Shuru
Apke Nagar Ki App…
মাথাভাঙ্গা ও শীতলখুচি বিধানসভার মাথাভাঙ্গা বিধানসভার ২৯৬ ও ৩২৫ টি বুথের ভোট গণনা নিয়ে এবং ভোটের দিন আইন শৃঙ্খলা রক্ষার জন্য যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে মহকুমা শাসক তথা রিটানিং অফিসার কি বললেন
শীতলখুঁচি হেডলাইন
মাথাভাঙ্গা ও শীতলখুচি বিধানসভার মাথাভাঙ্গা বিধানসভার ২৯৬ ও ৩২৫ টি বুথের ভোট গণনা নিয়ে এবং ভোটের দিন আইন শৃঙ্খলা রক্ষার জন্য যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে মহকুমা শাসক তথা রিটানিং অফিসার কি বললেন
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by শীতলখুঁচি হেডলাইন1
- দ্বিতীয় দফার ভোট মিটতেই এদিন সন্ধ্যায় বিজেপির বুথ কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার লক্ষ্য করা গেল। সন্ধ্যায় পাগলাপীর বাজারে নগড় নেপড়া বুথ কর্মীরা বিজয় উল্লাসে মেতে ওঠেন। ছোট শালবাড়ী অঞ্চলের নগর নেপড়া ২৭২ নম্বর বুথ কমিটির সভাপতি রবিন বর্মন জানান এবারের ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে এবং ভোটের মার্জিনও অনেকটাই বেড়ে গেছে। এই ভোটের ফলাফল কার্যত বিজেপির দিকেই জনাদেশ রয়েছে বলেই তারা মনে করেন। এদিনের ওই বিজয় উল্লাসের মিছিলে রবিন বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন বুথের কার্যকর্তা সুজন বর্মন, সাগর বর্মন,বকুল বর্মন, প্রসেনজিৎ রায়, এবং অমল বর্মন প্রমুখ। তাদের দাবি ৪ তারিখে ভোটের ফলাফল ঘোষণা হলে, বিজেপিই রাজ্যের ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। তাই তারা আজ আগাম বিজয় উল্লাস করেছেন। আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকেই তারা দেখতে চান বলেও জানিয়েছেন।1
- গতকাল পাগলাপীর বাজারে বিজেপির মিছিলের পরিপ্রেক্ষিতে শান্তির বার্তা দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত নগর নেপড়া ২৭২ নং বুথের পাগলা পীর বাজারে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শান্তির বার্তা দেন। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল পাগলাপীর বাজারে বিজেপির পক্ষ থেকে বিজয়া উল্লাস ও বিজয় মিছিল করা হয়। সেই পরিপ্রেক্ষিতে গোটা বাজারজুড়ে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতিকে প্রশমিত করতে নগর নেপড়া ২৭২ নং বুথের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিতে থাকার আহ্বান জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২৭২ নং বুথের নেতৃত্ব হাবিবুর রহমান,বুথের পঞ্চায়েত সদস্য নুরজামাল মিয়া, বুথ সভাপতি মনোরঞ্জন বর্মন, বুথ চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্বরা।1
- সিতাইঃ আন্তঃজেলা গাড়ি চুরি চক্রের দ্রুত পর্দাফাস করল সিতাই থানার পুলিশ।বুধবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা হাসপাতালের সামনে থেকে একটি অ্যাম্বুলেন্স চুরির ঘটনা ঘটে। এরপর ফালাকাটা থানায় অভিযোগ দায়ের হলে, সেইখবর তৎক্ষণাৎ পৌঁছে যায় কোচবিহার জেলার সকল থানায়। এরপর জেলা জুড়ে চিরুনি তল্লাশি শুরু হলে সিতাই থানার পুলিশের হাতে সাগরদীঘি ব্রিজের ওপরে শেষমেশ অ্যাম্বুলেন্স সহ ভোলা বর্মন(২৪) নামে এক যুবককে ধরতে সক্ষম হয় সিতাই থানার পুলিশ।তবে তার সাথে আর কেউ জড়িত রয়েছে কি না সেবিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।1
- মেখলিগঞ্জ ব্লকের ২৫ পয়স্তি গ্রামের বাসিন্দা হামিদুল ইসলাম গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, হঠাৎ করেই তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। এরপর থেকেই শুরু হয় উদ্বেগ ও উৎকণ্ঠা। গত কয়েকদিন ধরে আত্মীয়-পরিজনদের বাড়িতে খোঁজাখুঁজি চালিয়েও তাঁর কোনো সন্ধান মেলেনি। অবশেষে বাধ্য হয়ে থানার দ্বারস্থ হন তাঁর স্ত্রী চাম্পা খাতুন। তিনি পুলিশের কাছে স্বামীর খোঁজ পেতে আবেদন জানিয়েছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে তৎপরতা চালাচ্ছে।1
- চা বাগানে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শ্রমিক। ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই ওই শ্রমিক বাগানে কাজে গিয়েছিলেন। কাজ চলাকালীন আচমকাই ‘ডিপস্টিক’-এর আঘাতে গুরুতর জখম হন তিনি। আঘাত এতটাই মারাত্মক ছিল যে, ঘটনাস্থলেই তাঁর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ শুরু হয়। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর বাগানজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন। এই দুর্ঘটনায় বাগানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শ্রমিকদের অভিযোগ, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় প্রায়শই এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে পড়তে হয় তাদের। তবে ঘটনাটি নিয়ে বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং কোনো গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।1
- ফল ঘোষণার আগেই জয়ের উল্লাস, ফুলবাড়িতে গেরুয়া আবিরে মাতলেন বিজেপি সমর্থকরা1
- Post by শীতলখুঁচি হেডলাইন1