Shuru
Apke Nagar Ki App…
শীতলকুচি বিধানসভা কেন্দ্রে বিজেপিকে হারাতে মরিয়া হরিহর দাস বৃহস্পতিবার প্রার্থীপদ জমা দেওয়ার পর পরই শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরিহর দাস পাড়ায় পাড়ায় মিটিং করতেন বেরিয়ে পড়েছে। Sir এ মানুষ মারার অভিযোগে অভিযুক্ত, ভোটাধিকার কেড়ে নেবার ষড়যন্ত্রকারী বিজেপিকে হারাতে খুলি বৈঠক করছেন তৃণমূল মনোনীত প্রার্থী হরিহর দাস। তৃণমূলের উন্নয়নকে হাতিয়ার করে প্রতিটি এলাকায় এলাকায় মানুষের সমর্থন ও আশীর্বাদ পাচ্ছেন বলেও জানালেন তিনি।
Sazzad Hossain Ahmed
শীতলকুচি বিধানসভা কেন্দ্রে বিজেপিকে হারাতে মরিয়া হরিহর দাস বৃহস্পতিবার প্রার্থীপদ জমা দেওয়ার পর পরই শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরিহর দাস পাড়ায় পাড়ায় মিটিং করতেন বেরিয়ে পড়েছে। Sir এ মানুষ মারার অভিযোগে অভিযুক্ত, ভোটাধিকার কেড়ে নেবার ষড়যন্ত্রকারী বিজেপিকে হারাতে খুলি বৈঠক করছেন তৃণমূল মনোনীত প্রার্থী হরিহর দাস। তৃণমূলের উন্নয়নকে হাতিয়ার করে প্রতিটি এলাকায় এলাকায় মানুষের সমর্থন ও আশীর্বাদ পাচ্ছেন বলেও জানালেন তিনি।
More news from Coochbehar and nearby areas
- ট্রাইব্যুনালে আবেদন জমা দেওয়ার সম্ভবত শেষ তারিখ ৬ই এপ্রিল। ভোটার তালিকায় অ্যাড জুডিকেশন অথবা ডিলিটেশন হয়ে থাকলে তারা ট্রাইব্যুনালে আবেদন অবশ্যই করবেন। অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন পত্র জমা করা যাবে। আজ এ বিষয়ে মাথাভাঙ্গা এসডিও অফিসে গিয়ে খোঁজখবর নিয়ে জানালেন নস্যশেখ উন্নয়ন পরিষদ এর প্রতিনিধি দল।1
- SIR-এ নাম ডিলিট! তৃণমূল ক্যাম্পে ট্রাইব্যুনালে আবেদন বিজেপি মণ্ডল সভাপতির জামাইয়ের1
- কোচবিহারে রান্নার গ্যাসের সমস্যাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে উঠল। গ্যাস না পাওয়া ও সরবরাহে অনিয়মের অভিযোগ তুলে সাধারণ মানুষ গ্যাস অফিসের সামনে বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় আইনশৃঙ্খলা রক্ষায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই গ্রাহকদের অভিযোগ—গ্যাস বুকিং করার পরও সময়মতো সিলিন্ডার মিলছে না। অনেক ক্ষেত্রে ডেলিভারি দেখানো হলেও বাস্তবে গ্রাহকের বাড়িতে গ্যাস পৌঁছাচ্ছে না। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ মানুষ গ্যাস অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভ ক্রমশ তীব্র আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। অভিযোগ উঠেছে, গ্যাসের কালোবাজারি এবং সরবরাহ ব্যবস্থার গাফিলতির কারণেই এই সংকট তৈরি হয়েছে। যদিও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের আশঙ্কা রয়েছে।1
- মনোনয়নপত্র জমা দিতে এসে রাজ্য ও কেন্দ্রকে নিশানা কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহের। বুধবার দিনহাটা মহকুমা শাসক দপ্তরের মনোনয়নপত্র জমা দিতে আসেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী হরিহর রায় সিংহ। এদিন প্রস্তাবক সহ আইনজীবীদের সাথে নিয়ে মহকুমা শাসক দপ্তরে প্রবেশ করে মনোনয়নপত্র জমা দেন তিনি।1
- মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দধিরাম রায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নমিনেশন জমা দিলেন। এদিন প্রার্থীকে ঘিরে মেখলিগঞ্জ শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায়। শোভাযাত্রায় দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, অর্ঘ্য রায় প্রধানসহ দলের একাধিক নেতৃত্ব। এই কর্মসূচিকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।1
- 📍ভোটার লিষ্টে নাম নেই রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ1
- সন্ধ্যায় প্রার্থী বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে ভোট দেওয়ার আবেদন জানান।1
- প্রধানমন্ত্রী সভার আগে অনন্ত মহারাজের বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত ও ভূপেন্দ্র যাদব1
- শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হলো মোফাক্কেরুল ইসলাম-কে, যিনি কলকাতা হাইকোর্ট-এর আইনজীবী হিসেবে পরিচিত। তাঁর সঙ্গে থাকা এক সহযোগীকেও আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মালদা জেলার সাম্প্রতিক অশান্তি ও প্রশাসনিক আধিকারিকদের ঘেরাও করার ঘটনায় তাঁর নাম জড়িয়েছে। অভিযোগ, ভোটার তালিকা সংশোধন (SIR) সংক্রান্ত বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকজন সরকারি আধিকারিককে দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে। তদন্তকারী সংস্থার দাবি, ঘটনার পর থেকেই মোফাক্কেরুল ইসলাম পলাতক ছিলেন। শুক্রবার সকালে তিনি বিমানে করে অন্যত্র যাওয়ার চেষ্টা করছিলেন বলে সন্দেহ করা হয়। সেই সময়ই বাগডোগরা বিমানবন্দরে নজরদারি চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের পর আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, তিনি শুধু আইনজীবীই নন, অতীতে রাজনৈতিক ক্ষেত্রেও সক্রিয় ছিলেন। ফলে এই গ্রেপ্তারি ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনে আরও গ্রেপ্তার হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অভিযুক্তদের আদালতে পেশ করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হবে।1