logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

হিন্দু সম্প্রদায়ের মন্দির সংক্রান্ত অভিযোগ। শেরগ্রাম কুশিপুর দুটি গ্রামের আমাদের একটি শিব ও দূর্গা মন্দির রয়েছে সেই মন্দিরে আশে পাশে চতুর্থ দিকে মাটি রাস্তা চত্ত্বরে বর্ষা সময় কাঁদা হয়ে যায় বার বার গ্রামের মেম্বার কে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি।

7 hrs ago
user_Protap mal
Protap mal
নলহাটি 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•
7 hrs ago

হিন্দু সম্প্রদায়ের মন্দির সংক্রান্ত অভিযোগ। শেরগ্রাম কুশিপুর দুটি গ্রামের আমাদের একটি শিব ও দূর্গা মন্দির রয়েছে সেই মন্দিরে আশে পাশে চতুর্থ দিকে মাটি রাস্তা চত্ত্বরে বর্ষা সময় কাঁদা হয়ে যায় বার বার গ্রামের মেম্বার কে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • রিজার্ভেশনের বিরোধিতা মানে কখনই দূর্বল নাগরিকদের অবজ্ঞা করার পরিকল্পনা নয়। বরং এ্যান্টি রিজার্ভেশনের লক্ষ্য হলো যে সকল নাগরিকের সত্যি রিজার্ভেশনের প্রয়োজন তাদের প্রাপ্য পাইয়ে দেওয়া। রিজার্ভেশন হোক আর্থিক পরিস্থিতির বিচারে। জাতি, উপজাতি, প্রজাতির বিচারে নয়।
    1
    রিজার্ভেশনের বিরোধিতা মানে কখনই দূর্বল নাগরিকদের অবজ্ঞা করার পরিকল্পনা নয়। বরং এ্যান্টি রিজার্ভেশনের লক্ষ্য হলো যে সকল নাগরিকের সত্যি রিজার্ভেশনের প্রয়োজন তাদের প্রাপ্য পাইয়ে দেওয়া। রিজার্ভেশন হোক আর্থিক পরিস্থিতির বিচারে। জাতি, উপজাতি, প্রজাতির বিচারে নয়।
    user_Soumyajit Raha
    Soumyajit Raha
    Pharmacist বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • গোকর্ণ প্রসন্নময়ী হাই স্কুলের সামনে রাস্তাটা অনেকদিন ধরে খারাপ হয়ে রয়েছে স্টুডেন্ট সহ অনেক লোকের যাতায়াত প্রচন্ড অসুবিধা হচ্ছে অসুবিধা
    1
    গোকর্ণ প্রসন্নময়ী হাই স্কুলের সামনে রাস্তাটা অনেকদিন ধরে খারাপ হয়ে রয়েছে স্টুডেন্ট সহ অনেক লোকের যাতায়াত প্রচন্ড অসুবিধা হচ্ছে অসুবিধা
    user_Chandan bagdi
    Chandan bagdi
    কান্দি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • শ্রীপৎ সিং কলেজের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন, গবেষণাগ্রন্থের মোড়ক উন্মোচন ও কৃতি ব্যক্তিদের সংবর্ধনা নিজস্ব প্রতিনিধি: ঐতিহ্য ও গৌরবের আবহে শনিবার দুই পর্বে পালিত হলো শ্রীপৎ সিং কলেজের ৭৮তম প্রতিষ্ঠা দিবস। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা, অশিক্ষক কর্মচারী, প্রাক্তনী এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় প্রভাত ফেরির মাধ্যমে। এরপর কলেজের প্রশাসনিক ভবনের সামনে অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার, প্রাক্তনী, শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি কলেজের প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ শ্রীপৎ সিং দুগরজীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। এই পর্বটি সঞ্চালনা করেন শ্রী ছোটন গোস্বামী। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় কলেজের ৫ নম্বর রবীন্দ্র সভাকক্ষে। মঙ্গলদীপ প্রজ্জ্বলন ও কল্যাণকর মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে প্রতিষ্ঠাতা শ্রীপৎ সিং দুগরজীর প্রতিকৃতিতে মাল্যদান এবং উপস্থিত সকলের কণ্ঠে ‘বন্দেমাতরম’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অধ্যাপক ও গবেষক ড. শক্তিনাথ ঝা, অবিনাশ ভবনের জমিদাতা শ্রীমতি মুক্তি দেবী, কলেজের প্রাক্তন ছাত্র ও প্রাক্তন অধ্যাপক ড. প্রীতিকুমার রায়চৌধুরী-সহ বিশিষ্ট অতিথিরা। স্বাগত ভাষণে অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার কলেজের ঐতিহ্য, শিক্ষা ও গবেষণার ধারাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিন কলেজ থেকে প্রকাশিত ISBN-সংযুক্ত গবেষণাগ্রন্থ ‘একশো পঁচিশে শরদিন্দু এবং বনফুল: বহুমাত্রিক দৃষ্টিতে’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার, ড. শক্তিনাথ ঝা এবং মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিরা যৌথভাবে বইটির মোড়ক উন্মোচন করেন। সাংস্কৃতিক পর্বে ছাত্র-ছাত্রীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষে শিক্ষক সংসদের সম্পাদক শ্রী দিবাকর দাস ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্মিলিত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শ্রী সোমনাথ ভট্টাচার্য। ঐতিহ্য, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক চেতনায় ভরপুর এই ৭৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান উপস্থিত সকলের কাছে এক স্মরণীয় ও আবেগঘন দিন হয়ে থাকবে।
    1
    শ্রীপৎ সিং কলেজের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন, গবেষণাগ্রন্থের মোড়ক উন্মোচন ও কৃতি ব্যক্তিদের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি: ঐতিহ্য ও গৌরবের আবহে শনিবার দুই পর্বে পালিত হলো শ্রীপৎ সিং কলেজের ৭৮তম প্রতিষ্ঠা দিবস। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা, অশিক্ষক কর্মচারী, প্রাক্তনী এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় প্রভাত ফেরির মাধ্যমে। এরপর কলেজের প্রশাসনিক ভবনের সামনে অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার, প্রাক্তনী, শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি কলেজের প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ শ্রীপৎ সিং দুগরজীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। এই পর্বটি সঞ্চালনা করেন শ্রী ছোটন গোস্বামী।
দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় কলেজের ৫ নম্বর রবীন্দ্র সভাকক্ষে। মঙ্গলদীপ প্রজ্জ্বলন ও কল্যাণকর মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে প্রতিষ্ঠাতা শ্রীপৎ সিং দুগরজীর প্রতিকৃতিতে মাল্যদান এবং উপস্থিত সকলের কণ্ঠে ‘বন্দেমাতরম’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অধ্যাপক ও গবেষক ড. শক্তিনাথ ঝা, অবিনাশ ভবনের জমিদাতা শ্রীমতি মুক্তি দেবী, কলেজের প্রাক্তন ছাত্র ও প্রাক্তন অধ্যাপক ড. প্রীতিকুমার রায়চৌধুরী-সহ বিশিষ্ট অতিথিরা। স্বাগত ভাষণে অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার কলেজের ঐতিহ্য, শিক্ষা ও গবেষণার ধারাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিন কলেজ থেকে প্রকাশিত ISBN-সংযুক্ত গবেষণাগ্রন্থ ‘একশো পঁচিশে শরদিন্দু এবং বনফুল: বহুমাত্রিক দৃষ্টিতে’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার, ড. শক্তিনাথ ঝা এবং মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিরা যৌথভাবে বইটির মোড়ক উন্মোচন করেন।
সাংস্কৃতিক পর্বে ছাত্র-ছাত্রীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষে শিক্ষক সংসদের সম্পাদক শ্রী দিবাকর দাস ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্মিলিত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শ্রী সোমনাথ ভট্টাচার্য।
ঐতিহ্য, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক চেতনায় ভরপুর এই ৭৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান উপস্থিত সকলের কাছে এক স্মরণীয় ও আবেগঘন দিন হয়ে থাকবে।
    user_সময়ের কথা বাংলা নিউজ চ্যানেল
    সময়ের কথা বাংলা নিউজ চ্যানেল
    ভগবানগোলা ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    17 hrs ago
  • ইসলামের সমালোচনা! মুসলমানের প্রতি বিদ্বেষ নয়। তসলিমা নাসরিন। ইসলামের সমালোচনা! মুসলমানের প্রতি বিদ্বেষ নয়। তসলিমা নাসরিন।
    1
    ইসলামের সমালোচনা! মুসলমানের প্রতি বিদ্বেষ নয়। তসলিমা নাসরিন।
ইসলামের সমালোচনা! মুসলমানের প্রতি বিদ্বেষ নয়। তসলিমা নাসরিন।
    user_MAIDUL ISLAM
    MAIDUL ISLAM
    সুতি ২, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • মুর্শিদাবাদে আনুষ্ঠানিকভাবে শুরু ‘জনগণনা ২০২৭’, উদ্বোধনে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের সহযোগিতার আহ্বান মুর্শিদাবাদ: মহকুমা প্রশাসন ও মুর্শিদাবাদ পৌরসভার যৌথ উদ্যোগে মুর্শিদাবাদ পৌরসভা পরিচালিত নেতাজি আবাসে শনিবার আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ‘জনগণনা ২০২৭’ কর্মসূচির। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক সৌমেন মণ্ডল, মুর্শিদাবাদ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবাশীষ সরকার, মহকুমা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন আধিকারিক, জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানান উদ্যোক্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জনগণনার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি রাজ্য ও দেশের উন্নয়নমূলক পরিকল্পনা, জনকল্যাণমূলক প্রকল্প এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যেক নাগরিককে নির্ভুল তথ্য প্রদানের মাধ্যমে এই কর্মসূচিকে সফল করে তুলতে সক্রিয় সহযোগিতার আহ্বান জানান। তিনি আরও বলেন, জনগণনা শুধু জনসংখ্যা গণনার প্রক্রিয়া নয়, বরং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তৈরির অন্যতম ভিত্তি। তাই এই জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও অপরিহার্য। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মুর্শিদাবাদে ‘জনগণনা ২০২৭’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এবার মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জনগণের উদ্দেশে কী বার্তা দিলেন, আসুন শুনে নেওয়া যাক।
    1
    মুর্শিদাবাদে আনুষ্ঠানিকভাবে শুরু ‘জনগণনা ২০২৭’, উদ্বোধনে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের সহযোগিতার আহ্বান
মুর্শিদাবাদ: মহকুমা প্রশাসন ও মুর্শিদাবাদ পৌরসভার যৌথ উদ্যোগে মুর্শিদাবাদ পৌরসভা পরিচালিত নেতাজি আবাসে শনিবার আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ‘জনগণনা ২০২৭’ কর্মসূচির। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক সৌমেন মণ্ডল, মুর্শিদাবাদ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবাশীষ সরকার, মহকুমা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন আধিকারিক, জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানান উদ্যোক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জনগণনার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি রাজ্য ও দেশের উন্নয়নমূলক পরিকল্পনা, জনকল্যাণমূলক প্রকল্প এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যেক নাগরিককে নির্ভুল তথ্য প্রদানের মাধ্যমে এই কর্মসূচিকে সফল করে তুলতে সক্রিয় সহযোগিতার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণনা শুধু জনসংখ্যা গণনার প্রক্রিয়া নয়, বরং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তৈরির অন্যতম ভিত্তি। তাই এই জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও অপরিহার্য।
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মুর্শিদাবাদে ‘জনগণনা ২০২৭’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এবার মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জনগণের উদ্দেশে কী বার্তা দিলেন, আসুন শুনে নেওয়া যাক।
    user_সময়ের কথা বাংলা নিউজ চ্যানেল
    সময়ের কথা বাংলা নিউজ চ্যানেল
    ভগবানগোলা ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    17 hrs ago
  • ফারাক্কায় জলপথে বাংলাদেশ পাচারের আগে উদ্ধার ৩টি মহিষ ও ৩০০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ৩ শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফারাক্কার খোদাবান্দাপুর ফেরিঘাট এলাকায় অভিযান চালায় ফারাক্কা থানার পুলিশ। এই অভিযানে তিন ব্যক্তিকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি মহিষ এবং তিনশো বোতল ফেনসিডিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা নৌকা করে জলপথে এই সমস্ত সামগ্রী ও মাদক অবৈধভাবে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা করেছিল।
    1
    ফারাক্কায় জলপথে বাংলাদেশ পাচারের আগে উদ্ধার ৩টি মহিষ ও ৩০০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ৩
শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফারাক্কার খোদাবান্দাপুর ফেরিঘাট এলাকায় অভিযান চালায় ফারাক্কা থানার পুলিশ। এই অভিযানে তিন ব্যক্তিকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি মহিষ এবং তিনশো বোতল ফেনসিডিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা নৌকা করে জলপথে এই সমস্ত সামগ্রী ও মাদক অবৈধভাবে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা করেছিল।
    user_Daily Bulletin
    Daily Bulletin
    ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.