Shuru
Apke Nagar Ki App…
উপনির্বাচনের মুখে বাবরি ইস্যুতে অশান্তির ছক ফাঁস! মাস্টারমাইন্ড গ্রেপ্তার, অডিও যাচ্ছে ফরেনসিকে। উপনির্বাচনের মুখে মুর্শিদাবাদে বড়সড় অশান্তি তৈরির ছক ফাঁস! বাবরি মসজিদ ইস্যুতে দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলা বাঁধানোর চক্রান্ত ভেস্তে দিল পুলিশ। পুলিশ সুপারের নেতৃত্বে অভিযানে অডিও ক্লিপ সহ মাস্টারমাইন্ড নাগালে।জানা যায়,গোপন ইনপুটের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ গ্রেপ্তার করে সরফরাজ নওয়াজ চৌধুরী নামের ওই যুবককে। ধৃতের বাড়ি নওদা এলাকায়, তবে বহরমপুর শহরে তার নিয়মিত যাতায়াত ছিল। পুলিশ জানিয়েছে, ২০২০ সালেও তার বিরুদ্ধে অপরাধমূলক মামলা ছিল।ধৃতের কাছ থেকে একটি অডিও কথোপকথন উদ্ধার হয়েছে। যেখানে দু'জন ব্যক্তিকে বাবরি মসজিদ নিয়ে অশান্তির ছক কষতে শোনা যায়।
Lalgola news
উপনির্বাচনের মুখে বাবরি ইস্যুতে অশান্তির ছক ফাঁস! মাস্টারমাইন্ড গ্রেপ্তার, অডিও যাচ্ছে ফরেনসিকে। উপনির্বাচনের মুখে মুর্শিদাবাদে বড়সড় অশান্তি তৈরির ছক ফাঁস! বাবরি মসজিদ ইস্যুতে দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলা বাঁধানোর চক্রান্ত ভেস্তে দিল পুলিশ। পুলিশ সুপারের নেতৃত্বে অভিযানে অডিও ক্লিপ সহ মাস্টারমাইন্ড নাগালে।জানা যায়,গোপন ইনপুটের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ গ্রেপ্তার করে সরফরাজ নওয়াজ চৌধুরী নামের ওই যুবককে। ধৃতের বাড়ি নওদা এলাকায়, তবে বহরমপুর শহরে তার নিয়মিত যাতায়াত ছিল। পুলিশ জানিয়েছে, ২০২০ সালেও তার বিরুদ্ধে অপরাধমূলক মামলা ছিল।ধৃতের কাছ থেকে একটি অডিও কথোপকথন উদ্ধার হয়েছে। যেখানে দু'জন ব্যক্তিকে বাবরি মসজিদ নিয়ে অশান্তির ছক কষতে শোনা যায়।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- এই ভিডিওটা দেখার পরেও কি আপনারা কিছু বলতে চান 😂🤣 আপনাদের কি মনে হচ্ছে এটা মুসলমানদের দোকান 🙏😅 গরুর মাংস বিক্রি তাও আবার হিন্দু দোকানে 🤣😂 location Chennai1
- 5 বছর যাবত এই সড়ক ঢালাই বা মেরামত হয়নি পাইকার থানা দান্তুরা গ্রামে প্রাইমারি স্কুল পাড়া,, ওকতিয়া মসজিদ থেকে মাঠপাড়া পর্যন্ত প্রায় 500 মিটার রাস্তায় জল জমে কাদাই পরিনত1
- কার হয়ে নামছেন রেজিনগরের উপনির্বাচনে এমপি আবু তাহের খান ? কি বললেন তিনি দেখুন কার হয়ে নামছেন রেজিনগরের উপনির্বাচনে এমপি আবু তাহের খান ? ঋতব্রত তৃণমূল পন্থী শফিউজ্জামান শেখ এই নিয়ে কি বললেন সাংসদ আবু তাহের খান।1
- জলঙ্গীর ভারত বাংলাদেশ সীমান্তের পরাশপুর চরে নদীর জলে এক কিশোরীর মৃত্যুর পর আরো এক কিশোরীর দেহ উদ্ধার। এই দুর্ঘটনায় মোট দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জলঙ্গীর ভারত বাংলাদেশ সীমান্তের পরাশপুর চরে নদীর জলে এক কিশোরীর মৃত্যুর পর আরো এক কিশোরীর দেহ উদ্ধার। এই দুর্ঘটনায় মোট দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ হওয়া আরো দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়ছে। উদ্ধার করেছে চরের স্থানীয় বাসিন্দারা। বান্ধবীদের সঙ্গে স্নান করতে নেমে জলে ডুবে একসঙ্গে দুই কিশোরীর মৃত্যু। শোকের ছায়া নেমে এসেছে গোটা পরাশপুর চর এলাকায়। এই ঘটনায় উদ্ধার হওয়া দুই কিশোরীকে চিকিৎসার জন্য সাদিখাঁরদেয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর চর পরাশপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে,মঙ্গলবার দুপুরে চার কিশোরী নদীতে স্নান করতে নেমেছিল,এরপরেই হঠাৎ দুজন নদীর গভীরে চলে যায়। পাশাপাশি আরো দুজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করতে সমর্থ হয়েছে। তারা সাঁতার জানতো না বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গী থানার পুলিশ প্রশাসন। পুলিশ পৌঁছে উদ্ধার হওয়া দুজনকে হাসপাতালে নিয়ে যায়।1
- ফরাক্কায় ভাঙা ঘরে অমানবিক জীবন বৃদ্ধা লাইলী বিবির, পাকা ঘরের আর্জি এলাকাবাসীর মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের মহাদেবনগর পঞ্চায়েতের উত্তর মহাদেবনগর সদরহাট মমরেজপুর এলাকায় চরম দারিদ্র ও অমানবিক পরিস্থিতিতে দিন কাটছে বৃদ্ধা লাইলী বিবির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী বহু বছর আগেই মারা গিয়েছেন। জরাজীর্ণ ভাঙাচোরা কাঁচা ঘরে একাই থাকেন তিনি। সামান্য বৃষ্টিতেই চাল চুইয়ে জল পড়ে, ঘরের ভিতর জল জমে যায়। ইটের দেওয়াল ও টালির চালের ঘরটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা।1
- তিন বছর ধরে চলছে পাইপলাইনের কাজ, তবুও বাড়িতে পৌঁছায়নি জল! কাজের সময় মাটি চাপা পড়ে গুরুতর জখম শ্রমিক মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুরে রাস্তার পাইপলাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতরভাবে জখম হলেন এক যুবক। আহত যুবকের নাম সম্রাট শেখ বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় তিন বছর ধরে নরসিংহপুর এলাকায় পাইপলাইনের কাজ চলছে। দীর্ঘদিন ধরে কাজ চলায় সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে বলে অভিযোগ। এর মধ্যেই মঙ্গলবার ফের পাইপলাইনের কাজ চলাকালীন মাটি চাপা পড়ে গুরুতর আহত হন এক শ্রমিক। ঘটনার পর তাঁকে দ্রুত ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে কাজ চললেও এখনও এলাকার বহু বাড়িতে জল পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, কাজের গতি ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। যদিও স্থানীয়দের দুর্নীতির অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্নীতি ও গাফিলতির অভিযোগ খতিয়ে দেখে দ্রুত এবং সঠিকভাবে পাইপলাইনের কাজ সম্পূর্ণ করা হোক, যাতে সাধারণ মানুষ প্রকল্পের প্রকৃত সুবিধা পান এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে। তিন বছর ধরে কাজ, তবুও জল নেই—আর এবার কাজের সময় শ্রমিক মাটি চাপা! নরসিংহপুরের পাইপলাইন প্রকল্প ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।1
- জলঙ্গীর পরাশপুরে চরে জলে ডুবে কিশোরীর মৃ'ত্যু। নিখোঁজ ২ এই মুহূর্তে মর্মান্তিক খবর আসছে জলঙ্গী চর পরাশপুর থেকে। বান্ধবীদের সঙ্গে স্নান করতে নেমে জলে ডুবে এক কিশোরীর মৃত্যু। এই ঘটনায় একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর চর পরাশপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে,মঙ্গলবার দুপুরে চার থেকে পাঁচজন কিশোরী নদীতে স্নান করতে নেমেছিল,এরপরেই হঠাৎ দুজন ডুবে যায়। তারা সাঁতার জানতো বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন অসুস্থ হয়ে চিকিৎসা চলছে। পাশাপাশি এই ঘটনায় দুজন নিখোঁজ আছে বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা নৌকা করে উদ্ধার কাজ চালাচ্ছেন।1
- উপনির্বাচনের মুখে বাবরি ইস্যুতে অশান্তির ছক ফাঁস! মাস্টারমাইন্ড গ্রেপ্তার, অডিও যাচ্ছে ফরেনসিকে। উপনির্বাচনের মুখে মুর্শিদাবাদে বড়সড় অশান্তি তৈরির ছক ফাঁস! বাবরি মসজিদ ইস্যুতে দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলা বাঁধানোর চক্রান্ত ভেস্তে দিল পুলিশ। পুলিশ সুপারের নেতৃত্বে অভিযানে অডিও ক্লিপ সহ মাস্টারমাইন্ড নাগালে।জানা যায়,গোপন ইনপুটের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ গ্রেপ্তার করে সরফরাজ নওয়াজ চৌধুরী নামের ওই যুবককে। ধৃতের বাড়ি নওদা এলাকায়, তবে বহরমপুর শহরে তার নিয়মিত যাতায়াত ছিল। পুলিশ জানিয়েছে, ২০২০ সালেও তার বিরুদ্ধে অপরাধমূলক মামলা ছিল।ধৃতের কাছ থেকে একটি অডিও কথোপকথন উদ্ধার হয়েছে। যেখানে দু'জন ব্যক্তিকে বাবরি মসজিদ নিয়ে অশান্তির ছক কষতে শোনা যায়।1