Shuru
Apke Nagar Ki App…
হুড খোলা গাড়িতে রোড শো, রাস্তায় জনসমর্থনের ঝলক প্রার্থীর প্রচারে। হুড খোলা গাড়িতে রোড শো করলেন কাটোয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়া স্টেশন বাজার থেকে থানা রোড পর্যন্ত প্রচারে ভিড় জমায় মানুষ। শঙ্খ বাজিয়ে, ফুল দিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানান স্থানীয়রা। দলীয় নেতা-কর্মী ও মহিলা কর্মীদের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয় এলাকায়।
পাঁচফোড়ন × 7
হুড খোলা গাড়িতে রোড শো, রাস্তায় জনসমর্থনের ঝলক প্রার্থীর প্রচারে। হুড খোলা গাড়িতে রোড শো করলেন কাটোয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়া স্টেশন বাজার থেকে থানা রোড পর্যন্ত প্রচারে ভিড় জমায় মানুষ। শঙ্খ বাজিয়ে, ফুল দিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানান স্থানীয়রা। দলীয় নেতা-কর্মী ও মহিলা কর্মীদের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয় এলাকায়।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- হুড খোলা গাড়িতে রোড শো করলেন কাটোয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়া স্টেশন বাজার থেকে থানা রোড পর্যন্ত প্রচারে ভিড় জমায় মানুষ। শঙ্খ বাজিয়ে, ফুল দিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানান স্থানীয়রা। দলীয় নেতা-কর্মী ও মহিলা কর্মীদের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয় এলাকায়।1
- স্পট বাংলার খবরের জেরে পাটিকাবাড়ী খালপাড়ায় চুরি যাওয়া টোটো দুদিনের মধ্যে ফিরে পেল টোটো মালিক1
- নির্বাচনী যুদ্ধে ঘাসফুলের শক্তি প্রদর্শন : সালারে তৃণমূল প্রার্থীর কর্মী সভায় উপচে পড়া ভিড়। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মুর্শিদাবাদের ভরতপুরে কোমর বেঁধে নামল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে সালারের 'উৎসব লজ' প্রাঙ্গণ হয়ে উঠেছিল কার্যত জনসমুদ্রের কেন্দ্রবিন্দু। ৬৯ ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে আয়োজিত এই বিশাল কর্মিসভায় উপচে পড়া ভিড় যেন ঘাসফুল শিবিরের সাংগঠনিক শক্তির এক জোরালো ইঙ্গিত দিল। সভায় উপস্থিত ভরতপুর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম টারজেন-সহ প্রথম সারির নেতাদের উপস্থিতিতে কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মঞ্চ থেকে আগামীর নির্বাচনী লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার ডাক দেওয়ার পাশাপাশি উন্নয়নের ধারা বজায় রাখার অঙ্গীকার করেন প্রার্থী মুস্তাফিজুর রহমান সুমন। সাধারণ মানুষের বিপুল উপস্থিতি আর কর্মীদের গগনভেদী স্লোগানে এ দিন স্পষ্ট হয়ে গিয়েছে যে, নির্বাচনের আগে ভরতপুরের রাজনৈতিক ময়দান ঘাসফুল শিবির নিজেদের দখলেই রাখতে মরিয়া।1
- “ভোটের আগেই শক্তি প্রদর্শন! কানাইনগর বটতলায় তৃণমূলের নতুন কার্যালয় উদ্বোধন, জনসমাগমে জমজমাট পথসভা” বিধানসভা নির্বাচনের আগেই সংগঠনকে আরও মজবুত করতে জোর তৎপরতা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপের কানাইনগর বটতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হলো। পাশাপাশি অনুষ্ঠিত হয় একটি বড়সড় পথসভা, যা কার্যত নির্বাচনী প্রচারের সূচনা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভার তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহা এবং নবদ্বীপ পৌরসভার প্রধান বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার একাধিক তৃণমূল নেতা, কর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক। নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এলাকার সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন নেতৃত্ব। পথসভা থেকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরে সাধারণ মানুষের কাছে সমর্থন চাওয়া হয়। পাশাপাশি বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানাতেও পিছপা হননি নেতৃত্বরা। স্থানীয়দের উপস্থিতি এবং কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে কার্যত জনসভা পরিণত হয় শক্তি প্রদর্শনের মঞ্চে। ভোটের আগে এই ধরনের কর্মসূচি যে তৃণমূলের সংগঠনকে আরও চাঙ্গা করবে, তা বলাই বাহুল্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের মুখে এই উদ্যোগ নিঃসন্দেহে তৃণমূলের সংগঠনগত প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত।1
- শুক্রবার পাথরঘাটা ২ পঞ্চায়েত এলাকায় প্রচারে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হামিদুল হক । এদিন সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তরনীপুর বাজার সহ এই পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামে গিয়ে প্রচার করেন তিনি। কথা বলেন সাধারণ মানুষদের সঙ্গে শোনেন অভাব অভিযোগের কথা। তরণীপুর বাজারে বিভিন্ন দোকানে গিয়ে জনসংযোগ সারেন।1
- কৃষ্ণনগর পৌরসভার অধীন ২০ নং ওয়ার্ডের জলঙ্গী নদীর তীরে অবস্থিত হনুমান মন্দির। সেই মন্দিরের বার্ষিক উৎসব উপলক্ষে অসংখ্য মানুষের অন্ন ভোজনের ব্যবস্থা করা হয়।1
- দীর্ঘ ৫০ বছর পর চাঁদের উদ্দেশ্যে পাড়ি মানুষের ; আজ ভোরে রওনা হল চারজন মানুষ! ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর 04:04 AM এ, চন্দ্রের উদ্দেশ্যে গমন করল,আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান। ওখানকার সময় বুধবার 06:24 PM। ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে "এরিয়ন" মহাকাশযান পাড়ি দেয়। অভিযানের নাম দেয়া হয়েছে- "আর্টিমিস 2"। পূর্বে ১৯৬৯ সালে চাঁদে অবতরণ করেছিল মার্কিন মহাকাশচারী। তবে এবার মহাকাশচারীরা চন্দ্রে অবতরণ করবেন না। চন্দ্র হতে এক হাজার মাইল দূর থেকে পর্যবেক্ষণ করবেন। অভিযানের সময়সীমা নির্ধারিত হয়েছে 10 দিন। সঙ্গে রইল মহাকাশযান উৎক্ষেপণের ভিডিও, যাহা সংগৃহীত। লেখনী ও ভিডিও এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী।1
- বিজেপি প্রার্থী জোর কদমে কাটোয়া বিধানসভায় প্রচারে নেমে পড়েছেন। গ্রাম ঘুরে কথা বলছেন মানুষজনদের সঙ্গে। নির্বাচনে কাটোয়া বিধানসভা কেন্দ্রে তার জয় নিয়ে নিশ্চিত প্রার্থী।1