বৃষ্টি মাথায় নয়াগ্রাম ব্লকের বড়শোল গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত স্বর্ণা কালিন্দীর ছেলের সঙ্গে দেখা করলেন ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর বৃদ্ধার মৃত্যুর পর নড়েচড়ে বসল প্রশাসন। সোমবার বৃষ্টি মাথায় নয়াগ্রাম ব্লকের বড়শোল গ্রামে যান জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর। সঙ্গে ছিলেন নয়াগ্রামের বিডিও শান্তনু সরকার। বৃষ্টির জেরে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে স্বর্ণা কালিন্দী নয়াগ্রাম থানার বড়নিগুই অঞ্চলের বড়শোল গ্রামের ঘটনা। স্থানীয় অঙ্গনওয়াড়ী কেন্দ্রে ঠাঁই নিয়ে পরিবারগুলি। শনিবার ঘটনার সময় অধিকাংশ মানুষ দিনমজুরের কাজে বাইরে ছিলেন। বিকেলে বাড়ি ফিরে তারা দেখেন, প্রবল বৃষ্টির জেরে একাধিক বাড়িতে জল ঢুকে পড়েছে। ওই সময় স্বর্ণা কালিন্দী নিজের বাড়ির ভেতরেই ছিলেন। মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে মাটির দেওয়াল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে নয়াগ্রাম থানার পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঝুঁকিপূর্ণ বাড়িগুলি পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা। ওই ঘটনার পর বড়শোল গ্রামের বহু পরিবার আতঙ্কে অঙ্গনওয়াড়ী কেন্দ্র ও অস্থায়ী আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। গ্রামবাসীদের দাবি, বর্তমানে ২৬টি পরিবারের প্রায় ১৬২ জন মানুষ সেখানে রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে খাদ্য, পানীয় জল, শিশুদের পোশাকসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে। এদিন জেলাশাসক সেই গ্রাম পরিদর্শন করেন। দেখেন বৃষ্টির জল জমে যাচ্ছে। কোনও নিকাশী ব্যবস্থা নেই। যারফলে মাটির বাড়ি ভেঙে পড়ছে। মৃত বৃদ্ধার ছেলের সঙ্গে দেখা করেন জেলাশাসক। জেলাশাসক বলেন, ‘‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি করে দেওয়া হবে। বাড়ি বরাদ্দ হলেই সেই টাকা রখচ না করে তাড়াতাড়ি বাড়ি বানাবেন। বাচ্চাদের বাইরে বেশি পাঠাবেন না। একটি স্বাস্থ্য শিবির করা হবে। বাথরুম ব্যবহার করবেন।
বৃষ্টি মাথায় নয়াগ্রাম ব্লকের বড়শোল গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত স্বর্ণা কালিন্দীর ছেলের সঙ্গে দেখা করলেন ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর বৃদ্ধার মৃত্যুর পর নড়েচড়ে বসল প্রশাসন। সোমবার বৃষ্টি মাথায় নয়াগ্রাম ব্লকের বড়শোল গ্রামে যান জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর। সঙ্গে ছিলেন নয়াগ্রামের বিডিও শান্তনু সরকার। বৃষ্টির জেরে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে স্বর্ণা কালিন্দী নয়াগ্রাম থানার বড়নিগুই অঞ্চলের বড়শোল গ্রামের ঘটনা। স্থানীয় অঙ্গনওয়াড়ী কেন্দ্রে ঠাঁই নিয়ে পরিবারগুলি। শনিবার ঘটনার সময় অধিকাংশ মানুষ দিনমজুরের কাজে বাইরে ছিলেন। বিকেলে বাড়ি ফিরে তারা দেখেন, প্রবল বৃষ্টির জেরে একাধিক বাড়িতে জল ঢুকে পড়েছে। ওই সময় স্বর্ণা কালিন্দী নিজের বাড়ির ভেতরেই ছিলেন। মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে মাটির দেওয়াল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে নয়াগ্রাম থানার
পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঝুঁকিপূর্ণ বাড়িগুলি পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা। ওই ঘটনার পর বড়শোল গ্রামের বহু পরিবার আতঙ্কে অঙ্গনওয়াড়ী কেন্দ্র ও অস্থায়ী আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। গ্রামবাসীদের দাবি, বর্তমানে ২৬টি পরিবারের প্রায় ১৬২ জন মানুষ সেখানে রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে খাদ্য, পানীয় জল, শিশুদের পোশাকসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে। এদিন জেলাশাসক সেই গ্রাম পরিদর্শন করেন। দেখেন বৃষ্টির জল জমে যাচ্ছে। কোনও নিকাশী ব্যবস্থা নেই। যারফলে মাটির বাড়ি ভেঙে পড়ছে। মৃত বৃদ্ধার ছেলের সঙ্গে দেখা করেন জেলাশাসক। জেলাশাসক বলেন, ‘‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি করে দেওয়া হবে। বাড়ি বরাদ্দ হলেই সেই টাকা রখচ না করে তাড়াতাড়ি বাড়ি বানাবেন। বাচ্চাদের বাইরে বেশি পাঠাবেন না। একটি স্বাস্থ্য শিবির করা হবে। বাথরুম ব্যবহার করবেন।
- নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মানিকপাড়ায় সচেতনতা শিবির, ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা1
- বেলপাহাড়িতে 'জনতার দরবার'-এ বিধায়ক ডঃ প্রণত টুডু, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ বেলপাহাড়িতে 'জনতার দরবার'-এ বিধায়ক ডঃ প্রণত টুডু, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ1
- ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ গোপীবল্লভপুরে বালিখাদানের ম্যানেজারদের অফিস ঘেরাও করে বিক্ষোভ, গ্রেফতার ১৩ গোপীবল্লভপুর এলাকার সেন্ট ফিল বালিখাদানের ১৭ জন মালিকের বিরুদ্ধে আনুমানিক ৮৬ কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠল। ওই খাদানের ৩০০ জন শেয়ার হোল্ডার রয়েছে তারা বারবার দাবি জানানো সত্ত্বেও কোনো প্রকার আর্থিক হিসাব বা টাকা ফেরত না দেওয়া হয়নি। এ নিয়ে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। অভিযোগ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব—সব দরবারে গিয়েও মেলেনি কোনো সুরাহা। অভিযোগের তির স্থানীয় তৃণমূল-ঘনিষ্ঠ কয়েকজন প্রভাবশালী বালি কারবারির দিকে। স্থানীয় সূত্রে দাবি, এই বালি কারবারিরাই বিগত দিনে অর্থ ও বাহুবল ছিল প্রবল। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটতেই ওই বালি কারবারিদের প্রভাব প্রতিপত্তি কমতে থাকে। পাশাপাশি বালি খাদানের শেয়ারহোল্ডাররা তাদের টাকা দাবি করতে থাকেন। এই নিয়ে ওই বালি খাদানের অফিসে এই সংক্রান্ত একটি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেই পরিস্থিতি চরমে ওঠে এবং ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ১৩ জন ম্যানেজারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। আজ অভিযুক্তদের আদালতে তোলা য়।1
- ইংরেজ শাসকের নাম নয়, শহীদের সম্মান হেস্টিং হাউসের নাম বদলের দাবিতে চিঠি বিধায়কের। মেদিনীপুরের জেলাশাসকের সরকারি বাংলো ‘হেস্টিং হাউস’ নামেই পরিচিত। এবার এর নাম পরিবর্তন করে ‘শহীদ ক্ষুদিরাম বোস ভবন’ করার দাবিতে জেলা শাসকের কাছে আবেদন জানিয়েছেন মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুছাইত।1
- সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পালিত হল বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহ1
- নিউটাউনে 'পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬'-এর উদ্বোধন হলো আজ দেখুন1
- তাড়াহুড়ো করে রেল ক্রসিং পার হচ্ছিল এক যুবক, ঠিক তখনই দ্রুত গতিতে চলে এলো ট্রেন! ভাগ্যের জোরে অল্পের জন্য প্রাণে বাঁচলো ছেলেটি। দৃশ্যটি দেখে শিউরে উঠেছেন স্থানীয়রা।#MukherjeeNews #RailwayCrossing #TrainAccident #ViralVideo #CloseCall #RailwaySafety #IndianRailways #BeAlert #LifeIsPrecious #PublicAwareness #BengaliNews #SiliguriNews #UttarBanga #BreakingNews #SafetyFirst1