logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

পঞ্চায়েত প্রধানকে ঘিরে ক্ষোভ, বাতানলে উত্তেজনা হুগলির আরামবাগ ব্লকের বাতানল অঞ্চলে দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যাকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। রাস্তার করুণ অবস্থার জেরে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রামবাসী, নিত্যযাত্রী, স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী এবং অসুস্থ রোগীরা। অভিযোগ, একাধিকবার পঞ্চায়েতে জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি প্রতিবাদ জানাতে গেলে মহিলাদের তাড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। ক্ষোভে ফেটে পড়ে বাতানল অঞ্চলের বেঙা এলাকায় পথ অবরোধ করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছায় Arambagh Police Station-এর পুলিশ এবং উপস্থিত হন বাতানল পঞ্চায়েত প্রধান দিলীপ রায়। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী এবং দ্রুত রাস্তা সংস্কারের দাবি তোলেন। এখন প্রশ্ন একটাই— প্রশাসন কি দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী হবে, নাকি আবারও মিলবে শুধু আশ্বাস?

4 hrs ago
user_News Arambagh Town
News Arambagh Town
সাংবাদিক আরামবাগ, হুগলি, পশ্চিমবঙ্গ•
4 hrs ago

পঞ্চায়েত প্রধানকে ঘিরে ক্ষোভ, বাতানলে উত্তেজনা হুগলির আরামবাগ ব্লকের বাতানল অঞ্চলে দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যাকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। রাস্তার করুণ অবস্থার জেরে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রামবাসী, নিত্যযাত্রী, স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী এবং অসুস্থ রোগীরা। অভিযোগ, একাধিকবার পঞ্চায়েতে জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি প্রতিবাদ জানাতে গেলে মহিলাদের তাড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। ক্ষোভে ফেটে পড়ে বাতানল অঞ্চলের বেঙা এলাকায় পথ অবরোধ করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছায় Arambagh Police Station-এর পুলিশ এবং উপস্থিত হন বাতানল পঞ্চায়েত প্রধান দিলীপ রায়। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী এবং দ্রুত রাস্তা সংস্কারের দাবি তোলেন। এখন প্রশ্ন একটাই— প্রশাসন কি দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী হবে, নাকি আবারও মিলবে শুধু আশ্বাস?

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • Post by News Arambagh Town
    1
    Post by News Arambagh Town
    user_News Arambagh Town
    News Arambagh Town
    সাংবাদিক আরামবাগ, হুগলি, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • গোপন সূত্রে খবর পেয়ে বদনগঞ্জ বিট হাউসের পুলিশ কর্মীরা আটক করল দুটি বালি বোঝাই ট্রাক্টর। ঘটনাটি ঘটেছে গত রাতে রাত্রিকালীন ডিউটির সময়। সূত্রের খবর অনুযায়ী, বালি মাফিয়াদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। কখনও প্রকাশ্যে, আবার কখনও রাতের অন্ধকারে চলছে বেআইনি বালি পাচার। গত রাতে সেই রকমই এক পাচারের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। মাঝরাতে অভিযান চালিয়ে দুটি নাম্বার প্লেট বিহীন ট্রাক্টর আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বাঁকুড়া জেলা থেকে দুটি বালি বোঝাই ট্রাক্টর হুগলি জেলার কোনও একটি এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ট্রাক্টর দুটির কোনও বৈধ কাগজপত্র ছিল না এবং নাম্বার প্লেটও লাগানো ছিল না। পুলিশ গোপন অভিযান চালিয়ে ট্রাক্টর দুটি উদ্ধার করে আটক করে। চালক ও খালাসিদের সকালবেলায় বদনগঞ্জ বিট হাউসে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
    1
    গোপন সূত্রে খবর পেয়ে বদনগঞ্জ বিট হাউসের পুলিশ কর্মীরা আটক করল দুটি বালি বোঝাই ট্রাক্টর। ঘটনাটি ঘটেছে গত রাতে রাত্রিকালীন ডিউটির সময়।
সূত্রের খবর অনুযায়ী, বালি মাফিয়াদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। কখনও প্রকাশ্যে, আবার কখনও রাতের অন্ধকারে চলছে বেআইনি বালি পাচার।
গত রাতে সেই রকমই এক পাচারের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। মাঝরাতে অভিযান চালিয়ে দুটি নাম্বার প্লেট বিহীন ট্রাক্টর আটক করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, বাঁকুড়া জেলা থেকে দুটি বালি বোঝাই ট্রাক্টর হুগলি জেলার কোনও একটি এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ট্রাক্টর দুটির কোনও বৈধ কাগজপত্র ছিল না এবং নাম্বার প্লেটও লাগানো ছিল না।
পুলিশ গোপন অভিযান চালিয়ে ট্রাক্টর দুটি উদ্ধার করে আটক করে। চালক ও খালাসিদের সকালবেলায় বদনগঞ্জ বিট হাউসে নিয়ে আসা হয়েছে।
ঘটনার তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
    user_Chinmoy Pal
    Chinmoy Pal
    Local News Reporter গোগাট ২, হুগলি, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • Post by রিপোর্টারAbhijit Santra
    1
    Post by রিপোর্টারAbhijit Santra
    user_রিপোর্টারAbhijit Santra
    রিপোর্টারAbhijit Santra
    AC Repair কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
  • ফের পথ দু্র্ঘটনা পশ্চিম মেদিনীপুরে। আজ দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ধর্মা-কেশপুর রাজ্য সড়কের মাইতিরগোলা এলাকায় মারুতির সাথে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় মারুতি ভ্যান টি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মারুতির চালক সহ দু'জনের। জখম আরো ৩ জন। এই দুটি গাড়ির সংঘর্ষের মাঝে পড়ে যায় দুটি বাইকও। ঘটনার পর রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রনের দাবিতে বেশ কিছুক্ষন পথ অবরোধ করে এলাকাবাসীরা। ঘটনার জেরে বেশকিছুক্ষন যান চলাচল বন্ধ হয়ে যায় এই রাস্তায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
    1
    ফের পথ দু্র্ঘটনা পশ্চিম মেদিনীপুরে। আজ দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ধর্মা-কেশপুর রাজ্য সড়কের মাইতিরগোলা এলাকায় মারুতির সাথে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় মারুতি ভ্যান টি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মারুতির চালক সহ দু'জনের। জখম আরো ৩ জন। এই দুটি গাড়ির সংঘর্ষের মাঝে পড়ে যায় দুটি বাইকও। ঘটনার পর রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রনের দাবিতে বেশ কিছুক্ষন পথ অবরোধ করে এলাকাবাসীরা। ঘটনার জেরে বেশকিছুক্ষন যান চলাচল বন্ধ হয়ে যায় এই রাস্তায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
    user_ARNAB
    ARNAB
    ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • Post by JBP NEWS BANGLA
    1
    Post by JBP NEWS BANGLA
    user_JBP NEWS BANGLA
    JBP NEWS BANGLA
    Local News Reporter জগৎবল্লভপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • গ্রামে নেই পানীয় জল ,তীব্র ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষজন। মাঠ থেকে কৃষিকাজে ব্যবহৃত পাম্পের জলে এনে খেতে হচ্ছে গ্রামের মানুষজনকে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বান্দিপুর গ্রাম পঞ্চায়েতের ভোতাখালি গ্রামের ।
    1
    গ্রামে নেই পানীয় জল ,তীব্র ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষজন। মাঠ থেকে কৃষিকাজে ব্যবহৃত পাম্পের জলে এনে খেতে হচ্ছে গ্রামের মানুষজনকে। ঘটনা 
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বান্দিপুর গ্রাম পঞ্চায়েতের ভোতাখালি গ্রামের ।
    user_Madhusudan Bhattacharya
    Madhusudan Bhattacharya
    চন্দ্রকোনা 2, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    17 hrs ago
  • Post by Memari Update News
    1
    Post by Memari Update News
    user_Memari Update News
    Memari Update News
    Photographer মেমারি ১, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    16 min ago
  • Post by News Arambagh Town
    1
    Post by News Arambagh Town
    user_News Arambagh Town
    News Arambagh Town
    সাংবাদিক আরামবাগ, হুগলি, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.