কেন্দ্রের নীতির বিরুদ্ধে পথে তৃণমূল, বলরামপুরে বাইক মিছিলে কর্মীদের ভিড় গ্যাসের মূল্যবৃদ্ধি ও ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে প্রতিবাদে বাইক মিছিল করল তৃণমূল কংগ্রেস। সোমবার বলরামপুর ব্লকের তেঁতলো সহ বিভিন্ন এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। তৃণমূলের দাবি, কেন্দ্রের নীতির জেরে রান্নার গ্যাসের দাম লাগামছাড়া বেড়েছে। পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের নামে বহু সাধারণ মানুষকে অযথা হয়রানির মুখে পড়তে হচ্ছে। এরই প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান দলীয় নেতৃত্ব। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বলরামপুর ব্লক তৃণমূল সভাপতি সুমিত পান্ডা, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য গৌতম মাহাতো, পুরুলিয়া জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি সানি মুখার্জি সহ বিভিন্ন অঞ্চল সভাপতি, নেতৃত্ব ও কর্মীরা। বাইক মিছিলটি তেঁতলো সহ ব্লকের একাধিক এলাকা পরিক্রমা করে।

- সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিশেষ সেলুন কারে করে বরাভূম স্টেশনে পৌঁছালেন আদ্রা ডিভিশনের রেলওয়ে ম্যানেজার মুকেশ গুপ্তা। ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের অধীনে বরাভূম স্টেশনের আধুনিকীকরণের কাজ কতদূর এগিয়েছে, তা খতিয়ে দেখতেই তাঁর এই ঝটিকা সফর। ১ নম্বর প্ল্যাটফর্মে নেমে তিনি গোটা স্টেশন চত্বর ঘুরে দেখেন এবং চলমান কাজের গুণমান খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় সেখানে উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো। তিনি ডিআরএম-এর কাছে এলাকার দীর্ঘদিনের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে রেল আন্ডারপাস নির্মাণ এবং বরাভূম স্টেশনে লাগেজ বুকিং ব্যবস্থা পুনরায় চালু করার দাবি জানান বিধায়ক। রেল সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় এনওসি না পাওয়ায় আন্ডারপাসের কাজ আপাতত থমকে রয়েছে। এছাড়াও বিধায়ক অভিযোগ করেন, বহু ট্রেন প্রায়ই দেরিতে চলাচল করছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বরাভূম স্টেশনে দাঁড়াচ্ছে না। জনস্বার্থের কথা মাথায় রেখে পুরুলিয়া এক্সপ্রেসের বরাভূম স্টেশনে স্টপেজ দেওয়ার দাবিও তিনি জোরালোভাবে তোলেন।1
- সিপিআইএম পার্টির বরাবাজার থানা এলাকার তিনটি এরিয়া কমিটির উদ্যোগে সোমবার বিকেলে আয়োজিত হল বেশ কয়েকটি দাবির ভিত্তিতে বরাবাজার শহরের মিছিল এবং থানার সম্মুখে অবস্থান। গ্রামে গ্রামে রম রমিয়ে চলছে ব্যাপক চোলাই মদের কারবার, হাটে বাজারে চলছে বেআইনি জুয়ার ঠেক, স্কুল কলেজের সামনে থেকে লাইসেন্স প্রাপ্ত মদের দোকানগুলি অবিলম্বে সরানো সহ সমস্ত বেআইনি কারবার বন্ধ করার দাবি নিয়ে এদিন থানা এলাকার সমস্ত সিপিআইএম কর্মী সমর্থকরা জমায়েত হন।। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য মোঃ ইব্রাহিম, তিনটি এরিয়া কমিটির সম্পাদক সহ অন্যান্যরা।1
- Post by Bharat2
- এস আই আর এ এই জেলায় ব্যাপক অসঙ্গতি, জীবিত ভোটারদের নাম মৃতের তালিকায়, বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করে জানান তৃণমুল কংগ্রেসের জেলা সভাপতি রাজীব লোচন সরেন।1
- সোমবার বামফ্রন্টের পক্ষ থেকে ভোটার তালিকার নিবিড় সংশোধনের হয়রানির প্রতিবাদ ও একজনও বৈধ ভোটার জন্য তালিকা থেকে বাদ না পড়ে সেই দাবিতে সোমবার সিরকাবাদ গ্রামের মিছিল করে আড়শা ব্লকের বিডিও নিকট ডেপুটেশন।1
- পুরুলিয়ায় ভোটার তালিকা বিভ্রাট: কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল ঘাসফুল শিবির।" "ভোটার তালিকা থেকে নাম গায়েব! পুরুলিয়া জেলা তৃণমূলের তোপ।"1
- Post by Amjad Khan1
- গ্যাসের মূল্যবৃদ্ধি ও ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে প্রতিবাদে বাইক মিছিল করল তৃণমূল কংগ্রেস। সোমবার বলরামপুর ব্লকের তেঁতলো সহ বিভিন্ন এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। তৃণমূলের দাবি, কেন্দ্রের নীতির জেরে রান্নার গ্যাসের দাম লাগামছাড়া বেড়েছে। পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের নামে বহু সাধারণ মানুষকে অযথা হয়রানির মুখে পড়তে হচ্ছে। এরই প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান দলীয় নেতৃত্ব। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বলরামপুর ব্লক তৃণমূল সভাপতি সুমিত পান্ডা, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য গৌতম মাহাতো, পুরুলিয়া জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি সানি মুখার্জি সহ বিভিন্ন অঞ্চল সভাপতি, নেতৃত্ব ও কর্মীরা। বাইক মিছিলটি তেঁতলো সহ ব্লকের একাধিক এলাকা পরিক্রমা করে।1