দলীয় কর্মীদের সাথে নিয়ে কোথাও ডোর টু ডো প্রচার,কোথাও পাড়া বৈঠক,কোথাও রেলীর মধ্য দিয়ে দিনভর কর্মসূচি সারলেন তৃণমূল প্রার্থী বিধানসভা ভোটের নির্বাচনকে ঘিরে প্রচারে নেমেছে শাসক বিরোধী দুই শিবির। উন্নয়নের সাতকাহন নিয়ে মানুষের দরবারে পৌঁছে গেলেন কেশিয়াড়ী বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামজীবন মান্ডি। সোমবার দলীয় কর্মীদের সাথে নিয়ে কোথাও ডোর টু ডো প্রচার,কোথাও পাড়া বৈঠক,কোথাও রেলী এই দিনভর কর্মসূচি সারলেন প্রার্থী রামজীবন মাণ্ডী । এদিন এলাকার মানুষজনের সাথে কথা বলেন প্রার্থী নিজেই। জানতে চান সুবিধা অসুবিধার কথা। শাসক দল তৃণমূল কংগ্রেসের উন্নয়নের নানান দিক তুলে ধরেন। কেশিয়াড়ী ৭ নং অঞ্চলের বিভিন্ন বুথ এলাকাগুলিতে কর্মীদের নিয়ে ঘোরেন প্রার্থী রামজীবন মান্ডি,সঙ্গে ছিলেন জেলা নেতৃত্ব ফটিকরঞ্জন পাহাড়ী,জেলা মহিলা সভানেত্রী মামনী মাণ্ডী,জেলা পরিষদ সদস্যা পলি সাহা,কেশিয়াড়ী ৭ নং অঞ্চলের প্রধান শেফালী পাহাড়ী সহ অন্যান্যরা। ভালোই সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। মানুষের উচ্ছ্বাস উদ্দীপনায় জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এমনটাই জানালেন এদিনের প্রচার কর্মসূচিতে।

- Post by JHARGRAM NEWS UPDATE1
- নির্বাচনের আগে বিজেপিতে বড়সড় ভাঙ্গন ধরালো তৃণমূল, বিজেপি ছেড়ে প্রায় ৩০ টি পরিবার যোগ দিল তৃণমূলে। মঙ্গলবার পেটবিন্দি গ্রাম পঞ্চায়েতের খামার এলাকার প্রায় ৩০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অজিত মাহাতো, তাছাড়া পেটবিন্ধি অঞ্চল সভাপতি, টিঙ্কু পাল, সহ অসংখ্য কর্মীবৃন্দ। গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো বলেন " এরা ভুল বুঝে বিজেপিতে যোগদান করেছিল কিন্তু বর্তমানে এদের ভুল ভেঙ্গে যাওয়ায় পুনরায় তৃণমূলে যোগদান করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য যেসব প্রকল্প চালু করেছে তাতে মানুষ উপকৃত হচ্ছে, তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখছে।1
- Post by Hori Bera3
- নয়াগ্রামের বিজেপি মনোনীত প্রার্থী হয়ে আজ জোড়কদমে প্রচার নেমে পড়েন যুব মোর্চার কর্মীরা। এই প্রচারে নেতৃত্ব দেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি রনজিত সেন। বাড়ি বাড়ি গিয়ে প্রচার কর্মসূচি চালানো হয়। এবং মানুষ যাতে বিজেপির সিম্বল পদ্মফুলে ভোট দেন তারই প্রচার করেন যুব মোর্চা নেতাকর্মীরা1
- রবিবারের সকালে শরীরচর্চা, তারপর সৌজন্য সাক্ষাৎ—ঝাড়গ্রামে মুখোমুখি বিজেপি ও কংগ্রেস প্রার্থী। নির্বাচনী উত্তাপের মাঝেই এক অন্যরকম ছবি ধরা পড়ল ঝাড়গ্রামে। রবিবাসরীয় সকালে শরীরচর্চার মধ্য দিয়ে দিনের শুরু করেন বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ এবং কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দে। পরবর্তীতে তাঁদের মধ্যে ঘটে যায় এক সৌজন্য সাক্ষাৎ, যা রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা বহন করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে নির্দিষ্ট স্থানে শরীরচর্চা করতে গিয়ে মুখোমুখি হন দুই প্রার্থী। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন তাঁরা। কিছুক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে আলাপচারিতাও করতে দেখা যায় তাঁদের। সেই সময় উপস্থিত সাধারণ মানুষও এই দৃশ্য উপভোগ করেন এবং অনেকেই তা মোবাইলে বন্দি করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যেখানে প্রতিদ্বন্দ্বিতা প্রায়শই তীব্র আকার ধারণ করে, সেখানে এই ধরনের সৌজন্যমূলক আচরণ এক ভিন্ন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুই প্রার্থীর এই আচরণে রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সম্মানের দৃষ্টান্ত ফুটে উঠেছে বলে মত অনেকের। নির্বাচনের আগে এমন দৃশ্য এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করছেন স্থানীয়1
- কেশপুরের কোয়াই গ্রামে রাম মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শিউলি সাহার1
- Post by ঝাড়গ্রাম আপডেট1
- পশ্চিমবঙ্গ হিন্দু সুরক্ষা বাহিনীর সমর্থনে নির্দল প্রার্থীরা আজ নমিনেশন জমা করেন জেলা শাসকের অফিসে। মূলত বিজেপি বিক্ষুব্ধ নেতা ও কর্মীরা এই সংগঠনের দায়িত্ব রয়েছে। এখন দেখার এই হিন্দু সুরক্ষা বাহিনী সমর্থনে ঝাড়গ্রাম জেলার ঝারগ্রাম বিধানসভা গোপীবল্লভপুর বিধানসভা ও বিনপুর বিধানসভার ভোটের সমীকরণ কি দাঁড়ায়।1
- হাওড়ায় মনোনয়ন নিয়ে উত্তেজনা। সিপিএম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী1