logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

নবদ্বীপে পরপর দ্বিতীয় দিন গঙ্গায় তলিয়ে ভিনরাজ্যের যুবক! *দোলের আনন্দে মর্মান্তিক ছায়া! নবদ্বীপে পরপর দ্বিতীয় দিন গঙ্গায় তলিয়ে ভিনরাজ্যের যুবক !* গোপাল বিশ্বাস ঃ-নদীয়া- দোল পূর্ণিমা ও নবদ্বীপ মণ্ডল পরিক্রমাকে কেন্দ্র করে উৎসবের আবহে ফের মর্মান্তিক ঘটনা। ISKCON-এর মায়াপুরে দোল উৎসবে অংশ নিতে এসে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন ২৪ বছরের এক যুবক। নিখোঁজ যুবকের নাম শিবম যাদব, বাড়ি ফরিদাবাদে, জানা গিয়েছে, তিনি দোল উপলক্ষে মায়াপুরে এসে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশ নিয়েছিলেন। মঙ্গলবার সকালে Nabadwip-এর Gouranga Setu-র নিচে চর সংলগ্ন এলাকায় গঙ্গায় স্নান করতে নামেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, যুবকটি ভালো সাঁতার জানতেন না। কিছুক্ষণের মধ্যেই তিনি তলিয়ে যেতে থাকেন এবং বারবার ‘বাঁচাও’ বলে চিৎকার করেন। সঙ্গে থাকা তার বন্ধু সাঁতার না জানায় স্থানীয়দের খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইসকন কর্তৃপক্ষ, নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। তবে মঙ্গলবার বেলা প্রায় দু’টো পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি বলে সূত্রের খবর। ইসকনের সিকিউরিটি আধিকারিক ভক্তি স্বরূপ দাস জানান, দোল ও পরিক্রমা উপলক্ষে বহু ভিনরাজ্যের ভক্ত মায়াপুরে এসেছেন। তাদের জন্য বিশেষ গাইডলাইন জারি করা হলেও অনেকেই তা অমান্য করে গঙ্গার বিভিন্ন ঘাটে স্নান করতে নামছেন। গৌরাঙ্গ সেতুর স্তম্ভের ধাক্কায় নদীতে বিপজ্জনক স্রোত ও ঘূর্ণিপাক তৈরি হয়—যা স্থানীয়রা জানলেও বাইরের রাজ্য থেকে আসা ভক্তদের অজানা। সেই কারণেই পরপর দু’দিন এমন দুর্ঘটনা ঘটছে বলে দাবি। ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ভক্তদের জন্য গাইডলাইন আরও কঠোর করা হবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে। উৎসবের আনন্দের মাঝেই নেমে এসেছে শোকের ছায়া। এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান।

4 hrs ago
user_Gopal Biswas
Gopal Biswas
Newsagent নবদ্বীপ, নদিয়া, পশ্চিমবঙ্গ•
4 hrs ago

নবদ্বীপে পরপর দ্বিতীয় দিন গঙ্গায় তলিয়ে ভিনরাজ্যের যুবক! *দোলের আনন্দে মর্মান্তিক ছায়া! নবদ্বীপে পরপর দ্বিতীয় দিন গঙ্গায় তলিয়ে ভিনরাজ্যের যুবক !* গোপাল বিশ্বাস ঃ-নদীয়া- দোল পূর্ণিমা ও নবদ্বীপ মণ্ডল পরিক্রমাকে কেন্দ্র করে উৎসবের আবহে ফের মর্মান্তিক ঘটনা। ISKCON-এর মায়াপুরে দোল উৎসবে অংশ নিতে এসে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন ২৪ বছরের এক যুবক। নিখোঁজ যুবকের নাম শিবম যাদব, বাড়ি ফরিদাবাদে, জানা গিয়েছে, তিনি দোল উপলক্ষে মায়াপুরে এসে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশ নিয়েছিলেন। মঙ্গলবার সকালে Nabadwip-এর Gouranga Setu-র নিচে চর সংলগ্ন এলাকায় গঙ্গায় স্নান করতে নামেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, যুবকটি ভালো সাঁতার জানতেন না। কিছুক্ষণের মধ্যেই তিনি তলিয়ে যেতে থাকেন এবং বারবার ‘বাঁচাও’ বলে চিৎকার করেন। সঙ্গে থাকা তার বন্ধু সাঁতার না জানায় স্থানীয়দের খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইসকন কর্তৃপক্ষ, নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। তবে মঙ্গলবার বেলা প্রায় দু’টো পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি বলে সূত্রের খবর। ইসকনের সিকিউরিটি আধিকারিক ভক্তি স্বরূপ দাস জানান, দোল ও পরিক্রমা উপলক্ষে বহু ভিনরাজ্যের ভক্ত মায়াপুরে এসেছেন। তাদের জন্য বিশেষ গাইডলাইন জারি করা হলেও অনেকেই তা অমান্য করে গঙ্গার বিভিন্ন ঘাটে স্নান করতে নামছেন। গৌরাঙ্গ সেতুর স্তম্ভের ধাক্কায় নদীতে বিপজ্জনক স্রোত ও ঘূর্ণিপাক তৈরি হয়—যা স্থানীয়রা জানলেও বাইরের রাজ্য থেকে আসা ভক্তদের অজানা। সেই কারণেই পরপর দু’দিন এমন দুর্ঘটনা ঘটছে বলে দাবি। ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ভক্তদের জন্য গাইডলাইন আরও কঠোর করা হবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে। উৎসবের আনন্দের মাঝেই নেমে এসেছে শোকের ছায়া। এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • *দোলের আনন্দে মর্মান্তিক ছায়া! নবদ্বীপে পরপর দ্বিতীয় দিন গঙ্গায় তলিয়ে ভিনরাজ্যের যুবক !* গোপাল বিশ্বাস ঃ-নদীয়া- দোল পূর্ণিমা ও নবদ্বীপ মণ্ডল পরিক্রমাকে কেন্দ্র করে উৎসবের আবহে ফের মর্মান্তিক ঘটনা। ISKCON-এর মায়াপুরে দোল উৎসবে অংশ নিতে এসে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন ২৪ বছরের এক যুবক। নিখোঁজ যুবকের নাম শিবম যাদব, বাড়ি ফরিদাবাদে, জানা গিয়েছে, তিনি দোল উপলক্ষে মায়াপুরে এসে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশ নিয়েছিলেন। মঙ্গলবার সকালে Nabadwip-এর Gouranga Setu-র নিচে চর সংলগ্ন এলাকায় গঙ্গায় স্নান করতে নামেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, যুবকটি ভালো সাঁতার জানতেন না। কিছুক্ষণের মধ্যেই তিনি তলিয়ে যেতে থাকেন এবং বারবার ‘বাঁচাও’ বলে চিৎকার করেন। সঙ্গে থাকা তার বন্ধু সাঁতার না জানায় স্থানীয়দের খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইসকন কর্তৃপক্ষ, নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। তবে মঙ্গলবার বেলা প্রায় দু’টো পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি বলে সূত্রের খবর। ইসকনের সিকিউরিটি আধিকারিক ভক্তি স্বরূপ দাস জানান, দোল ও পরিক্রমা উপলক্ষে বহু ভিনরাজ্যের ভক্ত মায়াপুরে এসেছেন। তাদের জন্য বিশেষ গাইডলাইন জারি করা হলেও অনেকেই তা অমান্য করে গঙ্গার বিভিন্ন ঘাটে স্নান করতে নামছেন। গৌরাঙ্গ সেতুর স্তম্ভের ধাক্কায় নদীতে বিপজ্জনক স্রোত ও ঘূর্ণিপাক তৈরি হয়—যা স্থানীয়রা জানলেও বাইরের রাজ্য থেকে আসা ভক্তদের অজানা। সেই কারণেই পরপর দু’দিন এমন দুর্ঘটনা ঘটছে বলে দাবি। ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ভক্তদের জন্য গাইডলাইন আরও কঠোর করা হবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে। উৎসবের আনন্দের মাঝেই নেমে এসেছে শোকের ছায়া। এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান।
    1
    *দোলের আনন্দে মর্মান্তিক ছায়া! নবদ্বীপে পরপর দ্বিতীয় দিন গঙ্গায় তলিয়ে ভিনরাজ্যের যুবক !*
গোপাল বিশ্বাস ঃ-নদীয়া- 
দোল পূর্ণিমা ও নবদ্বীপ মণ্ডল পরিক্রমাকে কেন্দ্র করে উৎসবের আবহে ফের মর্মান্তিক ঘটনা।
ISKCON-এর মায়াপুরে দোল উৎসবে অংশ নিতে এসে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন ২৪ বছরের এক যুবক। নিখোঁজ যুবকের নাম শিবম যাদব, বাড়ি ফরিদাবাদে,
জানা গিয়েছে, তিনি দোল উপলক্ষে মায়াপুরে এসে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশ নিয়েছিলেন।
মঙ্গলবার সকালে Nabadwip-এর Gouranga Setu-র নিচে চর সংলগ্ন এলাকায় গঙ্গায় স্নান করতে নামেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, যুবকটি ভালো সাঁতার জানতেন না। কিছুক্ষণের মধ্যেই তিনি তলিয়ে যেতে থাকেন এবং বারবার ‘বাঁচাও’ বলে চিৎকার করেন।
সঙ্গে থাকা তার বন্ধু সাঁতার না জানায় স্থানীয়দের খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইসকন কর্তৃপক্ষ, নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। তবে মঙ্গলবার বেলা প্রায় দু’টো পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি বলে সূত্রের খবর।
ইসকনের সিকিউরিটি আধিকারিক ভক্তি স্বরূপ দাস জানান, দোল ও পরিক্রমা উপলক্ষে বহু ভিনরাজ্যের ভক্ত মায়াপুরে এসেছেন। তাদের জন্য বিশেষ গাইডলাইন জারি করা হলেও অনেকেই তা অমান্য করে গঙ্গার বিভিন্ন ঘাটে স্নান করতে নামছেন। গৌরাঙ্গ সেতুর স্তম্ভের ধাক্কায় নদীতে বিপজ্জনক স্রোত ও ঘূর্ণিপাক তৈরি হয়—যা স্থানীয়রা জানলেও বাইরের রাজ্য থেকে আসা ভক্তদের অজানা। সেই কারণেই পরপর দু’দিন এমন দুর্ঘটনা ঘটছে বলে দাবি।
ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ভক্তদের জন্য গাইডলাইন আরও কঠোর করা হবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে।
উৎসবের আনন্দের মাঝেই নেমে এসেছে শোকের ছায়া। এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান।
    user_Gopal Biswas
    Gopal Biswas
    Newsagent নবদ্বীপ, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • যুব সাথী প্রকল্পের লাইনে উপচে পড়া নাকাশিপাড়া বিডিও অফিসে ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় প্রশাসন
    1
    যুব সাথী প্রকল্পের লাইনে উপচে পড়া নাকাশিপাড়া বিডিও অফিসে ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় প্রশাসন
    user_Nabendu Bhattacharya
    Nabendu Bhattacharya
    Reporter নাকাশিপাড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    25 min ago
  • রানাঘাটে তৃ*ণ*মূ*ল কংগ্রেসের ব্যা*না*র ছি*ড়ে ফেলাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য!! #NewsUpdate #viralnews #BreakingNews Nadia time news live
    1
    রানাঘাটে তৃ*ণ*মূ*ল কংগ্রেসের ব্যা*না*র ছি*ড়ে ফেলাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য!! #NewsUpdate #viralnews #BreakingNews Nadia time news live
    user_Raja Debnath
    Raja Debnath
    সাংবাদিক রানাঘাট ১, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • ফাল্গুন মাসের শুক্লপক্ষ এর প্রতি শনিবার ও মঙ্গলবার গ্রামের মহিলারা দেশকালীকা মন্দিরে এসে পুজো দেন সংসারের মঙ্গলের জন্য বিশেষ ব্রত পালন করে থাকেন পুজোর পরে মহিলারা মন্দিরের প্রাচীন বটগাছের তলায় বসে নিরামিষ খাবার খেয়ে বনভোজন করেন এই উপলক্ষে ছোট খাটো মেলা ও বসে রি ইউনিয়ন বা গেট টু গেদার এর রুপ পায় পালনী উৎসব সন্ধ্যায় সবাই বাড়ি ফিরে যায় অতীতে মহিলারা আসতেন পালকী চড়ে পুজো দিতে গুপ্তিপাড়ার বিশ্বম্ভর বাবুর পালকি না থাকলেও পালনী উৎসব রয়ে গেছে বলাগড়ের গুপ্তিপাড়ায় বলাগড়ের যেকোনো খবর ও বিজ্ঞাপন এর জন্য টেলিফোন WhatsApp 7059664100
    1
    ফাল্গুন মাসের শুক্লপক্ষ এর প্রতি শনিবার  ও মঙ্গলবার  গ্রামের মহিলারা দেশকালীকা মন্দিরে  এসে পুজো দেন
সংসারের  মঙ্গলের জন্য  বিশেষ  ব্রত পালন  করে থাকেন
পুজোর পরে মহিলারা মন্দিরের  প্রাচীন বটগাছের  তলায় বসে নিরামিষ  খাবার খেয়ে বনভোজন  করেন
এই উপলক্ষে  ছোট খাটো  মেলা ও বসে
রি ইউনিয়ন  বা গেট টু গেদার এর রুপ পায় পালনী উৎসব
সন্ধ্যায়  সবাই বাড়ি ফিরে যায়
অতীতে মহিলারা আসতেন
পালকী চড়ে পুজো দিতে
গুপ্তিপাড়ার  বিশ্বম্ভর বাবুর পালকি 
না থাকলেও
পালনী উৎসব রয়ে গেছে
বলাগড়ের  গুপ্তিপাড়ায়
বলাগড়ের  যেকোনো  খবর 
ও বিজ্ঞাপন এর জন্য
টেলিফোন
WhatsApp  7059664100
    user_Journalist  Chiranjib  Chatterjee
    Journalist Chiranjib Chatterjee
    সাংবাদিক Balagarh, Hooghly•
    11 hrs ago
  • Post by Memari Update News
    1
    Post by Memari Update News
    user_Memari Update News
    Memari Update News
    Photographer Memari - I, Purba Bardhaman•
    4 hrs ago
  • হরিহরপাড়ায় বড়সড় ভাঙন, জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিল ৩০০ পরিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের রুকুনপুর অঞ্চলের ভবানীপুর বুথে বড়সড় রাজনৈতিক ভাঙনের ছবি দেখা গেল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম ও আইএসএফ-সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ৩০০টি পরিবার জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন। রবিবার এক যোগদান কর্মসূচিতে জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি বিজয় সেখ-এর হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে দলে নাম লেখান। দলীয় সূত্রে দাবি, এলাকার উন্নয়ন ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়। জনতা উন্নয়ন পার্টির নেতৃত্ব জানান, আগামী দিনে এলাকায় উন্নয়নমূলক কাজ আরও জোরদার করা হবে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে দল।
    1
    হরিহরপাড়ায় বড়সড় ভাঙন, জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিল ৩০০ পরিবার
মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের রুকুনপুর অঞ্চলের ভবানীপুর বুথে বড়সড় রাজনৈতিক ভাঙনের ছবি দেখা গেল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম ও আইএসএফ-সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ৩০০টি পরিবার জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন।
রবিবার এক যোগদান কর্মসূচিতে জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি বিজয় সেখ-এর হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে দলে নাম লেখান। দলীয় সূত্রে দাবি, এলাকার উন্নয়ন ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়। জনতা উন্নয়ন পার্টির নেতৃত্ব জানান, আগামী দিনে এলাকায় উন্নয়নমূলক কাজ আরও জোরদার করা হবে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে দল।
    user_Krishna Kumar Das
    Krishna Kumar Das
    Newsagent নওদা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    23 hrs ago
  • পূর্ব বর্ধমান জেলার West Bengal-এর রায়না ১ ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হলো মুখ্যমন্ত্রীর ‘উন্নয়ন যাত্রা’ কর্মসূচির প্রচার। সেহারাবাজার থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রচার কর্মসূচির সূচনা করেন রায়না ১ ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসমাইল ওরফে শান্ত। দলের উদ্যোগে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প— Lakshmir Bhandar, Yuvashree এবং ভূমিহীন কৃষক সম্মান প্রকল্প**—**কে সামনে রেখে পোস্টার ও লিফলেট তৈরি করা হয়। পরে সেগুলি বাজারে বাজারে সাধারণ মানুষের হাতে তুলে দেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃত্বের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee প্রান্তিক ক্ষেতমজুর, খেটে খাওয়া চাষি ও ঘরের মা-বোনেদের পাশে দাঁড়িয়ে একাধিক প্রকল্প চালু করেছেন। লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা, যুবশ্রী প্রকল্পে বেকার যুবকদের ভাতা এবং ভূমিহীন কৃষকদের সম্মান ভাতা—এই সব উদ্যোগ সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সনত দে, নাড়ুগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান চাদু সিং, তৃণমূল নেতা আইয়ুব আলী খন্দকার, শুভদীপ মণ্ডল, প্রকাশ মণ্ডল, মিলন চৌধুরী সহ তৃণমূলের অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃত্ব। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে রায়না ১ ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই প্রচার ও লিফলেট বিতরণ কর্মসূচি চলবে।
    1
    পূর্ব বর্ধমান জেলার West Bengal-এর রায়না ১ ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হলো মুখ্যমন্ত্রীর ‘উন্নয়ন যাত্রা’ কর্মসূচির প্রচার। সেহারাবাজার থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রচার কর্মসূচির সূচনা করেন রায়না ১ ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসমাইল ওরফে শান্ত।
দলের উদ্যোগে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প— Lakshmir Bhandar, Yuvashree এবং ভূমিহীন কৃষক সম্মান প্রকল্প**—**কে সামনে রেখে পোস্টার ও লিফলেট তৈরি করা হয়। পরে সেগুলি বাজারে বাজারে সাধারণ মানুষের হাতে তুলে দেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃত্বের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee প্রান্তিক ক্ষেতমজুর, খেটে খাওয়া চাষি ও ঘরের মা-বোনেদের পাশে দাঁড়িয়ে একাধিক প্রকল্প চালু করেছেন। লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা, যুবশ্রী প্রকল্পে বেকার যুবকদের ভাতা এবং ভূমিহীন কৃষকদের সম্মান ভাতা—এই সব উদ্যোগ সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সনত দে, নাড়ুগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান চাদু সিং, তৃণমূল নেতা আইয়ুব আলী খন্দকার, শুভদীপ মণ্ডল, প্রকাশ মণ্ডল, মিলন চৌধুরী সহ তৃণমূলের অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃত্ব।
শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে রায়না ১ ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই প্রচার ও লিফলেট বিতরণ কর্মসূচি চলবে।
    user_Krishaksetu bangla
    Krishaksetu bangla
    সাংবাদিক রায়না ১, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • Post by Memari Update News
    1
    Post by Memari Update News
    user_Memari Update News
    Memari Update News
    Photographer Memari - I, Purba Bardhaman•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.