Shuru
Apke Nagar Ki App…
পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটা গোসানিমারী রাজ্য সড়কে দিনহাটা গোসানিমারী রাজ্য সড়কের আলোকঝারী এলাকায় পথদুর্ঘটনা। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে খাদ্য দপ্তরের আধিকারিককের গাড়ি। জানা গিয়েছি একটি বেসরকারি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় দিনহাটা মহাকুমার খাদ্য দপ্তরের আধিকারিক এর একটি স্করপিও গাড়ি। ঘটনায় আধিকারিক এর গাড়ির চালক আহত হয় বলে জানা গেছে।
Subhadeep Chakroborty
পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটা গোসানিমারী রাজ্য সড়কে দিনহাটা গোসানিমারী রাজ্য সড়কের আলোকঝারী এলাকায় পথদুর্ঘটনা। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে খাদ্য দপ্তরের আধিকারিককের গাড়ি। জানা গিয়েছি একটি বেসরকারি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় দিনহাটা মহাকুমার খাদ্য দপ্তরের আধিকারিক এর একটি স্করপিও গাড়ি। ঘটনায় আধিকারিক এর গাড়ির চালক আহত হয় বলে জানা গেছে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ভেটাগুড়িতে গণেশ আরাধনায় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক ভেটাগুড়িতে গণেশ আরাধনায় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক1
- মালদা জেলার হাবিবপুরে মঙ্গলবারের গরম, বুধবার বৃষ্টির সম্ভাবনা মালদা জেলার হাবিবপুরে মঙ্গলবার দিনভর ছিল গরম ও আর্দ্র আবহাওয়া। আকাশে মেঘের আনাগোনা থাকলেও তাপমাত্রার পারদ ছিল বেশ চড়া। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪–৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। বুধবারও গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩–৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। ফলে বুধবার বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। সন্ধ্যার পরও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।1
- NBSTC-এর সরকারি বাস থেকে যাত্রীদের মোবাইল চুরির অভিযোগ! গাড়ি আটকে যাত্রীদের তল্লাশি পুলিশের NBSTC-এর সরকারি বাস থেকে যাত্রীদের মোবাইল চুরির অভিযোগ! গাড়ি আটকে যাত্রীদের তল্লাশি পুলিশের মঙ্গলবার ধুপগুড়ি শহরের দুই নম্বর ব্রিজ এলাকায় একটি NBSTC-এর সরকারি বাসে যাত্রীদের মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, বাসে যাতায়াতের সময় এক যাত্রীর দুটি মোবাইল ফোন চুরি হয়ে যায়। যার মধ্যে একটি ছিল বিলাসবহুল স্মার্টফোন এবং অপরটি সাধারণ মোবাইল ফোন। মোবাইল চুরির বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি ধুপগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ বাসটিকে আটকে বাসের ভিতরে থাকা সমস্ত যাত্রীদের একে একে তল্লাশি শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরি যাওয়া মোবাইল ফোনগুলি বাসের মধ্যেই রয়েছে কি না, অথবা কোনও যাত্রীর কাছে সেগুলি রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান চালানো হয়। বাসের যাত্রীদের পাশাপাশি তাঁদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্রও পরীক্ষা করা হয় বলে জানা যায়। হঠাৎ করে সরকারি বাস আটকে পুলিশের এই তল্লাশি অভিযানে বাসের অন্যান্য যাত্রীদের মধ্যেও কৌতূহল তৈরি হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান। তবে শেষ পর্যন্ত চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার হয়েছে কি না, কিংবা এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ। বাসে ঠিক কীভাবে মোবাইল দুটি চুরি হল এবং এর পিছনে কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।1
- আত্মরক্ষার কৌশল ও শারীরিক ফিটনেসে জোর, আমগুড়িতে বিনামূল্যে তাইকোন্ডো প্রশিক্ষণ শুরু করলেন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ ময়নাগুড়ি: শিশু-কিশোর-কিশোরীদের আত্মরক্ষার কৌশল শেখানো, শারীরিক ফিটনেস বৃদ্ধি এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে সুগঠিত করে তোলার লক্ষ্যে বিনামূল্যে তাইকোন্ডো প্রশিক্ষণের উদ্যোগ নিল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ। জাতি-ধর্ম নির্বিশেষে সকল বয়সী ছেলে-মেয়েদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে ছাত্রীদের আত্মরক্ষার দক্ষতা গড়ে তোলার পাশাপাশি সামাজিক সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি রামমোহন হাই স্কুল সংলগ্ন প্রাইমারি স্কুলের মাঠে এই বিনামূল্যে তাইকোন্ডো প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের কেন্দ্রীয় কমিটির সম্পাদক গণেশ রায়, সভাপতি অসীম রায়, সৌমিত্র রায়, আমগুড়ি স্কুলের শারীরিক শিক্ষক পার্থ প্রতিম রায়, শিক্ষক পার্থ দে-সহ কেন্দ্রীয় কমিটি ও শাখা সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিশু-কিশোরদের আত্মবিশ্বাস, শারীরিক সক্ষমতা ও আত্মরক্ষার দক্ষতা বাড়িয়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি ছাত্রীদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।1
- মাটিগাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রেখা মল্লিকের ওপর ডিম থেরাপি মাটিগাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রেখা মল্লিকের ওপর ডিম থেরাপি1
- খড়িবাড়ির বাতাসি জাতীয় সড়কে দুই স্কুটির সংঘর্ষে আহত মহিলা। বাতাসিতে দুই স্কুটির সংঘর্ষে আহত মহিলা1
- মঙ্গলবার বিকেলে মেখলিগঞ্জে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা। মঙ্গলবার বিকেলে মেখলিগঞ্জে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা। মিছিলটি সিপিএম কার্যালয়ের বাইরে থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে।এরপর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।২০ সেপ্টেম্বর সব হাতে কাজ ও সব পেটে ভাতের দাবিতে কোলকাতা ধর্মতলায় ইনকিলাবি সমাবেশের ডাক দেওয়া হয়েছে।সেই কর্মসূচির সমর্থনেই এদিনের মিছিল ও পথসভা।এদিনের কর্মসূচি তে উপস্থিত ছিলেন আতাবুল ইসলাম,সুজয় সেন,রানা গুহ সহ প্রমুখ।1
- এক মাস ব্যাপি বিজেপির সেবা সংকল্প অভিযান, ধুপগুড়িতে শুরু হলো প্রদীপ বিলি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেশজুড়ে এবং রাজ্যজুড়ে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি পালন করা হবে। আগামী ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের মধ্য দিয়ে এই কর্মসূচির শুভ সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দীর্ঘ প্রশাসনিক কার্যকালে দেশের উন্নয়ন ও প্রশাসনিক দক্ষতার নানা দিক তুলে ধরে এই বিশেষ কর্মসূচি পালন করা হবে। এরই অঙ্গ হিসেবে আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাড়ি বাড়ি প্রদীপ প্রজ্বালনের আহ্বান জানানো হয়েছে। সেই কর্মসূচিকে সফল করতে আজ ভারতীয় জনতা পার্টির ধূপগুড়ি ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১৭৯ নম্বর বুথের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রদীপ বিতরণ করা হয়। এদিনের সেবা সংকল্প অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির কোষাধক্ষ বলরাম বসাক, বুথ সভাপতি মানিক বর্মন , ধুপগুড়ি টাউন যুব মোর্চার সাধারণ সম্পাদক তথা এলাকার লড়াকু নেতা বাধন সাহা, ওয়ার্ড কনভেনার পঙ্কজ রায় , ওয়ার্ড ইনচার্জ রাধা মল্লিক, মহিলা মোর্চার বাবলি মজুমদার থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব। দলীয় কর্মীদের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সন্ধ্যা ৭টায় প্রত্যেক বাড়িতে প্রদীপ প্রজ্বালন করার জন্য। দেশের সুরক্ষা, দেশের অগ্রগতি এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত করার প্রত্যয়ে এই শুভ দিনে সকলকে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বিজেপি।1
- নগরায়নের মাঝে সবুজায়নের বার্তা, টুকরিয়াঝাড়ে ১০০০-এর বেশি চারা গাছ রোপণ নগরায়নের মাঝে সবুজায়নের বার্তা, টুকরিয়াঝাড়ে ১০০০-এর বেশি চারা গাছ রোপণ1