কুমারগঞ্জ কলেজের নতুন সভাপতি সুভেন্দু সরকার, সুষ্ঠু পরিচালনা ও উন্নয়নে জোর। #তিওড় #hilightseveryonefollowers #HiliNews #পতিরাম #hilinewsbangla #highlightseveryone #হিলিনিউজবাংলা #followerseveryonehighlights #ত্রিমোহিনী #বালুরঘাট কুমারগঞ্জ কলেজের সভাপতি নির্বাচিত সুভেন্দু সরকার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ কলেজের সভাপতি নির্বাচিত হলেন সুভেন্দু সরকার। তিনি রাজ্য বিজেপি মোর্চার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কলেজের সভাপতি নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। পাশাপাশি, কলেজের সার্বিক উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে শিক্ষার পরিবেশ উন্নত করা, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং কলেজের উন্নয়নে ভূমিকা রাখার কথা জানান নবনির্বাচিত সভাপতি। তাঁর এই দায়িত্ব গ্রহণে কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
কুমারগঞ্জ কলেজের নতুন সভাপতি সুভেন্দু সরকার, সুষ্ঠু পরিচালনা ও উন্নয়নে জোর। #তিওড় #hilightseveryonefollowers #HiliNews #পতিরাম #hilinewsbangla #highlightseveryone #হিলিনিউজবাংলা #followerseveryonehighlights #ত্রিমোহিনী #বালুরঘাট কুমারগঞ্জ কলেজের সভাপতি নির্বাচিত সুভেন্দু সরকার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ কলেজের সভাপতি নির্বাচিত হলেন সুভেন্দু সরকার। তিনি রাজ্য বিজেপি মোর্চার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কলেজের সভাপতি নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। পাশাপাশি, কলেজের সার্বিক উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে শিক্ষার পরিবেশ উন্নত করা, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং কলেজের উন্নয়নে ভূমিকা রাখার কথা জানান নবনির্বাচিত সভাপতি। তাঁর এই দায়িত্ব গ্রহণে কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
- দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর এর এক নাম সুনামধন্যে এখন বার্থডে সেলিব্রেশন আমাদের ঠিকানাটি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরাতন বাস স্ট্যান্ডের অপজিটে লাহা মার্কেটে ভিতরে1
- রবিবারের পর বুধবার ফের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-সহ একাধিক ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে ১০ ট্রাক ত্রাণসামগ্রী জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।1
- রায়গঞ্জ–ডালখোলা রেল প্রকল্পে জমি অধিগ্রহণে বড় পদক্ষেপ, জানালেন সাংসদ রায়গঞ্জ–ডালখোলা নতুন রেললাইন প্রকল্পে জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় বড় পদক্ষেপ কেন্দ্রের। মঙ্গলবার বিকেলে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, উত্তর দিনাজপুরে প্রকল্পের জন্য অতিরিক্ত জেলা শাসক (ভূমি অধিগ্রহণ)-কে ‘সক্ষম কর্তৃপক্ষ’ হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি, রেল মন্ত্রকের ১৭ আগস্টের গেজেট বিজ্ঞপ্তিতে প্রকল্পের জন্য মালদা বিভাগের বিভাগীয় কমিশনারকে ‘সালিশকারী’ হিসেবে নিয়োগ করা হয়েছে। সাংসদের দাবি, এই প্রশাসনিক পদক্ষেপে জমি অধিগ্রহণের কাজ দ্রুত এগোবে এবং দীর্ঘদিনের রেল যোগাযোগের দাবি বাস্তবায়নের পথ আরও প্রশস্ত হবে।1
- গাজোল ব্লকের রানীগঞ্জ কৃষ্ণচন্দ্র হাই স্কুলের উদ্যোগে, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখা ও মালদা 'সহযোগিতা সমিতি'র সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার অনুষ্ঠিত হল থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা শিবির। মালদহ জেলার গাজোল ব্লকের রানীগঞ্জ কৃষ্ণচন্দ্র হাই স্কুলের উদ্যোগে, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখা ও মালদা 'সহযোগিতা সমিতি'র সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার অনুষ্ঠিত হল থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা শিবির। ওই শিবিরে এদিন ছাত্র ছাত্রী, ও শিক্ষক শিক্ষিকাদের থ্যালাসেমিয়া সচেতন করা হয়। পাশাপাশি রক্তদাতা উদ্বুদ্ধকরণেও বক্তব্য রাখা হয় ।হয় । ওই শিবিরে এদিন বক্তব্য রাখেন, সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার তথা রক্তদান আন্দোলনের সমাজকর্মী অনিল কুমার সাহা, মালদা সহযোগিতা সমিতির সম্পাদক বিশ্বজিৎ বোস,মালদা মেডিক্যাল কলেজ থ্যালাসেমিয়া বিভাগের কাউন্সিলার সায়ন্তনী কুমার। সচেতনতা শিবিরের পাশাপাশি বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক পরীক্ষা শিবিরও হয় । ওই শিবিরে ২৮৫ জন ছাত্রছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়। সমাজকর্মী অনিল কুমার সাহা বলেন, মালদা জেলায় গাজোল, হবিবপুর, বামনগোলা ও পুরাতন মালদায় থ্যালাসেমিয়া বাহকের সংখ্যা মালদা জেলার অন্য ব্লকের থেকে অনেক বেশি। আবার মালদা জেলায় কোথাও কোথাও শতকরা ৩৫ থেকে ৬০ শতাংশ থ্যালাসেমিয়া বাহক, যা মালদা বাসীর কাছে আশঙ্কাজনক। থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য একমাত্র উপায় হল সচেতনতা। বিয়ের আগে অবশ্যই পাত্র-পাত্রীর রক্ত পরীক্ষা করতে হবে। পাত্র-পাত্রী দুজনেই যদি বাহক হয় । তাদের মধ্যে বিয়ে হলে ২৫ শতাংশ থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশুর জন্ম হতে পারে। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সর্বস্তরের মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি ।সকলকে এগিয়ে আসার আবেদন জানান তিনি।শিবিরের শেষ পর্বে সকলকে ধন্যবাদ জানান, রানীগঞ্জ কৃষ্ণচন্দ্র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নকুল সরকার ।4
- দেওয়ানগঞ্জ হাজরাপাড়া এস এস কে স্কুলে গ্যাস সিলিন্ডারে আগুন, বড় বিপদ এড়াল স্থানীয়দের তৎপরতায় দেওয়ানগঞ্জ হাজরাপাড়া এস এস কে স্কুলের রান্নাঘরে হঠাৎই রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যাওয়ায় বুধবার দুপুরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দমকল পৌঁছানোর আগেই পাড়া প্রতিবেশী ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত কারণে রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি বিষয়টি জানানো হয় হলদিবাড়ি দমকল কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও দেওয়ানগঞ্জ বাজার থেকে ঘটনাস্থলে পৌঁছানোর পথে রাস্তা সংকীর্ণ হওয়ায় কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় দমকল কর্মীদের। তবে তার আগেই স্থানীয় বাসিন্দা ও পুলিশের সক্রিয় ভূমিকায় আগুন নিভিয়ে ফেলা হয়। ফলে কোনও রকম ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।3
- মালদা জেলার হাবিবপুরে মঙ্গলবারের গরম, বুধবার বৃষ্টির সম্ভাবনা মালদা জেলার হাবিবপুরে মঙ্গলবার দিনভর ছিল গরম ও আর্দ্র আবহাওয়া। আকাশে মেঘের আনাগোনা থাকলেও তাপমাত্রার পারদ ছিল বেশ চড়া। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪–৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। বুধবারও গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩–৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। ফলে বুধবার বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। সন্ধ্যার পরও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।1
- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মাথাভাঙ্গা শহরে বিজেপির পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হল। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মাথাভাঙ্গা শহরে বিজেপির পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হল। বুধবার সন্ধ্যায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে মঙ্গলদীপ প্রদীপ তুলে দেওয়া হয়। আগামীকাল প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সন্ধ্যা ৭টায় প্রত্যেক বাড়িতে একটি করে প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়। এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিনকে বিশেষভাবে উদযাপন করার বার্তা দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা ও মন্ডল নেতৃত্বরা। বাজারে ব্যবসায়ী ও এলাকায় সাধারণ মানুষের হাতে মঙ্গলদীপ বিতরণের এই কর্মসূচিতে সাধারণ মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।1
- মালদার ভূতনীতে ত্রাণের জন্য হাহাকার, জীবন বাজি রেখে ত্রাণ নিতে আসলেন ছোট ছোট শিশুরাও1