শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হল মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে। ধর্মঘটে সামিল সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের ব্যানার ছিঁড়ে ফেলে, তাদের ধাক্কাধাক্কি, মারধর করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের তালা জোর করে খুলে ধর্মঘট বানচাল করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি, চিরঞ্জীব মিশ্রর বিরুদ্ধে। যাকে কেন্দ্র করে ধর্মঘটী সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের সঙ্গে তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশনের সদস্যদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। যদিও শেষমেশ পুলিশ কোনরকমে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই গোটা ঘটনার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব সরাসরি অভিযোগের আঙুল তোলেন তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি চিরঞ্জীব মিশ্রর বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন চিরঞ্জীব মিশ্র। উল্টে তিনি সংগ্রামী যৌথ মঞ্চের বিরুদ্ধে জোর করে ধর্মঘট করে, তাদের উপর চড়াও হওয়ার অভিযোগ এনেছেন।

- মঙ্গলবার মালদা জেলার চাঁচলে হাই ভোল্টেজ নির্বাচনী সভা করলেন কংগ্রেস নেতা Rahul Gandhi। উত্তর মালদার চার প্রার্থীর সমর্থনে আয়োজিত এই সভায় জনতার ভিড় উপচে পড়ে। বেলা ১টা নাগাদ হেলিকপ্টারে পৌঁছাতেই কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। মঞ্চ থেকে তিনি রাজ্যের তৃণমূল ও কেন্দ্রের বিজেপি—উভয় সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। ২৩ এপ্রিলের ভোটকে সামনে রেখে এই সভাকে কংগ্রেসের শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে।1
- চাঁচল কলম বাগান মাঠে দলীয় প্রার্থীদের সমর্থনে আজ সভা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।1
- প্রতি বছরের মতো এবছরও হবিবপুর ব্লকের বুলবুলচন্ডীর ডুবাপাড়ায় চৈত্র পূজা উপলক্ষে জমে উঠল ঐতিহ্যবাহী অনুষ্ঠান। ডুবাপাড়া চড়ক ময়দানে মঙ্গলবার ভোর তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত চৈত্র পূজা কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য রঙ্গিল হাজরা নাচ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিভিন্ন দেবদেবীর রূপে সেজে নিজেদের নৃত্য ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন। ভোররাত থেকেই ময়দানে ভিড় জমায় এলাকার অসংখ্য মানুষ। ঢাক-ঢোলের তালে তালে রঙিন পরিবেশে জমে ওঠে গোটা অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জয়েল মুর্মু। তিনি ময়দানে এসে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও জনসংযোগ করেন এবং সকলকে শুভেচ্ছা জানান।1
- Post by Ujjwal Roy1
- Malda district1
- আজ রঘুনাথগঞ্জের অন্তর্গত কাঁসাইডাঙ্গা অঞ্চলে Asaduddin Owaisi সাহেবের আগমনে জনসমুদ্রের সৃষ্টি হয়। চারিদিকে মানুষের উচ্ছ্বাস আর উপস্থিতি স্পষ্ট করে দিয়েছে, সাধারণ মানুষের মধ্যে তার প্রতি কতটা সমর্থন ও ভালোবাসা রয়েছে। কাঁসাইডাঙ্গার মাটিতে আজকের এই ভিড় যেন নতুন এক রাজনৈতিক বার্তা বহন করছে।1
- নলহাটিতে রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে চাঞ্চল্য বীরভূমের নলহাটি থানার অন্তর্গত গো গ্রামের মাঠ থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম মুকুল শেখ (বয়স আনুমানিক ৪২)। তাঁর বাড়ি নলহাটি থানার পাখা গ্রামে বলে জানা গেছে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গো গ্রামের মাঝ মাঠে ক্ষতবিক্ষত অবস্থায় দেহটি দেখতে পান গ্রামবাসীরা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে নলহাটি থানায় খবর দেওয়া হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, মুকুল শেখকে পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে রামপুরহাট মহকুমা হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ নজরদারি বাড়িয়েছে।1
- সোমবার, উত্তর দিনাজপুরে টলিউড অভিনেতা দেব তৃণমূলের রোড শো-তে অংশ নেন। গোয়ালপোখর, কালিয়াগঞ্জ ও ইটাহারে তৃণমূল প্রার্থীদের সমর্থনে দেবের রোড শো হয়। জনতার ঢল, নিরাপত্তার ব্যবস্থা, এবং রোড শো বন্ধের ঘটনাও ঘটেছে। তৃণমূল আশা করছে, এই প্রচার দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।1