Shuru
Apke Nagar Ki App…
আগরতলা রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেন।।।।।।।। আগরতলা রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেন।
Partha Biswas
আগরতলা রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেন।।।।।।।। আগরতলা রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেন।
More news from ত্রিপুরা and nearby areas
- অস্মিতা ত্রিপুরায় থাকতে চাইলে রাজ্য সরকার বিষয়টি চিন্তা করবে, কমনওয়েলথে জুডোয় ভারতের স্বর্ণ কন্যাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী == গ্লাসগোয় ভারতের জন্য সোনার ইতিহাস রচয়িতা রাজ্যের অস্মিতা দে কে রাজ্যবাসী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।এক প্রশ্নের উত্তরে তিনি জানান ,দীপা কর্মকারের মতো অস্মিতা যদি চায় তবে রাজ্য সরকার অস্মিতার জন্য ত্রিপুরায় ব্যবস্থা করার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে ।তিনি জানান দীপা কর্মকারের মতো অস্মিতার এই সাফল্যেও রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হবে।1
- সমাজসেবার মুখোশে বিতর্ক, নাকি সাজানো অভিযোগ? তেলিয়ামুড়ায় সাংবাদিকের লিখিত নালিশ ঘিরে চাঞ্চল্য! সমাজসেবার মুখোশে বিতর্ক, নাকি সাজানো অভিযোগ? তেলিয়ামুড়ায় সাংবাদিকের লিখিত নালিশ ঘিরে চাঞ্চল্য! সামাজিক মাধ্যমে মানহানি, অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন ও অর্থ দাবির অভিযোগে থানার দ্বারস্থ সাংবাদিক রাহুল পাল। অন্যদিকে, অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা তদন্ত ও আদালতের আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে। #তেলিয়ামুড়া #রাহুলপাল #সাংবাদিক #অভিযোগ #মানহানি #অপপ্রচার #TripuraNews #BreakingNews #CrimeNews #PoliceInvestigation #NewsUpdate #LegalProcess #Tripura1
- "ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগরতলায় শান্তি মিছিল, প্রস্তুতি শুরু" "ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগরতলায় শান্তি মিছিল, প্রস্তুতি শুরু"1
- চিকিৎসক বদলির প্রতিবাদে উত্তাল ফটিকরায় হাসপাতাল ঊনকোটি জেলার ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ডা. মৃন্ময় চাকমার বদলির প্রতিবাদে শনিবার বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। হাসপাতালের সামনে কুমারঘাট–ফটিকরায় সড়ক অবরোধ করা হয়। আন্দোলনে হাসপাতালের ভর্তি রোগীরাও অংশ নেন। এমনকি শরীরে স্যালাইন চলমান অবস্থায় কয়েকজন রোগীকেও প্রতিবাদে সামিল হতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে দীর্ঘদিন ধরেই চিকিৎসকের সংকট রয়েছে। এর মধ্যেই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী ডা. মৃন্ময় চাকমাকে বদলির সিদ্ধান্ত সাধারণ মানুষের চিকিৎসাসেবাকে আরও ব্যাহত করবে। আন্দোলনকারীদের দাবি, তাঁর বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ দিতে হবে। অবরোধের ফলে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা. সুচরিত চাকমা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, আপাতত ডা. মৃন্ময় চাকমার বদলির কার্যক্রম স্থগিত রাখার মৌখিক নির্দেশ পাওয়া গেছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ফটিকরায় হাসপাতালেই কর্মরত থাকবেন। একই সঙ্গে নতুন চিকিৎসক ডা. রাজর্ষি দাসকেও সেখানে দায়িত্ব দেওয়া হবে। আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।1
- ঊনকোটি জেলার কুমারঘাটে ব্লক বিদ্যুৎ নিগম অফিস এবং কুমারঘাট পৌর পরিষদে ডেপুটেশন দিল সিপিআইএম। ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটে জনস্বার্থ সম্বলিত বিভিন্ন দাবিদাবা নিয়ে বিক্ষোভ মিছিল করে কুমারঘাট ব্লক, বিদ্যুৎ নিগম অফিস এবং পৌর পরিষদে ডেপুটেশন দিয়ে সভা করল সিপিআইএম কুমারঘাট মহাকুমা কমিটি।1
- .. রাজধানীর অন্যতম বনেদি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এগিয়ে চলো সংঘ-এর উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।: মানবিক এই উদ্যোগে উপস্থিত থেকে শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী রক্তদাতাদের উৎসাহিত করেন এবং বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ সামাজিক দায়িত্ব। একটি ইউনিট রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তাই সমাজের সকল সুস্থ মানুষকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ক্লাবের সদস্য, বিশিষ্ট অতিথি, রক্তদাতা এবং এলাকাবাসীর উপস্থিতিতে রক্তদান শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়।1
- শতরাই উচাই পাড়ার মানুষের উন্নয়নের দাবি: স্বাধীনতার এত বছর পরও অবহেলিত ৫০-৭০টি পরিবার1
- ফটিকরায় হাসপাতালের সামনে স্যালাইন হাতে অভিনব আন্দোলন রোগীদের। ফটিকরায় হাসপাতালের চিকিৎসক ডক্টর মৃন্ময় চাকমার বদলির প্রতিবাদে ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় হাসপাতালের সামনে স্যালাইন হাতে রাস্তায় নেমে আন্দোলনে রোগীরা। আন্দোলনে শামিল এলাকাবাসীরাও।1
- বটরশিতে লোহা-ও-প্লাস্টিক ভাঙার গোডাউনে অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ধর্মনগর মহকুমার বটরশি এলাকায় নবনির্মিত জেলাশাসক কার্যালয়ের বিপরীতে অবস্থিত একটি লোহা ও প্লাস্টিক ভাঙার গোডাউনে শনিবার সন্ধ্যায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ধর্মনগর দমকল দপ্তরে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানা যায়, গোডাউনটিতে বিপুল পরিমাণ প্লাস্টিকের ভাঙাচোরা ও লোহার স্ক্র্যাপ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোডাউনটির মালিক আইনোর মিয়া বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। দমকল কর্মীরা জানান প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলেও দমকলের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়।1