উত্তর ত্রিপুরার ৫৬ নং ধর্মনগর উপনির্বাচনের বাম প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে জনসভা অনুষ্ঠিত। ধর্মনগর প্রতিনিধি।। আসন্ন ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে আজ ৫৬ নম্বর ধর্মনগরের ডি.এন.ভি. মাঠে বাম মনোনীত প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন দলের নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, ৫৭ নম্বর যুবরাজনগরের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, ৫৪ নম্বর কুর্তি-কদমতলার বিধায়ক ইসলাম উদ্দিন এবং প্রার্থী অমিতাভ দত্ত। সভায় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন। তিনি জনগণকে বাম প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে পরিবর্তনের আহ্বান জানান। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সমগ্র জনসভা ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
উত্তর ত্রিপুরার ৫৬ নং ধর্মনগর উপনির্বাচনের বাম প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে জনসভা অনুষ্ঠিত। ধর্মনগর প্রতিনিধি।। আসন্ন ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে আজ ৫৬ নম্বর ধর্মনগরের ডি.এন.ভি. মাঠে বাম মনোনীত প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে এক বিশাল
নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন দলের নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, ৫৭ নম্বর যুবরাজনগরের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, ৫৪ নম্বর
কুর্তি-কদমতলার বিধায়ক ইসলাম উদ্দিন এবং প্রার্থী অমিতাভ দত্ত। সভায় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন প্রকল্পে দুর্নীতির
অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন। তিনি জনগণকে বাম প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে পরিবর্তনের আহ্বান জানান। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সমগ্র জনসভা ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
- দাদুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ এক মুখ ও বধির নাবালক যুবক। পরে পাশের বাড়ির পুকুর থেকে উদ্ধার তার মৃতদেহ। ঘটনায় শোকের ছায়া বিরাজ করছে আসাম-ত্রিপুরা দু'রাজ্যেই। বিবরণে প্রকাশ,গত সোমবার আসামের কাঁঠালতলী জিপির কুর্তি বড় বাড়ি এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে বিলাল হোসেন(১৪) তার মায়ের সঙ্গে ত্রিপুরার চুরাইবাড়ি থানাধীন খেড়েংজুড়ি এলাকার লক্ষীনগর ৬নং ওয়ার্ডে দাদুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসে। হঠাৎ পরদিন অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। বাড়ির লোকজনরা সমস্ত এলাকা খোঁজাখুঁজি করে এবং আত্মীয়-স্বজনদের বাড়িতেও খোঁজ নিয়ে তার সন্ধান না পাওয়ায় পরে বিকেলে চুরাইবাড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। কিন্তু রাত পেরিয়ে বুধবার সকাল হতেই পার্শ্ববর্তী এক পুকুরে তার মৃতদেহ ভেসে উঠতে দেখে চাঞ্চলের সৃষ্টি হয় এলাকা জুড়ে।4
- ধর্মনগর উপনির্বাচনে প্রচার শেষ,শুরু ৪৮ ঘণ্টার সাইলেন্স পিরিয়ড!মঙ্গলবার বিকেল ৫টা বাজতেই শেষ হলো সব রাজনৈতিক প্রচার। এর সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে নির্বাচন কমিশনের নির্ধারিত ৪৮ ঘণ্টার ‘সাইলেন্স পিরিয়ড’। মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে এবং বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।1
- ত্রিপুরায় আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলার ফটিকায়ের জুড়ি ছড়ায় বিজেপি প্রার্থী বিপিন দেববর্মার সমর্থনে আয়োজিত সভায় অংশ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।1
- 📍চুড়াইবাড়ি, ৮ এপ্রিল।। ✍️ উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি এলাকায় মানসিক প্রতিবন্ধী নাবালকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে নিখোঁজ হওয়ার পরদিনই পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ নিয়ে দানা বেঁধেছে রহস্য।1
- Post by Gouranga Majumder1
- প্রায় আড়ায় হাজার কর্মী নিয়ে পার্থী এই নির্বাচনী বিশাল মিছিল করেন।3
- আজ ৭ এপ্রিল ২০২৬ ইং।। আসন্ন টিটিএএডিসি সাধারণ নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই প্রেক্ষিতে আজ আমতলী–গোলাঘাটি কেন্দ্রের অন্তর্গত ধনিরামপুর এডিসি ভিলেজ ও বিজয়নগর এডিসি ভিলেজে আইপিএফটি দলের উদ্যোগে এক বিশাল র্যালির মাধ্যমে জোরদার নির্বাচন প্রচার চালানো হয়। র্যালিতে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা এলাকায় নির্বাচনী উত্তাপকে আরও বাড়িয়ে তোলে। এই কর্মসূচির অংশ হিসেবে আমতলী–গোলাঘাটি কেন্দ্রের আইপিএফটি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা (Bikash Debbarma) বাড়ি বাড়ি গিয়ে (door-to-door campaign) ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং আসন্ন নির্বাচনে সমর্থন কামনা করেন। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্রামগঞ্জ ডিভিশন কমিটির সম্পাদক পৌষরাই দেববর্মা, সভাপতি উত্তম দেববর্মা, সুরন দেববর্মা, নরেন্দ্র দেববর্মা, দয়াল হরি দেববর্মা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ববৃন্দ।1
- ঈদের দিন ধর্মনগরের মঙ্গলখালী এলাকায় সংঘটিত খালেদ আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ধর্মনগর থানার পুলিশ।এর আগে এই মামলায় একজন আসামিকে গ্রেফতার করা হলেও চারজন অভিযুক্ত দীর্ঘদিন ধরেই পলাতক ছিল। অবশেষে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্মনগরের রাগনা এলাকা থেকে আরও দুই অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক অভিযুক্তদের মধ্যে রয়েছে,হায়দর আলী (৩০) অপরজন মইন উদ্দিন(৪৪) । তবে এখনও দুইজন অভিযুক্ত পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান,বাকি অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে এবং খুব শীঘ্রই তাদেরও আইনের আওতায় আনা হবে।1