logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

*'জল-জঙ্গল-জমি আমাদের অধিকার' - মাইথনে সৌর প্রকল্পের বিরোধিতায় একজোট বাস্তুহারা ও আদিবাসী সমাজ* সোমবার কালীপাথর ময়দানে ২২টি মৌজার প্রায় ৪০টি গ্রামের বাসিন্দারা একজোট হয়ে জমায়েত করেন। এই জমায়েত এদিন আন্দোলনের রূপ নিল। 'দামোদর ভ্যালি বাস্তুহারা সংগ্রাম সমিতি' এবং 'ল মহল ও খেরওয়াল মহল'-এর যৌথ উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়। সভায় বাস্তুহারা পরিবার থেকে শুরু করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন। 'জল, জঙ্গল, জমি আমাদের অধিকার' স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা ময়দান। সেখান থেকেই প্রস্তাবিত ফ্লোটিং সোলার প্রকল্প পুরোপুরি বাতিলের দাবি তোলা হয়। আন্দোলনকারীদের বক্তব্য, মাইথন বাঁধ তৈরির সময় বহু পরিবার জমি হারিয়েছে, কিন্তু আজও তাদের পুনর্বাসন এবং স্থায়ী চাকরির সমস্যা মেটেনি। এখন জলাধারের উপর সৌর বিদ্যুৎ প্রকল্প হলে জলজ বাস্তুতন্ত্র নষ্ট হওয়ার পাশাপাশি মৎস্যজীবী ও স্থানীয়দের রুজি-রোজগারে টান পড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা। এদিনের সভায় বক্তব্য রাখেন সংগঠক বাসুদেব মাহাতো, সুরেশ সরেন, পরেশ মারান্ডি সহ অন্যান্যরা। বাস্তুহারা পরিবারগুলির দীর্ঘদিনের পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবি অবিলম্বে পূরণ এবং স্থানীয় বাসিন্দাদের পরম্পরাগত অধিকার সুনিশ্চিত করার দাবি জানান তাঁরা। পাশাপাশি আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দাবি না মানা হলে এবং প্রকল্প বাতিল না করা হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে নামবেন তাঁরা।

1 day ago
user_Kajal Mitra
Kajal Mitra
Photographer সালানপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
1 day ago

*'জল-জঙ্গল-জমি আমাদের অধিকার' - মাইথনে সৌর প্রকল্পের বিরোধিতায় একজোট বাস্তুহারা ও আদিবাসী সমাজ* সোমবার কালীপাথর ময়দানে ২২টি মৌজার প্রায় ৪০টি গ্রামের বাসিন্দারা একজোট হয়ে জমায়েত করেন। এই জমায়েত এদিন আন্দোলনের রূপ নিল। 'দামোদর ভ্যালি বাস্তুহারা সংগ্রাম সমিতি' এবং 'ল মহল ও খেরওয়াল মহল'-এর যৌথ উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়। সভায় বাস্তুহারা পরিবার থেকে শুরু করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন। 'জল, জঙ্গল, জমি আমাদের অধিকার' স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা ময়দান। সেখান থেকেই প্রস্তাবিত ফ্লোটিং সোলার প্রকল্প পুরোপুরি বাতিলের দাবি তোলা হয়। আন্দোলনকারীদের বক্তব্য, মাইথন বাঁধ তৈরির সময় বহু পরিবার জমি হারিয়েছে, কিন্তু আজও তাদের পুনর্বাসন এবং স্থায়ী চাকরির সমস্যা মেটেনি। এখন জলাধারের উপর সৌর বিদ্যুৎ প্রকল্প হলে জলজ বাস্তুতন্ত্র নষ্ট হওয়ার পাশাপাশি মৎস্যজীবী ও স্থানীয়দের রুজি-রোজগারে টান পড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা। এদিনের সভায় বক্তব্য রাখেন সংগঠক বাসুদেব মাহাতো, সুরেশ সরেন, পরেশ মারান্ডি সহ অন্যান্যরা। বাস্তুহারা পরিবারগুলির দীর্ঘদিনের পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবি অবিলম্বে পূরণ এবং স্থানীয় বাসিন্দাদের পরম্পরাগত অধিকার সুনিশ্চিত করার দাবি জানান তাঁরা। পাশাপাশি আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দাবি না মানা হলে এবং প্রকল্প বাতিল না করা হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে নামবেন তাঁরা।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • চিচুড়িয়ায় পঞ্চায়েত অফিসে ‘মদের আসর’! ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর জামুড়িয়া -: সরকারি পঞ্চায়েত ভবনের ভিতরে বসে কয়েকজনের খাওয়া-দাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জামুড়িয়ার চিচুড়িয়া এলাকায়। ভাইরাল ভিডিওটি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। যদিও ভিডিওটির সত্যতা এবং সেখানে থাকা পানীয় আদৌ মদ কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতরে একটি ঘরে কয়েকজন বসে রয়েছেন। সামনে খাবার ও পানীয় রাখা রয়েছে। তাঁদের হাতে গ্লাসও দেখা যাচ্ছে। এই দৃশ্যকে ঘিরেই মদের আসর বসানোর অভিযোগ উঠেছে। তবে ভিডিওটি কখনকার এবং ঠিক কী পরিস্থিতিতে সেটি ধারণ করা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি। স্থানীয় সূত্রের দাবি, ভিডিওতে দেখা কয়েকজনের মধ্যে কেউ বিজেপির সঙ্গে যুক্ত এবং তাঁদের মধ্যে কয়েকজন সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। যদিও তাঁদের রাজনৈতিক পরিচয় এবং ভিডিওতে তাঁদের উপস্থিতির বিষয়টি সংশ্লিষ্টদের বক্তব্য ছাড়া স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, সরকারি পঞ্চায়েত ভবনে কীভাবে এমন জমায়েত হল এবং অফিস বন্ধ থাকার সময় সেখানে কারা প্রবেশের অনুমতি পেলেন? প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে তদন্ত করা হলে ভিডিওটির সত্যতা, ঘটনার সময় এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের ভূমিকা স্পষ্ট হতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল।
    1
    চিচুড়িয়ায় পঞ্চায়েত অফিসে ‘মদের আসর’!  ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর
জামুড়িয়া -: সরকারি পঞ্চায়েত ভবনের ভিতরে বসে কয়েকজনের খাওয়া-দাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জামুড়িয়ার চিচুড়িয়া এলাকায়। ভাইরাল ভিডিওটি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। যদিও ভিডিওটির সত্যতা এবং সেখানে থাকা পানীয় আদৌ মদ কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতরে একটি ঘরে কয়েকজন বসে রয়েছেন। সামনে খাবার ও পানীয় রাখা রয়েছে। তাঁদের হাতে গ্লাসও দেখা যাচ্ছে। এই দৃশ্যকে ঘিরেই মদের আসর বসানোর অভিযোগ উঠেছে। তবে ভিডিওটি কখনকার এবং ঠিক কী পরিস্থিতিতে সেটি ধারণ করা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি।
স্থানীয় সূত্রের দাবি, ভিডিওতে দেখা কয়েকজনের মধ্যে কেউ বিজেপির সঙ্গে যুক্ত এবং তাঁদের মধ্যে কয়েকজন সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। যদিও তাঁদের রাজনৈতিক পরিচয় এবং ভিডিওতে তাঁদের উপস্থিতির বিষয়টি সংশ্লিষ্টদের বক্তব্য ছাড়া স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, সরকারি পঞ্চায়েত ভবনে কীভাবে এমন জমায়েত হল এবং অফিস বন্ধ থাকার সময় সেখানে কারা প্রবেশের অনুমতি পেলেন? প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে তদন্ত করা হলে ভিডিওটির সত্যতা, ঘটনার সময় এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের ভূমিকা স্পষ্ট হতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল।
    user_Kajal Mitra
    Kajal Mitra
    Photographer সালানপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • পাড়া থানার কাশিবেড়িয়া গ্রামে মাদক বিরোধী সচেতনতা মিছিল, ‘মাদককে না বলুন’ বার্তা পুলিশের মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষকে সচেতন করতে পুরুলিয়ার পাড়া থানার পুলিশ ও পাড়া আবগারি দফতরের যৌথ উদ্যোগে সোমবার বিকেলে কাশিবেড়িয়া গ্রামে অনুষ্ঠিত হল মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি।এদিন পাড়া থানার পুলিশ, আবগারি দফতরের আধিকারিক ও কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় গ্রামবাসীদের অংশগ্রহণে গ্রামে একটি সচেতনতা মিছিল বের করা হয়। মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাদক সেবনের ক্ষতিকর দিক এবং এর ফলে পরিবার ও সমাজে তৈরি হওয়া বিভিন্ন সমস্যার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। মিছিল থেকে বারবার উঠে আসে ‘মাদককে না বলুন’—এই বার্তা। মাদক থেকে দূরে থাকার পাশাপাশি সমাজের অন্যান্য মানুষকেও মাদকবিরোধী সচেতনতার আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।পুলিশ ও আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান যেমন চলবে, তেমনই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার উপরও গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে যুবসমাজকে নেশার কবল থেকে দূরে রাখতে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন উদ্যোক্তারা।কাশিবেড়িয়া গ্রামের এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতার বার্তা আরও জোরালো হয়ে ওঠে।
    1
    পাড়া থানার কাশিবেড়িয়া গ্রামে মাদক বিরোধী সচেতনতা মিছিল, ‘মাদককে না বলুন’ বার্তা পুলিশের
মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষকে সচেতন করতে পুরুলিয়ার পাড়া থানার পুলিশ ও পাড়া আবগারি দফতরের যৌথ উদ্যোগে সোমবার বিকেলে কাশিবেড়িয়া গ্রামে অনুষ্ঠিত হল মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি।এদিন পাড়া থানার পুলিশ, আবগারি দফতরের আধিকারিক ও কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় গ্রামবাসীদের অংশগ্রহণে গ্রামে একটি সচেতনতা মিছিল বের করা হয়। মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাদক সেবনের ক্ষতিকর দিক এবং এর ফলে পরিবার ও সমাজে তৈরি হওয়া বিভিন্ন সমস্যার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। মিছিল থেকে বারবার উঠে আসে ‘মাদককে না বলুন’—এই বার্তা। মাদক থেকে দূরে থাকার পাশাপাশি সমাজের অন্যান্য মানুষকেও মাদকবিরোধী সচেতনতার আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।পুলিশ ও আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান যেমন চলবে, তেমনই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার উপরও গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে যুবসমাজকে নেশার কবল থেকে দূরে রাখতে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন উদ্যোক্তারা।কাশিবেড়িয়া গ্রামের এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে মাদকবিরোধী
সচেতনতার বার্তা আরও জোরালো হয়ে ওঠে।
    user_Bidyut Mallik
    Bidyut Mallik
    Journalist পাড়া, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • sushil Singh durgapur YouTube channel Thank you lord jesus christ name Amen Benachity durgapur
    1
    sushil Singh durgapur YouTube channel Thank you lord jesus christ name Amen Benachity durgapur
    user_User5654
    User5654
    Salesperson দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • বৃষ্টির বাধা, হিট মেশিনে শুকোচ্ছে বিশ্বকর্মা ঠাকুর, আর দু’দিন পরেই বিশ্বকর্মা পুজো, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আর মাত্র দু’দিন পরেই বিশ্বকর্মা পুজো। দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে শুরু হয়ে গিয়েছে পুজোর শেষ মুহূর্তের তোড়জোড়। প্রতিমা তৈরির কাজও জোরকদমে চালিয়ে যাচ্ছেন মৃৎশিল্পীরা। তবে এবছর তাঁদের প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। দফায় দফায় বৃষ্টির জেরে কিছুতেই শুকোচ্ছে না বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমা। ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরি ও রংয়ের কাজ শেষ করতে সমস্যায় পড়ছেন মৃৎশিল্পীরা। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে হিট মেশিনের সাহায্যে প্রতিমা শুকানোর কাজ করতে হচ্ছে তাঁদের। মঙ্গলবার দুপুর দুটোয় মৃৎশিল্পীদের কথায়, সাধারণত প্রতিমা শুকানোর জন্য রোদই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এবছর বৃষ্টির কারণে সেই সুযোগ মিলছে না। ফলে অতিরিক্ত সময় ও খরচ করে কৃত্রিমভাবে প্রতিমা শুকাতে হচ্ছে। এর পাশাপাশি এবছর বিশ্বকর্মা প্রতিমার দামও কিছুটা বেড়েছে। মৃৎশিল্পীদের দাবি, প্রতিমা তৈরির জন্য প্রয়োজনীয় মাটি, খড়, রং, বাঁশ-সহ বিভিন্ন সামগ্রীর দাম বেড়েছে। বেড়েছে শ্রমিকের খরচও। সেই কারণেই বাধ্য হয়ে প্রতিমার দাম কিছুটা বাড়াতে হয়েছে।
    1
    বৃষ্টির বাধা, হিট মেশিনে শুকোচ্ছে বিশ্বকর্মা ঠাকুর, আর দু’দিন পরেই বিশ্বকর্মা পুজো, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
আর মাত্র দু’দিন পরেই বিশ্বকর্মা পুজো। দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে শুরু হয়ে গিয়েছে পুজোর শেষ মুহূর্তের তোড়জোড়। প্রতিমা তৈরির কাজও জোরকদমে চালিয়ে যাচ্ছেন মৃৎশিল্পীরা। তবে এবছর তাঁদের প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। দফায় দফায় বৃষ্টির জেরে কিছুতেই শুকোচ্ছে না বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমা। ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরি ও রংয়ের কাজ শেষ করতে সমস্যায় পড়ছেন মৃৎশিল্পীরা। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে হিট মেশিনের সাহায্যে প্রতিমা শুকানোর কাজ করতে হচ্ছে তাঁদের। মঙ্গলবার দুপুর দুটোয় মৃৎশিল্পীদের কথায়, সাধারণত প্রতিমা শুকানোর জন্য রোদই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এবছর বৃষ্টির কারণে সেই সুযোগ মিলছে না। ফলে অতিরিক্ত সময় ও খরচ করে কৃত্রিমভাবে প্রতিমা শুকাতে হচ্ছে। এর পাশাপাশি এবছর বিশ্বকর্মা প্রতিমার দামও কিছুটা বেড়েছে। মৃৎশিল্পীদের দাবি, প্রতিমা তৈরির জন্য প্রয়োজনীয় মাটি, খড়, রং, বাঁশ-সহ বিভিন্ন সামগ্রীর দাম বেড়েছে। বেড়েছে শ্রমিকের খরচও। সেই কারণেই বাধ্য হয়ে প্রতিমার দাম কিছুটা বাড়াতে হয়েছে।
    user_Prashanta Mal
    Prashanta Mal
    Photographer Faridpur Durgapur, Paschim Bardhaman•
    11 hrs ago
  • Bankura Express : ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে বিধায়ক, দুর্নীতি-সহ একাধিক অনিয়মের অভিযোগ
    1
    Bankura Express : ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে বিধায়ক, দুর্নীতি-সহ একাধিক অনিয়মের অভিযোগ
    user_BANKURA EXPRESS
    BANKURA EXPRESS
    Journalist Bankura - I, West Bengal•
    18 hrs ago
  • টাইগার দয়াময় বাউরি ডাকে পুরুলিয়ার জনগণের স্বার্থে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল ঘেরাও কর্মসূচি।
    1
    টাইগার দয়াময় বাউরি ডাকে পুরুলিয়ার জনগণের স্বার্থে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল ঘেরাও কর্মসূচি।
    user_Siddharth Sen
    Siddharth Sen
    পুরুলিয়া 1, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • পুরুলিয়া শক্তি সংঘ ক্লাবের উদ্যোগে রক্ত পরীক্ষা স্কল ছাত্র-ছাত্রীদের পুরুলিয়া শহরের নামোপাড়ার স্কুলে। পুরুলিয়া শক্তি সংঘ ক্লাবের উদ্যোগে রক্ত পরীক্ষা স্কল ছাত্র-ছাত্রীদের পুরুলিয়া শহরের নামোপাড়ার স্কুলে। শিবির ঘিরে বাড়ির অভিভাবকদের ও ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রবল সহ কি জানালেন উদ্যোক্তা ও স্কুলের প্রধান শিক্ষিকা।
    1
    পুরুলিয়া শক্তি সংঘ ক্লাবের উদ্যোগে রক্ত পরীক্ষা স্কল ছাত্র-ছাত্রীদের পুরুলিয়া শহরের নামোপাড়ার স্কুলে।
পুরুলিয়া শক্তি সংঘ ক্লাবের উদ্যোগে রক্ত পরীক্ষা স্কল ছাত্র-ছাত্রীদের পুরুলিয়া শহরের নামোপাড়ার স্কুলে। শিবির ঘিরে বাড়ির অভিভাবকদের ও ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রবল সহ কি জানালেন উদ্যোক্তা ও স্কুলের প্রধান শিক্ষিকা।
    user_Dipen Gupta
    Dipen Gupta
    পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
  • দত্ত বাঁধ কালী মন্দির সংলগ্ন নবনির্মিত গণেশ মন্দিরে ধুমধাম করে গণেশ চতুর্থীর পুজো সাঁওতালডি থানার দত্ত বাঁধ কালী মন্দির সংলগ্ন নবনির্মিত গণেশ মন্দিরে গণেশ চতুর্থী উপলক্ষে ধুমধাম করে পুজোর আয়োজন করা হলো। প্রতিবছরের মতো এ বছরও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে গণেশ চতুর্থীর পুজো অনুষ্ঠিত হয়।মঙ্গলবার সকাল থেকেই মন্দির চত্বরে শুরু হয়ে যায় পুজোর আয়োজন। নির্দিষ্ট নিয়ম মেনে গণেশ দেবতার পুজো সম্পন্ন করার পর হোম-যজ্ঞের আয়োজন করা হয়। পুজো ও যজ্ঞে অংশ নেন এলাকার ভক্তরা। পুজোকে কেন্দ্র করে মন্দির চত্বরে উৎসবের আমেজ দেখা যায়। পুজো শেষে উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। নবনির্মিত গণেশ মন্দিরে এই আয়োজনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে বিশেষ উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।
    1
    দত্ত বাঁধ কালী মন্দির সংলগ্ন নবনির্মিত গণেশ মন্দিরে ধুমধাম করে গণেশ চতুর্থীর পুজো
সাঁওতালডি থানার দত্ত বাঁধ কালী মন্দির সংলগ্ন নবনির্মিত গণেশ মন্দিরে গণেশ চতুর্থী উপলক্ষে ধুমধাম করে পুজোর আয়োজন করা হলো। প্রতিবছরের মতো এ বছরও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে গণেশ চতুর্থীর পুজো অনুষ্ঠিত হয়।মঙ্গলবার সকাল থেকেই মন্দির চত্বরে শুরু হয়ে যায় পুজোর আয়োজন। নির্দিষ্ট নিয়ম মেনে গণেশ দেবতার পুজো সম্পন্ন করার পর হোম-যজ্ঞের আয়োজন করা হয়। পুজো ও যজ্ঞে অংশ নেন এলাকার ভক্তরা। পুজোকে কেন্দ্র করে মন্দির চত্বরে উৎসবের আমেজ দেখা যায়। পুজো শেষে উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। নবনির্মিত গণেশ মন্দিরে এই আয়োজনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে বিশেষ উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।
    user_Bidyut Mallik
    Bidyut Mallik
    Journalist পাড়া, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.