Shuru
Apke Nagar Ki App…
পাথরঘাটা ২ পঞ্চায়েত এলাকায় প্রচারে কংগ্রেস প্রার্থী শুক্রবার পাথরঘাটা ২ পঞ্চায়েত এলাকায় প্রচারে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হামিদুল হক । এদিন সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তরনীপুর বাজার সহ এই পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামে গিয়ে প্রচার করেন তিনি। কথা বলেন সাধারণ মানুষদের সঙ্গে শোনেন অভাব অভিযোগের কথা। তরণীপুর বাজারে বিভিন্ন দোকানে গিয়ে জনসংযোগ সারেন।
Santu Saha
পাথরঘাটা ২ পঞ্চায়েত এলাকায় প্রচারে কংগ্রেস প্রার্থী শুক্রবার পাথরঘাটা ২ পঞ্চায়েত এলাকায় প্রচারে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হামিদুল হক । এদিন সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তরনীপুর বাজার সহ এই পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামে গিয়ে প্রচার করেন তিনি। কথা বলেন সাধারণ মানুষদের সঙ্গে শোনেন অভাব অভিযোগের কথা। তরণীপুর বাজারে বিভিন্ন দোকানে গিয়ে জনসংযোগ সারেন।
More news from Nadia and nearby areas
- শুক্রবার পাথরঘাটা ২ পঞ্চায়েত এলাকায় প্রচারে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হামিদুল হক । এদিন সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তরনীপুর বাজার সহ এই পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামে গিয়ে প্রচার করেন তিনি। কথা বলেন সাধারণ মানুষদের সঙ্গে শোনেন অভাব অভিযোগের কথা। তরণীপুর বাজারে বিভিন্ন দোকানে গিয়ে জনসংযোগ সারেন।1
- কৃষ্ণনগর পৌরসভার অধীন ২০ নং ওয়ার্ডের জলঙ্গী নদীর তীরে অবস্থিত হনুমান মন্দির। সেই মন্দিরের বার্ষিক উৎসব উপলক্ষে অসংখ্য মানুষের অন্ন ভোজনের ব্যবস্থা করা হয়।1
- দীর্ঘ ৫০ বছর পর চাঁদের উদ্দেশ্যে পাড়ি মানুষের ; আজ ভোরে রওনা হল চারজন মানুষ! ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর 04:04 AM এ, চন্দ্রের উদ্দেশ্যে গমন করল,আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান। ওখানকার সময় বুধবার 06:24 PM। ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে "এরিয়ন" মহাকাশযান পাড়ি দেয়। অভিযানের নাম দেয়া হয়েছে- "আর্টিমিস 2"। পূর্বে ১৯৬৯ সালে চাঁদে অবতরণ করেছিল মার্কিন মহাকাশচারী। তবে এবার মহাকাশচারীরা চন্দ্রে অবতরণ করবেন না। চন্দ্র হতে এক হাজার মাইল দূর থেকে পর্যবেক্ষণ করবেন। অভিযানের সময়সীমা নির্ধারিত হয়েছে 10 দিন। সঙ্গে রইল মহাকাশযান উৎক্ষেপণের ভিডিও, যাহা সংগৃহীত। লেখনী ও ভিডিও এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী।1
- স্পট বাংলার খবরের জেরে পাটিকাবাড়ী খালপাড়ায় চুরি যাওয়া টোটো দুদিনের মধ্যে ফিরে পেল টোটো মালিক1
- “ভোটের আগেই শক্তি প্রদর্শন! কানাইনগর বটতলায় তৃণমূলের নতুন কার্যালয় উদ্বোধন, জনসমাগমে জমজমাট পথসভা” বিধানসভা নির্বাচনের আগেই সংগঠনকে আরও মজবুত করতে জোর তৎপরতা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপের কানাইনগর বটতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হলো। পাশাপাশি অনুষ্ঠিত হয় একটি বড়সড় পথসভা, যা কার্যত নির্বাচনী প্রচারের সূচনা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভার তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহা এবং নবদ্বীপ পৌরসভার প্রধান বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার একাধিক তৃণমূল নেতা, কর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক। নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এলাকার সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন নেতৃত্ব। পথসভা থেকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরে সাধারণ মানুষের কাছে সমর্থন চাওয়া হয়। পাশাপাশি বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানাতেও পিছপা হননি নেতৃত্বরা। স্থানীয়দের উপস্থিতি এবং কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে কার্যত জনসভা পরিণত হয় শক্তি প্রদর্শনের মঞ্চে। ভোটের আগে এই ধরনের কর্মসূচি যে তৃণমূলের সংগঠনকে আরও চাঙ্গা করবে, তা বলাই বাহুল্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের মুখে এই উদ্যোগ নিঃসন্দেহে তৃণমূলের সংগঠনগত প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত।1
- হুড খোলা গাড়িতে রোড শো করলেন কাটোয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়া স্টেশন বাজার থেকে থানা রোড পর্যন্ত প্রচারে ভিড় জমায় মানুষ। শঙ্খ বাজিয়ে, ফুল দিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানান স্থানীয়রা। দলীয় নেতা-কর্মী ও মহিলা কর্মীদের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয় এলাকায়।1
- নিশ্চিন্তপুর জুনিয়র বেসিক স্কুল পরিচালন কমিটির ৭৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন করা হয় সেখানে এসে অবাক করে দিলেন বিডিও ম্যাডাম মহাশ্বেতা বিশ্বাস তিনি সটান রক্তদান শিবিরের ঘরে গিয়ে রক্তদান করতে শুরু করেন যা একটি নজীর সৃষ্টিকারী ঘটনা অতীতে বা সাম্প্রতিক কালে কোনো বিডিও সাহেব কে বা বিডিও ম্যাডামকে রক্তদান শিবিরে গিয়ে রক্তদান করতে দেখা যায়নি সাংবাদিক চিরঞ্জীব চট্টোপাধ্যায় WhatsApp 7059664100 Media Centre 97325901041
- বিজেপি তাদের প্রার্থীর নাম এখনও ঘোষণা করতে পারেনি, অন্যদিকে সিপিএম কৃষ্ণনগরে দুর্বল। অন্যান্য প্রার্থী দুই একজন থাকলেও তারা সেভাবে দাগ কাটতে পারছে না। ফলে এক প্রকার ফাঁকা মাঠেই খেলে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনব ভট্টাচার্য। আজকে হনুমান জয়ন্তীর দিনটাকে তিনি পুরোপুরি কাজে লাগিয়ে প্রচারে এক কদম এগিয়ে গেলেন।1