Shuru
Apke Nagar Ki App…
#BREAKING #ধর্মের কল বাতাসে নড়ে উদয়ন গুহ গ্রেপ্তার হতেই প্রতিক্রিয়া দিলেন প্রতিবাদী ভাওয়াইয়া শিল্পী উত্তরের মনীন্দ্র
Pankaj paul
#BREAKING #ধর্মের কল বাতাসে নড়ে উদয়ন গুহ গ্রেপ্তার হতেই প্রতিক্রিয়া দিলেন প্রতিবাদী ভাওয়াইয়া শিল্পী উত্তরের মনীন্দ্র
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- শীতলকুচি পূর্বপাড়া এলাকা থেকে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গৃহবধূর স্বামীর অভিযোগ, এলাকার এক জনপ্রতিনিধি নেতার সঙ্গে তিনি পালিয়েছেন।1
- #BREAKING #ধর্মের কল বাতাসে নড়ে উদয়ন গুহ গ্রেপ্তার হতেই প্রতিক্রিয়া দিলেন প্রতিবাদী ভাওয়াইয়া শিল্পী উত্তরের মনীন্দ্র1
- নারায়ণী ব্যাটালিয়নে যোগব্যায়াম কর্মসূচি, অংশ নিলেন ১৫০ জন নারায়ণী ব্যাটালিয়নে যোগব্যায়াম কর্মসূচি, অংশ নিলেন ১৫০ জন1
- আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে মেখলিগঞ্জ মহকুমা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার তিস্তা নদীর তীরে একটি বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল, মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও), মহকুমার বিভিন্ন থানার আইসি ও ওসি-সহ প্রায় ৫০ জন পুলিশ কর্মী, চ্যাংড়াবান্ধার এক্সিকিউটিভ অফিসার এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন। ভুটবাড়ি যোগা টিমের প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা এই যোগাভ্যাসে অংশ নেন। এদিকে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শুক্রবার সকালে মেখলিগঞ্জ ফুটবল মাঠে ‘রান ফর যোগা’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হতে চলা এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক, কর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন। যোগের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।1
- মাথাভাঙ্গা-১ ব্লকের জোরপাটকী গ্রাম পঞ্চায়েতের পূর্ব নেন্দারপাড় এলাকার ১৩২ নম্বর বুথের তৃণমূল বুথ সভাপতি সুবিত বর্মনের বিরুদ্ধে বাংলার আবাস যোজনার ঘর প্রাপকদের কাছ থেকে কাটমানি আদায়ের অভিযোগ উঠেছিল। অভিযোগ অনুযায়ী, তিনি প্রতিটি ঘর প্রাপকের কাছ থেকে ৫ থেকে ৭ হাজার টাকা করে আদায় করেছিলেন। রাজ্যে বিধানসভা নির্বাচনে পালাবদলের পর অন্যান্য তৃণমূল নেতাদের মতোই সুবিত বর্মন বাড়িছাড়া হয়ে পড়েন। এরপর বিভিন্ন সময়ে আবাসের উপভোক্তারা তাঁর বাড়ির সামনে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান। এই চাপের মুখে সুবিত বর্মন টাকা তোলার কথা স্বীকার করলেও, বর্তমানে বাড়িতে না থাকায় তাঁর অনুপস্থিতিতে তাঁর মা নিরোবালা বর্মন টাকা ফেরতের উদ্যোগ নেন। বুধবার স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে নিরোবালা বর্মন মোট ১৬ জন উপভোক্তার হাতে ৬০ হাজার ৫০০ টাকা তুলে দেন। টাকা ফেরত পেয়ে উপভোক্তারা খুশি হয়েছেন। নিরোবালা বর্মন এদিন জানান যে, তাঁর ছেলে ঘরের টাকা তুলেছিল এবং এখন ছেলে বাড়িতে না থাকায় তিনি নিজেই উপভোক্তাদের সেই টাকা ফিরিয়ে দিয়েছেন।1
- শীতলকুচি ব্লকের নগর লালবাজার এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে নির্মিত পেভার ব্লকের রাস্তা নিয়ে স্থানীয় গ্রামবাসীরা নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন। এই নিম্নমানের রাস্তা সংস্কারের দাবিতে তারা সরব হয়েছেন।1
- কথায় আছে, চিরদিন কারো সমান নাহি যায়, আর এই প্রবাদ বাক্য যেন উদয়ন গুহর ক্ষেত্রে সত্যিই মিলে গেল। গতকাল কোচবিহার জেলা পুলিশের একটি দল কলকাতার ফুলবাগানের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করেছে। দিনহাটা পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাট মানি নেওয়া এবং দিনহাটা শিশু মঙ্গল সমিতির নাম ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা তোলার মতো একাধিক বিষয়ে লিখিত অভিযোগ দিনহাটা থানায় দায়ের করা হয়েছিল, যার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। আজ দিনহাটা মহকুমা হাসপাতালে উদয়ন গুহর স্বাস্থ্য পরীক্ষার সময় পুলিশকে চরম সমস্যার সম্মুখীন হতে হয়। ক্ষুব্ধ জনতাকে শান্ত করতে পুলিশকে রীতিমতো কালঘাম ছোটাতে দেখা যায়। হাসপাতাল থেকে আদালত চত্বর পর্যন্ত সব জায়গাতেই উদয়ন গুহকে ডিম থেরাপির শিকার হতে হয়; ক্ষুব্ধ জনতা তার দিকে জুতা ছুড়ে মারারও চেষ্টা করে। আদালতের পথে তাকে হেলমেট পরেই যেতে দেখা যায়, কারণ স্থানীয়রা ডিম, পচা আলু এবং কাদা ছুড়ে তার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে।1