Shuru
Apke Nagar Ki App…
মঙ্গলবার বিকেলে মেখলিগঞ্জে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা। মঙ্গলবার বিকেলে মেখলিগঞ্জে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা। মিছিলটি সিপিএম কার্যালয়ের বাইরে থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে।এরপর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।২০ সেপ্টেম্বর সব হাতে কাজ ও সব পেটে ভাতের দাবিতে কোলকাতা ধর্মতলায় ইনকিলাবি সমাবেশের ডাক দেওয়া হয়েছে।সেই কর্মসূচির সমর্থনেই এদিনের মিছিল ও পথসভা।এদিনের কর্মসূচি তে উপস্থিত ছিলেন আতাবুল ইসলাম,সুজয় সেন,রানা গুহ সহ প্রমুখ।
Tapas Roy
মঙ্গলবার বিকেলে মেখলিগঞ্জে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা। মঙ্গলবার বিকেলে মেখলিগঞ্জে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা। মিছিলটি সিপিএম কার্যালয়ের বাইরে থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে।এরপর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।২০ সেপ্টেম্বর সব হাতে কাজ ও সব পেটে ভাতের দাবিতে কোলকাতা ধর্মতলায় ইনকিলাবি সমাবেশের ডাক দেওয়া হয়েছে।সেই কর্মসূচির সমর্থনেই এদিনের মিছিল ও পথসভা।এদিনের কর্মসূচি তে উপস্থিত ছিলেন আতাবুল ইসলাম,সুজয় সেন,রানা গুহ সহ প্রমুখ।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মালদা জেলার হাবিবপুরে মঙ্গলবারের গরম, বুধবার বৃষ্টির সম্ভাবনা মালদা জেলার হাবিবপুরে মঙ্গলবার দিনভর ছিল গরম ও আর্দ্র আবহাওয়া। আকাশে মেঘের আনাগোনা থাকলেও তাপমাত্রার পারদ ছিল বেশ চড়া। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪–৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। বুধবারও গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩–৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। ফলে বুধবার বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। সন্ধ্যার পরও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।1
- আত্মরক্ষার কৌশল ও শারীরিক ফিটনেসে জোর, আমগুড়িতে বিনামূল্যে তাইকোন্ডো প্রশিক্ষণ শুরু করলেন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ ময়নাগুড়ি: শিশু-কিশোর-কিশোরীদের আত্মরক্ষার কৌশল শেখানো, শারীরিক ফিটনেস বৃদ্ধি এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে সুগঠিত করে তোলার লক্ষ্যে বিনামূল্যে তাইকোন্ডো প্রশিক্ষণের উদ্যোগ নিল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ। জাতি-ধর্ম নির্বিশেষে সকল বয়সী ছেলে-মেয়েদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে ছাত্রীদের আত্মরক্ষার দক্ষতা গড়ে তোলার পাশাপাশি সামাজিক সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি রামমোহন হাই স্কুল সংলগ্ন প্রাইমারি স্কুলের মাঠে এই বিনামূল্যে তাইকোন্ডো প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের কেন্দ্রীয় কমিটির সম্পাদক গণেশ রায়, সভাপতি অসীম রায়, সৌমিত্র রায়, আমগুড়ি স্কুলের শারীরিক শিক্ষক পার্থ প্রতিম রায়, শিক্ষক পার্থ দে-সহ কেন্দ্রীয় কমিটি ও শাখা সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিশু-কিশোরদের আত্মবিশ্বাস, শারীরিক সক্ষমতা ও আত্মরক্ষার দক্ষতা বাড়িয়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি ছাত্রীদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।1
- NBSTC-এর সরকারি বাস থেকে যাত্রীদের মোবাইল চুরির অভিযোগ! গাড়ি আটকে যাত্রীদের তল্লাশি পুলিশের NBSTC-এর সরকারি বাস থেকে যাত্রীদের মোবাইল চুরির অভিযোগ! গাড়ি আটকে যাত্রীদের তল্লাশি পুলিশের মঙ্গলবার ধুপগুড়ি শহরের দুই নম্বর ব্রিজ এলাকায় একটি NBSTC-এর সরকারি বাসে যাত্রীদের মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, বাসে যাতায়াতের সময় এক যাত্রীর দুটি মোবাইল ফোন চুরি হয়ে যায়। যার মধ্যে একটি ছিল বিলাসবহুল স্মার্টফোন এবং অপরটি সাধারণ মোবাইল ফোন। মোবাইল চুরির বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি ধুপগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ বাসটিকে আটকে বাসের ভিতরে থাকা সমস্ত যাত্রীদের একে একে তল্লাশি শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরি যাওয়া মোবাইল ফোনগুলি বাসের মধ্যেই রয়েছে কি না, অথবা কোনও যাত্রীর কাছে সেগুলি রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান চালানো হয়। বাসের যাত্রীদের পাশাপাশি তাঁদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্রও পরীক্ষা করা হয় বলে জানা যায়। হঠাৎ করে সরকারি বাস আটকে পুলিশের এই তল্লাশি অভিযানে বাসের অন্যান্য যাত্রীদের মধ্যেও কৌতূহল তৈরি হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান। তবে শেষ পর্যন্ত চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার হয়েছে কি না, কিংবা এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ। বাসে ঠিক কীভাবে মোবাইল দুটি চুরি হল এবং এর পিছনে কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।1
- বালি বুঝাই গাড়ি চলছে জটেশ্বরে 🚚🚚🚛🚛🚛🚛🚛🚛🚛🚛🚛🚚1
- ভোটার তালিকায় যোগ্যদের নাম, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সহ পাঁচ দফা দাবিতে দিনহাটায় মহিলা সমিতির বিক্ষোভ সমস্ত যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরন, যোগ্য উপভোক্তাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা প্রদান সহ পাঁচ দফা দাবিতে দিনহাটা ১ নম্বর বিডিও অফিস চত্বরে অবস্থান- বিক্ষোভ ও ডেপুটেশন দিলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। মঙ্গলবার এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী বাসন্তী বর্মন, সুদেবী সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। অবস্থান-বিক্ষোভের বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, এ রাজ্যে বহু বৈধ নাগরিক রয়েছেন যাদের নাম ভোটার তালিকায় নেই। এস আই আর-এর নামে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে সিংহভাগ মহিলারা রয়েছেন। একটি গণতান্ত্রিক দেশে এভাবে বৈধ নাগরিকদের ভোটাধিকার থেকে কিছুতেই বঞ্চিত করা যায় না। বহু ভোটারের নাম বিচারাধীন রয়েছে, অথচ এ সমস্যা মাসের পর মাস ঝুলে রয়েছে। এভাবে চলতে পারেনা। তাঁরা বলেন, ক্ষমতায় আসার আগে বিজেপি নেতৃবৃন্দ ঘোষণা করেছিলেন যারা লক্ষীর ভাণ্ডার পান তারা সকলেই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। অথচ হাজার হাজার মহিলা রয়েছেন যারা এই প্রকল্পের অর্থ পাওয়ার যোগ্য, অথচ তারা এই সুযোগ থেকে বঞ্চিত রয়ে গেলেন। পাশাপাশি তারা বলেন, তৃণমূল সরকারের আমলে এ রাজ্যে মহিলাদের কোন নিরাপত্তা ছিল না, সরকার পরিবর্তনের পরেও সেই একই অবস্থা রয়েছে। এখনো মহিলাদের কোন নিরাপত্তা নেই। এদিন এই বিক্ষোভ চলার সময় মহিলা সমিতির এক প্রতিনিধি দল দিনহাটা ১ নম্বর ব্লকের বিডিও-র সঙ্গে দেখা করে পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপি তুলে দেওয়ার সময় বিডিও-র সঙ্গে নেতৃবৃন্দের সমস্যাগুলি নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়। সমস্যাগুলি সুরাহার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এর আগে দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনের সামন থেকে মহিলাদের একটা বিশাল মিছিল বের হয়। মিছিল সারা শহর পরিক্রমা করে দিনহাটা ১ নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে জমায়েত হয়। সেখানে বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন দেওয়া হয়।1
- খাদ্য দপ্তরের অফিসের গাড়ি ও একটি প্রাইভেট গাড়ির সংঘর্ষকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দিনহাটা গোসানিমারি রোডে। খাদ্য দপ্তরের অফিসের গাড়ি ও একটি প্রাইভেট গাড়ির সংঘর্ষকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দিনহাটা গোসানিমারি রোডে। মঙ্গলবার বিকেলে গান্ধী ক্লাব সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।1
- 📍তিন ব্যাগ গাঁজা নিয়ে গন্তব্যে পৌঁছনোর আগেই ধরা, সিটকিবাড়িতে গ্রেফতার যুবক1
- মঙ্গলবার বিকেলে মেখলিগঞ্জে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা। মঙ্গলবার বিকেলে মেখলিগঞ্জে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা। মিছিলটি সিপিএম কার্যালয়ের বাইরে থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে।এরপর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।২০ সেপ্টেম্বর সব হাতে কাজ ও সব পেটে ভাতের দাবিতে কোলকাতা ধর্মতলায় ইনকিলাবি সমাবেশের ডাক দেওয়া হয়েছে।সেই কর্মসূচির সমর্থনেই এদিনের মিছিল ও পথসভা।এদিনের কর্মসূচি তে উপস্থিত ছিলেন আতাবুল ইসলাম,সুজয় সেন,রানা গুহ সহ প্রমুখ।1