Shuru
Apke Nagar Ki App…
টিফিনে ছাত্রদের সঙ্গে ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে মৃত্যু এক শিক্ষকের। মুর্শিদাবাদের সাগরপাড়ার ঘটনা। টিফিনে ছাত্রদের সঙ্গে ফুটবল খেলার সময় মর্মান্তিক মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। মুর্শিদাবাদের সাগরপাড়ার কুমোরপুর নেসারুদ্দিন হাই মাদ্রাসার শিক্ষক উৎপল দাস। তিনি দর্শনের শিক্ষক ছিলেন। বাড়ি লালগোলা এলাকায়। তিনি ছাত্রদের সঙ্গে ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর ছাত্রছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Subrata Pramanik
টিফিনে ছাত্রদের সঙ্গে ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে মৃত্যু এক শিক্ষকের। মুর্শিদাবাদের সাগরপাড়ার ঘটনা। টিফিনে ছাত্রদের সঙ্গে ফুটবল খেলার সময় মর্মান্তিক মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। মুর্শিদাবাদের সাগরপাড়ার কুমোরপুর নেসারুদ্দিন হাই মাদ্রাসার শিক্ষক উৎপল দাস। তিনি দর্শনের শিক্ষক ছিলেন। বাড়ি লালগোলা এলাকায়। তিনি ছাত্রদের সঙ্গে ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর ছাত্রছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- বিকট শব্দে আর নয়! মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে হরিহরপাড়া পুলিশের কড়া অভিযান বিকট শব্দে আর নয়! মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে হরিহরপাড়া পুলিশের কড়া অভিযান হরিহরপাড়ায় মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পুলিশ। চাঁদপুর থেকে বহরমপুরগামী এক মোটরসাইকেল থেকে বিকট শব্দ বের হতে দেখে ধাওয়া করে রাকিব শেখ নামে এক যুবককে আটক করা হয়। পরে থানায় নিয়ে গিয়ে মডিফাইড সাইলেন্সার খুলে নিয়ম অনুযায়ী নতুন সাইলেন্সার লাগিয়ে বাইকটি ছেড়ে দেয় পুলিশ। শব্দদূষণ রোধে ভবিষ্যতেও এমন অভিযান চলবে বলে জানিয়েছে হরিহরপাড়া থানার পুলিশ।1
- ডোমকলের মধুরকুল গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন সঞ্জনা খাতুন বিবি। ডোমকলের মধুরকুল গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন সঞ্জনা খাতুন বিবি। তৎকালীন তৃণমূলের প্রধান সামসুজ্জোহা মন্ডল ইস্তফা দেওয়ার পর অনস্থায় প্রধান হন কংগ্রেসের সঞ্জনা। অনস্থায় ১১-০ ভোটে মধুরকুল পঞ্চায়েত দখল নিল কংগ্রেস। শুক্রবার ঐ প্রধান গঠন ঘিরে পুলিশের নিরাপত্তা শূণ্য। পুলিশের নিরাপত্তা ছাড়ায় প্রধান গঠন করে কংগ্রেস। উল্লেখ্য, ডোমকল ব্লকের মধুরকুল পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ১৬ জন। পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের ৮ টি কংগ্রেসের ৭ এবং সিপিআইএম একটি আসন দখল নেই। যেহেতু সেসময় বাম কংগ্রেস জোট থাকায় ৮ টি আসন ও তৃণমূলের ৮ টি আসন হওয়ায় প্রধান গঠনে ড্র হওয়ায় কংগ্রেসের একটি সদস্য তৃণমূলে যোগ দেই। যার ফলে প্রধান হন তৃণমূলের সামসুজ্জোহা মন্ডল ওরফে বাবা। তারপরেই বছর তিনেক পর রাজ্য থেকে তৃণমূলের পতন পর কংগ্রেস অনস্থা আনার প্রক্রিয়া শুরু করে। তার আগেই প্রধান পদ থেকে ইস্তফা দেন তৎকালীন তৃণমূলের প্রধান সামসুজ্জোহা মন্ডল ওরফে বাবু। অবশেষে অনস্থা এনে ১১-০ ভোটে প্রধান হয় কংগ্রেসের। কংগ্রেসের ৬ টি সদস্য ও বাকি তৃণমূলের ৫ সদস্যের সমর্থনে অবশেষে প্রধানের চেয়ার পান কংগ্রেস সদস্য। আর শুক্রবার সকাল থেকে কর্মীদের উচ্ছাস ছিলো পঞ্চায়েত চত্তরে। কিন্তু প্রধান গঠন হলেও কোনো পুলিশের নিরাপত্তা ছিলো না এদিন। প্রধান গঠন হবার পরেই ফুলের মালা পরিয়ে বরন করা হয়। হয় মিছিল ও। নবগঠিত প্রধান থেকে ব্লক সভাপতি কি বললেন শুনুন।1
- রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায় আখরুজ্জামান পরিদর্শনে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত হলেও প্রশাসনিকভাবে লালগোলা থানার অধীনে থাকা রাধাকৃষ্ণপুর এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ বছরের প্রথম বড় পদ্মা ভাঙনের ঘটনা ঘটে। ভাঙনের পর শুক্রবার সকাল থেকেই সেচ দপ্তরের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধের কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে দপ্তরের কর্মীরা পৌঁছে বোল্ডার ও অন্যান্য সামগ্রী দিয়ে ভাঙন আটকানোর উদ্যোগ নেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, অতীতে যে অংশে নদীর পাড় বাঁধানোর কাজ করা হয়েছিল, সেই অংশ এখনও অক্ষত রয়েছে। কিন্তু যে অংশে কোনও প্রতিরোধমূলক কাজ করা হয়নি, সেখানেই পদ্মার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, ওই অংশেও আগে থেকেই বাঁধ নির্মাণ করা হলে এত বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো। ভাঙনের জেরে একাধিক কৃষকের পাটক্ষেত পদ্মা নদীতে তলিয়ে গেছে। বহু দিনের পরিশ্রমে ফলানো ফসল চোখের সামনে নদীগর্ভে বিলীন হওয়ায় হতাশ কৃষকরা। পাশাপাশি নদীর ধার ঘেঁষে থাকা বসতবাড়ির বাসিন্দারাও চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাঁদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে আগামী দিনে আরও কৃষিজমি ও বসতভিটে নদীগর্ভে চলে যেতে পারে। এলাকাবাসীর দাবি, শুধু জরুরি ভিত্তিতে কাজ শুরু করলেই হবে না, দীর্ঘমেয়াদি ও স্থায়ী ভাঙন প্রতিরোধ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থাও করার দাবি জানিয়েছেন তাঁরা। বর্তমানে এলাকায় সেচ দপ্তর পরিস্থিতির উপর নজর রাখছে এবং ভাঙন রোধে কাজ চালিয়ে যাচ্ছে।1
- অনৈতিক শিক্ষক বদলীর প্রতিবাদে ডি আই অফিস ঘেরাও, এবিআরএসএম-এর বিক্ষোভ। অনৈতিক ভাবে স্কুল শিক্ষকদের বদলীর বিরুদ্ধে ডি আই অফিস ঘেরাও করে বিক্ষোভ আন্দোলন এ বি আর এস এম এর। শুক্রবার দুপুরে বহরমপুর ডি আই অফিসে এ বি আর এস এম এর সদস্যরা বিক্ষোভ দেখিয়ে ডি আই অফিস বন্ধ করে তাঁদের সংগঠনের পতাকা অফিসের গেটে লাগিয়ে দেয়। তাঁদের বক্তব্য এখানকার ডি আই অনৈতিক ভাবে ২৩ জন শিক্ষকে বদলি করেছে। অবিলম্বে এই বদলি প্রত্যাহার করতে হবে।1
- মন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান! মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন হোটেলে দেহব্যবসার অভিযোগে ৮ জন আটক মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একটি বেসরকারি হোটেলে অভিযান চালিয়ে দেহব্যবসার অভিযোগে চারজন মহিলা, তিনজন পুরুষ (খদ্দের) এবং হোটেলের ম্যানেজারকে আটক করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। অভিযানের সময় হোটেল থেকে দেহব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, গতকাল পাচরাহা মোড়ে অনুষ্ঠিত একটি ধন্যবাদ সভায় রাজ্যের মন্ত্রী গৌরীশংকর ঘোষ শহরে বেআইনি কার্যকলাপ, বিশেষ করে হোটেলে দেহব্যবসা চলতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন।তার ওই বক্তব্যের পরদিনই বিকেলে পুলিশের এই অভিযানে মোট আটজনকে আটক করা হয়।1
- করিমপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর জল জমে গেছে। ভোগান্তি সাধারণ মানুষের। নদীয়া জেলার করিমপুর নতুন বাসস্ট্যান্ড সহ অন্যান্য এলাকায় রাস্তার ওপর জল জমে গেছে। ঘন ঘন বৃষ্টির ফলে এমন পরিবেশ তৈরি হয়েছে। নিকাশি ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় বিধায়ক সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।1
- সাগরপাড়ায় উদ্ধার হওয়া তাজা সকেট বোমা নিষ্ক্রিয় করলো বোম স্কোয়াড। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীমান্তবর্তী খাসমহল এলাকায় ফাঁকা জমিতে একটি তাজা সকেট বোমা উদ্ধার হয়েছিল। খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে ঘটনাস্থল ঘিরে রেখেছিল। পরবর্তীতে বিকেলে বহরমপুর থেকে বোম ডিসপোজাল টিম এসে বোমাটি ফাঁকা মাঠের মধ্যে নিষ্ক্রিয় করে।1