Shuru
Apke Nagar Ki App…
বুনিয়াদপুরে রানী রাসমণির মূর্তির শুভ উন্মোচন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র বুনিয়াদপুরে রানী রাসমণির মূর্তির শুভ উন্মোচন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র
Sabar Sangbad
বুনিয়াদপুরে রানী রাসমণির মূর্তির শুভ উন্মোচন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র বুনিয়াদপুরে রানী রাসমণির মূর্তির শুভ উন্মোচন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- বুনিয়াদপুরে রানী রাসমণির মূর্তির শুভ উন্মোচন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র1
- দক্ষিণ দিনাজপুরে রান্নার গ্যাসের তীব্র সংকট, লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা; বন্ধ মিড ডে মিলের রান্না দক্ষিণ দিনাজপুর জেলায় রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার বালুরঘাটসহ একাধিক এলাকায় গত কয়েকদিন ধরেই গ্যাস সিলিন্ডার পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সকাল থেকে বিভিন্ন গ্যাস এজেন্সির সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই সিলিন্ডার পাচ্ছেন না। এই সংকটের প্রভাব পড়েছে সরকারি স্কুলগুলিতেও। রান্নার গ্যাসের অভাবে বন্ধ হয়ে গিয়েছে মিড ডে মিলের রান্না। ফলে অন্যান্য দিনের মতো ভাত, ডাল ও সবজির পরিবর্তে পড়ুয়াদের হাতে কেক ও আপেল দিয়ে বাড়ি পাঠাতে হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাৎ করেই গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুধু বালুরঘাট শহর নয়, জেলার বিভিন্ন এলাকাতেও একই চিত্র দেখা যাচ্ছে। বহু পরিবার জানিয়েছে, রান্নার গ্যাস না পাওয়ায় তাদের দৈনন্দিন জীবনে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে অনেকেই কাঠ বা কয়লার চুলায় রান্না করতে শুরু করেছেন। এদিকে গ্যাস এজেন্সি কর্তৃপক্ষের দাবি, সরবরাহে সাময়িক সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সাধারণ মানুষের আশঙ্কা, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন বহু গ্রাহক। সাধারণ মানুষের বক্তব্য, দ্রুত পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে ভোগান্তি আরও বাড়বে। এখন প্রশাসন এই সমস্যার সমাধানে কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে জেলার মানুষ।1
- বকেয়া মহার্ঘ ভাতা, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, স্বচ্ছ নিয়োগ, সমকাজে সমবেতনের দাবি আদায়ে ১৩ই মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে যৌথ মঞ্চ। এই ধর্মঘটের আওতায় থাকবে রাজ্যের সমস্ত বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ও অফিস, আদালত।১৩ই মার্চ রাজ্য সরকারি কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারি, শিক্ষকদের যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার রাতে কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে পথসভা করল এবিপিটিএ ও এবিটিএ।1
- নির্ধারিত সময়ের পরে আছে তেভাগা এক্সপ্রেস । সেটি বালুরঘাট থেকে কলকাতা যাচ্ছিল। সকাল ৬টা বেজে ৫৫ মিনিটে এই ট্রেন গাজোলে আসার কথা থাকলেও সেটি আসে কয়েক ঘণ্টা পর। যার জেরে ট্রেন যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। জানা গিয়েছে, গতকাল রাতে ব্যাপক হাওয়া এবং ঝড় বৃষ্টি হয়। সেই কারনে একাধিক জায়গায় তার ছিঁড়ে যায়। এই তারের সাহায্য নিয়ে ট্রেন চলাচল করে। ঐদিন তার ছিঁড়ে যাওয়াতে ট্রেন গুলো চলাচল করতে পারছে না। ঐদিন সকাল বেলা তার ঠিক করতে রেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এবং তারা বেশ কিছু সময় ধরে সেই ছিঁড়ে যাওয়া তার ঠিক করে। তারপরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।1
- বিজেপি পরিচালিত মালদার হবিবপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা হল শুক্রবার। এদিন বুলবুলচন্ডীর শান্তিনগর যুব ভারতী ক্লাব প্রাঙ্গণে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে টয়লেট সহ একটি কমিউনিটি হল নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পাশাপাশি বুলবুলচন্ডীর কচুপুকুর বুথ এলাকায় প্রায় ৫ লক্ষ টাকা বরাদ্দে স্ল্যাব সহ ড্রেন নির্মাণ কাজেরও সূচনা হয়। দুটি ক্ষেত্রেই নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করেন হবিবপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অচিন্ত্যকুমার সরকার, বিশিষ্ট সমাজসেবী রামেশ্বর মাহাতো সহ অন্যান্যরা।1
- Post by Majharul Hoque1
- মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু চাঞ্চল্য করনদিঘির শালিহানে৷ ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘির পুলিশ। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় তারা। মৃতের পরিজনেরা জানান মৃত যুবকের নাম সাব্বির আলম, বয়েস আনুমানিক ১৯ বছর, বাড়ি করনদিঘির পিপলা এলাকায়। পরিবারের দাবী এদিন সকালে কাজ করতে বেড়িয়েছিল ওই যুবক। শালিহান এলাকায় একটি বাইক ধাক্কা মেরে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে করনদিঘি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।1
- দক্ষিণ দিনাজপুর জেলা স্তরের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো গঙ্গারামপুর স্টেডিয়ামে ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টসের পরিচালনায় এবং গঙ্গারামপুর হাই স্কুলের সহযোগিতায় বৃহস্পতিবার গঙ্গারামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলা স্তরের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ । এদিন গঙ্গারামপুর স্টেডিয়ামে পতাকা উত্তোলন ও মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র । এছাড়াও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টসের দক্ষিণ দিনাজপুর জেলা সেক্রেটারি শুভজিৎ মিশ্র,সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে । মোট ৫১টি ইভেন্টে দক্ষিণ দিনাজপুর জেলার ৮টি ব্লক এবং ৩টি পৌরসভা এলাকা থেকে মোট ২৪২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ বয়স বিভাগের বালক ও বালিকা এই ছয়টি গ্রুপে ।1