Shuru
Apke Nagar Ki App…
বহরমপুরে নমিনেশন ঘিরে উত্তেজনা, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ এই মুহূর্তে ব্রেকিং নিউজ বহরমপুরে নমিনেশন ঘিরে উত্তেজনা, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ বহরমপুরে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নমিনেশন জমা দিতে এলে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান, পরে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ ও আধাসেনা বাহিনী। তাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Maminul Islam
বহরমপুরে নমিনেশন ঘিরে উত্তেজনা, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ এই মুহূর্তে ব্রেকিং নিউজ বহরমপুরে নমিনেশন ঘিরে উত্তেজনা, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ বহরমপুরে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নমিনেশন জমা দিতে এলে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান, পরে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ ও আধাসেনা বাহিনী। তাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- আবারও ভোটের আগে হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তি, চাঞ্চল্য এলাকায় ভোটের প্রাক্কালে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে হরিহরপাড়া থানার পুলিশ সদানন্দপুর এলাকায় অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃত ব্যক্তির নাম জিল্লার রহমান ,তার বাড়ি হরিহরপাড়া থানা আব্দুলপুরে । তাকে গ্রেফতার করে শুক্রবার ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে পেশ করা হয়েছে। কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল এবং অস্ত্রটি কোথা থেকে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।1
- কান্দিতে মনোনয়নপত্র জমা দুই তৃণমূল প্রার্থীর মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা শাসক কার্যালয়ে কান্দির তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার ও বড়ঞার তৃণমূল প্রার্থী প্রতিমা রজক তারা মনোনয়নপত্র জমা দিলেন। বনাঢ্য শোভাযাত্রা করে কান্দি ব্লক মোড় থেকে কান্দি মহকুমা শাসক কার্যালয় পর্যন্ত বনাঢ্য শোভাযাত্রা করে এই মনোনয়নপত্র জমা দিলেন তিনি। তবে এবছরেও মানুষ আস্থা ও ভোট দেবেন বলে আশাবাদী তিনি।1
- মনোনয়নের পরের দিনই বহরমপুরে প্রচারে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী শুক্রবার সকালে বহরমপুর পৌরসভার গান্ধী কলোনি থেকে প্রচার শুরু করেন অধীর চৌধুরী। পায়ে হেটে ওলিগলি ঘুরে জনসংযোগ সারেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। খাগড়া এলাকায় শেষ হয় প্রচার।1
- নবাবের মাটিতে চ্যালেঞ্জ জয়ে মরিয়া খোদ তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যেই ২৬ শে নির্বাচনে বৃহস্পতিবার জনসভায় মুর্শিদাবাদ জেলার উত্তর প্রান্তের সাগরদিঘী ও সুতি কাপালেন । দুই জনসভা থেকেই খর্গহস্ত ধরে 'মালদা কাণ্ড ' থেকে শুরু করে 'মিম ' প্রধান হায়দ্রাবাদের আসাউদ্দিন , বাবরি মসজিদ ইস্যু , ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হত্যা, এস আই আর এর মতন বিষয়গুলিতে বিস্ফোরক হলেন মমতা দফায় দফায়। ছাড় দিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেও। এদিন শুরুতেই সাগরদিঘির মাঠে মালদার বীভৎস ঘটনায় কেন্দ্রীয় বিজেপি সরকারের আরে সব দোষ চাপিয়ে দেন মুখ্যমন্ত্রী।1
- স্পট বাংলার খবরের জেরে পাটিকাবাড়ী খালপাড়ায় চুরি যাওয়া টোটো দুদিনের মধ্যে ফিরে পেল টোটো মালিক1
- হুড খোলা গাড়িতে রোড শো করলেন কাটোয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়া স্টেশন বাজার থেকে থানা রোড পর্যন্ত প্রচারে ভিড় জমায় মানুষ। শঙ্খ বাজিয়ে, ফুল দিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানান স্থানীয়রা। দলীয় নেতা-কর্মী ও মহিলা কর্মীদের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয় এলাকায়।1
- কৃষ্ণনগর পৌরসভার অধীন ২০ নং ওয়ার্ডের জলঙ্গী নদীর তীরে অবস্থিত হনুমান মন্দির। সেই মন্দিরের বার্ষিক উৎসব উপলক্ষে অসংখ্য মানুষের অন্ন ভোজনের ব্যবস্থা করা হয়।1
- মুর্শিদাবাদের বহরমপুরে নমিনেশন কে ঘিরে বিজেপি তৃণমূলে মিছিলে অশান্তির পরিবেশ। বিরাট বিশৃঙ্খলা দেখা গেল রাজ্য পুলিশ ও আধা সামরিক বাহিনী সামনে, যদিও বেশ কিছুক্ষণ হওয়ার পর পুলিশ ও আধা সামরিক বাহিনীর তাৎপরতায় সামাল দেওয়া হয়।1