বিনপুরে দিশম মাঝি মহেন্দ্র হেমব্রমের ৯০তম জন্মজয়ন্তী পালন,উপস্থিত সাংসদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিনপুর ২ ব্লকের ভেলাইডিহা অঞ্চলের জব্বলপুর মোড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রখ্যাত আদিবাসী নেতা, স্বর্গীয় দিশম মাঝি মহেন্দ্র হেমব্রমের ৯০তম জন্মজয়ন্তী। সোমবার, ২৩শে মার্চ ‘জে. বি. জিয়াড় গাঁওতা’-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি তাঁর আদর্শ ও লড়াইয়ের ইতিহাস স্মরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সরেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদায়ী মন্ত্রী তথা বিনপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী বীরবাহা হাঁসদা,ঝাড়খণ্ড পার্টি (নরেন)নেত্রী তথা বিনপুর বিধানসভার প্রাক্তন বিধায়িকা চুনিবালা হাঁসদা ।বিনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার, সদস্য বিমল মুর্মু, অঞ্চলের উপ-প্রধান ধরমবীর মুর্মু, যুয়ৌন মাডোওয়ার কেন্দ্রীয় কমিটির সম্পাদক মহেন্দ্র সরেন ।তৃণমূল কংগ্রেসের জেলা মহিলা নেত্রী সুপ্রীতি মন্ডল এবং এলাকার মাঝি বাবাগণ। সভার মূল বক্তা চুনিবালা হাঁসদা এবং সাংসদ কালীপদ সরেন তাঁদের বক্তব্যে মহেন্দ্র হেমব্রমের অবদানের কথা তুলে ধরেন। তাঁরা জানান ভারত জাকাত মাঝি মান্ডয়া সংগঠনের মাধ্যমে আদিবাসী সাঁওতাল সমাজকে ঐক্যবদ্ধ করা এবং সামাজিক স্বীকৃতির পূর্ণ মর্যাদা আদায় করাই ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য।আদিবাসী সমাজের নিজস্ব সামাজিক গঠনতন্ত্রকে শক্তিশালী ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।স্মরণসভা থেকে তৎকালীন বামফ্রন্ট সরকারের কড়া সমালোচনা করে বক্তারা অভিযোগ করেন যে, মহেন্দ্র হেমব্রমের ক্রমবর্ধমান সামাজিক প্রভাব ও মহৎ উদ্দেশ্য মেনে নিতে না পেরে তৎকালীন শাসকদলের আশ্রিত গুন্ডাবাহিনীর মাধ্যমে তাঁকে অকালে হত্যা করা হয়েছিল।অনুষ্ঠানের শেষে বক্তারা উপস্থিত সকলের উদ্দেশ্যে আহ্বান জানান যে, মহেন্দ্র হেমব্রমের সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা। সামাজিক সংগঠনকে আরও শক্তিশালী করার এবং আদিবাসী সমাজের অধিকার রক্ষার লড়াইয়ে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ডাক দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

- Post by ঝাড়গ্রাম আপডেট1
- Post by JHARGRAM NEWS UPDATE1
- আসন্ন নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুরের বেলদা বিধানসভা এলাকায় নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুটমার্চ করলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই রুটমার্চের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দেওয়া হয়। পুলিশ সুপার জানান, শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত এবং এলাকাবাসীদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।1
- #controversialstatement : खड़गपुर में दिलीप घोष का विवादित बयान, पुलिस पर लगाए गंभीर आरोप। #bjpdilipghosh #kharagpursadar224 #mlaelection2026 #police #inspectorincharge #kharagpurtownpolicestation #kharagpurnews91
- কে এই নেতা যে সরাসরি Dilip Ghosh কে চ্যালেঞ্জ করছে। Mudassar Sheikh June Maliah Mamata Banerjee Pradip Sarkar Abhishek Banerjee Arman Ali Ayub #বিধানসভা_নির্বাচন2026 #খড়গপুর #Kharagpur #নির্বাচনী_প্রচার #প্রদীপ_সরকার #দিলীপ_ঘোষ #রাজনীতি #তৃণমূল_কংগ্রেস1
- মান্না কোল্ড স্টোরেজে আলু ঢুকানো কিনে নিয়ে কেন্দ্র করে চরম উত্তেজনা বস যা হয় এলাকা বাসীর সাথে স্টোর কর্তৃপক্ষের স্থানীয় বাসিন্দাদের আলো আগে নিতে হবে। এমনটাই দাবি করছেন।4
- মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখীর সতর্কতা। ঝড় বৃষ্টির সঙ্গে হতে পারে শিলা বৃষ্টিও। কিছুক্ষণের জন্য দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে।1
- বিনপুর ২ ব্লকের ভেলাইডিহা অঞ্চলের জব্বলপুর মোড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রখ্যাত আদিবাসী নেতা, স্বর্গীয় দিশম মাঝি মহেন্দ্র হেমব্রমের ৯০তম জন্মজয়ন্তী। সোমবার, ২৩শে মার্চ ‘জে. বি. জিয়াড় গাঁওতা’-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি তাঁর আদর্শ ও লড়াইয়ের ইতিহাস স্মরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সরেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদায়ী মন্ত্রী তথা বিনপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী বীরবাহা হাঁসদা,ঝাড়খণ্ড পার্টি (নরেন)নেত্রী তথা বিনপুর বিধানসভার প্রাক্তন বিধায়িকা চুনিবালা হাঁসদা ।বিনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার, সদস্য বিমল মুর্মু, অঞ্চলের উপ-প্রধান ধরমবীর মুর্মু, যুয়ৌন মাডোওয়ার কেন্দ্রীয় কমিটির সম্পাদক মহেন্দ্র সরেন ।তৃণমূল কংগ্রেসের জেলা মহিলা নেত্রী সুপ্রীতি মন্ডল এবং এলাকার মাঝি বাবাগণ। সভার মূল বক্তা চুনিবালা হাঁসদা এবং সাংসদ কালীপদ সরেন তাঁদের বক্তব্যে মহেন্দ্র হেমব্রমের অবদানের কথা তুলে ধরেন। তাঁরা জানান ভারত জাকাত মাঝি মান্ডয়া সংগঠনের মাধ্যমে আদিবাসী সাঁওতাল সমাজকে ঐক্যবদ্ধ করা এবং সামাজিক স্বীকৃতির পূর্ণ মর্যাদা আদায় করাই ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য।আদিবাসী সমাজের নিজস্ব সামাজিক গঠনতন্ত্রকে শক্তিশালী ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।স্মরণসভা থেকে তৎকালীন বামফ্রন্ট সরকারের কড়া সমালোচনা করে বক্তারা অভিযোগ করেন যে, মহেন্দ্র হেমব্রমের ক্রমবর্ধমান সামাজিক প্রভাব ও মহৎ উদ্দেশ্য মেনে নিতে না পেরে তৎকালীন শাসকদলের আশ্রিত গুন্ডাবাহিনীর মাধ্যমে তাঁকে অকালে হত্যা করা হয়েছিল।অনুষ্ঠানের শেষে বক্তারা উপস্থিত সকলের উদ্দেশ্যে আহ্বান জানান যে, মহেন্দ্র হেমব্রমের সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা। সামাজিক সংগঠনকে আরও শক্তিশালী করার এবং আদিবাসী সমাজের অধিকার রক্ষার লড়াইয়ে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ডাক দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।1