logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কোচবিহারের শীতলকুচিতে কর্মীদের বড়সড় রাজনৈতিক বার্তা দিলেন অভিষেক ব্যানার্জি। শীতলকুচির পঞ্চায়েত সমিতির 'প্লে-গ্রাউন্ডে' আয়োজিত বিশাল জনসভা থেকে একুশের বিধানসভা নির্বাচনের রক্তাক্ত স্মৃতি তুলে ধরে বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।সভার শুরুতেই ২০২১ সালের নির্বাচনের ঘটনাকে সামনে এনে অভিষেক বলেন, “সেই সময় শীতলকুচিতে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখনও মানুষের মনে দাগ কেটে রয়েছে।” তাঁর অভিযোগ, ওই নির্বাচনে বিজেপি, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর কথায়, “মানুষের রক্ত ঝরেছিল, নিরীহ ভোটারদের গুলি করে হত্যা করা হয়েছিল।” ঘটনার জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেন।

5 hrs ago
user_Chanchal Siddhanta (Reporter)
Chanchal Siddhanta (Reporter)
Photographer চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
5 hrs ago
3306c475-72eb-4b49-bcd4-0677341ce7e8

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কোচবিহারের শীতলকুচিতে কর্মীদের বড়সড় রাজনৈতিক বার্তা দিলেন অভিষেক ব্যানার্জি। শীতলকুচির পঞ্চায়েত সমিতির 'প্লে-গ্রাউন্ডে' আয়োজিত বিশাল জনসভা থেকে একুশের বিধানসভা নির্বাচনের রক্তাক্ত স্মৃতি তুলে ধরে বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।সভার শুরুতেই ২০২১ সালের নির্বাচনের ঘটনাকে সামনে এনে অভিষেক বলেন, “সেই সময় শীতলকুচিতে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখনও মানুষের মনে দাগ কেটে রয়েছে।” তাঁর অভিযোগ, ওই নির্বাচনে বিজেপি, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর কথায়, “মানুষের রক্ত ঝরেছিল, নিরীহ ভোটারদের গুলি করে হত্যা করা হয়েছিল।” ঘটনার জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেন।

More news from Medinipur West and nearby areas
  • ভয়াবহ পথ দুর্ঘটনা। চন্দ্রকোনা থানার জাড়া মনসা মন্দির এর কাছে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। চন্দ্রকোনা থানার জাড়ায় ভয়াবহ পথদুর্ঘটনা ঘটল। ঘাটাল আরামবাগ একটি যাত্রীবাহী বাস ও একটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন বাইক আরোহী। জানা গেছে, বাসটি ক্ষীরপাইয়ের দিকে যাচ্ছিল, অন্যদিকে বাইকটি রামজীপুরের দিকে যাচ্ছিল। আচমকাই বাইকটি সরাসরি বাসের সামনে এসে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বাইক আরোহীকে উদ্ধার করে তড়িঘড়ি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান চিকিৎসা জন্য । আহতের নাম গৌতম ঘোষ (৪০), বাড়ি এক নম্বর লক্ষ্মীপুর অঞ্চলের বড়মুইদা এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে রামজীবনপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সব খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব ও ফলো করুন নিউজ কলকাতা টিভি
    1
    ভয়াবহ পথ দুর্ঘটনা। চন্দ্রকোনা থানার জাড়া মনসা মন্দির এর কাছে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। 
চন্দ্রকোনা থানার জাড়ায় ভয়াবহ পথদুর্ঘটনা ঘটল। ঘাটাল আরামবাগ একটি যাত্রীবাহী বাস ও একটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন বাইক আরোহী। জানা গেছে, বাসটি ক্ষীরপাইয়ের দিকে যাচ্ছিল, অন্যদিকে বাইকটি রামজীপুরের দিকে যাচ্ছিল। আচমকাই বাইকটি  সরাসরি বাসের সামনে এসে ধাক্কা মারে। 
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বাইক আরোহীকে উদ্ধার করে তড়িঘড়ি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান চিকিৎসা জন্য । আহতের নাম গৌতম ঘোষ (৪০), বাড়ি এক নম্বর লক্ষ্মীপুর অঞ্চলের বড়মুইদা এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে রামজীবনপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সব খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব ও ফলো করুন নিউজ কলকাতা টিভি
    user_Chanchal Siddhanta
    Chanchal Siddhanta
    Local News Reporter Chandrakona - I, Medinipur West•
    19 hrs ago
  • চন্দ্রকোণার জাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা নমস্কার, আপনারা দেখছেন PBN Bangla। চন্দ্রকোনায় ভয়াবহ পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তি।
    1
    চন্দ্রকোণার জাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা
নমস্কার, আপনারা দেখছেন PBN Bangla। চন্দ্রকোনায় ভয়াবহ পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তি।
    user_Ashabuddin khan
    Ashabuddin khan
    চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    20 hrs ago
  • মালদার কালিয়াচকে দিনদুপুরে গুলি, দুই যুবককে খুনের চেষ্টা — আতঙ্কে এলাকাবাসী
    1
    মালদার কালিয়াচকে দিনদুপুরে গুলি, দুই যুবককে খুনের চেষ্টা — আতঙ্কে এলাকাবাসী
    user_Loca news(কৌশিক কাপড়ি )
    Loca news(কৌশিক কাপড়ি )
    দাসপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • Post by রিপোর্টারAbhijit Santra
    1
    Post by রিপোর্টারAbhijit Santra
    user_রিপোর্টারAbhijit Santra
    রিপোর্টারAbhijit Santra
    Youth Social Services Organisation কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    28 min ago
  • Post by মুখার্জী নিউজ
    1
    Post by মুখার্জী নিউজ
    user_মুখার্জী নিউজ
    মুখার্জী নিউজ
    Credit reporting agency কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার পর্ব চলছে জোর কদমে। আর সেই প্রচারের ফাঁকেই সাধারণ মানুষের দুরাবস্থার কথা তুলে ধরলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর শংকর কুমার গুছাইত। মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের কামারআরা এলাকা। আজ বৃহস্পতিবার সকাল প্রায় নটা নাগাদ এলাকায় পরিদর্শন করেন বিজেপি প্রার্থী শংকর বাবু। এলাকার বাসিন্দারা পাননি আবাস যোজনার বাড়ি। মাথার ওপর নেই পাকা ছাদ। মাটির বাড়ির ভগ্নদশা। ভেঙে গিয়েছে একাংশ। যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এই দুর্দশা এবং মৃত্যূ ফান্দকে উপেক্ষা করেই  ভয়কে সঙ্গী করে দিন যাপন করছেন এলাকাবাসীরা। এলাকা পরিদর্শনে এসে এদিন বিজেপি প্রার্থী শংকর গুছাইত এলাকাবাসীদের আশ্বস্ত করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
    1
    আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার পর্ব চলছে জোর কদমে। আর সেই প্রচারের ফাঁকেই সাধারণ মানুষের দুরাবস্থার কথা তুলে ধরলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর শংকর কুমার গুছাইত। মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের কামারআরা এলাকা। আজ বৃহস্পতিবার সকাল প্রায় নটা নাগাদ এলাকায় পরিদর্শন করেন বিজেপি প্রার্থী শংকর বাবু। এলাকার বাসিন্দারা পাননি আবাস যোজনার বাড়ি। মাথার ওপর নেই পাকা ছাদ। মাটির বাড়ির ভগ্নদশা। ভেঙে গিয়েছে একাংশ। যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এই দুর্দশা এবং মৃত্যূ ফান্দকে উপেক্ষা করেই  ভয়কে সঙ্গী করে দিন যাপন করছেন এলাকাবাসীরা। এলাকা পরিদর্শনে এসে এদিন বিজেপি প্রার্থী শংকর গুছাইত এলাকাবাসীদের আশ্বস্ত করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
    user_News Plus Bangla
    News Plus Bangla
    News Web Portal মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • *সাত সকালে চা চক্রে বেরিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের কনভয় আটকানোর চেষ্টা স্থানীয়দের। তুমুল উত্তেজনা পুরী গেট এলাকায়। দিলীপ ঘোষের সাথে থাকা বিজেপি কর্মী সমর্থকদের সাথেও বচসা স্থানীয়দের। অভিযোগ, রেলের তরফে যখন উচ্ছেদ নোটিশ জারি করা হচ্ছিল এলাকায় তখন দেখা পাওয়া যায়নি দিলীপ ঘোষ কিংবা বিজেপি নেতৃত্বের। নির্বাচন ঘোষণা হতেই এখন প্রচারে আসছেন বিজেপি নেতারা। এই নিয়েই খড়্গপুরের ২৭ নম্বর ওয়ার্ডের পুরিগেট এলাকায় দিলীপ ঘোষের কনভয় আটকানোর চেষ্টা করেন স্থানীয়রা। যদিও কনভয় না থামিয়েই এলাকা ছাড়েন দিলীপ ঘোষ। এরপর দিলীপ ঘোষের সাথে থাকা বিজেপি কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায়।*
    1
    *সাত সকালে চা চক্রে বেরিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের কনভয় আটকানোর চেষ্টা স্থানীয়দের। তুমুল উত্তেজনা পুরী গেট এলাকায়। দিলীপ ঘোষের সাথে থাকা বিজেপি কর্মী সমর্থকদের সাথেও বচসা স্থানীয়দের। অভিযোগ, রেলের তরফে যখন উচ্ছেদ নোটিশ জারি করা হচ্ছিল এলাকায় তখন দেখা পাওয়া যায়নি দিলীপ ঘোষ কিংবা বিজেপি নেতৃত্বের। নির্বাচন ঘোষণা হতেই এখন প্রচারে আসছেন বিজেপি নেতারা। এই নিয়েই খড়্গপুরের ২৭ নম্বর ওয়ার্ডের পুরিগেট এলাকায় দিলীপ ঘোষের কনভয় আটকানোর চেষ্টা করেন স্থানীয়রা। যদিও কনভয় না থামিয়েই এলাকা ছাড়েন দিলীপ ঘোষ। এরপর দিলীপ ঘোষের সাথে থাকা বিজেপি কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায়।*
    user_ARNAB
    ARNAB
    ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • *কেশপুরে তৃণমূল পদযাত্রা, জমজমাট নির্বাচনী প্রচার শিউলি সাহার*
    1
    *কেশপুরে তৃণমূল পদযাত্রা, জমজমাট নির্বাচনী প্রচার শিউলি সাহার*
    user_Ashabuddin khan
    Ashabuddin khan
    চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.