logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

বাইক চুরি চক্রের আরও এক সদস্য গ্রেফতার, উদ্ধার বাইক ও স্কুটি: আগরতলা শহর, লিচুবাগান, কোনাবন ও বিশালগড় এলাকায় একাধিক বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছিল এনসিসি থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদে আরও এক ব্যক্তির নাম উঠে আসে। এরপর সোমবার গভীর রাতে লিচুবাগান এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি বাইক ও একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি বাইকটি তার মামার বলে দাবি করলেও পুলিশ স্ক্যান রিপোর্টে দেখতে পায়, উদ্ধার হওয়া স্কুটিটি অন্য এক ব্যক্তির নামে রয়েছে। মঙ্গলবার এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান, বাইক চুরির ঘটনায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। নতুন করে গ্রেফতার হওয়া অভিযুক্তকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও বাইক চুরির ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে জানান ওসি।

1 day ago
user_PRABIR CRIME
PRABIR CRIME
মান্দাই, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
1 day ago

বাইক চুরি চক্রের আরও এক সদস্য গ্রেফতার, উদ্ধার বাইক ও স্কুটি: আগরতলা শহর, লিচুবাগান, কোনাবন ও বিশালগড় এলাকায় একাধিক বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছিল এনসিসি থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদে আরও এক ব্যক্তির নাম উঠে আসে। এরপর সোমবার গভীর রাতে লিচুবাগান এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি বাইক ও একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি বাইকটি তার মামার বলে দাবি করলেও পুলিশ স্ক্যান রিপোর্টে দেখতে পায়, উদ্ধার হওয়া স্কুটিটি অন্য এক ব্যক্তির নামে রয়েছে। মঙ্গলবার এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান, বাইক চুরির ঘটনায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। নতুন করে গ্রেফতার হওয়া অভিযুক্তকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও বাইক চুরির ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে জানান ওসি।

More news from ত্রিপুরা and nearby areas
  • যোগেন্দ্রনগর সিপিআইএম কার্যালয় পরিদর্শনে জিতেন চৌধুরী, বিজেপির বিরুদ্ধে সরব: আগরতলার যোগেন্দ্রনগর সিপিআইএম দলীয় কার্যালয়ে পরিদর্শনে যান দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, গত ২৪ তারিখ সন্ধ্যায় সিপিআইএমের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা গণতন্ত্র ও সংবিধানের প্রতি শাসক দলের মনোভাবের বহিঃপ্রকাশ। জিতেন চৌধুরীর অভিযোগ, বিজেপি কথায় কথায় রাষ্ট্রবাদ, গণতন্ত্র ও সংবিধানের কথা বললেও তাদের কর্মকাণ্ডে তার প্রতিফলন নেই। বিদ্যুতের মাশুল বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন বলেও দাবি করেন তিনি। বিদ্যুৎ মাশুল নিয়ে মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক। তাঁর অভিযোগ, জনগণের ক্ষোভ আড়াল করতে একের পর এক বক্তব্য দেওয়া হচ্ছে। বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ছাড়ের ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জিতেন চৌধুরী আরও অভিযোগ করেন, বিদ্যুৎ মাশুলে ছাড় ঘোষণার জন্য বিজেপি ধন্যবাদ র‍্যালি করলেও একই সময়ে সিপিআইএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। তাঁর দাবি, এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। বিরোধী দলের হয়ে কথা বললেই দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
    1
    যোগেন্দ্রনগর সিপিআইএম কার্যালয় পরিদর্শনে জিতেন চৌধুরী, বিজেপির বিরুদ্ধে সরব:


আগরতলার যোগেন্দ্রনগর সিপিআইএম দলীয় কার্যালয়ে পরিদর্শনে যান দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, গত ২৪ তারিখ সন্ধ্যায় সিপিআইএমের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা গণতন্ত্র ও সংবিধানের প্রতি শাসক দলের মনোভাবের বহিঃপ্রকাশ।
জিতেন চৌধুরীর অভিযোগ, বিজেপি কথায় কথায় রাষ্ট্রবাদ, গণতন্ত্র ও সংবিধানের কথা বললেও তাদের কর্মকাণ্ডে তার প্রতিফলন নেই। বিদ্যুতের মাশুল বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন বলেও দাবি করেন তিনি।
বিদ্যুৎ মাশুল নিয়ে মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক। তাঁর অভিযোগ, জনগণের ক্ষোভ আড়াল করতে একের পর এক বক্তব্য দেওয়া হচ্ছে। বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ছাড়ের ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জিতেন চৌধুরী আরও অভিযোগ করেন, বিদ্যুৎ মাশুলে ছাড় ঘোষণার জন্য বিজেপি ধন্যবাদ র‍্যালি করলেও একই সময়ে সিপিআইএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। তাঁর দাবি, এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। বিরোধী দলের হয়ে কথা বললেই দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
    user_PRABIR CRIME
    PRABIR CRIME
    মান্দাই, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    23 min ago
  • llllllllolllllllllollllllllollllllllolllllllllollllllll
    1
    llllllllolllllllllollllllllollllllllolllllllllollllllll
    user_Gouranga Majumder
    Gouranga Majumder
    Engineer Sadar, West Tripura•
    2 hrs ago
  • ⭕ অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রেখে আন্দোলন নয়, কড়া বার্তা মন্ত্রী টিংকু রায়ের ✍️ অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রেখে শিশুদের পড়াশোনা ও পুষ্টিকর খাবার সরবরাহ ব্যাহত করে কোনও ধরনের আন্দোলন বা কর্মসূচি বরদাস্ত করা হবে না। দাবি-দাওয়া থাকতেই পারে, তবে তার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্বাভাবিক পরিষেবা বন্ধ করা যাবে না। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের উদ্দেশ্যে মঙ্গলবার এভাবেই কড়া বার্তা দিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায়।
    1
    ⭕ অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রেখে আন্দোলন নয়, কড়া বার্তা মন্ত্রী টিংকু রায়ের
✍️ অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রেখে শিশুদের পড়াশোনা ও পুষ্টিকর খাবার সরবরাহ ব্যাহত করে কোনও ধরনের আন্দোলন বা কর্মসূচি বরদাস্ত করা হবে না। দাবি-দাওয়া থাকতেই পারে, তবে তার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্বাভাবিক পরিষেবা বন্ধ করা যাবে না। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের উদ্দেশ্যে মঙ্গলবার এভাবেই কড়া বার্তা দিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায়।
    user_KALER ALO
    KALER ALO
    Newspaper publisher হেজামারা, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    15 hrs ago
  • মনশ্রীর চিকিৎসার জন্য কল্যাণপুরে অর্থ সাহায্য নিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরীর প্রতিক্রিয়া।। মনশ্রীর চিকিৎসার জন্য কল্যাণপুরে অর্থ সাহায্য নিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরীর প্রতিক্রিয়া।।
    1
    মনশ্রীর চিকিৎসার জন্য কল্যাণপুরে অর্থ সাহায্য নিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরীর প্রতিক্রিয়া।।
মনশ্রীর চিকিৎসার জন্য কল্যাণপুরে অর্থ সাহায্য নিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরীর প্রতিক্রিয়া।।
    user_Partha Biswas
    Partha Biswas
    Credit reporting agency তেলিয়ামুড়া, খোয়াই, ত্রিপুরা•
    15 hrs ago
  • স্মার্ট মিটার লাগানোর কয়েক মাসের মাথায় বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ বিল, প্রায় ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল আসায় মাথায় হাত মনির হোসেন নামের এক গ্ৰাহকের । স্মার্ট মিটার লাগানোর কয়েক মাসের মাথায় বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ বিল, প্রায় ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল আসায় মাথায় হাত মনির হোসেন নামের এক গ্ৰাহকের ।
    1
    স্মার্ট মিটার লাগানোর কয়েক মাসের মাথায় বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ বিল, প্রায় ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল আসায় মাথায় হাত মনির হোসেন নামের এক গ্ৰাহকের ।
স্মার্ট মিটার লাগানোর কয়েক মাসের মাথায় বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ বিল, প্রায় ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল আসায় মাথায় হাত মনির হোসেন নামের এক গ্ৰাহকের ।
    user_সাহসী কন্ঠ।
    সাহসী কন্ঠ।
    Artist Bishalgarh, Sepahijala•
    16 hrs ago
  • 🚨 খোয়াই হাসপাতাল রোডে ৫ সন্দেহভাজন বাংলাদেশি সাদা পোশাকের পুলিশের হাতে খোয়াই হাসপাতাল রোড এলাকায় ৫ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বর্তমানে তাদের সুভাষ পার্ক আউট পোস্টে রাখা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আটক ব্যক্তিদের সঙ্গে একটি বড়সড় চক্র বা গ্যাংয়ের যোগসূত্র থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয়, ভারতে প্রবেশের পথ এবং তাদের সঙ্গে কারা জড়িত—এসব বিষয়েই চলছে জিজ্ঞাসাবাদ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে। খোয়াই হাসপাতাল রোডে ৫ সন্দেহভাজন বাংলাদেশি সাদা পোশাকের পুলিশের হাতে খোয়াই হাসপাতাল রোড এলাকায় ৫ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বর্তমানে তাদের সুভাষ পার্ক আউট পোস্টে রাখা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আটক ব্যক্তিদের সঙ্গে একটি বড়সড় চক্র বা গ্যাংয়ের যোগসূত্র থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয়, ভারতে প্রবেশের পথ এবং তাদের সঙ্গে কারা জড়িত—এসব বিষয়েই চলছে জিজ্ঞাসাবাদ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে।
    1
    🚨 খোয়াই হাসপাতাল রোডে ৫ সন্দেহভাজন বাংলাদেশি সাদা পোশাকের পুলিশের হাতে 
খোয়াই হাসপাতাল রোড এলাকায় ৫ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বর্তমানে তাদের সুভাষ পার্ক আউট পোস্টে রাখা হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আটক ব্যক্তিদের সঙ্গে একটি বড়সড় চক্র বা গ্যাংয়ের যোগসূত্র থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয়, ভারতে প্রবেশের পথ এবং তাদের সঙ্গে কারা জড়িত—এসব বিষয়েই চলছে জিজ্ঞাসাবাদ।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে।
খোয়াই হাসপাতাল রোডে ৫ সন্দেহভাজন বাংলাদেশি সাদা পোশাকের পুলিশের হাতে 
খোয়াই হাসপাতাল রোড এলাকায় ৫ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বর্তমানে তাদের সুভাষ পার্ক আউট পোস্টে রাখা হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আটক ব্যক্তিদের সঙ্গে একটি বড়সড় চক্র বা গ্যাংয়ের যোগসূত্র থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয়, ভারতে প্রবেশের পথ এবং তাদের সঙ্গে কারা জড়িত—এসব বিষয়েই চলছে জিজ্ঞাসাবাদ।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে।
    user_Subhankar Dey
    Subhankar Dey
    Local News Reporter Khowai, Tripura•
    18 hrs ago
  • প্রথম স্বামীর মৃত্যুর পর দেবর জনু মিয়াকে বিয়ে করেছিলেন গৃহবধূ শিল্পী বেগম। তবে সেই দ্বিতীয় সংসারও বেশিদিন স্থায়ী হয়নি। প্রথম স্বামীর ঘরের এক ছেলে ও এক মেয়েকে বড় করার পর, সম্প্রতি ছেলে সন্তানের অধিকার ও জীবনের নিরাপত্তার কথা ভেবে দ্বিতীয় স্বামীর কাছে জমির দাবি জানান তিনি। কিন্তু অভিযোগ, তাকে কোনো জমির অধিকার দেননি দ্বিতীয় স্বামী। ​দুই সন্তানকে নিয়ে বর্তমানে চরম বিপাকে পড়া শিল্পী বেগম এবার জড়িয়ে পড়লেন এক অনাকাঙ্ক্ষিত পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধে। ​সংসার চলাকালীন সময়ে, স্বামী জনু মিয়া স্থানীয় কলম ক্ষেত মুড়াপাড়ার আলী আশ্রবের কাছে একটি জমি বন্ধক দেন। সেই জমিটিতে প্রতি বছরই নিয়মিত ধান চাষ হয়ে আসছিল এবং এতদিন এ নিয়ে কোনো ঝামেলাও তৈরি হয়নি। কিন্তু হঠাৎ করেই মঙ্গলবার (অথবা আজকের তারিখ) পরিস্থিতি বদলে যায়। ​অভিযোগ, গৃহবধূ শিল্পী বেগম নিজের ছেলে-মেয়ে এবং আরও কয়েকজন মহিলাকে সঙ্গে নিয়ে ওই বন্ধকি জমিতে যান। সেখানে আলী আশ্রবের রোপণ করা ধানের চারাগুলো তারা উপড়ে ফেলেন এবং পুরো ধানক্ষেত লন্ডভন্ড করে দেন। ​ক্ষেতের ফসল নষ্ট করার ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে মেলাঘর কলমক্ষেত খামারবাড়ি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র জল্পনা ও বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন স্থানীয় বয়োজ্যেষ্ঠরা।
    1
    প্রথম স্বামীর মৃত্যুর পর দেবর জনু মিয়াকে বিয়ে করেছিলেন গৃহবধূ শিল্পী বেগম। তবে সেই দ্বিতীয় সংসারও বেশিদিন স্থায়ী হয়নি। প্রথম স্বামীর ঘরের এক ছেলে ও এক মেয়েকে বড় করার পর, সম্প্রতি ছেলে সন্তানের অধিকার ও জীবনের নিরাপত্তার কথা ভেবে দ্বিতীয় স্বামীর কাছে জমির দাবি জানান তিনি। কিন্তু অভিযোগ, তাকে কোনো জমির অধিকার দেননি দ্বিতীয় স্বামী।
​দুই সন্তানকে নিয়ে বর্তমানে চরম বিপাকে পড়া শিল্পী বেগম এবার জড়িয়ে পড়লেন এক অনাকাঙ্ক্ষিত পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধে।
​সংসার চলাকালীন সময়ে, স্বামী জনু মিয়া স্থানীয় কলম ক্ষেত মুড়াপাড়ার আলী আশ্রবের কাছে একটি জমি বন্ধক দেন। সেই জমিটিতে প্রতি বছরই নিয়মিত ধান চাষ হয়ে আসছিল এবং এতদিন এ নিয়ে কোনো ঝামেলাও তৈরি হয়নি। কিন্তু হঠাৎ করেই মঙ্গলবার (অথবা আজকের তারিখ) পরিস্থিতি বদলে যায়।
​অভিযোগ, গৃহবধূ শিল্পী বেগম নিজের ছেলে-মেয়ে এবং আরও কয়েকজন মহিলাকে সঙ্গে নিয়ে ওই বন্ধকি জমিতে যান। সেখানে আলী আশ্রবের রোপণ করা ধানের চারাগুলো তারা উপড়ে ফেলেন এবং পুরো ধানক্ষেত লন্ডভন্ড করে দেন।
​ক্ষেতের ফসল নষ্ট করার ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে মেলাঘর কলমক্ষেত খামারবাড়ি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র জল্পনা ও বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন স্থানীয় বয়োজ্যেষ্ঠরা।
    user_News On Tiprasa
    News On Tiprasa
    Content Creator (YouTuber) জাম্পুইজলা, সিপাহীজলা, ত্রিপুরা•
    19 hrs ago
  • .রাজ্যপালের সঙ্গে প্রদ্যুৎ কিশোরের বৈঠক, এডিসির চাকরি ও উন্নয়ন নিয়ে আলোচনা: হঠাৎ করেই বুধবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তিপ্রা মথার সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং টিটিএডিসির সিইএম রুনিয়েল দেববর্মা। বৈঠকে এডিসির চাকরি সংক্রান্ত ইস্যু, বিধানসভা অধিবেশন, উন্নয়নমূলক বিভিন্ন বিলসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা জানান, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের উন্নয়ন কীভাবে আরও ত্বরান্বিত করা যায়, চাকরির ক্ষেত্রে নিয়ম-নীতি ও পলিসি, পিআরটিসি, ভিলেজ কমিটির নির্বাচন এবং চাকরি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয় রাজ্যপালের কাছে তুলে ধরা হয়েছে। পাশাপাশি এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম ও কংগ্রেসকেও নিশানা করেন তিনি।
    1
    .রাজ্যপালের সঙ্গে প্রদ্যুৎ কিশোরের বৈঠক, এডিসির চাকরি ও উন্নয়ন নিয়ে আলোচনা:


হঠাৎ করেই বুধবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তিপ্রা মথার সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং টিটিএডিসির সিইএম রুনিয়েল দেববর্মা। বৈঠকে এডিসির চাকরি সংক্রান্ত ইস্যু, বিধানসভা অধিবেশন, উন্নয়নমূলক বিভিন্ন বিলসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা জানান, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের উন্নয়ন কীভাবে আরও ত্বরান্বিত করা যায়, চাকরির ক্ষেত্রে নিয়ম-নীতি ও পলিসি, পিআরটিসি, ভিলেজ কমিটির নির্বাচন এবং চাকরি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয় রাজ্যপালের কাছে তুলে ধরা হয়েছে। পাশাপাশি এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম ও কংগ্রেসকেও নিশানা করেন তিনি।
    user_PRABIR CRIME
    PRABIR CRIME
    মান্দাই, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    29 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.