*কুলটিতে বিজেপির উদ্যোগে রাখি বন্ধন উৎসব, বোনেদের সুরক্ষার অঙ্গীকার মন্ত্রী অজয় পোদ্দারের* *কুলটি:* ধুমধাম ও উৎসাহের সঙ্গে কুলটিতে পালিত হল রাখি বন্ধন উৎসব। বিজেপির উদ্যোগে এদিন বিভিন্ন দলীয় কার্যালয়ে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী তথা কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার। অনুষ্ঠানে এলাকার মহিলারা মন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেন। পাল্টা ভাই হিসেবে মন্ত্রীও তাঁদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দেন। রাখিকে ঘিরে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অজয় পোদ্দার বলেন, রাখি বন্ধন শুধু একটি উৎসব নয়, এটি ভাই-বোনের ভালোবাসা, বিশ্বাস ও সুরক্ষার অটুট বন্ধনের প্রতীক। সনাতন ঐতিহ্যে এই উৎসবের গভীর গুরুত্ব রয়েছে। তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর রাখি বন্ধনের পৌরাণিক কাহিনীও তুলে ধরেন। তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার সমস্ত বোনেদের নিরাপত্তার কথা ভেবেই রাখি বন্ধন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে। আমাদের সরকার মহিলাদের সুরক্ষা ও সম্মান রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।"

- আসানসোলে রাখী বন্ধন উৎসবের আয়োজনে যুব কল্যান ও ক্রীড়া দপ্তর সম্প্রীতির বার্তা ভালোবাসা, ভ্রাতৃত্ব ও জাতীয়তাবাদের বন্ধনকে আরো সুদৃঢ় করার বার্তা নিয়ে আসানসোলের রবীন্দ্রভবনে শুক্রবার পালিত হলো রাখী বন্ধন উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের এই অনুষ্ঠানে উৎসবের আবহে একে অপরকে রাখি পরিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবলম, আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বারাবনির বিধায়ক অরিজিৎ, রায় সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।পশ্চিম বর্ধমান জেলা যুবকরণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং আসানসোল পুরনিগম ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাখি বন্ধনের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানকে ঘিরে রবীন্দ্রভবনে ছিল উৎসবের পরিবেশ। প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি ও উপস্থিত অতিথিরা রাখী বন্ধনের শুভেচ্ছা বিনিময় করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে ঐক্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধন আরো শক্তিশালী করার বার্তা।1
- তৃতীয় লিঙ্গের হাতে রাখি, নিরাপদ সড়কের বার্তা রানিগঞ্জে রাখি বন্ধন উৎসবে এবার এক অন্যরকম সচেতনতার ছবি ধরা পড়ল রানিগঞ্জে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানিগঞ্জ ট্রাফিক গার্ডের উদ্যোগে শুক্রবার দুপুর একটায় তৃতীয় লিঙ্গের সদস্যদের হাতে রাখি পরিয়ে গাড়িচালকদের দেওয়া হল নিরাপদ সড়কের বার্তা। রাস্তায় বাইক ও চারচাকা চালকদের থামিয়ে তৃতীয় লিঙ্গের সদস্যদের দিয়ে তাঁদের হাতে রাখি পরানো হয়। পাশাপাশি চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য সচেতন করা হয়। বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং অতিরিক্ত গতিতে যানবাহন না চালানোর বার্তা দেওয়া হয়।1
- sushil Singh durgapur YouTube channel Thank you lord jesus christ name Amen Benachity durgapur1
- Bankura Express : রাখি পূর্ণিমায় সচেতনতার বার্তা সোনামুখী পুলিশের, পথচারীদের রাখি পরিয়ে মিষ্টিমুখ1
- সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানী ভবন! সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানী ভবন!1
- পুরুলিয়া-বাঁকুড়া জাতীয় সড়কের সিং বাজার এলাকায় পিকাপ ভ্যানে করে মাছ বিক্রি করতে আসার সময় দুর্ঘটনায় জখম সাত জন মাছ বিক্রেতা, ছয় জন বর্তমানে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। পুরুলিয়া-বাঁকুড়া জাতীয় সড়কের সিং বাজার এলাকায় পিকাপ ভ্যানে করে মাছ বিক্রি করতে আসার সময় দুর্ঘটনায় জখম সাত জন মাছ বিক্রেতা, ছয় জন বর্তমানে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।1
- রাখি পূর্ণিমা উপলক্ষে ধর্মরাজ পূজায় ছড়রা গ্রামে উপচে পড়া পুণ্যার্থীর ঢল। রাখি পূর্ণিমা উপলক্ষে পুরুলিয়া দু নম্বর ব্লকের ছড়রা গ্রামের ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন ধর্ম পূজার মেলাতে হাজারো পুণ্যার্তির ঢল নামলো। জেলার অন্যতম প্রসিদ্ধ এই মেলায় ফি বছর পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকাসহ প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড থেকে হাজারো হাজারো পুন্যার্থীর আগমন ঘটে। দুইদিনব্যাপী চলা এই মেলা সূচনা হয় আজ বৃহস্পতিবার।প্রসঙ্গত প্রাচীন এই মেলাকত বছর ধরে চলে আসছে সে বিষয়ে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পরিসংখ্যান নেই বললেই চলে। গ্রামের প্রবীণ ব্যক্তিরাও বাল্যকাল থেকে পূর্বপুরুষদের কাছে মেলার বিষয়ে শুনে আসছেন। এই মেলার ধর্মরাজ পুজোর মূল মন্দিরে পূজারীর দায়িত্বে থাকেন গ্রামের বাদ্যকার সমাজ। রীতি মেনে বহকাল থেকে বংশপরম্পরায় তারা এ কাজ করে আসছেন। তবে মন্দিরের বাইরে ব্রাহ্মণ এবং গ্রহাচার্য জাতির পুরোহিত থাকে। তারা শুধুমাত্র ভক্তদের ধর্মরাজ পূজার পর সূর্য সাক্ষ্য মন্ত্র পাঠ করেন। পুরুলিয়া জেলার বঙ্গভুক্তির আগেও তৎকালীন বিহার রাজ্যের অবিভক্ত মানভূম জেলায় রাখি পূর্ণিমা দিন ধর্মরাজ পূজার এই মেলা খ্যাতি লাভ করে। সেই প্রথা মেনে পরম্পরাগতভাবে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড দুই রাজ্যের অগণিত ভক্তের সমাগম ঘটে থাকে। রাখি পূর্ণিমার সময় এই মেলা অনুষ্ঠিত হওয়ায় দোকানে দোকানে পসরা সাজিয়ে রাখি বিক্রি এই মেলার অন্যতম মূল আকর্ষণ।1
- রাখি পরালেন কিন্নর সমাজ, সম্মান ও সুরক্ষার অঙ্গীকার আসানসোল উত্তরের বিধায়কের রাজনৈতিক মঞ্চের বক্তব্য নয়, এদিন দেখা গেল মানবিক সম্পর্কের এক অন্য ছবি। আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জির হাতে রাখি পরালেন কিন্নর সমাজের সদস্যরা। আর সেই রাখির সুতোতেই জড়িয়ে রইল সম্মান ও নিরাপত্তার প্রতিশ্রুতি। রাখিবন্ধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিন্নর সমাজের প্রতিনিধিরা বিধায়ককে রাখি পরান। রাখি গ্রহণ করার পর বিধায়ক জানান, তিনি সবসময় তাঁদের সম্মান, সুরক্ষা এবং সামাজিক মর্যাদা রক্ষার জন্য পাশে থাকবেন। উৎসবের আনুষ্ঠানিকতাকে ছাড়িয়ে এই মুহূর্তটি অন্তর্ভুক্তিমূলক সমাজের এক সুন্দর উদাহরণ হয়ে ওঠে। এ প্রসঙ্গে কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, রাখি কেবল একটি আচার নয়, এটি একটি দায়িত্বের প্রতীক। বোনের ভালো চাওয়ার পাশাপাশি ভাইয়ের কর্তব্য হল তার সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা। সেই দায়িত্ববোধ থেকেই তিনি কিন্নর সমাজের পাশে থাকার অঙ্গীকার করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রাখি পরানোর পর তিনি কিন্নর সমাজের সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলছেন, তাঁদের সমস্যা ও প্রয়োজনীয়তার কথা শুনছেন। তিনি স্পষ্ট করে বলেন, কিন্নর সমাজ সমাজচ্যুত কেউ নয়, তাঁরা আমাদের সমাজেরই গুরুত্বপূর্ণ অংশ।1