Shuru
Apke Nagar Ki App…
ভোটের প্রাক্কালে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় চাঞ্চল্য ছড়াল আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায়। গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ দ্রুত অভিযান চালায় জলেশ্বর এলাকায়। সেখান থেকেই রাজদীপ নাথ (২৪) ও সঞ্জয় কুমার দাস (৩৬) নামে দুই যুবককে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচনের আগে এমন ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। আজ ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এবং নির্বাচনের আগে আরও কোনও অসৎ চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Dipankar Biswas

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- জয়ের বিষয়ে আশাবাদী নিয়ে কি জানালেন রানাঘাট দক্ষিণের চিকিৎসক সৌগত বর্মন1
- কল্যাণী বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আবহে এদিন বিশেষ গুরুত্ব পেল দুই বহুল চর্চিত স্লোগান—“জয় বাংলা” ও “জয় শ্রীরাম”। এই দুই মেরুর রাজনৈতিক বার্তার মাঝেই দাঁড়িয়ে ভিন্ন সুরে কথা বললেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব)। তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা: অতীন্দ্রনাথ মন্ডল-এর সমর্থনে আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে দেব সরাসরি ভোটারদের উদ্দেশে বার্তা দেন— “জয় বাংলা আর জয় শ্রীরামের মাঝে পড়ে থাকবেন না। যারা উন্নয়ন করছে, যারা কাজ করছে—তাদেরই ভোট দিন, তাদেরই বেছে নিন।” দেবের এই বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের এক গুরুত্বপূর্ণ দিক—স্লোগান বনাম উন্নয়ন। তিনি বোঝাতে চান, আবেগঘন রাজনৈতিক স্লোগানের চেয়ে মানুষের দৈনন্দিন জীবনে কাজের প্রভাবই বেশি গুরুত্বপূর্ণ। সভাস্থলে এদিন ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। দেবকে একঝলক দেখার জন্য ভক্তদের মধ্যে ছিল প্রবল উন্মাদনা। পাশাপাশি রাজনৈতিক কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মঞ্চে দেব উঠতেই করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বক্তব্যের মাধ্যমে দেব একপ্রকার স্পষ্ট বার্তা দেন—ভোট যেন বিভাজনের রাজনীতিতে প্রভাবিত না হয়ে উন্নয়নমূলক কাজের ভিত্তিতে হয়। তাঁর আহ্বান, যাঁরা মানুষের পাশে থেকেছেন এবং বাস্তবে কাজ করেছেন, তাঁদেরই পুনরায় নির্বাচিত করা উচিত। সবমিলিয়ে, “জয় বাংলা” ও “জয় শ্রীরাম”—এই দুই স্লোগানের দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়ে কল্যাণীর এই জনসভা থেকে উঠে এল উন্নয়নমুখী রাজনীতির বার্তা, যা ভোটের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।10
- পুরোটা দেখুন বিস্তারিত জানুন সাংবাদিক চিরঞ্জীব চট্টোপাধ্যায় WhatsApp 7059664100 Media Centre 97325901041
- Post by Mostak1
- শ্রী ইউনিক দ্বারা আয়োজিত, অ্যাসোসিয়েট বাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শ্রীরামপুর ব্রাঞ্চ 'মহা চৈত্র সেল' হুগলি শ্রীরামপুর অনুষ্ঠিত হলো।1
- Muni aaega1
- Post by Mostak1
- ১লা বৈশাখের দিন ভোট প্রচারে বেহালা পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী শঙ্কর সিকদার।1
- Post by Kolkata News Times1