বালুরঘাটে বামফ্রন্টের শক্তি প্রদর্শন: কর্মসংস্থান-শিল্পায়নের দাবিতে অর্ণব চৌধুরীর নেতৃত্বে মিছিল বালুরঘাটে বামফ্রন্টের শক্তি প্রদর্শন: কর্মসংস্থান-শিল্পায়নের দাবিতে অর্ণব চৌধুরীর নেতৃত্বে মিছিল 📌 আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে কর্মসংস্থান, শিল্পায়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ধর্মনিরপেক্ষতা রক্ষার দাবিতে বালুরঘাট শহরে বিশাল মিছিল করল বামফ্রন্ট। প্রাচ্যভারতী স্কুল ময়দান থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে মঙ্গলপুরে গিয়ে শেষ হয়। বাম কর্মী-সমর্থক, দরদী ও যুবকদের অংশগ্রহণে সুসজ্জিত এই মিছিলে ছিল চোখে পড়ার মতো উচ্ছ্বাস ও উদ্দীপনা। মিছিলের নেতৃত্ব দেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী অর্ণব চৌধুরী। লাল পতাকা, ফেস্টুন ও বামফ্রন্টের নির্বাচনী প্রতীক ‘কোদাল বেলচা’ নিয়ে মিছিলে পা মেলান শতাধিক মানুষ। ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘বামফ্রন্ট জিন্দাবাদ’, ‘কাজ চাই, ভাত চাই’ স্লোগানে মুখরিত হয় বালুরঘাট শহর। অর্ণব চৌধুরী বলেন, “মানুষ বিকল্প খুঁজছে, বামফ্রন্টই সেই বিকল্প। রাজ্যে কর্মসংস্থান নেই, শিল্প নেই, গণতন্ত্র বিপন্ন, ধর্মনিরপেক্ষতা আক্রান্ত। তৃণমূলের দুর্নীতি আর বিজেপির বিভাজনের রাজনীতি মানুষকে ক্লান্ত করেছে। মানুষের হাতে কাজ, জেলায় জেলায় মেডিক্যাল কলেজ, প্রতিটি জেলায় শিল্পতালুক — এই দাবিতেই বামপন্থীদের লড়াই।” বামফ্রন্ট সূত্রে জানা গেছে, এই মিছিলের মাধ্যমে শহরের জনসংযোগ আরও মজবুত করে প্রচারে গতি আনতে চাইছে তারা।

- গ্রামবাসীদের উদ্যোগে রাস্তা সংস্কার, কুশমন্ডিতে উন্নয়ন ইস্যুতে তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা1
- হাতে মাত্র আর তিন দিন বাকি বঙ্গে প্রথম দফা নির্বাচনের । তাই রবিবাসরীয় প্রচারে ঝাপিয়ে পরেছেন মালদহের মালতি পুর বিধান সভার কংগ্রেসের প্রার্থী মৌসম নুর এদিন তিনি তার বিধানসভা কেন্দ্রের চন্দ্র পাড়া পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রামে মোটর সাইকেলে করে এক বিশাল মিছিল করেন তিনি। তবে প্রার্থী নিজে হুড খোলা গাড়িতে চেপে প্রচার করেন।প্রার্থীকে গ্রামের রাস্তা দিয়ে যেতে দেখে বাড়ির মহিলারা ঘর থেকে বেরিয়ে প্রার্থীকে একঝলক দেখার জন্য ছুটে আসেন। মৌসম নুর রাস্তায় সাধারণ মানুষ কে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের কাছে পৌছে ভোট প্রার্থনা করেন। এদিনের মৌসুমের প্রচারে কার্যত কংগ্রেস কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। রবিবাসরীয় দিনে চন্দ্র পাড়ার একের পর এক গ্রামে প্রচারে ঝড় তুলেন কংগ্রেসের প্রার্থী মৌসম নুর।3
- এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক খবর নির্দল প্রার্থী নিতাই মন্ডলের বাইক রানির ঢল নেমে পরল 50 মালদার বিধানসভার অন্তর্গত গ্রাম গঞ্জে আজ রবিবার সকালে ৮ মাইল ইস্টার্ন থেকে নির্দল প্রার্থী নিতাই মন্ডল এক বিশাল বাইক র্যালির মাধ্যমে মালদার গ্রামেগ্রামে প্রবল জনসমাগম সৃষ্টি করেন। আনুমানিক ১০ থেকে ১২ হাজার মানুষের উপস্থিতি নিয়ে, তিনি আপেল চিনলে ভোট দেওয়ার আহ্বান জানান। বাইক র্যালিটি ৮ মাইল স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন গ্রামে ঘুরে শ্রীরামপুর স্ট্যান্ডে শেষ হয়। নিতাই মন্ডল দাবি করেছেন, জনতা বুঝতে পেরেছে ধান্দাবাজ নেতাদের কৌশল, আর তাই তারা দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন এই সমাজসেবককে। তিনি ১০০% আশাবাদী যে এবারের নির্বাচনে জয়ী হবেন, আর তাঁর এই উপচে পড়া জনসমুদ্রই তার শক্তির সাক্ষী।1
- বিস্ফোরক অভিষেক!সীমান্তে টার্গেট গেরুয়া , বিজেপি জিতলে পরিণতি নিয়ে হুঁশিয়ারি, তুমুল সোরগোল রাজনৈতিক মহলে। শনিবার মুর্শিদাবাদে ঝটিকা সফরে একাধিক স্থানে এসে কলকাতা ফেরার পথে নবাব নগরী লালবাগের বুকে হাজির হয়ে তৃণমূলের তরফে অভিষেক ব্যানার্জি টার্গেট করলো গেরুয়াকে। সেইমত মুর্শিদাবাদের বিজেপি প্রার্থীদের জয়ী করলে ভয়ানক পরিণতির হুঁশিয়ারিও শোনালেন তিনি সাংবাদিকদের সামনেই। অভিষেক বলেন, আপনারা সকলেই জানেন গত বিধানসভা নির্বাচনে বহরমপুর ও মুর্শিদাবাদ এই আসন দুটিতে বিজেপি জয়লাভ করেছিল। এবারও যদি তারা কোনভাবে যেতে তাহলে পরিণতি মোটেও ভালো হবে না। তাহলে পর্যটকরা এই জেলাতে আসবেনা। কোনভাবেই বিজেপিকে এখানে জেতানো যাবে না এটা সকলে মাথায় রাখবেন। স্বাভাবিকভাবে অভিষেকের এমন আক্রমণাত্মক হুঁশিয়ারি রীতিমতো রাজনৈতিক মহলে জোর জল্পনা সৃষ্টি করেছে।1
- TMC এর অর্থ কি? নির্বাচনী জনসভায় এসে বললেন হিমন্ত বিশ্বশর্মা। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari Jalpaiguri1
- গোসানিমারিতে সিতাই ৬ নং বিধানসভার বিজেপি প্রার্থী আশুতোষ বর্মার সমর্থনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসলেন সভা মঞ্চে বক্তব্য রাখেন1
- মানুষের পাশে থাকার বার্তা নিয়ে ময়দানে, নির্দল প্রার্থী হিরন্ময় দেবসিংহ ভোটের মুখে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে প্রচারে নেমেছেন হলদিবাড়ির যুবক হিরন্ময় দেবসিংহ। তার প্রতীক ‘অটোরিকশা’, আর সেই প্রতীককেই সামনে রেখে তিনি মানুষের কাছে পৌঁছে মানুষে সহযোগিতা ও মেখলিগঞ্জ বিধানসভা কে উন্নয়নের লক্ষ্যে সবাইকে সাথে থাকার আহ্বান করেন । আজ মেখলিগঞ্জ হাসপাতাল সংলগ্ন এলাকায় হাতে ব্যালট পেপার বিলির মাধ্যমে সাধারণ মানুষের আশীর্বাদ চান যাতে আগামী দিনে উন্নয়নের কাজ করার সুযোগ পান । হিরন্ময় দেবসিংহ পেশায় টোটো চালক মানুষের অভাব অভিযোগ তিনি কাছ থেকে দেখেছেন বলে তিনি জানান তাই এই বছর বিধানসভা ভোটে তিনি প্রার্থী হয়েছেন। তিনি আরো জানান প্রতিদিনের কাজের মধ্য দিয়েই মানুষের নানা সমস্যা ও কষ্ট তিনি কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার কথায়, এলাকার উন্নয়ন ও প্রয়োজনীয় পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য। তাই বড় প্রচারের বদলে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।1
- খালি পায়ে প্রচারে নজর কাড়লেন বিজেপির তাপস, পাল্টা বুথভিত্তিক প্রচারে তৃণমূলের রেখা1