দেওয়ানগঞ্জ হাজরাপাড়া এস এস কে স্কুলে গ্যাস সিলিন্ডারে আগুন, বড় বিপদ এড়াল স্থানীয়দের তৎপরতায় দেওয়ানগঞ্জ হাজরাপাড়া এস এস কে স্কুলের রান্নাঘরে হঠাৎই রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যাওয়ায় বুধবার দুপুরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দমকল পৌঁছানোর আগেই পাড়া প্রতিবেশী ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত কারণে রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি বিষয়টি জানানো হয় হলদিবাড়ি দমকল কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও দেওয়ানগঞ্জ বাজার থেকে ঘটনাস্থলে পৌঁছানোর পথে রাস্তা সংকীর্ণ হওয়ায় কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় দমকল কর্মীদের। তবে তার আগেই স্থানীয় বাসিন্দা ও পুলিশের সক্রিয় ভূমিকায় আগুন নিভিয়ে ফেলা হয়। ফলে কোনও রকম ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

- গণেশ চতুর্থীতে ভক্তিভরে গণেশের আরতি করলেন বলিউড অভিনেতা সালমান খান। গণেশ চতুর্থীতে ভক্তিভরে গণেশের আরতি করলেন বলিউড অভিনেতা সালমান খান। পরিবারের সঙ্গে উৎসবে সামিল হয়ে গণেশ বন্দনায় অংশ নেন অভিনেতা। গণেশ মূর্তির সামনে প্রার্থনা ও আরতি করতে দেখা যায় তাঁকে। সালমানের এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতার এই আচার-অনুষ্ঠান ঘিরে অনুরাগীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ। গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন সালমান খান।1
- মাটিগাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রেখা মল্লিকের ওপর ডিম থেরাপি মাটিগাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রেখা মল্লিকের ওপর ডিম থেরাপি1
- জোর করে চাঁদা নয়, বিসর্জনে ডিজেও নয়।কড়া বার্তা পুলিশ আধিকারিকের র করে চাঁদা নয়, বিসর্জনে ডিজেও নয়।কড়া বার্তা পুলিশ আধিকারিকের1
- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মাথাভাঙ্গা শহরে বিজেপির পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হল। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মাথাভাঙ্গা শহরে বিজেপির পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হল। বুধবার সন্ধ্যায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে মঙ্গলদীপ প্রদীপ তুলে দেওয়া হয়। আগামীকাল প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সন্ধ্যা ৭টায় প্রত্যেক বাড়িতে একটি করে প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়। এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিনকে বিশেষভাবে উদযাপন করার বার্তা দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা ও মন্ডল নেতৃত্বরা। বাজারে ব্যবসায়ী ও এলাকায় সাধারণ মানুষের হাতে মঙ্গলদীপ বিতরণের এই কর্মসূচিতে সাধারণ মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।1
- পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ABVP-AIDSO সংঘাত, দফায় দফায় উত্তেজনা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ABVP-AIDSO সংঘাত, দফায় দফায় উত্তেজনা1
- আত্মরক্ষার কৌশল ও শারীরিক ফিটনেসে জোর, আমগুড়িতে বিনামূল্যে তাইকোন্ডো প্রশিক্ষণ শুরু করলেন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ ময়নাগুড়ি: শিশু-কিশোর-কিশোরীদের আত্মরক্ষার কৌশল শেখানো, শারীরিক ফিটনেস বৃদ্ধি এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে সুগঠিত করে তোলার লক্ষ্যে বিনামূল্যে তাইকোন্ডো প্রশিক্ষণের উদ্যোগ নিল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ। জাতি-ধর্ম নির্বিশেষে সকল বয়সী ছেলে-মেয়েদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে ছাত্রীদের আত্মরক্ষার দক্ষতা গড়ে তোলার পাশাপাশি সামাজিক সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি রামমোহন হাই স্কুল সংলগ্ন প্রাইমারি স্কুলের মাঠে এই বিনামূল্যে তাইকোন্ডো প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের কেন্দ্রীয় কমিটির সম্পাদক গণেশ রায়, সভাপতি অসীম রায়, সৌমিত্র রায়, আমগুড়ি স্কুলের শারীরিক শিক্ষক পার্থ প্রতিম রায়, শিক্ষক পার্থ দে-সহ কেন্দ্রীয় কমিটি ও শাখা সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিশু-কিশোরদের আত্মবিশ্বাস, শারীরিক সক্ষমতা ও আত্মরক্ষার দক্ষতা বাড়িয়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি ছাত্রীদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।1
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে কিশামত দশগ্রামে স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে কিশামত দশগ্রামে স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ1
- নকশালবাড়ি এলাকায় আচমকাই আগুন, ভরদুপুরে পুড়ে ছাই গোটা ঘর আচমকাই আগুন, ভরদুপুরে পুড়ে ছাই গোটা ঘর1
- 📍পকসো মামলায় ৫ বছর জেল, শেষে বেকসুর খালাস বিশেষভাবে সক্ষম ব্যক্তি #Mathabhanga #Ghoksadanga #CoochBehar #WestBengal #CourtVerdict #LegalBattle #NewsUpdate #MansaiNews1