ফাইনাল ভোটার তালিকা থেকে আদিবাসীদের নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে এবার মালদার হবিবপুর ব্লকে জোরদার আন্দোলন করলেন আদিবাসীরা। আন্দোলনের অঙ্গ হিসেবে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেন শনিবার। তারা ভারতের নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর কুশ পুতুল দাহ করে তুমুল বিক্ষোভ দেখালেন হবিবপুরের রাজপথে। এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন হবিবপুর ব্লকের আদিবাসীরা আদিবাসী অধিকার রক্ষা কমিটির ব্যানার নিয়ে আন্দোলনে নামেন। তারা হবিবপুর রাইস মিল মাঠ থেকে মিছিল বের করেন। যা হবিবপুর ব্লক অফিসের সামনে গিয়ে 'শেষ হয়। সেখানে কয়েকশো আদিবাসী মিলে ধামসা-মাদল বাজিয়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। ভারতের নির্বাচন কমিশন সহ প্রধানমন্ত্রীর কুশ পুতুল দাহ করে সোচ্চার হন। এদিনের এই বিক্ষোভে নেতৃত্ব দেন আদিবাসী অধিকার রক্ষা কমিটির নেতা কিস্টু মুর্মু। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন এসআইআর-এর নামে আদিবাসী মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে। তাই এই চক্রান্তের প্রতিবাদে তারা আন্দোলন করছেন। এই আন্দোলনের পরেও আদিবাসীদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে তারা আগামী দিনে নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর দপ্তর ঘেরাও করে গোটা দিল্লি অচল করে দেবেন।

- Post by MALDA SANGBAD1
- মালদা, ২১ ফেব্রুয়ারি: এক বাংলাদেশি তরুণ সহ ভারতীয় লরি চালককে গ্রেপ্তার করল বিএসএফ। ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশের মাধ্যমে শনিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত বাংলাদেশি তরুণের নাম মহম্মদ আলমগীর কবির (২৬)। বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার চন্দ্রিমা থানার অন্তর্গত ছোট বনগ্রাম এলাকায়। গ্রেফতার করা হয়েছে ভারতীয় লরির চালক সাজু ঘোষকেও (২৬)। পুলিশ ও বিএসএফ সূত্রে খবর, সা শুক্রবার রাতে মহদীপুর এলাকায় একটি লরিতে লুকিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালায় ওই বাংলাদেশি। তল্লাশি অভিযানে ওই বাংলাদেশি সহ ভারতীয় লরি চালককে গ্রেপ্তার করে বিএসএফ।1
- মালদা: আজ ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই প্রতি বছরের ন্যায় এবছরও মালদা শিল্পী সংসদের উদ্যোগে মালদা শহর জুড়ে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। মালদা এল আই সি মোড় থেকে আয়োজন করা হয়েছিল শোভাযাত্রার। পরে ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।2
- দাঁড়িয়ে থাকা যাত্রী বোঝাই বেসরকারি বাসে পেছন থেকে সজোরে ধাক্কা মারল বেপরোয়া লরি। ঘটনায় গুরুতর আহত হলেন বেশ কয়েকজন বাসযাত্রী। শনিবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার গাজোলের মাগুরা এলাকায়।1
- উত্তরবঙ্গে সর্বপ্রথম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তত্বাবধানে টাউন ক্লাবে শুরু হোলো ব্লু কাবস লীগ বা বেবী ফুটবল লীগ। মুলত দেশজুড়ে ভবিষ্যতের ফুটবলারের খোজেই AIFF এই খেলার আয়োজন করে থাকে বলে জানা গেছে। শনিবার বিকালে রায়গঞ্জ টাউনক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ বলেন, আন্ডার টুয়েলভ এবং আন্ডার নাইন দুটি গ্রুপের খেলা হবে এই ফুটবল টুর্নামেন্টে। দুটি গ্রুপেই ৮ টি করে দল অংশগ্রহণ করছে।1
- ২ রা মার্চ ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচিকে সামনে রেখে ইসলামপুরে মাঠ পরিদর্শন করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল1
- মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা পরিষেবা সহ পরিকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে এক রিভিউ মিটিং হয়ে গেল শনিবার। রিভিউ মিটিং-এ অংশ নিয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন দিক খতিয়ে দেখলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারী নারায়ণ স্বরূপ নিগম।এদিন সকাল ১০টা নাগাদ তিনি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। তিনি গাড়ি থেকে হাসপাতাল চত্বরে নামামাত্রই তাকে জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা স্বাগত জানান। এরপর তিনি জেলা প্রশাসনিক আধিকারিক এবং জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রথমে হাসপাতাল পরিদর্শন করেন। চিকিৎসা পরিষেবা সহ পরিকাঠামোগত দিক খতিয়ে দেখেন। এরপর তিনি মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে রিভিউ মিটিং করেন। চিকিৎসা পরিষেবা ঠিকঠাক চলছে কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন। পরিকাঠামোগত কোন সমস্যা রয়েছে কিনা তা জানার চেষ্টা করেন। পরে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারী নারায়ণ স্বরূপ নিগম সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল খুব ভালোভাবে চলছে। রোগীদের যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। আগের চেয়ে এখন অনেকটাই পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। আর কিছু পরিকাঠামোর প্রয়োজন রয়েছে। সেই বিষয়টি নিয়ে আজ আলোচনা হল।1
- Post by MALDA SANGBAD1
- মালদা:- মালদা কলেজ অডিটোরিয়ামে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। স্বাস্থ্যে দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম আসার আগে বিক্ষোভ। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। উল্লেখ্য আজ মালদা কলেজ অডিটোরিয়াম থেকে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে, প্রায় ১৭০ জন, কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ পত্র প্রদানের কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু নিয়ম মেনে এই নিয়োগ হয়নি। এই অভিযোগ তুলে, প্রায় ১৫ থেকে ২০ জন চাকরি প্রার্থী বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, অনেকেই ওবিসি ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু ইন্টারভিউ এর ক্ষেত্রে তাদের জেনারেল ক্যাটাগরিতে রাখা হয়। পরবর্তী সময়ে যে তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে তাদের সাধারণ ওয়েটিং লিস্টের তালিকায় রাখা হয়েছে। ওবিসি ওয়েটিং লিস্টের তালিকায় রাখা হয়নি। আর এই অভিযোগেই তাদের বিক্ষোভ। এদিন, ১৭০ জন চাকরি প্রার্থীকে, নিয়োগপত্র তুলে দেন, প্রিন্সিপাল সেক্রেটারি, স্বাস্থ্য দপ্তরের নারায়ন স্বরূপ নিগম। মালদার জেলাশাসক, প্রীতি গোয়েল জানিয়েছেন, যারা নিয়োগপত্র পায়নি তাদের জন্য আমরা দুঃখিত। সেই সঙ্গে তিনি জানান যা হয়েছে নিয়ম মেনে হয়েছে। অন্যদিকে প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম জানান, এই ইসুগুলো আমরা আলাদাভাবে দেখছি।1