Shuru
Apke Nagar Ki App…
ময়নাগুড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো নীতিনের ময়নাগুড়ি, ৮ এপ্রিল : ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ডালিম রায়ের সমর্থনে রোড শো করলেন কেন্দ্রীয় সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বুধবার ময়নাগুড়ি শহরের হোগলা ফ্যাক্টরি সংলগ্ন এলাকা থেকে এই রোড শো শুরু হয়ে শেষ হয় ময়নাগুড়ি নতুন বাজারে। এদিনের এই রোড শো তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সম্পাদক বাপি গোস্বামী, ময়নাগুড়ি বিধানসভার প্রার্থী ডালিম রায়, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়, জেলা সভাপতি শ্যামল রায় সহ প্রমূখরা। যদিও এই রোড শো বিকেল পাঁচটায় হওয়ার কথা ছিল কিন্তু সেই প্রায় দুই ঘণ্টা পরে শুরু হয়। এদিনের রোড শো তে বৈরাতি নাচ সহ বাজনার তালে অনুষ্ঠিত হয়।
ময়নাগুড়ি নিউজ
ময়নাগুড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো নীতিনের ময়নাগুড়ি, ৮ এপ্রিল : ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ডালিম রায়ের সমর্থনে রোড শো করলেন কেন্দ্রীয় সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বুধবার ময়নাগুড়ি শহরের হোগলা ফ্যাক্টরি সংলগ্ন এলাকা থেকে এই রোড শো শুরু হয়ে শেষ হয় ময়নাগুড়ি নতুন বাজারে। এদিনের এই রোড শো তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সম্পাদক বাপি গোস্বামী, ময়নাগুড়ি বিধানসভার প্রার্থী ডালিম রায়, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়, জেলা সভাপতি শ্যামল রায় সহ প্রমূখরা। যদিও এই রোড শো বিকেল পাঁচটায় হওয়ার কথা ছিল কিন্তু সেই প্রায় দুই ঘণ্টা পরে শুরু হয়। এদিনের রোড শো তে বৈরাতি নাচ সহ বাজনার তালে অনুষ্ঠিত হয়।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ময়নাগুড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো নীতিনের ময়নাগুড়ি, ৮ এপ্রিল : ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ডালিম রায়ের সমর্থনে রোড শো করলেন কেন্দ্রীয় সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বুধবার ময়নাগুড়ি শহরের হোগলা ফ্যাক্টরি সংলগ্ন এলাকা থেকে এই রোড শো শুরু হয়ে শেষ হয় ময়নাগুড়ি নতুন বাজারে। এদিনের এই রোড শো তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সম্পাদক বাপি গোস্বামী, ময়নাগুড়ি বিধানসভার প্রার্থী ডালিম রায়, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়, জেলা সভাপতি শ্যামল রায় সহ প্রমূখরা। যদিও এই রোড শো বিকেল পাঁচটায় হওয়ার কথা ছিল কিন্তু সেই প্রায় দুই ঘণ্টা পরে শুরু হয়। এদিনের রোড শো তে বৈরাতি নাচ সহ বাজনার তালে অনুষ্ঠিত হয়।1
- মেখলিগঞ্জ বিধানসভায় রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মিলল আবারও। বিজেপি মনোনীত প্রার্থী দধিরাম রায়ের উপস্থিতিতে নিজতরফ অঞ্চলের ৯১ নং বুথে সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূপেন্দ্র নাথ রায় সহ মোট ৫৫টি পরিবার সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। মেখলিগঞ্জ ২ নং মণ্ডলের সভাপতি বিমল রায় জানান, উন্নয়নের স্বার্থেই মানুষ বিজেপির উপর আস্থা রাখছেন এবং এই যোগদান সেই প্রবণতারই প্রমাণ। অন্যদিকে ভূপেন্দ্র নাথ রায় বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থে কাজ করতেই তিনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।1
- দধিরাম রায়ের সমর্থনে মহিলা মোর্চার সভা ও মিছিল অনুষ্ঠিত হলো মেখলিগঞ্জে। Khabar Haldibari - খবর হলদিবাড়ি mekhliganj Haldibari বিজেপি Coochbehar Jalpaiguri1
- Post by DTD News Bangla1
- *SIR ভিক্টিম দের লিগাল এইডের মাধ্যমে ট্রাইবুনালে আবেদনের বিনামূল্যে আইনি পরিসেবার দায়িত্ব রাষ্ট্র কে নিতে হবে। এই দাবীকে সামনে রেখে লড়াইয়ে নামলো মানবাধিকার সংগঠন ( CPDRS)।জেলাশাকের দপ্তরে বিক্ষোভ।* *ভোটের নাম কাটা ইস্যুতে পশ্চিমবঙ্গের সাতাশ লাখের উপর মানুষ গভীর আতঙ্কে দিন কাটাচ্ছেন। এর মধ্যে জলপাইগুড়ি জেলারও হাজার হাজার মানুষ রয়েছেন। এই পরিপ্রেক্ষিতে মানবাধিকার সংগঠন Centre for Protection of Democratic Rights and Secularism (CPDRS) জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে জেলা নির্বাচন কমিশন তথা জেলা শাসক কাছে স্মারকলিপি প্রদান করতে গেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাদের আটকে দেয়।সেখানে বিক্ষোভ চলে।পরে প্রতিনিধি দল যায়।*1
- "নির্বাচনী প্রচারে সরগরম জলপাইগুড়ি জেলার নাগ্রাকাটা বিধানসভা।আসন্ন বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরেই বঙ্গ বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব জেলার বিভিন্ন বিধানসভার প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার নাগরাকাটা বিধানসভায় আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রে ডুয়ার্সের চা বলের শ্রমিক ও বিভিন্ন বিধানসভার প্রার্থী সহ রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্তের উপস্থিতিতে কর্মী সভার আয়োজন করা হয়। এদিন নাগরাকাটা ট্রি প্ল্যান্টার্স ক্লাবের মাঠে অস্থায়ী হেলিপ্যাটে নেমে সড়ক পথ ধরে ইনডোর অনুষ্ঠানে সামিল হন রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীন। এদিন মঞ্চে আসতেই আদিবাসী শ্রমিকদের তরফে জয় জোহার শুভেচ্ছা বার্তা নিয়ে ডুয়ার্সের শ্রমিকদের হাতে তোলা চা পাতা, উত্তরবঙ্গের বিভিন্ন কালচার সম্পর্কিত উপহার দিয়ে স্বাগত জানানো হয় দলীয় কর্মীদের তরফে। এরপর মঞ্চে উঠেই ডুয়ার্সের চা শ্রমিকদের বঞ্চনা নিয়ে সরব হন নীতিন। একে একে চা বাগানে শ্রমিকদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে ক্ষুদ্ধ হয়ে বঙ্গে বিজেপির সরকারকে নিয়ে আসার আহ্বান জানান।1
- 📢 রাস্তা নেই, আছে শুধু প্রতিশ্রুতি: রাজগঞ্জ ব্লকের ১১ নম্বর বুথের করুণ দশা রাজগঞ্জ ব্লকের অন্তর্গত এই এলাকাটির রাস্তার অবস্থা বর্তমানে অত্যন্ত শোচনীয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সত্ত্বেও রাস্তার কোনো উন্নতি হয়নি। **প্রধান সমস্যাগুলো একনজরে:** * **ভোটকেন্দ্র ও স্কুল:** এখানে **১১ নম্বর বুথ** অবস্থিত এবং পাশেই **বস্তি স্কুল**। প্রতিদিন শত শত খুদে শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। * **সাইনবোর্ড বনাম বাস্তবতা:** রাস্তার কাজের ঘোষণার সাইনবোর্ড লাগানো হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। সাইনবোর্ডটি এখন কেবল উপহাসের মতো দাঁড়িয়ে আছে। * **দুর্ভোগ:** বর্ষাকালে কাদা আর গ্রীষ্মে ধুলোয় নাজেহাল অবস্থা। স্কুলগামী শিশুদের জন্য এই রাস্তা এখন বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। **আমাদের দাবি:** শুধু সাইনবোর্ডে সীমাবদ্ধ না থেকে দ্রুত রাস্তার কাজ শুরু করা হোক। ভোটের সময় বুথ হিসেবে ব্যবহার করা হলেও, সাধারণ মানুষের চলাচলের নুন্যতম এই অধিকারটুকু কেন বঞ্চিত থাকবে? > **বিশেষ দ্রষ্টব্য:** "রাস্তা তৈরির সাইনবোর্ড আছে কিন্তু রাস্তা নেই"—এই বৈপরীত্যটিই এখন এই এলাকার বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। > #Rajganj #RoadIssue #PublicGrievance #DevelopmentNeeded #WestBengal1
- মেখলিগঞ্জের নিজতরফ অঞ্চলের ১২৫ খরখরিয়ায় তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীর সমর্থনে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার পৌরপতি প্রভাত পাটনি, মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা রায়, মেখলিগঞ্জ শহর মহিলা সভানেত্রী সোমা ভৌমিক, অঞ্চল সভাপতি সন্তোষ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমুলের দাবি নিজতরফ অঞ্চলের ১২৫ খরখরিয়া ৯৬ব নং বুথে ২৬ টি পরিবার বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি পরেশ অধিকারীর সমর্থনে বক্সিগঞ্জে একটি সমর্থণী সভা হয়। দলের দাবি সেখানেও ৭০ টি পরিবার তৃণমূলে যোগ দেয়।1