Shuru
Apke Nagar Ki App…
নেপালে ভয়াবহ হড়পা বান ; জল কাদার স্রোতে ভেসে গেল সমস্ত কিছু ; প্রায় দেড়শ জন ভারতীয় পর্যটক নিখোঁজ! নেপালে ভয়াবহ হড়পা বান ; জল কাদার স্রোতে ভেসে গেল সমস্ত কিছু ; প্রায় দেড়শ জন ভারতীয় পর্যটক নিখোঁজ! তিব্বত সীমান্তবর্তী নেপালের, রাসুয়া জেলায় ভোটেকোশী (Bhotekoshi) নদীতে এই বিধ্বংসী বান হয় আজ 26/08/26 সকালে। বানে ভেসে যায় বাড়ি, রাস্তা,সেতু, জলবিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি। দুর্ঘটনায় ৩৯৪ জন পর্যটক সহ, হাজার হাজার মানুষ নিখোঁজ। মানুষ দৌড়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি ; দেখুন সেই ভয়াবহ ভিডিও, যা সংগৃহীত। লেখনী ও ভিডিও-এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী। (অনলাইনে বিজ্ঞাপন দেবার জন্য, অথবা কোন সংবাদ প্রকাশের জন্য: হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন: +91-9832254656)
Anupam Sarkar Chakraborty
নেপালে ভয়াবহ হড়পা বান ; জল কাদার স্রোতে ভেসে গেল সমস্ত কিছু ; প্রায় দেড়শ জন ভারতীয় পর্যটক নিখোঁজ! নেপালে ভয়াবহ হড়পা বান ; জল কাদার স্রোতে ভেসে গেল সমস্ত কিছু ; প্রায় দেড়শ জন ভারতীয় পর্যটক নিখোঁজ! তিব্বত সীমান্তবর্তী নেপালের, রাসুয়া জেলায় ভোটেকোশী (Bhotekoshi) নদীতে এই বিধ্বংসী বান হয় আজ 26/08/26 সকালে। বানে ভেসে যায় বাড়ি, রাস্তা,সেতু, জলবিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি। দুর্ঘটনায় ৩৯৪ জন পর্যটক সহ, হাজার হাজার মানুষ নিখোঁজ। মানুষ দৌড়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি ; দেখুন সেই ভয়াবহ ভিডিও, যা সংগৃহীত। লেখনী ও ভিডিও-এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী। (অনলাইনে বিজ্ঞাপন দেবার জন্য, অথবা কোন সংবাদ প্রকাশের জন্য: হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন: +91-9832254656)
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- নবদ্বীপে ভেজাল দুধের কারবারের অভিযোগ, কারখানায় হানা দিয়ে আটক এক। নবদ্বীপে ভেজাল দুধের কারবারের অভিযোগ, কারখানায় হানা দিয়ে আটক এক। নবদ্বীপে দুধের নামে কি তৈরি হচ্ছিল রাসায়নিক মেশানো তরল? মহিশুড়া ঘোষপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় ভেজাল দুধ তৈরির অভিযোগে একটি কারখানায় হানা দিল নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানার ভিতর থেকে রাসায়নিক, পাউডার, ওষুধ, লিকুইড এবং তৈরি তরল দুধ উদ্ধার হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেখানে ভেজাল দুধ তৈরির কারবার চলছিল। বিজেপি নেতা শশধর নন্দীর দাবি, মাত্র ২০ লিটার ভালো দুধের সঙ্গে ছানার জল, বিভিন্ন রাসায়নিক, ওষুধ এবং অ্যাসিড মিশিয়ে প্রায় ১০০ লিটার তরল দুধ তৈরি করা হতো। পরে সেই তরল দুধ প্যাকেট ও কন্টেনারে ভরে বিভিন্ন এলাকায় এবং ছোট দুধের সংস্থায় সরবরাহ করা হতো বলে অভিযোগ। শশধর নন্দীর দাবি, গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে রাসায়নিক মিশিয়ে তরল দুধ তৈরির কাজ চলতে দেখা যায়। এরপর কারখানার মালিকের ভাগ্নে বলে পরিচিত এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তর এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছেও লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তিনি। তবে এই অভিযোগের মধ্যেই আরও একটি বিষয় ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। কারখানার ভিতরে দেখা মিলেছে ‘নবদ্বীপ ঘোষপাড়া দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি লিমিটেড’-এর বোর্ডের। বোর্ডে সমিতিটির একটি দুধ উৎপাদক ইউনিয়নের অন্তর্গত থাকার কথাও উল্লেখ রয়েছে। যদিও ওই সমবায় সমিতির সঙ্গে অভিযুক্ত কারখানার সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কারখানাটি বন্ধ করে দিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রী আসলে কী, কীভাবে দুধ তৈরি করা হচ্ছিল এবং এই কারবারের সঙ্গে আরও কেউ জড়িত কি না—সবদিক খতিয়ে দেখছে নবদ্বীপ থানার পুলিশ। ভেজাল দুধ তৈরির এই অভিযোগের সত্যতা তদন্তে কতটা সামনে আসে, এখন সেদিকেই নজর।1
- ঈদ-ই-মিলাদ-উন-নবী (ﷺ) এর ঝলক কামারহাটি এলাকায় উৎসব দেখুন চ্যানেলের পর্দায়1
- Mমূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে বাজারগুলিতে পুলিশের অভিযান এই মুহূর্তে রাজ্যজুড়ে বড় সমস্যা মূল্য বৃদ্ধি। বিশেষ করে বাজারগুলিতে সবজি মাছ থেকে শুরু করে অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস সাধারন মানুষের। আর সেই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে তৎপর রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন থানা এলাকার বাজারে পুলিশের তরফে চলছে অভিযান। সেরকমই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নৈহাটি থানা শিবদাসপুর থানা এবং বাসুদেবপুর থানা এলাকার বাজার গুলিতে পুলিশ অভিযান চালায়।কোন কোন জিনিসের মূল্য অতিরিক্ত মূল্যবৃদ্ধি কেন এই মূল্যবৃদ্ধি তা জানার চেষ্টা করা হয়। যাতে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া যায়। সে কারণেই এই অভিযান পুলিশের বলে জানা গিয়েছে।2
- ভরতপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে : বর্ণাঢ্য জশনে জুলুস ও সম্প্রীতির বার্তা। ভরতপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে : বর্ণাঢ্য জশনে জুলুস ও সম্প্রীতির বার্তা। আজ ১২ই রবিউল আউয়াল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম ও ওফাত দিবস উপলক্ষে মুর্শিদাবাদের ভরতপুরে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই মহান দিনটিকে স্মরণীয় করে রাখতে ভরতপুর ও তার সংলগ্ন এলাকার মসজিদের ইমাম সাহেবদের নেতৃত্বে, স্থানীয় ইসলামিক মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ থেকে ৮০ সব বয়সের ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা এক অভূতপূর্ব উৎসাহ- উদ্দীপনায় সমবেত হন। ভরতপুরের নতুন রাস্তার মোড় থেকে সূচনা হয় এক বিশাল ও বর্ণাঢ্য জশনে জুলুস অর্থাৎ নবী দিবসের শোভাযাত্রা। ব্যানার, শান্তির প্রতীক পতাকা হাতে হাজার হাজার মানুষ ভরতপুরের প্রধান প্রধান পথ পরিক্রমা করেন। শোভাযাত্রা শেষে এক নির্দিষ্ট স্থানে সবাই সমবেত হয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর শানে দরুদ ও সালাম পেশ করেন এবং সমগ্র মানবজাতির কল্যাণ, পারস্পরিক সৌহার্দ্য ও বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন দেখা যায় পথের ধারে। স্থানীয় অগণিত সাধারণ মানুষ পরম শ্রদ্ধায় মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ফল, পায়েস, ঠান্ডা শরবত, কোল্ডড্রিংকস ও পানীয় জলের বোতল তুলে দেন। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সার্বিক আইনশৃঙ্খলা ও শান্তি বজায় থাকে, সে জন্য পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো, যার ফলে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সুসম্পন্ন হয় এই ঐতিহাসিক নবী দিবস উদযাপন।1
- বিজেপি-সিপিএম সংঘর্ষে উত্তপ্ত আগরপাড়া আরও দেখুন... #BJPGovernment #CPIM #agarpara #ABPAnanda1
- দাদাগিরিতে একটাই নাম ভাইজান বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং আরো তিনজন বিধায়ক উপস্থিতি ছিলেন দাদাগিরিতে একটাই নাম ভাইজান বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং আরো তিনজন বিধায়ক উপস্থিতি ছিলেন দাদাগিরি সম্বন্ধে তাদের চারজনের মতামত জানুন #News1
- বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন1
- নেপালের রাসুয়ায় ভয়াবহ বন্যার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ল #nepal1
- শিরোনাম: মঙ্গলকোট ও খতিয়ার-সহ একাধিক স্থানে বিজেপির পথসভা আজ মঙ্গলকোট ও খতিয়ার-সহ একাধিক এলাকায় বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প ও সফল ১০০ দিন উপলক্ষে শক্তিকেন্দ্র ভিত্তিক পথসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলকোট ২ নম্বর মণ্ডল সভাপতি কার্তিক বাগ মহাশয়ের নেতৃত্বে এই কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ।1