logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ইসলামের সমালোচনা! মুসলমানের প্রতি বিদ্বেষ নয়। তসলিমা নাসরিন। ইসলামের সমালোচনা! মুসলমানের প্রতি বিদ্বেষ নয়। তসলিমা নাসরিন।

1 hr ago
user_MAIDUL ISLAM
MAIDUL ISLAM
সুতি ২, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
1 hr ago

ইসলামের সমালোচনা! মুসলমানের প্রতি বিদ্বেষ নয়। তসলিমা নাসরিন। ইসলামের সমালোচনা! মুসলমানের প্রতি বিদ্বেষ নয়। তসলিমা নাসরিন।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • রাজ্যজুড়ে শুরু জনগণনা: বহরমপুরে আত্মগণনার সূচনা করলেন মন্ত্রী গৌরীশংকর ঘোষ রাজ্যজুড়ে শুরু হলো বহুল প্রতীক্ষিত জনগণনার কাজ। শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এক প্রশাসনিক অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা হয়। এদিনের এই গুরুত্বপূর্ণ সূচনা পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর ঘোষ, মুর্শিদাবাদ জেলার জেলাশাসক আর অর্জুন সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। এদিনের কর্মসূচির অঙ্গ হিসেবে মন্ত্রী গৌরীশংকর ঘোষ নিজে প্রথমে নিজের আত্মগণনার কাজ সম্পন্ন করে উপস্থিত সকলের সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করেন।
    1
    রাজ্যজুড়ে শুরু জনগণনা: বহরমপুরে আত্মগণনার সূচনা করলেন মন্ত্রী গৌরীশংকর ঘোষ
রাজ্যজুড়ে শুরু হলো বহুল প্রতীক্ষিত জনগণনার কাজ। শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এক প্রশাসনিক অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা হয়।
এদিনের এই গুরুত্বপূর্ণ সূচনা পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর ঘোষ, মুর্শিদাবাদ জেলার জেলাশাসক আর অর্জুন সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। এদিনের কর্মসূচির অঙ্গ হিসেবে মন্ত্রী গৌরীশংকর ঘোষ নিজে প্রথমে নিজের আত্মগণনার কাজ সম্পন্ন করে উপস্থিত সকলের সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করেন।
    user_Daily Bulletin
    Daily Bulletin
    ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • মুর্শিদাবাদে আনুষ্ঠানিকভাবে শুরু ‘জনগণনা ২০২৭’, উদ্বোধনে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের সহযোগিতার আহ্বান মুর্শিদাবাদ: মহকুমা প্রশাসন ও মুর্শিদাবাদ পৌরসভার যৌথ উদ্যোগে মুর্শিদাবাদ পৌরসভা পরিচালিত নেতাজি আবাসে শনিবার আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ‘জনগণনা ২০২৭’ কর্মসূচির। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক সৌমেন মণ্ডল, মুর্শিদাবাদ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবাশীষ সরকার, মহকুমা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন আধিকারিক, জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানান উদ্যোক্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জনগণনার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি রাজ্য ও দেশের উন্নয়নমূলক পরিকল্পনা, জনকল্যাণমূলক প্রকল্প এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যেক নাগরিককে নির্ভুল তথ্য প্রদানের মাধ্যমে এই কর্মসূচিকে সফল করে তুলতে সক্রিয় সহযোগিতার আহ্বান জানান। তিনি আরও বলেন, জনগণনা শুধু জনসংখ্যা গণনার প্রক্রিয়া নয়, বরং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তৈরির অন্যতম ভিত্তি। তাই এই জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও অপরিহার্য। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মুর্শিদাবাদে ‘জনগণনা ২০২৭’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এবার মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জনগণের উদ্দেশে কী বার্তা দিলেন, আসুন শুনে নেওয়া যাক।
    1
    মুর্শিদাবাদে আনুষ্ঠানিকভাবে শুরু ‘জনগণনা ২০২৭’, উদ্বোধনে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের সহযোগিতার আহ্বান
মুর্শিদাবাদ: মহকুমা প্রশাসন ও মুর্শিদাবাদ পৌরসভার যৌথ উদ্যোগে মুর্শিদাবাদ পৌরসভা পরিচালিত নেতাজি আবাসে শনিবার আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ‘জনগণনা ২০২৭’ কর্মসূচির। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক সৌমেন মণ্ডল, মুর্শিদাবাদ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবাশীষ সরকার, মহকুমা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন আধিকারিক, জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানান উদ্যোক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জনগণনার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি রাজ্য ও দেশের উন্নয়নমূলক পরিকল্পনা, জনকল্যাণমূলক প্রকল্প এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যেক নাগরিককে নির্ভুল তথ্য প্রদানের মাধ্যমে এই কর্মসূচিকে সফল করে তুলতে সক্রিয় সহযোগিতার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণনা শুধু জনসংখ্যা গণনার প্রক্রিয়া নয়, বরং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তৈরির অন্যতম ভিত্তি। তাই এই জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও অপরিহার্য।
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মুর্শিদাবাদে ‘জনগণনা ২০২৭’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এবার মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জনগণের উদ্দেশে কী বার্তা দিলেন, আসুন শুনে নেওয়া যাক।
    user_সময়ের কথা বাংলা নিউজ চ্যানেল
    সময়ের কথা বাংলা নিউজ চ্যানেল
    ভগবানগোলা ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • ভিডিও বানাতে গিয়ে আর ফেরা হলো না! পথেই থেমে গেল মুর্শিদাবাদের ' বাইক রাইডার'-এর জীবন" "ভিডিও বানাতে গিয়ে আর ফেরা হলো না! পথেই থেমে গেল ' বাইক রাইডার'-এর জীবন" "প্রবাদ আছে— 'সাবধানের মার নেই, আর অসাবধানের ক্ষমা নেই।' আজ যে ছেলেটার খবর দেখছেন... কাল যেন সেই খবরটা আপনার পরিবারের কাউকে নিয়ে না হয়। মাত্র কয়েক সেকেন্ডের অসাবধানতা, আর তাতেই চিরতরে থেমে গেল একটি তরতাজা প্রাণ। তাই অনুরোধ, এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। কারণ এই খবর শুধু একটি দুর্ঘটনার নয়, এটি আমাদের সকলের জন্য একটি সতর্কবার্তা। মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার বেনিদাসপুর গ্রামের বাসিন্দা সালাম শেখের ছেলে সুমন শেখ, যিনি সোশ্যাল মিডিয়ায় 'সুমন রাইডার' নামে পরিচিত ছিলেন, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, ভিডিও শুটিংয়ের কাজে কলকাতায় গিয়েছিলেন সুমন। সেখান থেকে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার গভীর রাতে নদিয়ার কৃষ্ণনগর এলাকায় তাঁর বাইক দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অতিরিক্ত গতির কারণেই তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনায় বেনিদাসপুর-সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একজন তরুণ, যার সামনে পড়ে ছিল পুরো জীবন, সে আজ শুধুই স্মৃতি। মনে রাখবেন— 'গতি আপনাকে কয়েক মিনিট বাঁচাতে পারে, কিন্তু একটি ভুল আপনার পুরো জীবন কেড়ে নিতে পারে।' আপনাদের সকলের কাছে আমাদের একটাই আবেদন— রাস্তায় বীরত্ব নয়, সচেতনতা দেখান। হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন এবং আপনার পরিবারের কাছে নিরাপদে ফিরে আসুন। কারণ আপনার জন্য হয়তো কেউ এখনও দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছে।
    2
    ভিডিও বানাতে গিয়ে আর ফেরা হলো না! পথেই থেমে গেল মুর্শিদাবাদের ' বাইক রাইডার'-এর জীবন"
"ভিডিও বানাতে গিয়ে আর ফেরা হলো না! পথেই থেমে গেল ' বাইক রাইডার'-এর জীবন"
"প্রবাদ আছে— 'সাবধানের মার নেই, আর অসাবধানের ক্ষমা নেই।'
আজ যে ছেলেটার খবর দেখছেন... কাল যেন সেই খবরটা আপনার পরিবারের কাউকে নিয়ে না হয়।
মাত্র কয়েক সেকেন্ডের অসাবধানতা, আর তাতেই চিরতরে থেমে গেল একটি তরতাজা প্রাণ। তাই অনুরোধ, এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। কারণ এই খবর শুধু একটি দুর্ঘটনার নয়, এটি আমাদের সকলের জন্য একটি সতর্কবার্তা।
মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার বেনিদাসপুর গ্রামের বাসিন্দা সালাম শেখের ছেলে সুমন শেখ, যিনি সোশ্যাল মিডিয়ায় 'সুমন রাইডার' নামে পরিচিত ছিলেন, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, ভিডিও শুটিংয়ের কাজে কলকাতায় গিয়েছিলেন সুমন। সেখান থেকে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার গভীর রাতে নদিয়ার কৃষ্ণনগর এলাকায় তাঁর বাইক দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অতিরিক্ত গতির কারণেই তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় বেনিদাসপুর-সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একজন তরুণ, যার সামনে পড়ে ছিল পুরো জীবন, সে আজ শুধুই স্মৃতি।
মনে রাখবেন— 'গতি আপনাকে কয়েক মিনিট বাঁচাতে পারে, কিন্তু একটি ভুল আপনার পুরো জীবন কেড়ে নিতে পারে।'
আপনাদের সকলের কাছে আমাদের একটাই আবেদন—
রাস্তায় বীরত্ব নয়, সচেতনতা দেখান।
হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন এবং আপনার পরিবারের কাছে নিরাপদে ফিরে আসুন।
কারণ আপনার জন্য হয়তো কেউ এখনও দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছে।
    user_Maminul Islam
    Maminul Islam
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • মালদহ জেলার চাঁচলে এক বেসরকারি অতিথি আবাসে শনিবার সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় চাঁচল ব্যবসায়ী সমিতির তরফে। উত্তর মালদহের সাংসদ ,পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ হুইপ ও রাজ্যের প্রতিমন্ত্রীকে সংবর্ধনা জানায় চাঁচল ব্যবসায়ী সমিতি। সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি তাদের এলাকার মানুষজনের একাধিক দাবির কথাও তুলে ধরা হয়। দাবি জানানোর পাশাপাশি, দ্রুত দাবি পূরণের আবেদনও জানানো হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ হুইপ অম্লান ভাদুড়ী ও রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু-সহ, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি অসিত সাহা ,সম্পাদক উত্তম বসাক, চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাণ গোপাল পোদ্দার , সভাপতি গোপাল চক্রবর্তী, যুগ্ম সম্পাদক পঙ্কজ ডালমিয়া ও সুদীপ্ত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এ দিনের ওই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অতিথিদের হাতে তুলে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়।স্মারক ও শাল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। সংবর্ধনা পর্বের শেষে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সাংসদ, প্রতিমন্ত্রী ও চিফ হুইপের হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। দাবিগুলির মধ্যে ছিল চাঁচলকে পৃথক পুলিশ জেলা ঘোষণা, মহানন্দা নদীর সংস্কার, চাঁচলে ময়নাতদন্ত বিভাগ চালু-সহ আরও একাধিক দাবি। চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দাবিগুলো যত্ন সহকারে সহকারে বিবেচনা করা হবে। পাশাপাশি সহায়তার আশ্বাস দেন সাংসদ খগেন মুর্মু, বিধানসভার চিফ হুইপ অম্লান ভাদুড়ী ও রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু । পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌমিতা থোকদার । দেবাশিস ঘোষের রিপোর্ট।
    3
    মালদহ জেলার চাঁচলে এক বেসরকারি অতিথি আবাসে শনিবার সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় চাঁচল ব্যবসায়ী সমিতির তরফে।  উত্তর মালদহের সাংসদ ,পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ হুইপ ও রাজ্যের প্রতিমন্ত্রীকে সংবর্ধনা জানায় চাঁচল ব্যবসায়ী সমিতি। সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি তাদের এলাকার মানুষজনের একাধিক দাবির কথাও তুলে ধরা হয়। দাবি জানানোর পাশাপাশি, দ্রুত দাবি পূরণের আবেদনও  জানানো হয়। 
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ হুইপ অম্লান ভাদুড়ী ও রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু-সহ, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি অসিত সাহা ,সম্পাদক উত্তম বসাক, চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাণ গোপাল পোদ্দার , সভাপতি গোপাল চক্রবর্তী, যুগ্ম সম্পাদক পঙ্কজ ডালমিয়া ও সুদীপ্ত ঘোষ  সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এ দিনের ওই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অতিথিদের হাতে তুলে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়।স্মারক ও শাল দিয়ে সম্বর্ধনা জানানো হয়।
সংবর্ধনা পর্বের শেষে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সাংসদ, প্রতিমন্ত্রী ও চিফ হুইপের হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। দাবিগুলির মধ্যে ছিল চাঁচলকে পৃথক পুলিশ জেলা ঘোষণা,  মহানন্দা নদীর সংস্কার, চাঁচলে ময়নাতদন্ত বিভাগ চালু-সহ আরও একাধিক দাবি।
চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দাবিগুলো যত্ন সহকারে সহকারে বিবেচনা করা হবে। পাশাপাশি সহায়তার আশ্বাস দেন সাংসদ খগেন মুর্মু, বিধানসভার চিফ হুইপ অম্লান ভাদুড়ী ও রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু । পুরো অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন মৌমিতা থোকদার । দেবাশিস ঘোষের রিপোর্ট।
    user_Debasis Ghosh
    Debasis Ghosh
    চাঁচল 1, মালদা, পশ্চিমবঙ্গ•
    57 min ago
  • ইসলামের সমালোচনা! মুসলমানের প্রতি বিদ্বেষ নয়। তসলিমা নাসরিন। ইসলামের সমালোচনা! মুসলমানের প্রতি বিদ্বেষ নয়। তসলিমা নাসরিন।
    1
    ইসলামের সমালোচনা! মুসলমানের প্রতি বিদ্বেষ নয়। তসলিমা নাসরিন।
ইসলামের সমালোচনা! মুসলমানের প্রতি বিদ্বেষ নয়। তসলিমা নাসরিন।
    user_MAIDUL ISLAM
    MAIDUL ISLAM
    সুতি ২, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • বেলডাঙায় বড়ুয়ায় গ্যারেজে কাজ করার সময় ট্রাকে ভয়াবহ আগুন বেলডাঙায় বড়ুয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গ্যারেজে কাজ করার সময় ট্রাকে ভয়াবহ আগুন। অগ্নিকান্ডে আহত হন ট্রাক চালক ও এক শ্রমিক। জানা গিয়েছে শনিবার সকালে বড়ুয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গ্যারেজে দাঁড়িয়ে ছিল ট্রাকটি। সার বোঝাই ট্রাকটিকে কাজ করার সময় চাকা ফেটে যায়। কিছুক্ষনের মধ্যেই আগুন ধরে যায় ট্রাকটিকে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ট্রাক চালক ও এক গ্যারেজ কর্মী আহত হন এই ঘটনায়।
    1
    বেলডাঙায় বড়ুয়ায় গ্যারেজে কাজ করার সময় ট্রাকে ভয়াবহ আগুন 
বেলডাঙায় বড়ুয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গ্যারেজে কাজ করার সময় ট্রাকে ভয়াবহ আগুন। অগ্নিকান্ডে আহত হন ট্রাক চালক ও এক শ্রমিক। জানা গিয়েছে শনিবার সকালে বড়ুয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গ্যারেজে দাঁড়িয়ে ছিল ট্রাকটি। সার বোঝাই ট্রাকটিকে কাজ করার সময় চাকা ফেটে যায়। কিছুক্ষনের মধ্যেই আগুন ধরে যায় ট্রাকটিকে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ট্রাক চালক ও এক গ্যারেজ কর্মী আহত হন এই ঘটনায়।
    user_Chiranjit ghosh
    Chiranjit ghosh
    Newsagent বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.