কাটোয়ায় ক্যারাটে বেল্ট পরীক্ষায় উৎসাহের জোয়ার, অংশ নিল দুই শতাধিক প্রতিযোগী পুলকেশ ভট্টাচার্য্য শিশু ও যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে কাটোয়ায় অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলা ক্যারাটে বেল্ট পরীক্ষা। শনিবার ১০ মে কাটোয়ার সুবোধ স্মৃতি রোডে এই কর্মসূচির আয়োজন করে পূর্ব বর্ধমান জেলা বুদুকাই কান ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন। সহযোগিতায় ছিল পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হোয়াইট, ইয়েলো, অরেঞ্জ, গ্রিন, ব্লু থেকে শুরু করে ব্ল্যাক বেল্ট-সহ মোট দশটি বিভাগের পরীক্ষায় প্রায় ২৪৫ জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করে। ছোটদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। ক্যারাটে প্রশিক্ষক সাত্ত্বিক দে জানান, এই বছর ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে বেল্ট পরীক্ষার আয়োজন। অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী খুদে প্রতিযোগী থেকে শুরু করে ৩০ বছরের ঊর্ধ্ব পুরুষ ও মহিলারাও পরীক্ষায় অংশ নেন। এত বিপুল অংশগ্রহণ এই উদ্যোগের জনপ্রিয়তা ও সাফল্যকে আরও স্পষ্ট করেছে। জেলা ক্যারাটে সংস্থার সম্পাদক তারক চন্দ্র দে বলেন, কাটোয়া, দাঁইহাট, অগ্রদ্বীপ, মেঝিয়ারী, কেতুগ্রাম, বেরুগ্রাম ও পূর্বস্থলী-সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেয়। আগামী প্রজন্মকে খেলামুখী করে তোলা এবং ক্যারাটের মানোন্নয়নই এই উদ্যোগের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট শিক্ষক কল্পদ্রুম মণ্ডল বর্তমান প্রজন্মের মধ্যে মোবাইল ও ডিজিটাল জগতের প্রতি অতিরিক্ত নির্ভরতার প্রসঙ্গ তুলে বলেন, এর ফলে বহু তরুণ-তরুণী খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বাড়াতে ক্যারাটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ কাটোয়া তথা পূর্ব বর্ধমান জেলা থেকে আরও প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে সাহায্য করবে এবং জেলার ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে। সমগ্র পরীক্ষার দায়িত্বে ছিলেন আন্তর্জাতিক ক্যারাটে বিচারক প্রসেনজিৎ ব্যানার্জি। পরীক্ষায় সফল অংশগ্রহণকারীদের পরবর্তীতে বেল্ট প্রদান করা হবে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।

- পূর্ব বর্ধমান জেলায় ফ্রি ফায়ার গেম যুবকদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। অভিযোগ, এই অনলাইন গেম পড়াশোনা ও সামাজিক জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।1
- জয়ের পর প্রথম বিজয় মিছিলে যোগ নবদ্বীপের বিজেপি বিধায়কের। জয়ের পর প্রথম বিজয় মিছিলে যোগ নবদ্বীপের বিজেপি বিধায়কের। নদিয়া: জয়ের পর প্রথম বিজয় মিছিলে অংশ নিলেন নবদ্বীপের বিজেপি বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। রবিবার নদীয়ার নবদ্বীপ ব্লকের চরব্রহ্মনগর কারগিল পাড়া এলাকায় গিয়ে সকলের সাথে সৌজন্য বিনিময় করেন। একই সাথে বিধায়ককে কাছে পেয়ে বরণ করে নেন সকলে। এরপরই কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিলে হাঁটেন বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। এদিন বিজয় মিছিলে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নবনির্বাচিত বিধায়ক জানান, বিভিন্ন জায়গায় এতদিন যারা তৃণমূল কংগ্রেস করত তারা হঠাৎ করে বিজেপির ঝান্ডা ধরে বিশৃঙ্খলা বাধানোর চেষ্টা করছে। তাতে নাম পড়ছে বিজেপির। সেইসব লোকেদের সাবধান করে দেন বিধায়ক। তীর্থ নগরী নবদ্বীপে কোনরকম হিংসা বরদাস্ত করা হবে না বলেও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন। তিনি এও জানান লক্ষ নবদ্বীপবাসীর উন্নয়ন, কর্মসংস্থান থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুই নজরে থাকবে তার।1
- পরাজয় ছাপিয়ে রাজ্যে গেরুয়া ঝড়ের উল্লাস : ভরতপুরে বিজেপি-র বর্ণাঢ্য বিজয় মিছিল পরাজয় ছাপিয়ে রাজ্যে গেরুয়া ঝড়ের উল্লাস : ভরতপুরে বিজেপি-র বর্ণাঢ্য বিজয় মিছিল। রাজ্যের শাসনক্ষমতায় প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির আসীন হওয়াকে কেন্দ্র করে ঐতিহাসিক উন্মাদনায় মেতে উঠল মুর্শিদাবাদের ভরতপুর। যদিও স্থানীয় বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ তৃণমূলের কাছে ৩০,৭৫৩ ভোটে পরাজিত হয়েছেন, কিন্তু রাজ্যের এই পটপরিবর্তন ও দলের বিপুল জয়কে উদযাপন করতে রবিবার বিকেলে ভরতপুর আলিয়া হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে এক বিশাল বিজয় মিছিল বের করা হয়। মিছিলে প্রার্থী অনামিকা ঘোষ উপস্থিত হতেই দীর্ঘদিনের লড়াইয়ে শামিল বুথ স্তরের কর্মীদের মধ্যে এক অভূতপূর্ব উদ্দীপনা দেখা দেয়। পরাজয়ের বিষাদ ভুলে কর্মীরা তাকে মাল্যদান, পুষ্পস্তবক ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানান। গেরুয়া আবিরের রঙে আকাশ-বাতাস রাঙিয়ে এবং বাজনার তালে স্লোগান দিতে দিতে মিছিলটি ভরতপুরের নতুন রাস্তার মোড়, বাস স্টপেজ, ব্লক মোড়, দাসপাড়া, পশ্চিমপাড়া, তাঁতীপাড়া ও হিন্দুপাড়া হয়ে ভরতপুর হাই স্কুল মাঠ সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। কোনো আনুষ্ঠানিক সভা না হলেও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনামিকা ঘোষ জানান, ব্যক্তিগত হার সত্ত্বেও রাজ্যের এই জয় সাধারণ মানুষের জয় এবং আগামী পাঁচ বছর তিনি ভরতপুরের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে এলাকায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।1
- খড়্গপুর শহরে আজ বিজয় উৎসব এবং মিছিল। কৌশল্যা মোড় থেকে ঝাপেটাপুর হয়ে সাব ডিভিশন হাসপাতাল পর্যন্ত ।।1
- আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবাংলায় সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং সন্ধ্যায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।1
- মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে একটি বিশেষ ট্রেনের যাত্রা শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ রুটে যাত্রী পরিষেবা বা সময়সূচীতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় যাত্রীরা।1
- মুর্শিদাবাদের হরিহরপাড়ার বিহারিয়া অঞ্চলে এক বিশাল বিজয় মিছিল করেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনেই দলের কর্মী-সমর্থকরা স্লোগানে মুখর হয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখায়। এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং বিজেপির জনসমর্থনের বার্তা তুলে ধরে।1
- পশ্চিমবঙ্গে অনেক টোল গেট বন্ধ। । গাড়ি চালক বেজায় খুশি। ।1