কোচবিহার এবিএন শীল কলেজ থেকে পুরান পোস্ট অফিস পর্যন্ত অনুষ্ঠিত হলো অভিষেক ব্যানার্জি -র রোড শো কোচবিহারে রাজনৈতিক উত্তাপের মাঝে এবার শক্তি প্রদর্শনে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হলো এক বিশাল রোড শো। এই রোড শো শুরু হয় এ বি এন শীল কলেজ চত্বর থেকে এবং শেষ হয় পুরাতন পোস্ট অফিস মাঠ পর্যন্ত। পথে পথে দলীয় কর্মী-সমর্থকদের ঢল, পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। রোড শো ঘিরে নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। বিশাল জনসমাগমের মধ্যেও শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। নির্বাচনকে সামনে রেখে এই রোড শোকে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের বড় মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, এই কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়ানো এবং ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। প্রসঙ্গত, আসন্ন নির্বাচনের আগে কোচবিহারে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ক্রমশ জোরদার হচ্ছে, যার ফলে জেলার রাজনৈতিক আবহ দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে।

- *দিনহাটা যৌ*/নপল্লী*/তে আ*/গ্নেয়া*/স্ত্র হাতে বিশৃঙ্খলা করার অভিযোগ উঠল দিনহাটা বিধানসভার বিজেপি প্রার্থী অজয় রায়ের ছায়া সঙ্গীদের বিরুদ্ধে।1
- tranding videos1
- #হরিহর দাসের সমর্থনে বৈরাগীর হাটে তৃণমূল কংগ্রেসের মিছিল1
- নির্বাচনের প্রাক্কালে ফের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ছবি ধরা পড়ল ৭/১৫০ নং বুথ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বুথের প্রায় ৩০টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগদান করেছেন। এদিন একটি যোগদান কর্মসূচির মধ্য দিয়ে এই পরিবারগুলিকে দলে স্বাগত জানান বিজেপির স্থানীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন দলের একাধিক ব্লক ও বুথ স্তরের নেতৃবৃন্দ। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানানো হয়। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের শাসকদলের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্রমশ কমছে। উন্নয়নের অভাব, দুর্নীতি ও স্থানীয় স্তরে অসন্তোষের জেরেই মানুষ তৃণমূল ছেড়ে বিজেপির দিকে ঝুঁকছেন। অন্যদিকে, এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই ধরনের দলবদল আগামী দিনে আরও বাড়তে পারে, যা ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। এদিকে এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণেই রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।1
- মাথাভাঙ্গা সেন্ট্রাল পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির ।প্রসঙ্গত উল্লেখ্য যে দুদিক আগে মাথাভাঙ্গা শহরে ৫ নম্বর ওয়ার্ডে স্লোগান যুদ্ধ।এরপর তৃণমূল বিজেপি হাতাহাতির ঘটনা ঘটে।এই ঘটনার পরই থানার সামনে অবস্থান বিক্ষোভ থেকে বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি ভাংচুরের অভিযোগ ওঠে।এই ঘটনার পরই অভিযোগের ভিত্তিতে পুলিশ ধরপাকড় শুরু করে।তৃণমূলের অভিযোগ বেছে বেছে তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশি করছে।1
- কোচবিহারে প্রচারের মাঝে হিপ্পির সাথে কানে কানে কথা অভিষেকের1
- দিনহাটা বিধানসভা কেন্দ্রের ৭/১৫০ নং বুথে তৃনমূল ছেড়ে ৪০টি পরিবার বিজেপিতে যোগদান করলেন। বিজেপি প্রার্থী অজয় রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন তারা।2
- গাজনের শেষে শীতলকুচি ব্লকের পূর্ব ভোগডাবড়িতে চড়ক মেলা1