Shuru
Apke Nagar Ki App…
বেতন না মেলায় ক্ষোভ, বালুরঘাট জেলা পরিষদে ডেপুটেশন ও অফিসে তালা লাগিয়ে আন্দোলনে জল জীবন মিশনের আইএসএ কর্মীরা
Hili News Bangla
বেতন না মেলায় ক্ষোভ, বালুরঘাট জেলা পরিষদে ডেপুটেশন ও অফিসে তালা লাগিয়ে আন্দোলনে জল জীবন মিশনের আইএসএ কর্মীরা
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- দক্ষিণ দিনাজপুর জেলা স্তরের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো গঙ্গারামপুর স্টেডিয়ামে ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টসের পরিচালনায় এবং গঙ্গারামপুর হাই স্কুলের সহযোগিতায় বৃহস্পতিবার গঙ্গারামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলা স্তরের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ । এদিন গঙ্গারামপুর স্টেডিয়ামে পতাকা উত্তোলন ও মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র । এছাড়াও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টসের দক্ষিণ দিনাজপুর জেলা সেক্রেটারি শুভজিৎ মিশ্র,সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে । মোট ৫১টি ইভেন্টে দক্ষিণ দিনাজপুর জেলার ৮টি ব্লক এবং ৩টি পৌরসভা এলাকা থেকে মোট ২৪২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ বয়স বিভাগের বালক ও বালিকা এই ছয়টি গ্রুপে ।1
- গাজোল বিধানসভার বিজেপির উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর বিধানসভার বিজেপির এস সি মোর্চার নেতা ত্রিদেব ঢালীর বাবা শ্রীলোকেশন ঢালিকে গুলি করার প্রতিবাদে ও আইন-শৃঙ্খলা অবনতির প্রতিবাদে গাজোল বামনগোলা মোড় ৫১২নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ তারা রাস্তা অবরোধ তুলে দেওয়ার জন্য দফা দফায় আলোচনা চালান। অবশেষে বিজেপি নেতাকর্মীরা রাস্তা অবরোধ তুলে নেন। উপস্থিত ছিলেন গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন ,বিজেপি নেতা মনোতোষ মন্ডল ,বঙ্কিম সরকার সহ অন্যান্য নেতৃত্বরা।1
- মালদায় এস.আইআর নিয়ে নির্বাচন কমিশনের চক্রান্ত, মুসলিমদের হয়রানি, ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা ইত্যাদি নানান অভিযোগ তুলে বৃহস্পতিবার মালদায় আন্দোলন। জোরদার আন্দোলন করল হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টি। আন্দোলনে নেতৃত্ব দিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মালদা জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখালেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির।1
- মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু চাঞ্চল্য করনদিঘির শালিহানে৷ ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘির পুলিশ। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় তারা। মৃতের পরিজনেরা জানান মৃত যুবকের নাম সাব্বির আলম, বয়েস আনুমানিক ১৯ বছর, বাড়ি করনদিঘির পিপলা এলাকায়। পরিবারের দাবী এদিন সকালে কাজ করতে বেড়িয়েছিল ওই যুবক। শালিহান এলাকায় একটি বাইক ধাক্কা মেরে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে করনদিঘি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।1
- শীতলকুচির জোড়পাটকিতে নিহতদের পরিবারের পাশে তৃণমূল, রমজানে ইফতার সামগ্রী প্রদান কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভার মাথাভাঙা ১ ব্লক এর জোড়পাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার সাবেক ১২৬ নং আমতলি এম.এস.কে বুথে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত চার সহনাগরিকের পরিবারের সঙ্গে দেখা করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়। উল্লেখ্য, ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-এর চতুর্থ দফার ভোটগ্রহণে ১০ এপ্রিল আমতলি এম.এস.কে বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন নূর আলম, মনিরুজ্জামান, হামিদুল ইসলাম ও ছামিউল ইসলাম। পবিত্র রমজান মাস উপলক্ষে সোমবার ওই চার পরিবারের সঙ্গে দেখা করেন পার্থপ্রতিম রায়। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেন তিনি। এদিন পার্থপ্রতিম রায় জানান, সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি আজও এলাকার মানুষের মনে গভীরভাবে গেঁথে রয়েছে। নিহতদের পরিবারকে পাশে থাকার আশ্বাসও দেন2
- Post by Majharul Hoque1
- হিলি বাজারে জনসংযোগে বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী, ২০২৬ নির্বাচনকে সামনে রেখে বিজেপির জনসম্পর্ক অভিযানে মানুষের সমস্যার কথা শোনা1
- বুনিয়াদপুরে রানী রাসমণির মূর্তির শুভ উন্মোচন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সরাই হাট এলাকায় রাস্তার সামনে মহীয়সী সমাজসেবী রানী রাসমণির মূর্তির শুভ উন্মোচন করলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। স্থানীয় বাসিন্দা ও পৌরসভার উদ্যোগে স্থাপিত এই মূর্তির উন্মোচন উপলক্ষে এলাকায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন সমীর সরকার, ভাইস চেয়ারপারসন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বহু সাধারণ মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, সমাজসেবা ও মানবকল্যাণে রানী রাসমণির অবদান আজও সকলের কাছে অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শকে সামনে রেখে সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। মূর্তির উন্মোচনের পর স্থানীয় মানুষদের মধ্যে আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়। এলাকাবাসীর মতে, এই মূর্তি ভবিষ্যৎ প্রজন্মকে রানী রাসমণির জীবন ও আদর্শ সম্পর্কে জানতে উৎসাহিত করবে।1
- মালদায় এস.আইআর নিয়ে নির্বাচন কমিশনের চক্রান্ত, মুসলিমদের হয়রানি, ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা ইত্যাদি নানান অভিযোগ তুলে বৃহস্পতিবার মালদায় আন্দোলন। জোরদার আন্দোলন করল হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টি। আন্দোলনে নেতৃত্ব দিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মালদা জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখালেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির।1