আজ মেখলিগঞ্জ ব্লকের দেবী কলোনিতে ফুটবলের জমজমাট লড়াই, নজরে আফ্রিকান ফুটবলার আজ দেবী কলোনিতে ফুটবলের জমজমাট লড়াই, নজরে আফ্রিকান ফুটবলার চ্যাংরাবান্ধার দেবী কলোনিতে আজ, ২৬ আগস্ট, বসতে চলেছে ফুটবলের জমজমাট আসর। দেবী কলোনি ফুটবল কমিটির উদ্যোগে আয়োজিত ৮ দলীয় দেবী কলোনি নাইট চ্যালেঞ্জ কাপ ২০২৬-এর আজকের ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় দেবী কলোনি তরুণ সংঘের মাঠে মুখোমুখি হবে তেলিপাড়া ‘7’ স্টার VS দীপনগর এফসি। আজকের ম্যাচের অন্যতম আকর্ষণ হতে চলেছেন আফ্রিকা থেকে আসা ফুটবলার মিস্টার মাইকি। দীপনগর এফসির হয়ে তাঁর মাঠে নামার কথা রয়েছে। ফলে স্থানীয় ফুটবলের এই মঞ্চে বিদেশি প্রতিভার উপস্থিতি ম্যাচের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে, ২৬ আগস্টের এই ম্যাচেই আজ নজর থাকবে দেবী কলোনির মাঠে—বিদেশি ফুটবলারের পারফরম্যান্স দেখতে চলে আসুন ফুটবল ময়দানে ।
আজ মেখলিগঞ্জ ব্লকের দেবী কলোনিতে ফুটবলের জমজমাট লড়াই, নজরে আফ্রিকান ফুটবলার আজ দেবী কলোনিতে ফুটবলের জমজমাট লড়াই, নজরে আফ্রিকান ফুটবলার চ্যাংরাবান্ধার দেবী কলোনিতে আজ, ২৬ আগস্ট, বসতে চলেছে ফুটবলের জমজমাট আসর। দেবী কলোনি ফুটবল কমিটির উদ্যোগে আয়োজিত ৮ দলীয় দেবী কলোনি নাইট চ্যালেঞ্জ কাপ ২০২৬-এর আজকের ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় দেবী কলোনি তরুণ সংঘের মাঠে মুখোমুখি হবে তেলিপাড়া ‘7’ স্টার VS দীপনগর এফসি। আজকের ম্যাচের অন্যতম আকর্ষণ হতে চলেছেন আফ্রিকা থেকে আসা ফুটবলার মিস্টার মাইকি। দীপনগর এফসির হয়ে তাঁর মাঠে নামার কথা রয়েছে। ফলে স্থানীয় ফুটবলের এই মঞ্চে বিদেশি প্রতিভার উপস্থিতি ম্যাচের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে, ২৬ আগস্টের এই ম্যাচেই আজ নজর থাকবে দেবী কলোনির মাঠে—বিদেশি ফুটবলারের পারফরম্যান্স দেখতে চলে আসুন ফুটবল ময়দানে ।
- নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে বুধবার হলদিবাড়ি শহরের বিভিন্ন মুদিখানা ও কাঁচামালের দোকানে অভিযান চালাল মেখলিগঞ্জ মহকুমা প্রশাসন ও হলদিবাড়ি থানার পুলিশ। অভিযানে দোকানগুলিতে পণ্যের দাম, মজুত ও বিক্রয় সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের এসডিও অতনু কুমার মণ্ডল, এসডিপিও আশীষ পি সুব্বা, হলদিবাড়ি থানার আইসি-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও পুলিশকর্মীরা। প্রশাসনের এই অভিযানে ব্যবসায়ী মহলে তৎপরতা দেখা যায়। সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনেও এ ধরনের অভিযান চলবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।1
- আজ মেখলিগঞ্জ ব্লকের দেবী কলোনিতে ফুটবলের জমজমাট লড়াই, নজরে আফ্রিকান ফুটবলার আজ দেবী কলোনিতে ফুটবলের জমজমাট লড়াই, নজরে আফ্রিকান ফুটবলার চ্যাংরাবান্ধার দেবী কলোনিতে আজ, ২৬ আগস্ট, বসতে চলেছে ফুটবলের জমজমাট আসর। দেবী কলোনি ফুটবল কমিটির উদ্যোগে আয়োজিত ৮ দলীয় দেবী কলোনি নাইট চ্যালেঞ্জ কাপ ২০২৬-এর আজকের ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় দেবী কলোনি তরুণ সংঘের মাঠে মুখোমুখি হবে তেলিপাড়া ‘7’ স্টার VS দীপনগর এফসি। আজকের ম্যাচের অন্যতম আকর্ষণ হতে চলেছেন আফ্রিকা থেকে আসা ফুটবলার মিস্টার মাইকি। দীপনগর এফসির হয়ে তাঁর মাঠে নামার কথা রয়েছে। ফলে স্থানীয় ফুটবলের এই মঞ্চে বিদেশি প্রতিভার উপস্থিতি ম্যাচের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে, ২৬ আগস্টের এই ম্যাচেই আজ নজর থাকবে দেবী কলোনির মাঠে—বিদেশি ফুটবলারের পারফরম্যান্স দেখতে চলে আসুন ফুটবল ময়দানে ।1
- মিলাদ-উন-নবী উপলক্ষ্যে হলদিবাড়িতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari মিলাদ-উন-নবী উপলক্ষ্যে হলদিবাড়িতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari1
- বাজারে নিত্যপণ্যের দামে কড়া নজর, অভিযানে ময়নাগুড়ি ব্লক প্রশাসনিক1
- বেশ কিছুদিন থেকেই অস্বাভাবিক ভাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির ঘটনা সামনে এসেছে। যার ফলে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কারণে বুধবার ময়নাগুড়ি বাজারের বিভিন্ন দোকানে হানা দিলেন ময়নাগুড়ি ব্লক ও পুলিশ প্রশাসন। এদিন যৌথভাবে এই অভিযান চালিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের পাকা বিল দেখেন। অনেক ব্যবসায়ী কিছু বিল দেখাতে পারলেও অনেক অসঙ্গতি দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। সেই হিসাবে প্রশাসনের তরফে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।1
- মাথাভাঙা ১ ব্লকের কুর্শামারির উত্তর মহিষচরু গ্রামটির নেন্দা নদীর উপর পাকা সেতুর দাবি স্থানীয়দের মাথাভাঙা ১ ব্লকের কুর্শামারির উত্তর মহিষচরু গ্রামটির একদিকে রয়েছে বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া আর তিনদিকে নেন্দা নদী।মহিষচরুর গাড়িয়ালের ঘাটে পাঁকা সেতুর দাবি দীর্ঘদিনের। পাকা রাস্তা থেকে বাড়ি পৌঁছতে হলে যেতে হয় বাঁশের সাঁকোর উপর দিয়ে। বৈধ ভোটারও বটে। তা সত্ত্বেও যুগের পর যুগ কাটছে ওঁদের সমস্যার সমাধান হয়নি।সারাবছর এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হলে ভরসা সেই বাঁশের সাঁকোই।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাম আমল থেকেই তারা গাড়িয়ালের ঘাটে সেতু তৈরির প্রতিশ্রতি পাচ্ছেন ভোট মিটলেই নেন্দা নদীর ওপর সেতু তৈরি হবে। প্রতি বারই ভোটের আগে গ্রামে নেতাদের আনাগোনা বাড়ে ওঁদের প্রতিশ্রুতি দেওয়া হয়, পাঁকা সেতু হবে। তার পরে অবশ্য সবই গতানুগতিক ভাবেই চলে।বহু আবেদন নিবেদনের পরও কাজ হওয়ায় একপ্রকার বাধ্য হয়েই প্রশাসনিক অনুমতিকে তোয়াক্কা না করেই প্রায় বছর দশেক আগে গ্রামের বাসিন্দারা নিজেরাই উদ্যোগী হয়ে কয়েক লক্ষ টাকা চাঁদা সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে নেন্দা নদীর উপর ১২ টি কংক্রিটের স্তম্ভ তৈরি করে তাঁর উপর গ্রাম থেকে বাঁশ সংগ্রহ করে সাঁকো তৈরি করে।সারাবছর মেরামত করে ঝুঁকি নিয়েই চলাচল করছে।প্রতিবছর বাঁশের সাঁকো বানাতে হয় অভিযোগ এতেও জনপ্রতিনিধিদের কোনো সহযোগিতা জোটে না। গ্রামবাসীরা বলেন,গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে এলাকা থেকে মুমূর্ষু রোগীকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যেতে হলে দুশ্চিন্তার ভাঁজ পড়ে রোগীর আত্মীয়-পরিজনের কপালে।বাঁশের সাঁকোর উপর দিয়েই কোলে-কাঁধে চাপিয়ে নিয়ে গিয়ে অ্যাম্বুল্যান্সে তুলতে হয়। বিকল্প পথে হাসপাতালে পৌঁছতে রোগীর শারীরিক পরিস্থিতি বিগড়োতে পারে। আর ওই পথে যাওয়া বাড়তি খরচ সাপেক্ষেও বটে।গ্রামে উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে তাদেরকে কষ্ট পোহাতে হয় জানি না আমাদের আর কত অপেক্ষা করতে হবে।’1
- চ্যাংড়াবান্ধায় মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জুলুস, পাঁচ হাজারের বেশি মানুষের সমাগম চ্যাংড়াবান্ধা-ভোটবাড়ি মিলাদুন্নবী কমিটির উদ্যোগে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিবস উপলক্ষে বুধবার অনুষ্ঠিত হলো বিশাল জুলুস। জুলুস শুরুর আগে ভারতীয় জাতীয় পতাকা ও ইসলামিক পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে চাচা পার্কিং থেকে জুলুস শুরু হয়। হক মঞ্জিল, চ্যাংড়াবান্ধা পেট্রোল পাম্প হয়ে ভোটবাড়ি বাংলাদেশ মোড়ে পৌঁছায় জুলুস। সেখান থেকে ফিরে চ্যাংড়াবান্ধা বাজার পরিক্রমা করে ফের চাচা পার্কিংয়ে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। জুলুসে পাঁচ হাজারেরও বেশি মানুষের সমাগম হয়। মেখলিগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের এসডিপিও আশীষ পি সুব্বা। কমিটির পক্ষ থেকে জানানো হয়, শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলার বার্তা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শেষে দোয়া-মোনাজাত ও তবারকের ব্যবস্থা করা হয়।1
- ভয়াবহ বন্যার কবলে নেপাল, শতাধিক মৃ•ত্যু•র আশঙ্কা। #nepal #flooding #BreakingNews ভয়াবহ বন্যার কবলে নেপাল, শতাধিক মৃ•ত্যু•র আশঙ্কা। #nepal #flooding #BreakingNews1