Shuru
Apke Nagar Ki App…
বজ্রপাতে বাড়ির ভেতরেই মা-ছেলে আহত, বলরামপুরে চাঞ্চল্য সোমবার সন্ধ্যা নাগাদ হঠাৎ ঝড়ে হাওয়া ও বৃষ্টির মাঝে বজ্রপাতের ঘটনায় বাড়ির ভেতরেই গুরুতর আহত হলেন মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার বনবাঁধা গ্রামে। জানা গেছে, ঘটনাকালে সুনিতা টুডু বয়স ৩৮ নামে এক গৃহবধূ নিজের বাড়িতে রান্নার কাজ করছিলেন। পাশে বসে ছিল তার ১৫ বছরের ছেলে অচিন্ত টুডু। সেই সময় আচমকাই বজ্রপাত হলে দুজনেই আহত হন। বজ্রপাতের জেরে বাড়ির বিদ্যুৎ সংযোগও ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি গুরুতর দেখে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত দুজনকে উদ্ধার করে বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা সন্ধ্যা আটটা নাগাদ তাঁদের পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। বর্তমানে দুজনের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
Balarampur Tv
বজ্রপাতে বাড়ির ভেতরেই মা-ছেলে আহত, বলরামপুরে চাঞ্চল্য সোমবার সন্ধ্যা নাগাদ হঠাৎ ঝড়ে হাওয়া ও বৃষ্টির মাঝে বজ্রপাতের ঘটনায় বাড়ির ভেতরেই গুরুতর আহত হলেন মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার বনবাঁধা গ্রামে। জানা গেছে, ঘটনাকালে সুনিতা টুডু বয়স ৩৮ নামে এক গৃহবধূ নিজের বাড়িতে রান্নার কাজ করছিলেন। পাশে বসে ছিল তার ১৫ বছরের ছেলে অচিন্ত টুডু। সেই সময় আচমকাই বজ্রপাত হলে দুজনেই আহত হন। বজ্রপাতের জেরে বাড়ির বিদ্যুৎ সংযোগও ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি গুরুতর দেখে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত দুজনকে উদ্ধার করে বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা সন্ধ্যা আটটা নাগাদ তাঁদের পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। বর্তমানে দুজনের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- সোমবার সন্ধ্যা নাগাদ হঠাৎ ঝড়ে হাওয়া ও বৃষ্টির মাঝে বজ্রপাতের ঘটনায় বাড়ির ভেতরেই গুরুতর আহত হলেন মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার বনবাঁধা গ্রামে। জানা গেছে, ঘটনাকালে সুনিতা টুডু বয়স ৩৮ নামে এক গৃহবধূ নিজের বাড়িতে রান্নার কাজ করছিলেন। পাশে বসে ছিল তার ১৫ বছরের ছেলে অচিন্ত টুডু। সেই সময় আচমকাই বজ্রপাত হলে দুজনেই আহত হন। বজ্রপাতের জেরে বাড়ির বিদ্যুৎ সংযোগও ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি গুরুতর দেখে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত দুজনকে উদ্ধার করে বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা সন্ধ্যা আটটা নাগাদ তাঁদের পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। বর্তমানে দুজনের চিকিৎসা চলছে বলে জানা গেছে।1
- বাঘমুন্ডি বিধানসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্বাচনী জনসভার কয়েক ঘন্টা পরেই তৃণমূল কংগ্রেস থেকে বেশকিছু আদিবাসী যুবক বিজেপি প্রার্থীর হাত ধরে বিজেপিতে যোগ দিলো।1
- Post by Amjad Khan1
- কয়েকদিন আগে বান্দোয়ান ব্লক এলাকা থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য তথা আদিবাসী নেতা কলেন্দ্রনাথ মান্ডি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান করে। তারপরেই জেলা বিজেপি কার্যালয়ে এসে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপর ক্ষোভ ফেটে পড়ে।1
- "জীবসেবাই শিবসেবা"—স্বামী বিবেকানন্দের এই কালজয়ী আদর্শকে পাথেয় করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের বাগদা অঞ্চলের কানড়া গ্রামের বাসিন্দা হাবু পাঠক। জন্মগতভাবে দৃষ্টিহীন হয়েও মনের আলোয় তিনি আলোকিত করছেন সমাজকে। নিজের প্রতিবন্ধী ভাতার জমানো টাকা এবং গ্রামবাসীদের সামান্য সহযোগিতাকে সম্বল করে প্রতি বছরের ন্যায় এবারও ২৪ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন ও বিশাল অন্নসেবার আয়োজন করলেন তিনি। লক্ষ্য যখন মানবসেবা হাবু পাঠক নিজে অন্ধ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কোনোদিন অন্যের করুণার পাত্র হয়ে থাকতে চাননি। তার মতে, মানুষের সেবা করাই হলো ভগবানের প্রকৃত আরাধনা। এই উদ্দেশ্য নিয়ে তিনি প্রতি বছর এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেন। এই বছর তার এই মহতী উদ্যোগে এলাকার প্রায় ছয় হাজারেরও বেশি মানুষ প্রসাদ গ্রহণ করেন। নিজের সামান্য আয়ের সিংহভাগ এভাবে পরার্থে বিলিয়ে দেওয়ার ঘটনা বর্তমানে বিরল। কানড়া গ্রামের বাসিন্দাদের কাছে হাবু পাঠক এখন শুধু একজন প্রতিবেশী নন, বরং ত্যাগের এক জীবন্ত প্রতীক। সংকীর্তনের খোল-করতালের শব্দের সাথে সাথে হাজার হাজার মানুষের তৃপ্তিসহকারে প্রসাদ গ্রহণ যেন হাবু পাঠকের সেই "মানবসেবা"র স্বপ্নকেই সার্থক করে তুলল।1
- আজ বিনপুর বিধানসভার বেলপাহাড়িতে, তৃণমূল সরকারের ১৬ বছরের অন্ধকার অবস্থা থেকে আলোয় ফেরানোর লক্ষ্যে বেলপাহাড়ি বিজেপি কার্যালয় থেকে হাই স্কুল পর্যন্ত মশাল মিছিল করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন-বিনপুর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী ডাঃ প্রনত টুডু, ছিলেন মন্ডলের নেতৃত্ব সহ কর্মীবৃন্দরা।।1
- আজ দলীয় পতাকা লাগানো নিয়ে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয় চন্দ্রকোনার বওড়া মহালক্ষী কোলস্টোরেজ মাঠে। গতকাল এই মাঠেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা করার কথা। ঠিক তার আগের দিন ই শাসক দল ও বিরোধী দলের মধ্যে মারামারি অগ্নিগর্ভ হয়ে ওঠে চন্দ্রকোনা1
- বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতোর সমর্থনে ঝালদার ইচাগ কেন্দুয়াডি ১০৮ কুঞ্জ ময়দানে আয়োজিত তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা ঘিরে জমজমাট পরিবেশ তৈরি হয়। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সভার মঞ্চ থেকেই বড় রাজনৈতিক বার্তা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন জে এল কে এম-এর পুরুলিয়া জেলার পশ্চিমাঞ্চল সভাপতি গোপাল মাহাতো এবং ঝালদা ১ নম্বর ব্লকের কুড়মি সমাজের সভাপতি ভদ্র দুলাল মাহাত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন তারা। এই যোগদানকে কেন্দ্র করে বাঘমুন্ডি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হল বলে মনে করছে দলীয় নেতৃত্ব।1