গভীর রাতে বলরামপুরে পুলিশের জালে দুই দুষ্কৃতী, আগ্নেয়াস্ত্র ও চোরাই সোনা উদ্ধার গভীর রাতে পুলিশের অভিযানে গ্রেফতার হল দুই দুষ্কৃতী। বুধবার রাত আনুমানিক ১টা ৫০ মিনিট নাগাদ বলরামপুর ব্লক সদরের ওল্ড পুরুলিয়া–টাটা রোডে একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র—একটি ডাবল ব্যারেল পাইপগান ও একটি একনলা আগ্নেয়াস্ত্র—সহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়। এছাড়াও উদ্ধার হয়েছে সন্দেহভাজন চুরি হওয়া সোনার গয়না, নগদ ১১,৪২০ টাকা এবং বেশ কিছু সরঞ্জাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম চন্দন যাদব (৩৯), বাড়ি কাটিহার, বিহার এবং বিরজু কুমার ওরফে সুশীল কুমার যাদব (৫৩), বাড়ি বারাণসী/কাটিহার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তারা পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা ও পশ্চিম মেদিনীপুর জেলা-সহ একাধিক এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকতে পারে। একই ধরনের অপরাধের উদ্দেশ্যেই তারা বলরামপুরে এসেছিল বলে পুলিশের অনুমান। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

- বলরামপুরে তৃণমূলের দেয়াল লিখনে যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা1
- Post by Sangbadbangla24X71
- আর কয়েকদিন পরেই ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত করবেন নির্বাচন কমিশন। তার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার জয়পুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনকে সামনে রেখে একটি বাইক রেলি আয়োজিত করে জয়পুরে। নেতৃত্বে জয়পুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অর্জন মাহাতো।1
- স্ত্রীকে খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর, এই সাজা ঘোষনা করেন পুরুলিয়া জেলা আদালতের FTC-2 কোর্টের বিচারক শ্রী সুজয় কুমার সরকার।1
- Post by Bharat1
- জয়পুরে যুব তৃণমূল বাইক মিছিল আয়োজন করে। বৃহস্পতিবার মিছিলের নেতৃত্ব দেন ব্লক যুব তৃণমূল সভাপতি অর্জুন মাহাতো।1
- Post by Amjad Khan1
- গভীর রাতে পুলিশের অভিযানে গ্রেফতার হল দুই দুষ্কৃতী। বুধবার রাত আনুমানিক ১টা ৫০ মিনিট নাগাদ বলরামপুর ব্লক সদরের ওল্ড পুরুলিয়া–টাটা রোডে একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র—একটি ডাবল ব্যারেল পাইপগান ও একটি একনলা আগ্নেয়াস্ত্র—সহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়। এছাড়াও উদ্ধার হয়েছে সন্দেহভাজন চুরি হওয়া সোনার গয়না, নগদ ১১,৪২০ টাকা এবং বেশ কিছু সরঞ্জাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম চন্দন যাদব (৩৯), বাড়ি কাটিহার, বিহার এবং বিরজু কুমার ওরফে সুশীল কুমার যাদব (৫৩), বাড়ি বারাণসী/কাটিহার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তারা পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা ও পশ্চিম মেদিনীপুর জেলা-সহ একাধিক এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকতে পারে। একই ধরনের অপরাধের উদ্দেশ্যেই তারা বলরামপুরে এসেছিল বলে পুলিশের অনুমান। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।1