logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। জমির সরষে কাটার জন্য খেসার মেশিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। জমির সরষে কাটার জন্য খেসার মেশিন জমিতে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠল ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা চার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। যার প্রতিবাদে স্থানীয় আদিবাসীরা মিলে সোমবার পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মালদার হবিবপুর রাইস মিল এলাকায়। জানা গেছে, এদিন হবিবপুর রাইস মিল এলাকার জয়দেব পান্ডে নামে এক চাষী তার জমির সরষে কাটাই এবং ঝাড়াই-বাছাই করার জন্য জমিতে খেসার মেশিন নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ ওই সময় হবিবপুর রাইসমিল এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা চার সিভিক ভলান্টিয়ার মিলে তার কাছে টাকা দাবী করে এবং টাকা না দিলে জমিতে খেসার মেশিন নিয়ে যেতে দেওয়া হবে বলে হুমকি দেয় বলে অভিযোগ। ওই সময় পাশ দিয়েই যাচ্ছিলেন বিজেপির দুই স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। তাদের কাছে এই বিষয়ে নালিশ জানান সরষে চাষী জয়দেব পান্ডে। যা শুনে বিজেপির দুই গ্রাম পঞ্চায়েত সদস্য সিভিক ভলান্টিয়ারের কাছে জানতে চান কেন টাকা চাওয়া হচ্ছে? আর এই জানতে চাওয়ার কারণেই চার সিভিক ভলান্টিয়ার মিলে বিজেপির দুই গ্রাম পঞ্চায়েত সদস্যদের কলার ধরে টানা হেঁচড়া করে বলে অভিযোগ। যার প্রতিবাদে স্থানীয় আদিবাসীরা একজোট হয়ে পথ অবরোধ করেন। হবিবপুর রাইস মিল এলাকায় 'মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেই সঙ্গে হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানি সাহাও ঘটনাস্থলে পৌঁছান। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে এই ঘটনায় সিভিক ভলান্টিয়ারের বাড়বাড়ন্তের অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগড়ে দেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানি সাহা এবং হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু। তারা গোটা ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের শাস্তির দাবী জানান

on 11 March
user_C. m news 24×7
C. m news 24×7
Photographer রতুয়া ১, মালদা, পশ্চিমবঙ্গ•
on 11 March

সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। জমির সরষে কাটার জন্য খেসার মেশিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। জমির সরষে কাটার জন্য খেসার মেশিন জমিতে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠল ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা চার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। যার প্রতিবাদে স্থানীয় আদিবাসীরা মিলে সোমবার পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মালদার হবিবপুর রাইস মিল এলাকায়। জানা গেছে, এদিন

হবিবপুর রাইস মিল এলাকার জয়দেব পান্ডে নামে এক চাষী তার জমির সরষে কাটাই এবং ঝাড়াই-বাছাই করার জন্য জমিতে খেসার মেশিন নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ ওই সময় হবিবপুর রাইসমিল এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা চার সিভিক ভলান্টিয়ার মিলে তার কাছে টাকা দাবী করে এবং টাকা না দিলে জমিতে খেসার মেশিন নিয়ে যেতে দেওয়া হবে বলে হুমকি দেয় বলে অভিযোগ। ওই সময় পাশ দিয়েই যাচ্ছিলেন বিজেপির দুই

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। তাদের কাছে এই বিষয়ে নালিশ জানান সরষে চাষী জয়দেব পান্ডে। যা শুনে বিজেপির দুই গ্রাম পঞ্চায়েত সদস্য সিভিক ভলান্টিয়ারের কাছে জানতে চান কেন টাকা চাওয়া হচ্ছে? আর এই জানতে চাওয়ার কারণেই চার সিভিক ভলান্টিয়ার মিলে বিজেপির দুই গ্রাম পঞ্চায়েত সদস্যদের কলার ধরে টানা হেঁচড়া করে বলে অভিযোগ। যার প্রতিবাদে স্থানীয় আদিবাসীরা একজোট হয়ে পথ অবরোধ করেন। হবিবপুর রাইস মিল এলাকায়

'মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেই সঙ্গে হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানি সাহাও ঘটনাস্থলে পৌঁছান। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে এই ঘটনায় সিভিক ভলান্টিয়ারের বাড়বাড়ন্তের অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগড়ে দেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানি সাহা এবং হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু। তারা গোটা ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের শাস্তির দাবী জানান

More news from Maldah and nearby areas
  • ইংরেজবাজারে পদ্মফুলের ডাক, মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝড় তুললেন অম্লান ভাদুড়ি
    1
    ইংরেজবাজারে পদ্মফুলের ডাক, মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝড় তুললেন অম্লান ভাদুড়ি
    user_Uttarbanganewslive Facebook
    Uttarbanganewslive Facebook
    Photographer English Bazar, Maldah•
    1 hr ago
  • প্রায় দুই শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান। তৃণমূল প্রার্থী সমর মুখার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন প্রভাবশালী নেতা আলমগীর শেখ। বিগত পঞ্চায়েত ভোটে আলমগীর শেখ নির্দলের প্রার্থী হয়ে লড়াই করেছিলেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যজুড়ে উন্নয়নের নিরিখে এবং বিজেপির এস আই আর এর চক্রান্তের বিরুদ্ধে আজ শতাধিক কর্মীদের নিয়ে রতুয়ার বাহারালে তৃণমূলের দলীয় কার্যালয়ে তৃণমূল প্রার্থী বর্ষিয়ান নেতা সমর মুখার্জির হাত ধরে যোগদান করেন। এবং আগামী দিনে রতুয়া বিধানসভায় যে আবারো বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলেছে তাও জানিয়ে দেন।
    1
    প্রায় দুই শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান। তৃণমূল প্রার্থী সমর মুখার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন প্রভাবশালী নেতা আলমগীর শেখ। বিগত পঞ্চায়েত ভোটে আলমগীর শেখ নির্দলের প্রার্থী হয়ে লড়াই করেছিলেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যজুড়ে উন্নয়নের নিরিখে এবং বিজেপির এস আই আর এর চক্রান্তের বিরুদ্ধে আজ শতাধিক কর্মীদের নিয়ে রতুয়ার বাহারালে তৃণমূলের দলীয় কার্যালয়ে তৃণমূল প্রার্থী বর্ষিয়ান নেতা সমর মুখার্জির হাত ধরে যোগদান করেন। এবং আগামী দিনে রতুয়া বিধানসভায় যে আবারো বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলেছে তাও জানিয়ে দেন।
    user_MALDA SABAR NEWS  Shuru App
    MALDA SABAR NEWS Shuru App
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • ভোটের লড়াইয়ে, কে কোন শিবিরে উল্লেখ করলেন অভিষেক! বহিরাগত বিষয়ে শানালেন আক্রমণ
    1
    ভোটের লড়াইয়ে, কে কোন শিবিরে উল্লেখ করলেন অভিষেক! বহিরাগত বিষয়ে শানালেন আক্রমণ
    user_APNAR NEWZ
    APNAR NEWZ
    সাংবাদিক বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • ভোট প্রচারে কান্দিতে অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। শুক্রবার মুর্শিদাবাদে একাধিক প্রচারে অংশ নেবেন দেব। প্রথম কর্মসূচী ছিল কান্দিতে। এদিন কান্দির চড়কতলা মাঠে নামে দেবের হেলিকপ্টার। এরপরই কান্দির তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকে সাথে নিয়ে শুরু করেন রোড শো । কান্দির খরসা মোড় থেকে শুরু হয় দেবের প্রচার। ক্ষুদিরাম মুর্তির সামনে দিয়ে, কান্দি বাসস্ট্যান্ড, পেট্রোল পাম্প , বাকবাড়ি সহ বিভিন্ন এলাকায় রোড শো-এ প্রচারে অংশ নেন দেব। দেবকে দেখতে ভির জমান বহু মানুষ।
    1
    ভোট প্রচারে কান্দিতে অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। শুক্রবার মুর্শিদাবাদে একাধিক প্রচারে অংশ নেবেন দেব। প্রথম কর্মসূচী ছিল কান্দিতে। এদিন কান্দির চড়কতলা মাঠে নামে দেবের হেলিকপ্টার। এরপরই কান্দির তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকে সাথে নিয়ে শুরু করেন রোড শো । কান্দির খরসা মোড় থেকে শুরু হয় দেবের প্রচার। ক্ষুদিরাম মুর্তির সামনে দিয়ে, কান্দি বাসস্ট্যান্ড, পেট্রোল পাম্প , বাকবাড়ি সহ বিভিন্ন এলাকায় রোড শো-এ প্রচারে অংশ নেন দেব। দেবকে দেখতে ভির জমান বহু মানুষ।
    user_Chiranjit ghosh
    Chiranjit ghosh
    Newsagent বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • বঙ্গে কেন্দ্রীয় নেতাদের ঘনঘন সফর: বর্ধমান থেকে রাজ্য সরকারের কড়া সমালোচনায় নির্মলা
    1
    বঙ্গে কেন্দ্রীয় নেতাদের ঘনঘন সফর: বর্ধমান থেকে রাজ্য সরকারের কড়া সমালোচনায় নির্মলা
    user_Chopra Headline
    Chopra Headline
    Local News Reporter চোপড়া, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • সিপিআইএমের ভোট প্রচার নয়, এ যেন একেবারে বিজয় মিছিলের আবহ! জলঙ্গি বিধানসভার ঝাউদিয়া এলাকায় আজ যা দেখা গেল, তা শুধুই প্রচার নয়—উৎসবের মতো এক জনসমুদ্র। মহিলা ও পুরুষ মিলিয়ে শয়ে শয়ে কর্মী-সমর্থকের ঢল নেমেছে রাস্তায়। ছোট থেকে বড়, তরুণ থেকে প্রবীণ—সব বয়সের মানুষ একসাথে পা মিলিয়ে অংশ নিলেন এই বিশাল মিছিলে। প্রার্থী ইউনুস সরকারকে সামনে রেখে গোটা এলাকা যেন লাল রঙে রঙিন হয়ে উঠল। গান-বাজনা, ঢাকের তালে তালে নাচ, আর মানুষের সঙ্গে সরাসরি আলাপচারিতার মধ্য দিয়ে এক অন্যরকম আবেগঘন পরিবেশ তৈরি হয়। গ্রামের প্রতিটি রাস্তা, প্রতিটি মোড়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে এসে এই মিছিলে যোগ দেন, কেউ হাত নেড়ে সমর্থন জানান, আবার কেউ সরাসরি প্রার্থীর সঙ্গে কথা বলেন। সব মিলিয়ে আজকের এই প্রচার যেন স্পষ্ট বার্তা দিচ্ছে—এ শুধু ভোটের লড়াই নয়, মানুষের আবেগ আর অংশগ্রহণে ভরপুর এক বড় আন্দোলন।
    1
    সিপিআইএমের ভোট প্রচার নয়, এ যেন একেবারে বিজয় মিছিলের আবহ!
জলঙ্গি বিধানসভার ঝাউদিয়া এলাকায় আজ যা দেখা গেল, তা শুধুই প্রচার নয়—উৎসবের মতো এক জনসমুদ্র। মহিলা ও পুরুষ মিলিয়ে শয়ে শয়ে কর্মী-সমর্থকের ঢল নেমেছে রাস্তায়। ছোট থেকে বড়, তরুণ থেকে প্রবীণ—সব বয়সের মানুষ একসাথে পা মিলিয়ে অংশ নিলেন এই বিশাল মিছিলে।
প্রার্থী ইউনুস সরকারকে সামনে রেখে গোটা এলাকা যেন লাল রঙে রঙিন হয়ে উঠল। গান-বাজনা, ঢাকের তালে তালে নাচ, আর মানুষের সঙ্গে সরাসরি আলাপচারিতার মধ্য দিয়ে এক অন্যরকম আবেগঘন পরিবেশ তৈরি হয়।
গ্রামের প্রতিটি রাস্তা, প্রতিটি মোড়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে এসে এই মিছিলে যোগ দেন, কেউ হাত নেড়ে সমর্থন জানান, আবার কেউ সরাসরি প্রার্থীর সঙ্গে কথা বলেন।
সব মিলিয়ে আজকের এই প্রচার যেন স্পষ্ট বার্তা দিচ্ছে—এ শুধু ভোটের লড়াই নয়, মানুষের আবেগ আর অংশগ্রহণে ভরপুর এক বড় আন্দোলন।
    user_রাসেল শাহ
    রাসেল শাহ
    জলঙ্গি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • বৃহস্পতিবার জোরদার ভোট প্রচার করলেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি। এদিন তিনি ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চল এলাকায় ভোট প্রচার করেন। নুনবহি কালী মন্দিরে মায়ের, আশির্বাদ প্রার্থনা করে জোরকদমে ভোেট প্রচারে নামেন। বিজেপি নেতাকর্মীদের নিয়ে কাজিগ্রাম অঞ্চলের বেশ কয়েকটি বুথ এলাকায় পায়ে হেঁটেই প্রচারে কার্যত ঝড় তোলেন। আবার কোন কোন বুথে হুডখোলা গাড়িতে চেপে রোড শোয়ের মাধ্যমে ভোট প্রচার করেন। ইংরেজবাজার বিধানসভার পদ্মফুল চিহ্নের প্রার্থী হিসেবে তাকে জয়ী করার আবেদন জানান ভোটারদের কাছে।
    1
    বৃহস্পতিবার জোরদার ভোট প্রচার করলেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি। এদিন তিনি ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চল এলাকায় ভোট প্রচার করেন। নুনবহি কালী মন্দিরে মায়ের, আশির্বাদ প্রার্থনা করে জোরকদমে ভোেট প্রচারে নামেন। বিজেপি নেতাকর্মীদের নিয়ে কাজিগ্রাম অঞ্চলের বেশ কয়েকটি বুথ এলাকায় পায়ে হেঁটেই প্রচারে কার্যত ঝড় তোলেন। আবার কোন কোন বুথে হুডখোলা গাড়িতে চেপে রোড শোয়ের মাধ্যমে ভোট প্রচার করেন। ইংরেজবাজার বিধানসভার পদ্মফুল চিহ্নের প্রার্থী হিসেবে তাকে জয়ী করার আবেদন জানান ভোটারদের কাছে।
    user_MALDA SABAR NEWS  Shuru App
    MALDA SABAR NEWS Shuru App
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • মালতিপুরের শ্রীপুরে কংগ্রেসের মোটরসাইকেল র‍্যালিতে ঢেকে পড়ল জনস্রোতএ মুহূর্তে সবচাইতে বড় খবর আবারও বিজেপির প্রার্থীর ওপরে হামলা ফের রক্তগরম ফালাকাটা!নির্বাচনের মুখে কাদম্বিণী চা বাগানে চাঞ্চল্যকর অভিযোগ—আক্রান্ত প্রার্থী শ্রী দীপক বর্মন! স্থানীয় সূত্রে দাবি, তৃণমূলের গুন্ডা বাহিনীর হামলার শিকার হন তিনি।ঘটনার পর থেকেই এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা, তৈরি হয়েছে চরম রাজনৈতিক চাপানউতোর।
    1
    মালতিপুরের শ্রীপুরে কংগ্রেসের মোটরসাইকেল র‍্যালিতে ঢেকে পড়ল জনস্রোতএ মুহূর্তে সবচাইতে বড় খবর আবারও বিজেপির প্রার্থীর ওপরে হামলা 
ফের রক্তগরম ফালাকাটা!নির্বাচনের মুখে কাদম্বিণী চা বাগানে চাঞ্চল্যকর অভিযোগ—আক্রান্ত প্রার্থী শ্রী দীপক বর্মন!
স্থানীয় সূত্রে দাবি, তৃণমূলের গুন্ডা বাহিনীর হামলার শিকার হন তিনি।ঘটনার পর থেকেই এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা, তৈরি হয়েছে চরম রাজনৈতিক চাপানউতোর।
    user_Uttarbanganewslive Facebook
    Uttarbanganewslive Facebook
    Photographer English Bazar, Maldah•
    16 hrs ago
  • চাঁচলে ভোটের লড়াইয়ে চমক দেখাচ্ছেন নির্দল প্রার্থী প্রাক্তন কংগ্রেস নেতা আঞ্জারুল হক জনি
    1
    চাঁচলে ভোটের লড়াইয়ে চমক দেখাচ্ছেন নির্দল প্রার্থী প্রাক্তন কংগ্রেস নেতা আঞ্জারুল হক জনি
    user_APNAR NEWZ
    APNAR NEWZ
    সাংবাদিক বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.