Shuru
Apke Nagar Ki App…
বংশী বদন-দীপক রায়দের সঙ্গে মনোনয়ন দিতে এলেন গ্রেটার কোচবিহার সমর্থিত আশুতোষ বর্মা বংশী বদন-দীপক রায়দের সঙ্গে মনোনয়ন দিতে এলেন গ্রেটার কোচবিহার সমর্থিত আশুতোষ বর্মা
Uttorer Hawa উত্তরের হাওয়া
বংশী বদন-দীপক রায়দের সঙ্গে মনোনয়ন দিতে এলেন গ্রেটার কোচবিহার সমর্থিত আশুতোষ বর্মা বংশী বদন-দীপক রায়দের সঙ্গে মনোনয়ন দিতে এলেন গ্রেটার কোচবিহার সমর্থিত আশুতোষ বর্মা
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- বর্ণাঢ্য শোভাযাত্রা ও ব্যাপক সমর্থকদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থীরা। তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দেবেন্দ্রনাথ বর্মা এদিন দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে রঙিন মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। ঢাক-ঢোল, পতাকা ও স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা। সমর্থকদের উচ্ছ্বাসে কার্যত উৎসবের পরিবেশ তৈরি হয়। অন্যদিকে, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ সরকারও একইভাবে বিশাল মিছিল সহকারে মনোনয়নপত্র জমা দেন। তাঁর মিছিলে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পথঘাট। দুই প্রার্থীরই দাবি, সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসা তাদের সঙ্গে রয়েছে। আসন্ন নির্বাচনে উন্নয়ন ও জনস্বার্থের ইস্যুকে সামনে রেখেই তারা লড়াই করবেন বলে জানিয়েছেন।1
- Post by Five10 news1
- Post by News Reporter সাংবাদিক1
- 📍মাথাভাঙায় ফের মৃ#ত্যু #ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ছেলের নাম আতঙ্কে মৃ#ত্যু বাবার1
- ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR) ঘিরে কোচবিহারে নতুন করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির এক মণ্ডল সভাপতির জামাইয়ের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে এই আলোচনা আরও তীব্র হয়েছে। জানা গিয়েছে, বিজেপির মণ্ডল সভাপতি কৃষ্ণকান্ত বর্মনের মেয়ের জামাই নরেশ বর্মনের নাম SIR প্রক্রিয়ার সময় ভোটার তালিকা থেকে বাদ পড়ে। অভিযোগ, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এরপরই নরেশ বর্মন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত একটি সহায়তা শিবিরে উপস্থিত হয়ে ট্রাইব্যুনালে আবেদন জানান। নিজের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতেই এই আবেদন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, কোচবিহারের আটিয়ালডাঙ্গা পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই SIR সহায়তা শিবিরের আয়োজন করা হয়। দলীয় প্রার্থী উদয়ন গুহর নির্দেশেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। শিবিরে উপস্থিত ছিলেন বামনহাট ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার রায়, যুব সভাপতি হানিফ সিকদার সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। গোটা কর্মসূচি পরিচালনা করেন যুব সভাপতি হানিফ সিকদার। এই ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক মহলে জোর চর্চা অব্যাহত রয়েছে। বিরোধী শিবিরের ঘনিষ্ঠ পরিবারের সদস্যের তৃণমূলের ক্যাম্পে এসে আবেদন জানানোকে ঘিরে উঠছে নানা প্রশ্ন।1
- মাথাভাঙ্গা,মাথাভাঙ্গা কেদারহাটে ছেলের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাতিল হওয়ার অসুস্থ হয়ে মৃত্যু হলো সাহেব আলী মিয়ার।পরিবার সূত্রে জানা গেছে সাহেব আলী মিয়ার ছেলে সাদ্দাম হোসেন পরিযায়ী শ্রমিকের কাজ করে নামের উচ্চারণের ভুলের কারণে খসড়া তালিকায় বিচারাধীন ছিলো সাদ্দামের নাম।গতকাল বাজার থেকে ফেরার পথে প্রতিবেশীদের কাছে জানতে পারে সাদ্দামের নাম বাতিল হয়েছে ।রাতে অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করে এবং সকালে মৃত বলে জানায়।1
- নাটাবাড়ী-তুফানগঞ্জ প্রার্থীদের সমর্থনে ৭ মার্চ ধলপলে অভিষেকের সভা। জেলা সভাপতির তদারকিতে সভার প্রস্তুতি।1
- আলিপুরদুয়ারে ভোটার তালিকা সংশোধন ও এডজুডিকেশন প্রক্রিয়াকে ঘিরে ক্রমশ বাড়ছে সাধারণ মানুষের ভিড়। প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন আলিপুরদুয়ার রবীন্দ্রভবনে—এমনটাই দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেতা সৌরভ চক্রবর্তী। তার বক্তব্য অনুযায়ী, যেসব ভোটারের নাম বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তারা নতুন করে নাম অন্তর্ভুক্ত করা বা সংশোধনের আবেদন জানাতে রবীন্দ্রভবনে আসছেন। ফলে প্রতিদিনই সেখানে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও আবেদন গ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। সৌরভ চক্রবর্তী আরও জানান, সাধারণ মানুষ যাতে কোনও রকম অসুবিধার সম্মুখীন না হন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ভিড়ের চাপ সামলাতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন বলেও মনে করছেন অনেকেই। ভোটের আগে এই ধরনের পরিস্থিতি রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার এই প্রচেষ্টা নির্বাচনী ফলাফলেও প্রভাব ফেলতে পারে।1
- আলিপুরদুয়ার এক নং ব্লক অন্তর্গত পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের একটি বুথে 12 টি পরিবার বিজেপি ছেড়ে মনোরঞ্জন দের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগা দান করেন, মনোরঞ্জন দে জানায় মানুষ বিজেপির যে কায়দা কৌশল তা বুঝে গেছে তারা কি চায়,তাই আজকে এই পরিবার গুলো দিদির উন্নয়ন কে অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।1