দুর্গাপুরের দমকলে বাড়ল সক্ষমতা, এল অত্যাধুনিক বড় ল্যাডার বহুতলে অগ্নিকাণ্ড মোকাবিলায় আরও শক্তিশালী হল দুর্গাপুরের দমকল বাহিনী। প্রথমবারের জন্য দুর্গাপুরের দমকল বিভাগের হাতে এল অত্যাধুনিক বড় ল্যাডার। বহুতলের উঁচু তলায় আগুন লাগলে দ্রুত অগ্নিনির্বাপণ ও আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে এই ল্যাডার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। দুর্গাপুর শিল্পাঞ্চলে গত কয়েক বছরে একাধিকবার বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই সময় উঁচু তলায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং বাসিন্দাদের উদ্ধারে সমস্যায় পড়তে হয়েছে দমকল কর্মীদের। দুর্গাপুর দমকলের নিজস্ব বড় ল্যাডার না থাকায় প্রয়োজনে কখনও দুর্গাপুর বিমানবন্দর, আবার কখনও দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে ল্যাডার এনে পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। ফলে ঘটনাস্থলে ল্যাডার পৌঁছতে দেরি হওয়ায় তৈরি হয়েছে উদ্বেগ। দীর্ঘদিন ধরেই দুর্গাপুর দমকলের জন্য নিজস্ব বড় ল্যাডারের দাবি ছিল। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় বহুতল আবাসন, বাণিজ্যিক ভবন কিংবা উঁচু নির্মাণে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণের সক্ষমতা বাড়বে বলে মনে করা হচ্ছে। নতুন ল্যাডার টি দেখতে বৃহস্পতিবার দুপুর দুটোর সময় দুর্গাপুরের দমকল কেন্দ্রে পৌঁছন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং নতুন পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

- sushil Singh durgapur YouTube channel Thank you lord jesus christ name Amen Benachity durgapur1
- নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গাপুরের বামুনারার এক দম্পতি মানস সরোবর বেড়াতে গিয়ে নেপাল হয়ে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু বিপর্যয়ের পর থেকেই মৌসুমী গঙ্গোপাধ্যায় ও অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি প্রতিবেশীদের। বৃহস্পতিবার সকাল ৯ টায় দম্পতির খোঁজ না মেলায় উদ্বেগে পরিবার, আত্মীয়স্বজন থেকে শুরু করে গোটা তপবন সিটি এলাকা।চলতি মাসের ২১ তারিখ একটি সংস্থার সঙ্গে মানস সরোবর ভ্রমণে বেরিয়েছিলেন বামুনারার তপবন সিটির বাসিন্দা মৌসুমী গঙ্গোপাধ্যায় ও অরিন্দম গঙ্গোপাধ্যায়। তাঁদের নেপাল হয়ে মানস সরোবর যাওয়ার পরিকল্পনা ছিল। ভ্রমণে বেরোনোর পর দু’দিন ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বেজে গেলেও সাড়া মেলেনি বলে দাবি স্থানীয় বাসিন্দার।1
- Bankura Express : রাখি পূর্ণিমায় সচেতনতার বার্তা সোনামুখী পুলিশের, পথচারীদের রাখি পরিয়ে মিষ্টিমুখ1
- রাখি বন্ধনে ইন্দাস বাজারে ভ্রাতৃত্বের বার্তা, পথচলতি মানুষ ও ব্যবসায়ীদের রাখি পরালেন বিজেপি নেতৃত্ব1
- ২০২৬-এর নতুন হিন্দি অ্যালবাম সং ‘Tere Bina’-এর অডিও রিলিজ 🎵 ২০২৬-এর নতুন হিন্দি অ্যালবাম সং ‘Tere Bina’-এর অডিও রিলিজ সংগীতপ্রেমীদের জন্য সুখবর! ২০২৬ সালের নতুন হিন্দি অ্যালবাম সং ‘Tere Bina’-এর অডিও আনুষ্ঠানিকভাবে রিলিজ হয়েছে। প্রেম, আবেগ ও বিরহের অনুভূতিকে কেন্দ্র করে তৈরি এই গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাওয়ার মতো করে সাজানো হয়েছে। অডিও প্রকাশের পর থেকেই গানটি নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। রোমান্টিক মুডের পাশাপাশি গানের কথায় ফুটে উঠেছে ভালোবাসা ও প্রিয় মানুষকে হারানোর আবেগ। ‘Tere Bina’ ২০২৬-এর অন্যতম আলোচিত নতুন হিন্দি অ্যালবাম সং হিসেবে শ্রোতাদের কাছে পৌঁছানোর প্রত্যাশা রয়েছে। 🎶❤️1
- বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত মিলমোড় সংলগ্ন এলাকায় আজ এক অভিনব রাখী বন্ধন উৎসবের সাক্ষী থাকলো এলাকাবাসী।#MukherjeeNews #MukherjeeNewsLocal #Bankura #Kotulpur #KotulpurNews #Bishnupur #Milmore #RakhiBandhan #RakshaBandhan #RakhiFestival #Humanity #GoodNews #BankuraNews #WestBengalNews #LocalNews1
- sushil Singh durgapur YouTube channel Thank you lord jesus christ name Amen Benachity durgapur1
- দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম দুই বাইকের ৩ আরোহী1