logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

এক পা নিয়ে প্রায় ৩৫ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে তৃণমূলের প্রার্থীর প্রচারে অঞ্জয় রায় স্বপন কুমার দাস : কোনো প্রতিবন্ধকতাই যে মানুষের ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারে না, তারই এক অনন্য উদাহরণ হয়ে উঠলেন অঞ্জয় রায়। এক পা না থাকলেও প্রায় ৩৫ কিলোমিটার পথ এক পায়ে প্যাডেল করে সাইকেল চালিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাসের সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নিলেন তিনি। অন্যরা যখন বাইক এবং টোটোতে করে প্রার্থীর প্রচারের সঙ্গে থাকছেন সেখানে অঞ্জয় অদম্য ইচ্ছা শক্তির জোরে দীর্ঘ পথ সাইকেল চালিয়ে গেলেন। রাস্তার দু'পাশের উপস্থিত স্থানীয় মানুষজন কুর্নিশ জানালেন এই একনিষ্ঠ কর্মীকে। তাঁকে সম্মান জানাতে গাইঘাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাস তাঁর নিজের গলার মালা খুলে পরিয়ে দিলেন বছর পঞ্চাশের অঞ্জয়ের গলায়। উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অঞ্জয় রায় দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। দলের জন্মলগ্ন অর্থাৎ ১৯৯৮ সাল থেকেই তিনি সক্রিয়ভাবে দলীয় কাজ করে আসছেন এবং বিভিন্ন দায়িত্ব সামলেছেন। তবে ২০১৮ সালে একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনায় তার একটি পা কেটে বাদ যায়। কিন্তু এই শারীরিক প্রতিবন্ধকতাও তার রাজনৈতিক নিষ্ঠা ও মানসিক দৃঢ়তাকে একটুও নড়বড়ে করতে পারেনি। প্রতিবছরের মতো এবারের নির্বাচনী প্রচারেও অঞ্জয় রায় তার অদম্য মনোবল নিয়ে রাস্তায় নেমেছেন। এদিন গাইঘাটা বিধানসভার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস গোবরডাঙা পৌরসভা এলাকায় প্রায় ৩৫ কিলোমিটার জুড়ে প্রচার চালান। সেই দীর্ঘ পথজুড়ে এক পায়ে সাইকেল চালিয়ে তার সঙ্গে তাল মিলিয়েছেন অঞ্জয় রায়, যা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অঞ্জয় রায় জানান, ছোটবেলা থেকেই দেওয়াল লেখা তার পেশা। একসময় কংগ্রেসের হয়ে দেওয়াল লিখলেও বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষেই কাজ করেন। তার কথায়, “লক্ষ টাকা দিলেও আমি অন্য কোনো দলের হয়ে দেওয়াল লিখব না।” অভাবের সংসারে দলীয় দেওয়াল লেখার কাজ করেই তিনি জীবিকা নির্বাহ করেন। অন্যদিকে, তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস বলেন, “অঞ্জয়ের মতো কর্মীরাই আমাদের দলের আসল শক্তি। যারা শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও লড়াই করে, তারাই জানে সরকার তাদের জন্য কতটা কাজ করেছে। অঞ্জয়েরা আমাদের দলের সম্পদ।”

5 hrs ago
user_SWAPAN KUMAR DAS
SWAPAN KUMAR DAS
স্বরূপনগর, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ•

More news from 24 Parganas North and nearby areas
  • সরাসরি যাদবপুর থেকে ভোট প্রচারে মানুষের দুয়ারে বালিগঞ্জের ISF ও সিপিআইএম প্রার্থী আফরীন বেগম শিল্পী বালিগঞ্জের মানুষদের মন জয় করে নিয়েছে আফরিন বেগম শিল্পী #News
    1
    সরাসরি যাদবপুর থেকে  ভোট প্রচারে মানুষের দুয়ারে বালিগঞ্জের ISF ও সিপিআইএম প্রার্থী আফরীন বেগম শিল্পী  বালিগঞ্জের মানুষদের মন জয় করে নিয়েছে আফরিন বেগম শিল্পী #News
    user_Jio Tv News
    Jio Tv News
    Barasat - I, 24 Parganas North•
    10 hrs ago
  • কল্যাণী বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাস
    1
    কল্যাণী বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাস
    user_Biswajit Debnath
    Biswajit Debnath
    কল্যাণী, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
  • নদীয়ার কল্যাণী বিধানসভার বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাস আজ কল্যাণী সীমান্তে স্টেশনে ছোট থেকে বড়রা তাদের সাথে সৌজন্য সাক্ষাৎকার তারপর সীমান্তে কল্যাণী হনুমান মন্দিরে পুজো দিলেন।
    1
    নদীয়ার কল্যাণী বিধানসভার বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাস আজ কল্যাণী সীমান্তে স্টেশনে ছোট থেকে বড়রা তাদের সাথে সৌজন্য সাক্ষাৎকার তারপর সীমান্তে কল্যাণী হনুমান মন্দিরে পুজো দিলেন।
    user_Biswajit
    Biswajit
    কল্যাণী, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • Post by SUMAN KUMAR DEY
    1
    Post by SUMAN KUMAR DEY
    user_SUMAN KUMAR DEY
    SUMAN KUMAR DEY
    Local News Reporter Bally Jagachha, Howrah•
    5 min ago
  • Post by Kolkata News Times
    1
    Post by Kolkata News Times
    user_Kolkata News Times
    Kolkata News Times
    Local News Reporter Kolkata, West Bengal•
    1 hr ago
  • “ভোটের ময়দানে পাল্টা চ্যালেঞ্জ—চাকদায় জয়ের লক্ষ্যে, ‘বর্তমান বিধায়ককে প্রাক্তন করব’ দাবি শুভঙ্কর সিংহের” !!!!! #breakingnews #viralnews #NewsUpdate #চাকদা @top fans Nadia time news live TMC All India Trinamool Congress
    1
    “ভোটের ময়দানে পাল্টা চ্যালেঞ্জ—চাকদায় জয়ের লক্ষ্যে, ‘বর্তমান বিধায়ককে প্রাক্তন করব’ দাবি শুভঙ্কর সিংহের” !!!!! 
#breakingnews #viralnews #NewsUpdate #চাকদা @top fans Nadia time news live TMC All India Trinamool Congress
    user_Raja Debnath
    Raja Debnath
    সাংবাদিক রানাঘাট ১, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • স্বপন কুমার দাস : কোনো প্রতিবন্ধকতাই যে মানুষের ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারে না, তারই এক অনন্য উদাহরণ হয়ে উঠলেন অঞ্জয় রায়। এক পা না থাকলেও প্রায় ৩৫ কিলোমিটার পথ এক পায়ে প্যাডেল করে সাইকেল চালিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাসের সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নিলেন তিনি। অন্যরা যখন বাইক এবং টোটোতে করে প্রার্থীর প্রচারের সঙ্গে থাকছেন সেখানে অঞ্জয় অদম্য ইচ্ছা শক্তির জোরে দীর্ঘ পথ সাইকেল চালিয়ে গেলেন। রাস্তার দু'পাশের উপস্থিত স্থানীয় মানুষজন কুর্নিশ জানালেন এই একনিষ্ঠ কর্মীকে। তাঁকে সম্মান জানাতে গাইঘাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাস তাঁর নিজের গলার মালা খুলে পরিয়ে দিলেন বছর পঞ্চাশের অঞ্জয়ের গলায়। উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অঞ্জয় রায় দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। দলের জন্মলগ্ন অর্থাৎ ১৯৯৮ সাল থেকেই তিনি সক্রিয়ভাবে দলীয় কাজ করে আসছেন এবং বিভিন্ন দায়িত্ব সামলেছেন। তবে ২০১৮ সালে একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনায় তার একটি পা কেটে বাদ যায়। কিন্তু এই শারীরিক প্রতিবন্ধকতাও তার রাজনৈতিক নিষ্ঠা ও মানসিক দৃঢ়তাকে একটুও নড়বড়ে করতে পারেনি। প্রতিবছরের মতো এবারের নির্বাচনী প্রচারেও অঞ্জয় রায় তার অদম্য মনোবল নিয়ে রাস্তায় নেমেছেন। এদিন গাইঘাটা বিধানসভার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস গোবরডাঙা পৌরসভা এলাকায় প্রায় ৩৫ কিলোমিটার জুড়ে প্রচার চালান। সেই দীর্ঘ পথজুড়ে এক পায়ে সাইকেল চালিয়ে তার সঙ্গে তাল মিলিয়েছেন অঞ্জয় রায়, যা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অঞ্জয় রায় জানান, ছোটবেলা থেকেই দেওয়াল লেখা তার পেশা। একসময় কংগ্রেসের হয়ে দেওয়াল লিখলেও বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষেই কাজ করেন। তার কথায়, “লক্ষ টাকা দিলেও আমি অন্য কোনো দলের হয়ে দেওয়াল লিখব না।” অভাবের সংসারে দলীয় দেওয়াল লেখার কাজ করেই তিনি জীবিকা নির্বাহ করেন। অন্যদিকে, তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস বলেন, “অঞ্জয়ের মতো কর্মীরাই আমাদের দলের আসল শক্তি। যারা শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও লড়াই করে, তারাই জানে সরকার তাদের জন্য কতটা কাজ করেছে। অঞ্জয়েরা আমাদের দলের সম্পদ।”
    1
    স্বপন কুমার দাস : কোনো প্রতিবন্ধকতাই যে মানুষের ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারে না, তারই এক অনন্য উদাহরণ হয়ে উঠলেন অঞ্জয় রায়। এক পা না থাকলেও প্রায় ৩৫ কিলোমিটার পথ এক পায়ে প্যাডেল করে সাইকেল চালিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাসের সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নিলেন তিনি। অন্যরা যখন বাইক এবং টোটোতে করে প্রার্থীর প্রচারের সঙ্গে থাকছেন সেখানে অঞ্জয় অদম্য ইচ্ছা শক্তির জোরে দীর্ঘ পথ সাইকেল চালিয়ে গেলেন। রাস্তার দু'পাশের উপস্থিত স্থানীয় মানুষজন কুর্নিশ জানালেন এই একনিষ্ঠ কর্মীকে। তাঁকে সম্মান জানাতে গাইঘাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাস তাঁর নিজের গলার মালা খুলে পরিয়ে দিলেন বছর পঞ্চাশের অঞ্জয়ের গলায়।
উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অঞ্জয় রায় দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। দলের জন্মলগ্ন অর্থাৎ ১৯৯৮ সাল থেকেই তিনি সক্রিয়ভাবে দলীয় কাজ করে আসছেন এবং বিভিন্ন দায়িত্ব সামলেছেন। তবে ২০১৮ সালে একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনায় তার একটি পা কেটে বাদ যায়। কিন্তু এই শারীরিক প্রতিবন্ধকতাও তার রাজনৈতিক নিষ্ঠা ও মানসিক দৃঢ়তাকে একটুও নড়বড়ে করতে পারেনি।
প্রতিবছরের মতো এবারের নির্বাচনী প্রচারেও অঞ্জয় রায় তার অদম্য মনোবল নিয়ে রাস্তায় নেমেছেন। এদিন গাইঘাটা বিধানসভার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস গোবরডাঙা পৌরসভা এলাকায় প্রায় ৩৫ কিলোমিটার জুড়ে প্রচার চালান। সেই দীর্ঘ পথজুড়ে এক পায়ে সাইকেল চালিয়ে তার সঙ্গে তাল মিলিয়েছেন অঞ্জয় রায়, যা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অঞ্জয় রায় জানান, ছোটবেলা থেকেই দেওয়াল লেখা তার পেশা। একসময় কংগ্রেসের হয়ে দেওয়াল লিখলেও বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষেই কাজ করেন। তার কথায়, “লক্ষ টাকা দিলেও আমি অন্য কোনো দলের হয়ে দেওয়াল লিখব না।” অভাবের সংসারে দলীয় দেওয়াল লেখার কাজ করেই তিনি জীবিকা নির্বাহ করেন।
অন্যদিকে, তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস বলেন, “অঞ্জয়ের মতো কর্মীরাই আমাদের দলের আসল শক্তি। যারা শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও লড়াই করে, তারাই জানে সরকার তাদের জন্য কতটা কাজ করেছে। অঞ্জয়েরা আমাদের দলের সম্পদ।”
    user_SWAPAN KUMAR DAS
    SWAPAN KUMAR DAS
    স্বরূপনগর, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • নদীয়ার গয়েশপুর পৌরসভার নীল পুজো উপলক্ষে ছোট থেকে বড়রা এর পুজোতে অংশগ্রহণ করেন সেখানে রাত হলেই ভোগের ব্যবস্থা করে
    1
    নদীয়ার গয়েশপুর পৌরসভার নীল পুজো উপলক্ষে ছোট থেকে বড়রা এর পুজোতে অংশগ্রহণ করেন সেখানে রাত হলেই ভোগের ব্যবস্থা করে
    user_Biswajit Debnath
    Biswajit Debnath
    কল্যাণী, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • দেবাদিদেব মহাদেব এর মহিমা এক্সক্লুসিভ ভিডিও ধরা পড়লো গুপ্তিপাড়ার ফতেপুর চড়ক তলা থেকে শুরু নিউজ এর সাংবাদিক চিরঞ্জীব চট্টোপাধ্যায় এর ক্যামেরায় যা রীতিমতো ভাইরাল শিব ঠাকুরের ভক্তরা অবশ্যই অবশ্যই শেয়ার করুন শিব মহিমার কথা ভাইরাল করে দেশে বিদেশে ছড়িয়ে দিন WhatsApp 7059664100 Media Centre 9732590104
    1
    দেবাদিদেব  মহাদেব এর মহিমা
এক্সক্লুসিভ  ভিডিও  ধরা পড়লো
গুপ্তিপাড়ার  ফতেপুর চড়ক তলা
থেকে শুরু নিউজ এর 
সাংবাদিক  চিরঞ্জীব চট্টোপাধ্যায় 
এর ক্যামেরায়
যা রীতিমতো  ভাইরাল
শিব ঠাকুরের  ভক্তরা 
অবশ্যই  অবশ্যই  শেয়ার করুন
শিব মহিমার কথা ভাইরাল করে
দেশে বিদেশে ছড়িয়ে  দিন
WhatsApp  7059664100
Media Centre  9732590104
    user_Journalist  Chiranjib  Chatter
    Journalist Chiranjib Chatter
    বলাগড়, হুগলি, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.