Shuru
Apke Nagar Ki App…
স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে ১৪০ নম্বর বুথে কাকদ্বীপের প্রার্থীর উপস্থিতিতে রাজনৈতিক কর্মীসভা। দক্ষিণ ২৪ পরগনা জেলায় কাকদ্বীপ বিধানসভায় স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে ১৪০ নম্বর বুথে করবাড়ি ছোট সাঁকো এলাকায় কাকদ্বীপের প্রার্থী মন্টুরাম পাখিরা উপস্থিতিতে রাজনৈতিক কর্মী সভা অনুষ্ঠিত হয়। রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
Gopi kishor Bera
স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে ১৪০ নম্বর বুথে কাকদ্বীপের প্রার্থীর উপস্থিতিতে রাজনৈতিক কর্মীসভা। দক্ষিণ ২৪ পরগনা জেলায় কাকদ্বীপ বিধানসভায় স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে ১৪০ নম্বর বুথে করবাড়ি ছোট সাঁকো এলাকায় কাকদ্বীপের প্রার্থী মন্টুরাম পাখিরা উপস্থিতিতে রাজনৈতিক কর্মী সভা অনুষ্ঠিত হয়। রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- আসন্ন বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সোমবার দুপুরে হলদিয়ার মহাকমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন। এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে হলদিয়া মহকুমার বাকি দুই বিধানসভা কেন্দ্র মহিষাদল ও হলদিয়ার দুই বিজেপি প্রার্থীও মনোনয়নপত্র জমা দেন।1
- নিজস্ব প্রতিবেদক,আমতা আমতার ৪ বারের জাতীয় কংগ্রেসের বিধায়ক ছিলেন অসিত মিত্র। বর্তমানে এবারের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের অসিত মিত্রর নাম বিবেচনা করা হয়নি কিন্তু বর্ষীয়ান কংগ্রেস নেতা আমতায় লড়াই করতে চাইছেন। এবং দাবি জানিয়ে বলছেন ওনাকে প্রার্থী করা হোক। অপরদিকে বর্তমান ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয় কংগ্রেসের কর্মীরা। এবিষয়ে হাওড়া জেলা গ্ৰামীন কংগ্রেসের সভাপতি আলম দেইয়ানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অসিত মিত্র একজন বর্ষীয়ান নেতা, দীর্ঘ দিন বিধায়ক ছিলেন, বর্তমানে ঘোষিত প্রার্থী পরিবর্তনের জন্য অনেক আবেদন এসেছে, আমি যথারীতি প্রদেশ কংগ্রেসের অফিসে নেতৃত্বের কাছে পৌঁছে দিয়েছি। উপর মহলের তরফে যা সিদ্ধান্ত নেয়া হবে, আমরা সকলেই তা মেনে লড়াই চালিয়ে যাবো।1
- মেটিয়াব্রুজ ১৫৭ নম্বর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আবহে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন এলাকার স্বনামধন্য জনপ্রিয় ব্যক্তি, বি এম একতা কনস্ট্রাকশনের মালিক দিলবার থান্দার।তিনি জানান, এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের মধ্যে দীর্ঘদিন ধরেই একটি আশঙ্কা কাজ করছিল—কোথাও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের হাতে টিকিট না চলে যায়। এই প্রেক্ষাপটে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে ধন্যবাদ জানান। তাঁর বক্তব্য, তাঁরা একজন সৎ, আপসহীন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে সক্ষম প্রার্থীকে আবারও মেটিয়াব্রুজের জন্য নির্বাচিত করেছেন। দিলবার থান্ডার বলেন, হাজী আব্দুল খালেক মোল্লা শুধু একজন প্রার্থী নন, তিনি মেটিয়াব্রুজকে শান্ত ও সুস্থ পরিবেশে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর। তাঁর হাতেই পুনরায় টিকিট তুলে দিয়ে দল যে আস্থা রেখেছে, তা এলাকার মানুষের মধ্যেও আত্মবিশ্বাস বাড়িয়েছে। তিনি আরও জানান, মেটিয়াব্রুজের শুভবুদ্ধি সম্পন্ন সৎ মানুষরা এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি, তবে কিছু অসাধু দালাল চক্র এতে অখুশি, কারণ তাদের স্বার্থ এতে পূরণ হয়নি। দিলবার থান্দার আশা ব্যক্ত করে বলেন, এ বছর মেটিয়াব্রুজ বিধানসভার প্রার্থী হাজী আব্দুল খালেক মোল্লাকে সকলে মিলেই সর্বকালীন রেকর্ড ভোটে জয়ী করে আবার বিধানসভায় পাঠাবেন। তাঁর মতে, উন্নয়ন, শান্তি এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে এমন একজন শক্তিশালী ও আপসহীন নেতারই প্রয়োজন।1
- রাহুলের মৃত্যু নিয়ে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া1
- Post by KINKAR HALDAR2
- রাজারহাট নিউটাউন এর প্রার্থী তাপস চ্যাটার্জির সমর্থনে পাথরঘাটা অঞ্চলে নির্বাচনী ও কর্মীসভা।1
- পশ্চিমবঙ্গের বর্ডার থেকে তিন কিলোমিটার দূরে ওড়িশার তারসারিতে রবিবার বিকেলে শ্যুটিং চলাকালীন সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার রাতেই তালসারি থেকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার দুপুরে ময়নাতদন্তের পর বিশেষ সূত্রে জানা গেছে, সমুদ্রের নোনা জল ও বালি অভিনেতার ফুসফুসে প্রবেশের ফলেই তাঁর মৃত্যু হয়েছে। এদিন ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শেষবার তাকে দেখতে হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছিলেন তাঁর অসংখ্য ভক্ত।1
- মতিয়ার রহমান, উলুবেড়িয়া আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করলো এস ইউ সি আই (কম্যুনিস্ট)। সোমবার দুপুরে উলুবেড়িয়া প্রেসক্লাবে বাগনান, আমতা, উলুবেড়িয়া দক্ষিণ, উলুবেড়িয়া পূর্ব ও শ্যামপুর কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এস ইউ সি আই এর জেলা গ্ৰামীন কমিটির সম্পাদিকা কমরেড মিনতি সরকার , জেলা গ্ৰামীন কমরেড নিখিল চন্দ্র বেরা। সাংবাদিক সম্মেলনে বাগান বিধানসভার জল নিকাশির সমস্যা, শ্যামপুর বিধানসভায় স্বাস্থ্য পরিষেবার সমস্যা, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের সরবরাহর সমস্যা সহ একাধিক কেন্দ্রের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের প্রার্থী সুখেন মন্ডল,বাগনান কেন্দ্রের বিশ্বনাথ বেরা, আমতা কেন্দ্রের সঞ্জীব সাঁতরা, শ্যামপুর কেন্দ্রের অলক দলপতি, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের জয়ন্ত ডাকুয়া প্রমুখ।4
- #অভিনেতা রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে উপচে পড়া ভীড় #PurbaMedinipur #ActorRahul #death #Banglar #samay #TamlukNews1