logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

বাজারদর ও খাদ্য নিরাপত্তায় নজরদারি, বালুরঘাটে বিশেষ অভিযান মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজারদর নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টাস্ক ফোর্সের মাঠপর্যায়ে পরিদর্শন শুরু হয়েছে। মঙ্গলবার বালুরঘাটে মহকুমা টাস্ক ফোর্সের পক্ষ থেকে খুচরো ও পাইকারি বাজারে অভিযান চালানো হয়। বিশেষ করে চাল, চিনি, শাকসবজি-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর খতিয়ে দেখা হয়। পাশাপাশি খাদ্যপণ্যের গুণমান, নিরাপত্তা ও নিয়ম মেনে বিক্রি হচ্ছে কি না, তাও যাচাই করেন আধিকারিকরা। বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা খাদ্য নিরাপত্তা সংক্রান্ত কোনও অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

1 day ago
user_Hili News Bangla
Hili News Bangla
হিলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
1 day ago
97eab73d-43f1-4805-aa28-fa60b93a3140

বাজারদর ও খাদ্য নিরাপত্তায় নজরদারি, বালুরঘাটে বিশেষ অভিযান মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজারদর নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টাস্ক ফোর্সের মাঠপর্যায়ে পরিদর্শন শুরু হয়েছে। মঙ্গলবার বালুরঘাটে মহকুমা টাস্ক ফোর্সের পক্ষ থেকে খুচরো ও পাইকারি বাজারে অভিযান চালানো হয়। বিশেষ করে চাল, চিনি, শাকসবজি-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর খতিয়ে দেখা হয়। পাশাপাশি খাদ্যপণ্যের গুণমান, নিরাপত্তা ও নিয়ম মেনে বিক্রি হচ্ছে কি না, তাও যাচাই করেন আধিকারিকরা। বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা খাদ্য নিরাপত্তা সংক্রান্ত কোনও অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • কালিয়াগঞ্জে জাল লটারি বিক্রির অভিযোগে গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে চলত কারবার কালিয়াগঞ্জে জাল লটারি বিক্রির অভিযোগে গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে চলত কারবার
    1
    কালিয়াগঞ্জে জাল লটারি বিক্রির অভিযোগে গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে চলত কারবার
কালিয়াগঞ্জে জাল লটারি বিক্রির অভিযোগে গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে চলত কারবার
    user_KALIYAGANJ NEWS
    KALIYAGANJ NEWS
    +1917001695472 কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • ৪২ কেজি গাজা উদ্ধার মালদা রেলওয়ে স্টেশনে ঘটনা ঘিরে জিআরপি শুরু করেছে তদন্ত ট্রেনে করে গাঁ/জা পাচারের চেষ্টা দিল মালদা টাউন স্টেশনের জিআরপি।জিআরপির তৎপরতায় ডাউন তেজস এক্সপ্রেস থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁ/জা। ঘটনায় জিআরপির হাতে ধরা পড়ল তিন গাঁ/জা পাচারকারী। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হয় মালদা টাউন স্টেশন চতুরে। জানা গেছে, মঙ্গলবার রাতে ডাউন তেজস এক্সপ্রেসে করে কয়েকজন গাঁ/জা পাচার করছিল। যা বিশেষ সূত্রে জানতে পারে, মালদা টাউন স্টেশনের জিআরপি। সেই জিআরপির পক্ষ থেকে মালদা টাউন স্টেশনে জাল পাতা হয়। এরপর তেজস এক্সপ্রেস মালদা টাউন স্টেশনের ১নং প্ল্যাটফর্মে পৌঁছাতেই জিআরপি আধিকারিকরা ট্রেনে তল্লাশি অভিযান শুরু করেন। সেই তল্লাশি অভিযানে তিনজন বিপুল পরিমাণ গাঁ/জা সহ ধরা পড়ে। জিআরপি সূত্রে খবর, ধৃত তিনজনেরই বাড়ি বিহারে। তারা ত্রিপুরার আগরতলা থেকে গাঁ/জা নিয়ে বিহারে পাচার করতে যাচ্ছিল। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। পাচারের সময় তারা মালদা টাউন স্টেশনে ধরা পড়ে যায়। তাদের হেপাজত থেকে উদ্ধার হয় মোট ৪২ কেজি গাঁ/জা। এই গাঁজা পাচার চক্রের সঙ্গে ধৃতরা ছাড়া আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখতে রেল পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।
    1
    ৪২ কেজি গাজা উদ্ধার মালদা রেলওয়ে স্টেশনে ঘটনা ঘিরে জিআরপি শুরু করেছে তদন্ত 
ট্রেনে করে গাঁ/জা পাচারের চেষ্টা দিল মালদা টাউন স্টেশনের জিআরপি।জিআরপির তৎপরতায় ডাউন তেজস এক্সপ্রেস থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁ/জা। ঘটনায় জিআরপির হাতে ধরা পড়ল তিন গাঁ/জা পাচারকারী। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হয় মালদা টাউন স্টেশন চতুরে। জানা গেছে, মঙ্গলবার রাতে ডাউন তেজস এক্সপ্রেসে করে কয়েকজন গাঁ/জা পাচার করছিল। যা বিশেষ সূত্রে জানতে পারে, মালদা টাউন স্টেশনের জিআরপি। সেই জিআরপির পক্ষ থেকে মালদা টাউন স্টেশনে জাল পাতা হয়। এরপর তেজস এক্সপ্রেস মালদা টাউন স্টেশনের ১নং প্ল্যাটফর্মে পৌঁছাতেই জিআরপি আধিকারিকরা ট্রেনে তল্লাশি অভিযান শুরু করেন। সেই তল্লাশি অভিযানে তিনজন বিপুল পরিমাণ গাঁ/জা সহ ধরা পড়ে। জিআরপি সূত্রে খবর, ধৃত তিনজনেরই বাড়ি বিহারে। তারা ত্রিপুরার আগরতলা থেকে গাঁ/জা নিয়ে বিহারে পাচার করতে যাচ্ছিল। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। পাচারের সময় তারা মালদা টাউন স্টেশনে ধরা পড়ে যায়। তাদের হেপাজত থেকে উদ্ধার হয় মোট ৪২ কেজি গাঁ/জা। এই গাঁজা পাচার চক্রের সঙ্গে ধৃতরা ছাড়া আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখতে রেল পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।
    user_MALDA LOCALS NEWS  Shuru App
    MALDA LOCALS NEWS Shuru App
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • মন্ত্রী ও সাংসদের উপস্থিতিতে টেলিফোন এক্সচেঞ্জে আধার সেবা কেন্দ্রের উদ্বোধন রায়গঞ্জে বুধবার দুপুরে রায়গঞ্জ টেলিফোন এক্সচেঞ্জে নতুন আধার সেবা কেন্দ্রের উদ্বোধন হল। উপস্থিত ছিলেন মন্ত্রী তথা বিধায়ক কৌশিক চৌধুরী ও সাংসদ কার্তিক চন্দ্র পাল। সাংসদ বলেন, আগে আধারের কাজে পোস্ট অফিস ও ব্যাঙ্কে ভোগান্তি হতো। নতুন কেন্দ্রে প্রতিদিন ৫০০ জন পরিষেবা পাবেন। পূর্বতন সরকারের আমলে অবৈধভাবে আধার দেওয়া হতো, বর্তমান সরকারের আমলে তা বন্ধ হয়েছে বলে দাবি করেন তিনি।
    1
    মন্ত্রী ও সাংসদের উপস্থিতিতে টেলিফোন এক্সচেঞ্জে আধার সেবা কেন্দ্রের উদ্বোধন রায়গঞ্জে
বুধবার দুপুরে রায়গঞ্জ টেলিফোন এক্সচেঞ্জে নতুন আধার সেবা কেন্দ্রের উদ্বোধন হল। উপস্থিত ছিলেন মন্ত্রী তথা বিধায়ক কৌশিক চৌধুরী ও সাংসদ কার্তিক চন্দ্র পাল।
সাংসদ বলেন, আগে আধারের কাজে পোস্ট অফিস ও ব্যাঙ্কে ভোগান্তি হতো। নতুন কেন্দ্রে প্রতিদিন ৫০০ জন পরিষেবা পাবেন। পূর্বতন সরকারের আমলে অবৈধভাবে আধার দেওয়া হতো, বর্তমান সরকারের আমলে তা বন্ধ হয়েছে বলে দাবি করেন তিনি।
    user_Raiganj news
    Raiganj news
    রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • "জেলায় থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বাড়ছে । ব্লাড ব্যাংকে রক্তের সংকট রয়েছে। স্বেচ্ছায় রক্তদাতা সংখ্যা বাড়ানোর দরকার। কলেজ পড়ুয়াদের মধ্যে থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা বাড়ানোও বিশেষ দরকার। ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংখ্যাও বাড়ানোও জরুরি। তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে রক্তদাতা উদ্বুদ্ধকরণ নিয়েও মালদা কলেজে পড়ুয়াদের জন্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।মালদা কলেজের এন এস এস ইউনিট থ্রি র প্রোগ্রাম অফিসার ড. শান্তনু গুপ্ত বলেন , " জেলায় থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বাড়ছে । ব্লাড ব্যাংকে রক্তের সংকট রয়েছে। রক্তদাতার সংখ্যা বাড়ানোর দরকার। ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংখ্যা বাড়ানোও জরুরি। তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে রক্তদাতা উদ্বুদ্ধকরণ নিয়েও কলেজের পড়ুয়াদের জন্য এই সচেতনতা শিবির আয়োজনের উদ্যোগ নেওয়া হয় । এমনটাই বললেন মালদা কলেজের NSS ইউনিট থ্রি - র প্রোগ্রাম অফিসার ড. শান্তনু গুপ্ত।
    1
    "জেলায় থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বাড়ছে । ব্লাড ব্যাংকে রক্তের সংকট রয়েছে। স্বেচ্ছায় রক্তদাতা সংখ্যা বাড়ানোর দরকার। কলেজ পড়ুয়াদের মধ্যে থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা বাড়ানোও বিশেষ দরকার। ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংখ্যাও বাড়ানোও জরুরি। তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে  রক্তদাতা উদ্বুদ্ধকরণ নিয়েও মালদা কলেজে পড়ুয়াদের জন্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।মালদা কলেজের এন এস এস  ইউনিট থ্রি র প্রোগ্রাম অফিসার ড. শান্তনু  গুপ্ত বলেন , " জেলায় থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বাড়ছে । ব্লাড ব্যাংকে রক্তের সংকট রয়েছে। রক্তদাতার সংখ্যা বাড়ানোর দরকার। ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংখ্যা বাড়ানোও জরুরি। তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে  রক্তদাতা উদ্বুদ্ধকরণ নিয়েও কলেজের পড়ুয়াদের জন্য এই সচেতনতা শিবির আয়োজনের উদ্যোগ নেওয়া হয় । এমনটাই বললেন মালদা কলেজের NSS ইউনিট থ্রি - র প্রোগ্রাম অফিসার ড. শান্তনু  গুপ্ত।
    user_Debasis Ghosh
    Debasis Ghosh
    চাঁচল 1, মালদা, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • আজ মেখলিগঞ্জ ব্লকের দেবী কলোনিতে ফুটবলের জমজমাট লড়াই, নজরে আফ্রিকান ফুটবলার আজ দেবী কলোনিতে ফুটবলের জমজমাট লড়াই, নজরে আফ্রিকান ফুটবলার চ্যাংরাবান্ধার দেবী কলোনিতে আজ, ২৬ আগস্ট, বসতে চলেছে ফুটবলের জমজমাট আসর। দেবী কলোনি ফুটবল কমিটির উদ্যোগে আয়োজিত ৮ দলীয় দেবী কলোনি নাইট চ্যালেঞ্জ কাপ ২০২৬-এর আজকের ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় দেবী কলোনি তরুণ সংঘের মাঠে মুখোমুখি হবে তেলিপাড়া ‘7’ স্টার VS দীপনগর এফসি। আজকের ম্যাচের অন্যতম আকর্ষণ হতে চলেছেন আফ্রিকা থেকে আসা ফুটবলার মিস্টার মাইকি। দীপনগর এফসির হয়ে তাঁর মাঠে নামার কথা রয়েছে। ফলে স্থানীয় ফুটবলের এই মঞ্চে বিদেশি প্রতিভার উপস্থিতি ম্যাচের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে, ২৬ আগস্টের এই ম্যাচেই আজ নজর থাকবে দেবী কলোনির মাঠে—বিদেশি ফুটবলারের পারফরম্যান্স দেখতে চলে আসুন ফুটবল ময়দানে ।
    1
    আজ মেখলিগঞ্জ ব্লকের দেবী কলোনিতে ফুটবলের জমজমাট লড়াই, নজরে আফ্রিকান ফুটবলার

আজ দেবী কলোনিতে ফুটবলের জমজমাট লড়াই, নজরে আফ্রিকান ফুটবলার
চ্যাংরাবান্ধার দেবী কলোনিতে আজ, ২৬ আগস্ট, বসতে চলেছে ফুটবলের জমজমাট আসর। দেবী কলোনি ফুটবল কমিটির উদ্যোগে আয়োজিত  ৮ দলীয় দেবী কলোনি নাইট চ্যালেঞ্জ কাপ ২০২৬-এর আজকের ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায়  দেবী কলোনি তরুণ সংঘের মাঠে মুখোমুখি হবে তেলিপাড়া ‘7’ স্টার 
VS দীপনগর এফসি।
আজকের ম্যাচের অন্যতম আকর্ষণ হতে চলেছেন আফ্রিকা থেকে আসা ফুটবলার মিস্টার মাইকি। দীপনগর এফসির হয়ে তাঁর মাঠে নামার কথা রয়েছে। ফলে স্থানীয় ফুটবলের এই মঞ্চে বিদেশি প্রতিভার উপস্থিতি ম্যাচের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।
সব মিলিয়ে, ২৬ আগস্টের এই ম্যাচেই আজ নজর থাকবে দেবী কলোনির মাঠে—বিদেশি ফুটবলারের পারফরম্যান্স দেখতে চলে আসুন ফুটবল ময়দানে ।
    user_Kinkar roy
    Kinkar roy
    Local News Reporter মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • চ্যাংড়াবান্ধায় মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জুলুস, পাঁচ হাজারের বেশি মানুষের সমাগম চ্যাংড়াবান্ধা-ভোটবাড়ি মিলাদুন্নবী কমিটির উদ্যোগে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিবস উপলক্ষে বুধবার অনুষ্ঠিত হলো বিশাল জুলুস। জুলুস শুরুর আগে ভারতীয় জাতীয় পতাকা ও ইসলামিক পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে চাচা পার্কিং থেকে জুলুস শুরু হয়। হক মঞ্জিল, চ্যাংড়াবান্ধা পেট্রোল পাম্প হয়ে ভোটবাড়ি বাংলাদেশ মোড়ে পৌঁছায় জুলুস। সেখান থেকে ফিরে চ্যাংড়াবান্ধা বাজার পরিক্রমা করে ফের চাচা পার্কিংয়ে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। জুলুসে পাঁচ হাজারেরও বেশি মানুষের সমাগম হয়। মেখলিগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের এসডিপিও আশীষ পি সুব্বা। কমিটির পক্ষ থেকে জানানো হয়, শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলার বার্তা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শেষে দোয়া-মোনাজাত ও তবারকের ব্যবস্থা করা হয়।
    1
    চ্যাংড়াবান্ধায় মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জুলুস, পাঁচ হাজারের বেশি মানুষের সমাগম
চ্যাংড়াবান্ধা-ভোটবাড়ি মিলাদুন্নবী কমিটির উদ্যোগে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিবস উপলক্ষে বুধবার অনুষ্ঠিত হলো বিশাল জুলুস। জুলুস শুরুর আগে ভারতীয় জাতীয় পতাকা ও ইসলামিক পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে চাচা পার্কিং থেকে জুলুস শুরু হয়। হক মঞ্জিল, চ্যাংড়াবান্ধা পেট্রোল পাম্প হয়ে ভোটবাড়ি বাংলাদেশ মোড়ে পৌঁছায় জুলুস। সেখান থেকে ফিরে চ্যাংড়াবান্ধা বাজার পরিক্রমা করে ফের চাচা পার্কিংয়ে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। জুলুসে পাঁচ হাজারেরও বেশি মানুষের সমাগম হয়। মেখলিগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের এসডিপিও আশীষ পি সুব্বা। কমিটির পক্ষ থেকে জানানো হয়, শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলার বার্তা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শেষে দোয়া-মোনাজাত ও তবারকের ব্যবস্থা করা হয়।
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • ভারত-বাংলাদেশ উভয়দেশের নাগরিকত্বের নথি থাকার অভিযোগে গ্রেফতার বাবা-ছেলে। Khabar Haldibari - খবর হলদিবাড়ি ভারত-বাংলাদেশ উভয়দেশের নাগরিকত্বের নথি থাকার অভিযোগে গ্রেফতার বাবা-ছেলে। Khabar Haldibari - খবর হলদিবাড়ি
    1
    ভারত-বাংলাদেশ উভয়দেশের নাগরিকত্বের নথি থাকার অভিযোগে গ্রেফতার  বাবা-ছেলে।
Khabar Haldibari - খবর হলদিবাড়ি
ভারত-বাংলাদেশ উভয়দেশের নাগরিকত্বের নথি থাকার অভিযোগে গ্রেফতার  বাবা-ছেলে।
Khabar Haldibari - খবর হলদিবাড়ি
    user_ASHISH MITRA
    ASHISH MITRA
    Local News Reporter হলদিবাড়ি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    23 hrs ago
  • মাদক কারবারিদের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে কালিয়াগঞ্জ থানায় স্মারকলিপি দিল যুব কংগ্রেস মাদক কারবারিদের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে কালিয়াগঞ্জ থানায় স্মারকলিপি দিল যুব কংগ্রেস। মঙ্গলবার, দুপুরে তালতলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়। জেলা যুব কংগ্রেসের কার্যকরি সভাপতি সৌম্য দত্ত, ব্লক যুব সভাপতি গিরিধারী প্রামানিক এবং যপেন দেবশর্মা, জাহাঙ্গীর আলম সহ অনেকেই এই ডেপুটেশন অংশগ্রহণ করেছিল। কালিয়াগঞ্জ থানা গেটের বাহিরে মিছিল শেষ করে প্রতীকী বিক্ষোভ অবস্থানে সামিল হয় যুব কংগ্রেস। মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ার আহ্বান সামনে রেখে সোচ্চার হয় যুব কংগ্রেস।
    1
    মাদক কারবারিদের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে কালিয়াগঞ্জ থানায় স্মারকলিপি দিল যুব কংগ্রেস
মাদক কারবারিদের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে কালিয়াগঞ্জ থানায় স্মারকলিপি দিল যুব কংগ্রেস। মঙ্গলবার, দুপুরে তালতলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়। জেলা যুব কংগ্রেসের কার্যকরি সভাপতি সৌম্য দত্ত, ব্লক যুব সভাপতি গিরিধারী প্রামানিক এবং যপেন দেবশর্মা, জাহাঙ্গীর আলম সহ অনেকেই এই ডেপুটেশন অংশগ্রহণ করেছিল। কালিয়াগঞ্জ থানা গেটের বাহিরে মিছিল শেষ করে প্রতীকী বিক্ষোভ অবস্থানে সামিল হয় যুব কংগ্রেস। মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ার আহ্বান সামনে রেখে সোচ্চার হয় যুব কংগ্রেস।
    user_KALIYAGANJ NEWS
    KALIYAGANJ NEWS
    +1917001695472 কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.