Shuru
Apke Nagar Ki App…
Chanchal Siddhanta (Reporter)
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- চন্দ্রকোনা বিডিও অফিসে নাটকীয় মোড়: প্রেমের টানাপোড়েনে আত্মহত্যার চেষ্টা যুবকের আপনারা দেখছেন পি বি এন বাংলা *প্রেমের টানাপোড়েনে BDO অফিস ক্যাম্পাসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের!* গৃহবধুর সাথে যুবকের প্রেমের টানাপোড়েন তাই বিডিও অফিস ক্যাম্পাস চত্বরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বলেই জানা যাচ্ছে। বিডিও অফিস ক্যাম্পাসে সকলের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, ঘটনায় শোরগোল বিডিও অফিস চত্বরে। দ্রুত যুবককে বিডিও ও পুলিশের তৎপরতাই উদ্ধার করে নিয়ে যাওয়া হলো ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে।1
- *রাজ্য সড়কে দুই মারুতির মুখোমুখি সংঘর্ষ! আহত বেশ কয়েকজন* চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর: আবারও রাজ্য সড়কের ওপর দুর্ঘটনা! দুটি মারুতি ভ্যান একে অপরকে মুখোমুখি আক্রমণ করে। দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে মুখোমুখি ধাক্কা দেয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বেলা ১০ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনা ব্লকের শ্রীনগর-চন্দ্রকোণা রাজ্য সড়কের উপর দুটি মারুতি ওম্নির মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়াল এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায় এবং অন্য গাড়িটি ছিটকে গিয়ে পাশের একটি আমবাগানে উল্টে যায়। দুর্ঘটনার বিকট শব্দ এবং আর্তনাদ শুনে মাঠ থেকে ছুটে আসেন পার্শ্ববর্তী এলাকার কৃষকরা। তাঁরাই তড়িঘড়ি উদ্ধারকার্যে হাত লাগান। গাড়ি দুটি থেকে দুই চালককে উদ্ধার করা হয়। একজন চালককে গুরুতর আহত অবস্থায় রামজীবনপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। দুর্ঘটনার জেরে রাস্তায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঠিক কী কারণে এই সংঘর্ষ, তা খতিয়ে দেখছে পুলিশ।4
- সন্ধ্যায় একটি সুন্দর মুহূর্ত ভিডিওটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন।1
- Post by Chanchal Siddhanta (Reporter)1
- Post by Chanchal Siddhanta1
- কালী ঘাটের পর দক্ষিণেশ্বর আসলেন CEC গণেশ কুমার আর এখানেও তাকে শুনতে হলো গো ব্যাক স্লোগান।1
- Post by রিপোর্টারAbhijit Santra1
- কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান , বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা খেলো বিজেপি* *কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান , বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা খেলো বিজেপি* কেশপুর, পশ্চিম মেদিনীপুর: শনিবার বিজেপির পরিবর্তন রথযাত্রা কেশপুরে অনুষ্ঠিত হয়। সেই ঘটনারেস কাটতে না কাটতে বিজেপি দলে ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির কেশপুর ব্লকের তিন নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক সোমনাথ চক্রবর্তীর নেতৃত্বে বিজেপির কর্মী ও সমর্থকরা। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লকের সভাপতি প্রদ্যুৎ পাঁজা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লকের সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন সামনেই বিধানসভা নির্বাচন তার আগেই মানুষ দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, কারণ মানুষ বিজেপির ধাপ্পাবাজি ধরে ফেলেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের শরিক হতে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।1