Shuru
Apke Nagar Ki App…
Voice of Raghunathganjআজ কাঁসাইডাঙ্গায় Asaduddin Owaisi সাহেবের আগমনে উপচে পড়া ভিড়। জনতার উচ্ছ্বাস আর সমর্থন স্পষ্ট—পরিবর্তনের হাওয়া বইছে রঘুনাথগঞ্জে। মানুষের কণ্ঠে একটাই আওয়াজ, এবার নতুন ইতিহাস গড়ার সময়। আজ রঘুনাথগঞ্জের অন্তর্গত কাঁসাইডাঙ্গা অঞ্চলে Asaduddin Owaisi সাহেবের আগমনে জনসমুদ্রের সৃষ্টি হয়। চারিদিকে মানুষের উচ্ছ্বাস আর উপস্থিতি স্পষ্ট করে দিয়েছে, সাধারণ মানুষের মধ্যে তার প্রতি কতটা সমর্থন ও ভালোবাসা রয়েছে। কাঁসাইডাঙ্গার মাটিতে আজকের এই ভিড় যেন নতুন এক রাজনৈতিক বার্তা বহন করছে।
Voice of Raghunathganj
Voice of Raghunathganjআজ কাঁসাইডাঙ্গায় Asaduddin Owaisi সাহেবের আগমনে উপচে পড়া ভিড়। জনতার উচ্ছ্বাস আর সমর্থন স্পষ্ট—পরিবর্তনের হাওয়া বইছে রঘুনাথগঞ্জে। মানুষের কণ্ঠে একটাই আওয়াজ, এবার নতুন ইতিহাস গড়ার সময়। আজ রঘুনাথগঞ্জের অন্তর্গত কাঁসাইডাঙ্গা অঞ্চলে Asaduddin Owaisi সাহেবের আগমনে জনসমুদ্রের সৃষ্টি হয়। চারিদিকে মানুষের উচ্ছ্বাস আর উপস্থিতি স্পষ্ট করে দিয়েছে, সাধারণ মানুষের মধ্যে তার প্রতি কতটা সমর্থন ও ভালোবাসা রয়েছে। কাঁসাইডাঙ্গার মাটিতে আজকের এই ভিড় যেন নতুন এক রাজনৈতিক বার্তা বহন করছে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুরারই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রচার তুঙ্গে। বৃহস্পতিবার পাইকর অঞ্চলের দাতুরা গ্রামে জোরদার প্রচার চালান তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এদিন গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন মোশারফ হোসেন ও কাজল শেখ। প্রচারে মানুষের সাড়া নিয়েও সন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেতৃত্ব। কাজল শেখ বলেন, “এই এলাকায় বিপুল ভোটে জয়ী হবেন ডঃ মোশারফ হোসেন। মুরারইয়ের মানুষ একজন সৎ ও যোগ্য বিধায়ক চান, আর সেই কারণেই তাঁরা আবারও মোশারফ হোসেনকেই নির্বাচিত করবেন।” তিনি বিরোধীদের কটাক্ষ করে আরও বলেন, “টাকা ছড়িয়ে রাজনীতি করা যায় না। মানুষের সমর্থন ছাড়া কোনও দল জয়লাভ করতে পারে না। মুরারই সহ গোটা বীরভূমেই তৃণমূল কংগ্রেসের পক্ষে জনসমর্থন রয়েছে।” জেলা জুড়ে ফলাফল নিয়েও আত্মবিশ্বাসী কাজল শেখ। তাঁর দাবি, বীরভূমের ১১টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে।1
- ভোট প্রচারে কান্দিতে অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। শুক্রবার মুর্শিদাবাদে একাধিক প্রচারে অংশ নেবেন দেব। প্রথম কর্মসূচী ছিল কান্দিতে। এদিন কান্দির চড়কতলা মাঠে নামে দেবের হেলিকপ্টার। এরপরই কান্দির তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকে সাথে নিয়ে শুরু করেন রোড শো । কান্দির খরসা মোড় থেকে শুরু হয় দেবের প্রচার। ক্ষুদিরাম মুর্তির সামনে দিয়ে, কান্দি বাসস্ট্যান্ড, পেট্রোল পাম্প , বাকবাড়ি সহ বিভিন্ন এলাকায় রোড শো-এ প্রচারে অংশ নেন দেব। দেবকে দেখতে ভির জমান বহু মানুষ।1
- ভোটের এক সপ্তাহ আগে খড়গ্ৰামে উদ্ধার আগ্নেয়াস্ত্র বিধানসভা নির্বাচনের বাকি আর এক সপ্তাহ।তার আগেই ফের আজ মুর্শিদাবাদে জেলার খড়গ্ৰামে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ ও ভয়মুক্ত করতে খড়গ্রাম থানার পক্ষ থেকে ১২.০৪.২০২৬ তারিখে নগর এলাকার শের আলম নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে ধৃতকে আদালত থেকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় পুলিশ হেফাজতে থাকা কালীন জিজ্ঞাসাবাদের সময় তার দেখানো স্থানে তল্লাশি চালিয়ে একটি ৭ এমএম পিস্তল ও ৭.৬৫ এমএম-এর ২ রাউন্ড লাইভ কার্তুজ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।1
- #তৃণমূলের ঝড় মালদা বিধান সভায়, প্রচারে ঝড় তুলে চলছেন মালদা 50 বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মণ ঘোষ।1
- নির্বাচনী জোয়ারে ভাসছে সালার, সুমনের সমর্থনে জনতার ঢল, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের ঝোড়ো প্রচার। নির্বাচনী দামামা বাজতেই ভরতপুর বিধানসভা কেন্দ্রের আনাচে-কানাচে এখন উৎসবের মেজাজ। তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে সুমনের সমর্থনে বৃহস্পতিবার ভরতপুর-২ নম্বর ব্লকের দক্ষিণখণ্ড গ্রামে এক অভূতপূর্ব জনজোয়ার দেখা গেল। মা-বোনেদের শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে প্রার্থীকে যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়, তা প্রচারের শেষ লগ্নে এক অনন্য মাত্রা যোগ করেছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুমন আত্মবিশ্বাসের সাথে জানান, এই স্বতঃস্ফূর্ত জনসমর্থন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য বাংলার মসনদে আসীন করারই আগাম সঙ্কেত। এদিন বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, ময়দানে তৃণমূলের সাথে কারোর কোনো লড়াই নেই। লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। বিশেষত কংগ্রেস প্রার্থীকে দলবদলু আখ্যা দিয়ে তিনি মনে করিয়ে দেন, অতীতে ওই ব্যক্তি গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন, যার যোগ্য জবাব এবার মানুষ ব্যালট বক্সে দেবেন। প্রচারের এই উত্তাপ আরও বহুগুণ বাড়িয়ে দেন বহরমপুরের সাংসদ তথা বিশ্বজয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান। এদিন ভরতপুর-২ নম্বর ব্লকের কুলুড়ি ও একটি পার্শ্ববর্তী গ্রামে এক বর্ণাঢ্য মোটরসাইকেল মিছিলের সাথে হুডখোলা গাড়িতে করে প্রার্থীর সমর্থনে প্রচার সারেন তিনি। কোথাও কচিকাঁচাদের কোলে নিয়ে আদর, আবার কোথাও মহিলাদের সাথে সৌজন্য বিনিময়ে মেতে উঠে জনসংযোগের এক নতুন নজির গড়েন ইউসুফ। এরপর প্রার্থী সুমন চুনশহর ও উঁজুনিয়া গ্রামে প্রচার চালিয়ে যান এবং প্রতিশ্রুতি দেন যে, জয়ের পর তাঁর প্রধান লক্ষ্যই হবে মানুষের দুয়ারে পৌঁছে কৃতজ্ঞতা জানানো ও উন্নয়নের বাকি কাজগুলি দ্রুত সম্পন্ন করা। সব মিলিয়ে উন্নয়নের নিরিখে সাধারণ মানুষের জোড়াফুল চিহ্নে অগাধ আস্থা ভরতপুরের নির্বাচনী সমীকরণকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।1
- প্রায় দুই শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান। তৃণমূল প্রার্থী সমর মুখার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন প্রভাবশালী নেতা আলমগীর শেখ। বিগত পঞ্চায়েত ভোটে আলমগীর শেখ নির্দলের প্রার্থী হয়ে লড়াই করেছিলেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যজুড়ে উন্নয়নের নিরিখে এবং বিজেপির এস আই আর এর চক্রান্তের বিরুদ্ধে আজ শতাধিক কর্মীদের নিয়ে রতুয়ার বাহারালে তৃণমূলের দলীয় কার্যালয়ে তৃণমূল প্রার্থী বর্ষিয়ান নেতা সমর মুখার্জির হাত ধরে যোগদান করেন। এবং আগামী দিনে রতুয়া বিধানসভায় যে আবারো বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলেছে তাও জানিয়ে দেন।1
- সিপিআইএমের ভোট প্রচার নয়, এ যেন একেবারে বিজয় মিছিলের আবহ! জলঙ্গি বিধানসভার ঝাউদিয়া এলাকায় আজ যা দেখা গেল, তা শুধুই প্রচার নয়—উৎসবের মতো এক জনসমুদ্র। মহিলা ও পুরুষ মিলিয়ে শয়ে শয়ে কর্মী-সমর্থকের ঢল নেমেছে রাস্তায়। ছোট থেকে বড়, তরুণ থেকে প্রবীণ—সব বয়সের মানুষ একসাথে পা মিলিয়ে অংশ নিলেন এই বিশাল মিছিলে। প্রার্থী ইউনুস সরকারকে সামনে রেখে গোটা এলাকা যেন লাল রঙে রঙিন হয়ে উঠল। গান-বাজনা, ঢাকের তালে তালে নাচ, আর মানুষের সঙ্গে সরাসরি আলাপচারিতার মধ্য দিয়ে এক অন্যরকম আবেগঘন পরিবেশ তৈরি হয়। গ্রামের প্রতিটি রাস্তা, প্রতিটি মোড়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে এসে এই মিছিলে যোগ দেন, কেউ হাত নেড়ে সমর্থন জানান, আবার কেউ সরাসরি প্রার্থীর সঙ্গে কথা বলেন। সব মিলিয়ে আজকের এই প্রচার যেন স্পষ্ট বার্তা দিচ্ছে—এ শুধু ভোটের লড়াই নয়, মানুষের আবেগ আর অংশগ্রহণে ভরপুর এক বড় আন্দোলন।1
- ইংরেজবাজারে পদ্মফুলের ডাক, মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝড় তুললেন অম্লান ভাদুড়ি1