Shuru
Apke Nagar Ki App…
পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ABVP-AIDSO সংঘাত, দফায় দফায় উত্তেজনা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ABVP-AIDSO সংঘাত, দফায় দফায় উত্তেজনা
Uttorer Hawa উত্তরের হাওয়া
পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ABVP-AIDSO সংঘাত, দফায় দফায় উত্তেজনা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ABVP-AIDSO সংঘাত, দফায় দফায় উত্তেজনা
More news from Coochbehar and nearby areas
- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মাথাভাঙ্গা শহরে বিজেপির পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হল। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মাথাভাঙ্গা শহরে বিজেপির পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হল। বুধবার সন্ধ্যায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে মঙ্গলদীপ প্রদীপ তুলে দেওয়া হয়। আগামীকাল প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সন্ধ্যা ৭টায় প্রত্যেক বাড়িতে একটি করে প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়। এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিনকে বিশেষভাবে উদযাপন করার বার্তা দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা ও মন্ডল নেতৃত্বরা। বাজারে ব্যবসায়ী ও এলাকায় সাধারণ মানুষের হাতে মঙ্গলদীপ বিতরণের এই কর্মসূচিতে সাধারণ মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।1
- পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ABVP-AIDSO সংঘাত, দফায় দফায় উত্তেজনা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ABVP-AIDSO সংঘাত, দফায় দফায় উত্তেজনা1
- মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণে নাটকীয় মোড়। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণে নাটকীয় মোড়। বুধবার দুপুর থেকেই রেজিনগরের উপনির্বাচনে ঋতব্রত তৃণমূল শিবিরের প্রার্থী সফিউজ্জামান সেখের মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে বহরমপুর ও সংলগ্ন প্রশাসনিক এলাকায় তীব্র রাজনৈতিক তৎপরতা। মনোনয়ন জমা দেওয়ার এই কর্মসূচিতে কলকাতার শীর্ষ নেতা তথা ফিরহাদ হাকিমের উপস্থিতি আলাদা রাজনৈতিক মাত্রা যোগ করেছে, এরপর বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে সেখানে ৭০ রেজিনগর বিধানসভা কেন্দ্রের ঋতব্রত পন্থির তৃণমূল প্রার্থী শফিউজ্জামান শেখ মনোনয়নপত্র জমা দেন1
- দুর্গাপুজোর নিয়মকানুন নিয়ে ঘোকসাডাঙায় প্রশাসনিক বৈঠক, উপস্থিত পুজো কমিটির সদস্যরা ঘোকসাডাঙা: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পুজো কমিটিগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল ঘোকসাডাঙা থানার পুলিশ। বুধবার ঘোকসাডাঙা থানায় আয়োজিত ওই বৈঠকে মাথাভাঙ্গা-২ ব্লকের বিভিন্ন এলাকার দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পুজোকে কেন্দ্র করে প্রশাসনের নির্ধারিত নিয়মকানুন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঘোকসাডাঙা থানার ওসি, মাথাভাঙ্গা সার্কেলের পুলিশ আধিকারিক-সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা। পুজোর দিনগুলিতে মণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, শব্দবিধি-সহ বিভিন্ন বিষয়ে পুজো কমিটির উদ্যোক্তাদের অবহিত করা হয়। পাশাপাশি পুজো কমিটিগুলিকে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সমস্ত সরকারি নির্দেশিকা মেনে পুজোর আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে। মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা এবং কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত পুলিশকে জানানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা তাঁদের পুজোর প্রস্তুতি ও বিভিন্ন সমস্যার কথা পুলিশ আধিকারিকদের জানান। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই বৈঠক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।1
- ভোটার তালিকায় যোগ্যদের নাম, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সহ পাঁচ দফা দাবিতে দিনহাটায় মহিলা সমিতির বিক্ষোভ সমস্ত যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরন, যোগ্য উপভোক্তাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা প্রদান সহ পাঁচ দফা দাবিতে দিনহাটা ১ নম্বর বিডিও অফিস চত্বরে অবস্থান- বিক্ষোভ ও ডেপুটেশন দিলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। মঙ্গলবার এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী বাসন্তী বর্মন, সুদেবী সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। অবস্থান-বিক্ষোভের বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, এ রাজ্যে বহু বৈধ নাগরিক রয়েছেন যাদের নাম ভোটার তালিকায় নেই। এস আই আর-এর নামে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে সিংহভাগ মহিলারা রয়েছেন। একটি গণতান্ত্রিক দেশে এভাবে বৈধ নাগরিকদের ভোটাধিকার থেকে কিছুতেই বঞ্চিত করা যায় না। বহু ভোটারের নাম বিচারাধীন রয়েছে, অথচ এ সমস্যা মাসের পর মাস ঝুলে রয়েছে। এভাবে চলতে পারেনা। তাঁরা বলেন, ক্ষমতায় আসার আগে বিজেপি নেতৃবৃন্দ ঘোষণা করেছিলেন যারা লক্ষীর ভাণ্ডার পান তারা সকলেই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। অথচ হাজার হাজার মহিলা রয়েছেন যারা এই প্রকল্পের অর্থ পাওয়ার যোগ্য, অথচ তারা এই সুযোগ থেকে বঞ্চিত রয়ে গেলেন। পাশাপাশি তারা বলেন, তৃণমূল সরকারের আমলে এ রাজ্যে মহিলাদের কোন নিরাপত্তা ছিল না, সরকার পরিবর্তনের পরেও সেই একই অবস্থা রয়েছে। এখনো মহিলাদের কোন নিরাপত্তা নেই। এদিন এই বিক্ষোভ চলার সময় মহিলা সমিতির এক প্রতিনিধি দল দিনহাটা ১ নম্বর ব্লকের বিডিও-র সঙ্গে দেখা করে পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপি তুলে দেওয়ার সময় বিডিও-র সঙ্গে নেতৃবৃন্দের সমস্যাগুলি নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়। সমস্যাগুলি সুরাহার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এর আগে দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনের সামন থেকে মহিলাদের একটা বিশাল মিছিল বের হয়। মিছিল সারা শহর পরিক্রমা করে দিনহাটা ১ নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে জমায়েত হয়। সেখানে বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন দেওয়া হয়।1
- জটেশ্বর আলিপুরদুয়ার নর্থ বেঙ্গল কমার্শিয়াল গাড়ি স্ট্যান্ড বিশ্বকর্মা পূজা2
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে কিশামত দশগ্রামে স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে কিশামত দশগ্রামে স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ1
- 📍পকসো মামলায় ৫ বছর জেল, শেষে বেকসুর খালাস বিশেষভাবে সক্ষম ব্যক্তি #Mathabhanga #Ghoksadanga #CoochBehar #WestBengal #CourtVerdict #LegalBattle #NewsUpdate #MansaiNews1